স্টাফ রিপোর্টার।।
মাগুরা থেকে প্রকাশিত সাপ্তাহিক অপরাধ জগৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রোস্তম মল্লিককে আইসিটি মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত। ৩০ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল খুলনার বিচারক কণিকা বিশ্বাস এ রায় ঘোষণা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, সাপ্তাহিক অপরাধ জগৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রোস্তম মল্লিক তার ফেসবুক পোস্টে লিখেন মাগুরার এক যুবলীগ নেতা অবৈধ পথে কোটি কোটি টাকার মালিক, অনুসন্ধান চলছে। এঘটনায় যুবলীগ সদস্য আশরাফ খান মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর এর নাম উল্লেখ ও তার গুণকীর্তন করে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মাসুম বিল্লাহ রোস্তম মল্লিককে অভিযুক্ত করে আদালতে চাজশিট দাখিল করেন। পরে রোস্তম মল্লিক সাইবার ট্রাইব্যুনাল খুলনায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। দীর্ঘদিন হাজতবাসের পর তিনি জামিন পান। ৩০ জানুয়ারি এ মামলার চার্জ গঠণের দিন ধার্য ছিল। এদিন রোস্তম মল্লিকের আইনজীবী চৌধুরী তৌহিদুর রহমান তুষার আদালতে তার আসামি নির্দোষ দাবী করে মামলা থেকে অব্যহতির আদেবন করে শুনানি করেন। শুনানি শেষে আদালত মল্লিককে আইসিটি মামলা থেকে অব্যহতি দিয়ে খালাস প্রদান করেন। মামলা নং- আইসিটি, খুলনা-১৭৮/২১।









































