চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে চুরির অপবাদ দিয়ে দুটি বসত বাড়ি ভাংচুর, লুটপাটের ঘটনার দুইদিন পর গৃহবধু ইতি বেগমকে (২০) গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার দুপুরে উপজেলার কুনিয়া গ্রামে স্বামীর ঘরে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। হত্যার খবর শুনে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করেন।
ইতি বেগম কুনিয়া গ্রামের সদর আলী মীরের ছেলে জাহিদুল মীরের স্ত্রী। মাত্র চার মাস আগে ইতির বিয়ে হয়েছিল। চিতলমারী থানার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক বলেন, ইতি খানম ও তার ভাসুরের ছেলে সাগর ইসলাম বাড়িতে ছিল। রাতের কোন একসময় ইতি বেগমকে হত্যা করা হয়। খবর পেয়ে দুপুরে আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করি।











































