বেনাপোল প্রতিনিধি।।
আমদানি রফতানি বানিজ্য সম্প্রসারনের লক্ষেবেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠীত হয় বন্দর অডিটরিয়ামে।
বাংলাদেশ স্থল বন্দর চেয়ারম্যান মানজারুল মান্নান প্রধান অতিথি ছিলেন, এসময় তার সফর সঙ্গী ছিলেন, বাংলাদেশ স্থলবন্দরের পরিচালক(ট্রাফিক) হারুনুর রশিদ।
আজ শুক্রবার বিকেলে বন্দর অডিটোরিয়ামে বন্দর ব্যবহারকারীদের সাথে এ মত বিনিময় সভা করেন তিনি।
বেনাপোল বন্দরের উপপরিচালক(ট্রাফিক) সজিব নাজিরের সভাপতিত্বে এ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার সায়েদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, পোর্ট থানা ওসি রাসেল মিয়া, ইমিগ্রেশন ওসি ওমর ফারুক মজুমদার, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ মেহেরুল্লাহ, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার কমার্সের সভাপতি মতিয়ার রহমান, বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মামুন সিকদার ,ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান সনি,
সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বাণিজ্য সম্প্রসারনর ক্ষেত্রে বেনাপোল ও পেট্রাপোল বন্দর অভ্যন্তরে নানা ধরনের বাঁধা ও বৈষম্যের কথা তুলে ধরে তা প্রতিকারের আহবান জানান। পরে স্থলবন্দর চেয়ারম্যান দু দেশের আমদানি রফতানি বানিজ্যকে আরও গতিশীল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সভা শেষে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম ও ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত পরিদর্শন করেন।











































