বিনোদন ডেস্ক।।
এবার মেয়ের বাবা হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। মেয়ের নাম রেখেছেন ‘আনায়া’।
জানা গেছে, নিউইয়র্কের বেলাভ্যু হাসপাতালে তার স্ত্রী শাম্মা দেওয়ান মেয়েসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।
ফেসবুক পোস্টে নবজাতকের হাতের ছবি জুড়ে দিয়ে অপূর্ব লেখেন, আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের মেয়ের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।
উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর এ দম্পতির কোল আলো করে এলো মেয়ে আনায়া।
এর আগে, ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে দুজনের বিচ্ছেদ ঘটে। অপূর্ব ও অদিতির সংসারে আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে।











































