Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় আটকে পড়াদের হাইকমিশনে যোগাযোগের অনুরোধ

মালয়েশিয়ায় আটকে পড়াদের হাইকমিশনে যোগাযোগের অনুরোধ

11

মালয়েশিয়া প্রতিনিধি:


মালয়েশিয়ায় চলমান মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) যেসব বাংলাদেশি নাগরিক আটকে পড়েছেন তাদেরকে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বুধবার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে দূতাবাসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আটকে পড়াদের (১) নাম, (২) পাসপোর্ট নাম্বার, (৩) মালয়েশিয়ার ঠিকানা, (৪) ফোন নম্বর ইমেইলে অথবা মোবাইলে যোগাযোগ করতে বলা হয়েছে।mission.kualalumpur@mofa.gov.bd ফোন নং: ০১২২৯০৩২৫২, ০১৩৬৩৩০১০৩, ০১২২৯৪১৬১৭, ০১৬৭৯০৭৪৩৪, ০১২৪৩১৩১৫০।