Home আঞ্চলিক পাইকগাছায় ডাকাতি মামলার আসামী হঠাৎ বাবুকে গ্রেপ্তার

পাইকগাছায় ডাকাতি মামলার আসামী হঠাৎ বাবুকে গ্রেপ্তার

8

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে না’গঞ্জ থেকে ডাকাতি মামলার আসামী হঠাৎ বাবু’কে গ্রেপ্তার করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ ৩০ জুন র‌্যাব-১১ এর সহয়তায় না’গঞ্জের রুপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেন। সে উপজেলার প্রতাপকাঠি গ্রামের মৃত আজিজ গাজীর ছেলে। পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (ওসি) অপারেশন স্বপন রায় জানান, এ মামলায়  পুলিশী তৎপরতায় মালামাল উদ্ধার সহ এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছেন।

পাইকগাছা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান,গত ২৩ মে গভীর রাতে  উপজেলার হরিঢালী ইউনিয়নের দঃ সলুয়া গ্রামের আবুল কাশেম এর বাড়ীতে দুবৃত্তরা হানা দিয়ে নগদ টাকা ও বেশকিছু স্বর্নালঙ্কার লুন্ঠিত করে পালিয়ে যায়। এ ঘটনায় ২৪ মে থানায় ডাকাতির মামলা হয়। যার নং-২৪। এ বিষয়ে এএসপি ( ডি সার্কেল) মোঃ হুমায়ুন কবির এ মামলায় পুলিশের সাফল্যের কথা বলে  জানান, জিজ্ঞাসাবাদে হঠাৎ বাবু সহ গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া হঠাৎ বাবুর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে সহ ৫ টি মামলা রয়েছে।