Home আঞ্চলিক খুলনা প্রেসক্লাবে ৩ দিনব্যাপী বসন্ত মেলার সমাপনী

খুলনা প্রেসক্লাবে ৩ দিনব্যাপী বসন্ত মেলার সমাপনী

11



স্টাফ  রিপোর্টার ।।

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা অনলাইন শপিং আয়োজিত বসন্ত মেলার আজ সোমবার ছিল শেষ দিন। সন্ধ্যায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশ নেয়া স্টলগুলোর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার প্রদান করেন।

স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৪৫টি  স্টল এবারের বসন্ত মেলায় অংশ করে। স্টলগুলোর মধ্য থেকে জলপরি লিপ্স স্টলের সত্ত¡াধিকারী জলপরি প্রথম, হস্তশৈলী স্টলের সত্ত¡াধিকারী হ্যাপি হক দ্বিতীয় এবং কিচেন কুইন স্টলের সত্ত¡াধিকারী সালমা বানু তৃতীয় স্থান অধিকার করেন।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মো. সাদিকুর রহমান খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আতাউর রহমান।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহ–সভাপতি মো. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য শেখ মো. সেলিম, খুলনা অনলাইন শপিং এর উদ্যোক্তা ফাতেমা আফরোজ, নিসরাত মুক্তা, মায়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।