স্টাফ রিপোর্টার:
“চাচা আমি আসছি। তোমার সাথে দেখা হবে। আমি দিনাজপুর থেকে রওনা দিয়েছি। ভোর ৪টার মধ্যে খুলনায় পৌছে যাব, ইনশাল্লাহ।” শেষ লেখাটি লিখেছিলো শহীদ আলী তার ফেসবুক ওয়ালে। খুলনায় ফেরার পথে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক এ মৃত্যু হয় খুলনা মহানগর যুবলীগ নেতা ও সোনাডাঙ্গা থানা যুবলীগ যুগ্ম আহবায়ক শেখ শহীদ আলীর (ইন্নালিল্লাহে ……. রাজেউন)। চাচার মৃত্যুর সংবাদ পেয়ে গতকাল শনিবার দিনাজপুর থেকে খুলনায় ফেরার পথে ঈশ্বরদীতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যুবলীগ নেতা শহীদ আলীর মৃত দেহ খুলনার সোলায়মান নগরে আনা হয়। সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। মরহুমের নামাজে জানাযা বাদ ঈশা সোলায়মান নগর পার্কে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে শহীদ আলীর মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা শোকাহতদের বাড়ি যান। সেখানে নেতৃবৃন্দ কিছু সময় অবস্থান করে এবং ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, হাফেজ মো. শামীম, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, অসিত বরণ বিশ্বাস, মনিরুজ্জামান সাগর, শফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, শেখ শাহজালাল হোসেন সুজন, মুন্সি নাহিদুজ্জামান,কাজী ফয়েজ, মামুন কবির কচি, আব্দুল মালেক, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. শওকাত হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে নেতৃবৃন্দ শহীদ আলীর নামাজে জানাযায় অংশগ্রহণ করেন।
এদিকে শহীদ আলীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, শফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন।
॥ সংসদ সদস্যের শোক ॥
খুলনা মহানগর যুবলীগ নেতা শেখ শহীদ আলীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
॥ এস এম কামাল হোসেনের শোক ॥
খুলনা মহানগর যুবলীগ নেতা শেখ শহীদ আলীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
॥ শেখ সোহেলের শোক ॥
খুলনা মহানগর যুবলীগ নেতা শেখ শহীদ আলীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল।









































