Home আঞ্চলিক চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে ৬৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে ৬৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

8

স্টাফ রিপোর্টার ।।

চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন চুয়াডাঙ্গা-দর্শনা রোডে অভিযান চালিয়ে একটি মাহিন্দ্রা পিকআপে ৬৫০ বোতল ফেন্সিডিল ও  নগদ ৪১,৫৩০টাকাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কুটুরী এলাকার  মো. চুন্নু মিয়ার ছেলে মো. ফয়সাল (২৫), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ভালাইপুর গ্রামের মৃত. জনাব মন্ডলের মেয়ে মোছা. বিথী বেগম ওরফে জাহানারা (৩৩) চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার মজলিসপুর গ্রামের লাকমান হোসেনের ছেলে মো. সাগর আলী (১৮)। 

র‌্যাব-জানায়, সোমবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন চুয়াডাঙ্গা-দর্শনা রোডে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় কেদারগঞ্জ গ্রামস্থ বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট এমএলটি. সাইট কার্যালয়ের সামনে থেকে একটি মাহিন্দ্রা পিকআপে ৬৫০ বোতল ফেন্সিডিল ও  নগদ ৪১,৫৩০টাকাসহ ওই ৩জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।