Home আঞ্চলিক শেখ নাবিলার জন্মদিন উপলক্ষে এতিম ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শেখ নাবিলার জন্মদিন উপলক্ষে এতিম ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

6

স্টাফ রিপোর্টার

আজ বুধবার বিকাল ৫টায় নগরীর খালিশপুরে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বিসিবির পরিচালক শেখ সোহেলের বড় মেয়ে শেখ নাবিলার জন্মদিন উপলক্ষে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রণবীর বাড়ই সজলের উদ্যোগে এতিম ছাত্রদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদ প্রধান অতিথি থেকে এসব সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাজী জাকির হোসেন, সিরাজুল ইসলাম, রনি হায়দার, জনি রহমান, বায়েজিদ সিনা, দেবা কুমার প্রমুখ।  পরে শেখ নাবিলার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।