Home খেলাধুলা সাকিবের বুদ্ধির কাছে হারলেন মুশফিকরা

সাকিবের বুদ্ধির কাছে হারলেন মুশফিকরা

10

স্পোর্টস ডেস্ক।।

ব্যাট হাতে প্রত্যাশিত সংগ্রহ পায়নি সাকিব আল হাসান-এর ফরচুন বরিশাল। পুঁজিটা ১৬০-১৭০ হতে পারতো। লোয়ার অর্ডারের ব্যর্থতায় ১৪৫ রানে অলআউট হন সাকিবরা। অল্প রানের পুঁজি হওয়ায় মুশফিকুর রহিম-এর খুলনা টাইগার্সকে বুদ্ধির ফাঁদে ফেলে রানে জিতেছে বরিশাল।

সাকিব রান আটকানোর লড়াইয়ে নেমে শুরুর ওভারের ৮টিই স্পিনার দিয়ে করান। তাঁর এবং মুজিব-এর ঘূর্ণিতে আটকা পড়ে শুরুর ওভারে ৩১ রানে উইকেট হারায় খুলনা। ওই ক্ষতি পুরো ইনিংসে পুষিয়ে দিতে পারেননি মুশফিক ইয়াসির রাব্বি।

মিডল অর্ডারে মুশফিক খেলেন ২২ বলে তিন চার এক ছক্কায় ৩৩ রানের ইনিংস। ইয়াসির রাব্বি ৩৪ বলে চারটি চার তিনটি ছক্কায় ৫৭ রান করেন। শেষ ওভারে জয়ের জন্য ২৪ দরকার ছিলো। খুলনা ১৮ রান তুলে নিয়েও হারে। শুরুর দিকে মুশফিক ধীরে খেলাও কাল হয়েছে টাইগার্সের।

এর আগে বরিশালের হয়ে সাকিব খেলেন ২৭ বলে ৪১ রানের ইনিংস। তিনটি ছক্কা দুটি চার মারেন তিনি।   নাজমুল শান্ত খেলেন ৪০ বলে ৪৫ রানের ইনিংস। দুটি ছক্কার সংগে তিনটি চার মারেন তিনি। এছাড়া নুরুল হাসান ১০, জিয়াউর রহমান মুজিব উর ১২ রান করেন।

খুলনার হয়ে বল হাতে খালেদ আহমেদ তিন উইকেট নেন। চার ওভারে দেন ৪১ রান। দুটি করে উইকেট নেন ফরহাদ রেজা কামরুল রাব্বি। বরিশালের হয়ে ডোয়াইন ব্রাভো ৪০ রানে নেন তিন উইকেট। সাকিব ওভারে ১০ রান দিয়ে তুলে নেন দুই উইকেট।