Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

46

শেখ আবু নাসের অনূর্ধ্ব-১৩ ক্রিকেট: বয়রা তরুণ সংঘের দ্বিতীয় জয় : জিতেছে দৌলতপুরও

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ আবু নাসের অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে জয় দিয়ে শুরু করেছে দৌলতপুর ক্রীড়া চক্র। মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার দিনের প্রথম ম্যাচে তারা উইকেটের বড় ব্যবধানে একতা বয়েজ ক্লাবকে পরাজিত করে। এদিন দিনের দ্বিতীয় ম্যাচে বয়রা তরুণ সংঘ ১০ উইকেটের বড় ব্যবধানে খালিশপুর ক্রীড়া সাংস্কৃতিক সংসদকে পরাজিত করে। প্রতিযোগিতায় বয়রা তরুণ সংঘের এটি দ্বিতীয় জয়।

দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে একতা বয়েজ ক্লাব ১৩.ওভারে মাত্র ৫৪ রান তুলতেই অল আউট হয়ে যায়। দলের হয়ে একমাত্র দুই অংকের কোটায় ১৬ রান করেন অর্পন। দৌলতপুর ক্রীড়া চক্রের হয়ে ইব্রাহিম ১১ রান খরচায় তুলে নেন উইকেট। ২টি উইকেট নেন অরূপ। একটি করে উইকেট নেন শাওন সোহাব। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬.ওভারেই এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দৌলতপুর ক্রীড়া চক্র। দলের হয়ে শাওন ৩০ বলে অপরাজিত ২৪ শাহীন অপরাজিত ১৩ রান করেন। প্রতিপক্ষের হয়ে একমাত্র উইকেটটি নেন লামিম।

দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে খালিশপুর ক্রীড়া সাংস্কৃতিক সংসদ নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে সর্বসাকুল্যে ৬০ রান তুলতে সমর্থ হয়। দলের হয়ে সাজিদ সাফিন অপরাজিত ১৮ তাহসিন ১২ রান করেন। বয়রা তরুণ সংঘের হয়ে জিলানি ২টি কল্প রাজ একটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বয়রা তরুণ সংঘ মাত্র ৬.ওভারেই কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের স্বাধীন ২৩ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করে অপরাজিত থাকেন। ১৮ রানে ১৪ রানে অপরাজিত থাকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান মাহফুজ। 

মোংলা বন্দর জেটিতে নাব্যতা সংকট: সময় মত ভিড়তে পারছেনা জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে নাব্যতা সংকটের কারণে সময় মত ভিড়তে পারছেনা বিদেশী বাণিজ্যিক জাহাজ। ফলে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আমদানীকৃত মালামাল নিয়ে গত দুইদিন ধরে বন্দরের ফেয়ারওয়ে এলাকায় বাধ্য হয়ে অবস্থান করছে একটি বিদেশী জাহাজ।

বিদেশী জাহাজ এম,ভি এসটিএল হারভেস্ট’স্থানীয় শিপিং এজেন্ট কিউএনএস’খুলনাস্থ ম্যানেজার মো: নাজমুল জানান, পানামা পতাকাবাহী এম,ভি এসটিএল হারভেস্ট ভারত থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩৯শ মেট্টিক টন মালামাল নিয়ে গত সোমবার সকাল ৯টার দিকে মোংলা বন্দরের ফেয়ারওয়েতে আসে। ফেয়ারওয়েতে আসার আগের দিন রবিবার জাহাজটি বন্দর জেটিতে আনার জন্য পাইলট বুকিং দেয়া হয়েছে। কিন্তু বন্দর জেটিতে পর্যাপ্ত পরিমাণ গভীরতা না থাকায় কর্তৃপক্ষ জাহাজটি আনতে পারছেন না। বন্দর জেটির শুধুমাত্র নম্বরে নাব্যতা রয়েছে। সেখানেও বর্তমানে আরো একটি জাহাজ রয়েছে। এছাড়া নম্বরেও নাব্যতা সংকট রয়েছে। ফলে সময় মত জাহাজটি জেটিতে আনতে পারছেনা বন্দর কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসা জাহাজটি জেটিতে আনতে না পারায় দ্রুত খালাস করতে না পারলে বিদ্যুৎ কেন্দ্রের চলমান কার্যক্রম বিঘিœহয়ে পড়বে। মাসের ১৫ তারিখও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আরো একটি বিদেশী জাহাজ বন্দরে আসবে। তবে জেটিতে যে নাব্যতা সংকট রয়েছে তাতে জাহাজ আনা পণ্য খালাসে কি অবস্থা যে হবে তা এখন বলতে পারছিনা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, জেটিতে প্রতি বছরই ড্রেজিং করে নাব্যতা সংরক্ষণ করতে হয়। এবারও তা করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সৃষ্টিতে বিলম্ব হচ্ছে। জেটির নম্বরে নাব্যতা রয়েছে, সেখানে মিটারের জাহাজ ভিড়তে পারছে। আর সেখানে বর্তমানে একটি জাহাজও রয়েছে। বাকী নম্বরে ড্রেজিংয়ের জন্য ডাইক (বালু ফেলার স্থান) নির্মাণে বন্দরের নির্ধারিত জায়গা প্রস্তুত করতে গেলে সেখানে অবৈধ ধান ক্ষেতের কারণে তা বিলম্ব হয়। আশা করছি ডিসেম্বরের মাঝামাঝি সমস্যা আর থাকবেনা।

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাটে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক বিকাশ হালদার (২৫) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের কাঁঠালতলা নামক স্থানে দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাশ হালদার মোটর সাইকেল যোগে কাটাখালির দিকে আসছিলেন। এসময় দ্রুতগামী অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনা স্থলেই তিনি নিহত হন। নিহত বিকাশ হালদার বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কাড়াখালী এলাকার মনোরঞ্জন হালদারের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থালে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়। কাটাখালী হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ঘাতক ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

বাগেরহাটে হত্যা মামলায় স্বামী স্ত্রীর যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে আলমগীর হোসেন (২২) নামের এক যুবককে  হত্যার অপরাধে মো. সিরাজুল ইসলাম মিয়া (২৮) তার স্ত্রী মোসা. সাবিনা বেগম(২৪)কে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেছেন আদালত। মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক তপন রায় এই আদেশ দেন। একই সঙ্গে আদালত দন্ডপ্রাপ্ত আসামিদেরকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও মাসের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত মো. সিরাজুল ইসলাম মিয়া আদালতে উপস্থিত থাকলেও  স্ত্রী মোসা. সাবিনা বেগম পলাতক রয়েছেন।

দন্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার জগীহদা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবারণে জানা গেছে, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর রাতে স্থানীয় আলমগীর নামের এক যুবককে শ^াসরোধ করে হত্যা করে করে সিরাজুল ইসলাম তার স্ত্রী মোসা. সাবিনা বেগম। পরবর্তীতে আলমগীরের মরদেহ পাশর্^বর্তী পুকুরে ফেলে দেয় তারা। এঘটনায় নিহত আলমগীরের বাবা রামপাল উপজেলার মালিডাঙ্গা গ্রামের মোশারেফ হোসেন বাদি হয়ে রামপাল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পরের বছরের ২৪ মার্চ রামপাল থানার এস আই  ইমারত শেখ হত্যায় মামলায় সিরাজুল ইসলাম মিয়া তার স্ত্রী মোসা. সাবিনা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। বিচারিক আদালত মামলায় ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে মঙ্গলবার দুপুরে হত্যা মামলায় স্বামী স্ত্রীকে  যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।

হত্যার কারণ সম্পর্কে যাবজ্জীবন দন্ডাদেশ প্রাপ্ত সিরাজুল ইসলামের আদালতে দেওয়া স্বীকারোক্তি থেকে জানা যায়, বাগেরহাটের রামপাল উপজেলার পারগোবিন্দপুর গ্রামের গনি শেখের বাড়িতে ভাড়া থাকনে সিরাজুল ইসলাম মিয়া তার স্ত্রী মোসা. সাবিনা বেগম। সিরাজুলের অনুপস্থিতে তাদের পূর্ব পরিচিত আলমগীর শেখ সাবিনাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সাবিনা বেগম স্বামী সিরাজুলকে বিষয়টি অবহিত করেন। পরে দুজনে কৌশলে আলমগীরকে ডেকে এনে শ^াস রোধ করে হত্যা করে। হত্যা মামলায় স্বামী স্ত্রী দুইজনই গ্রেফতার হলে  উচ্চ আদালতের জামিনে বের হয় স্ত্রী সাবিনা বেগম। তারপর থেকে পলাতক রয়েছে সাবিনা।

মামলায় রাষ্ট্রপক্ষের কেীশলী ছিলেন অতিরিক্ত পিপি এ্যাডভোকেট সীতারানী দেবনাথ এপিপি শরৎচন্দ্র মজুমদার। আসামী পক্ষের আইনজীবী ছিলেন মিহির কুমার দেবনাথ।

কখনও ভাবিনি ঘুষ ছাড়া আমার মেয়ের চাকুরী হবে

বাগেরহাট প্রতিনিধি

কখনও ভাবিনি ঘুষ ছাড়া আমার মেয়ের চাকুরী হবে। আল্লাহ‘কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই। এখন আমার মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত হল। আমরাও চিন্তামুক্ত হলাম। এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত জুইয়ের বাবা হতদরিদ্র কৃষক মোঃ জিল্লুর রহমান।

সোমবার (০৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় নতুন পুলিশ লাইন্স মিলনায়তনে মেয়ের চাকুরীর খবরে আবেগাপ্লুত মোঃ জিল্লুর রহমান আরও বলেন, সব সময় চেয়েছি আমার মেয়েরা কিছু করুক। ছেলে নেই তো কি হয়েছে। আল্লাহ মেয়েতো দিয়েছেন। তাই চরম আর্থিক অনাটনের মধ্যে খেয়ে না খেয়ে মেয়েদের পড়াশুনা চালু রেখেছি। কিন্তু মেয়েদের চাকুরী নিয়ে খুবই চিন্তায় ছিলাম। কারণ আমার টাকাও নেই, আবার বড় কোন আত্মীয় স্বজনও নেই। তারপরও আল্লাহর রহমতে মেধার জোরে আমার মেয়ের চাকুরী হয়েছে। কোন প্রকার সুপারিশ ঘুষ ছাড়া চাকুরী প্রদান করায় বাংলাদেশ পুলিশের প্রতিকৃতজ্ঞতা জানান তিনি।

শুধু জুই নয়, কনস্টেবল পদে বাগেরহাট জেলায় নিয়োগপ্রাপ্ত ৩১ জনের বেশিরভাগই হতদরিদ্র পরিবারের সন্তান। বিনা পয়সায় চাকুরী পেয়ে খুশি তারা। সোমবার (০৮ নভেম্বর) রাত দেড়টার দিকে পুলিশ সুপার কেএম আরিফুল হক কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিতদের নাম রোল নাম্বার ঘোষনা করলে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় নতুন পুলিশ লাইন্স মিলনায়তনে। অভিভাবকরা তাদের সন্তানকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। চাকুরী প্রাপ্তরা বাবা-মাসহ অভিভাবকদের পায়ে হাত দিয়ে সালাম করেন। সকলের দোয়া চান তারা।

এদিকে ১৩০ টাকা ব্যয়ে পুলিশ কনস্টেবল পদে মেয়ের চাকুরী হওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন কচুয়া উপজেলার বারুইখালি গ্রামের সবজি বিক্রেতা মোস্তফা মোল্লা। খুশিতে চোখ দিয়ে পানি ঝরছিল হতদরিদ্র এই বাবার। কথাই বলতে পারছিলেন না।

কনস্টেবল পদে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত মোস্তফা মোল্লা মেয়ে লাবনী খানম বলেন, আমরা সাত বোন কোন ভাই নেই। বাবা-মায়ের সব চিন্তা আমাদের নিয়ে। সংসারে স্বচ্ছলতা ফেরাতে এসএসসি পাশের পর থেকে বিভিন্ন দপ্তরে চাকুরীর চেষ্টা করেছি, হয়নি। আল্লাহর রহমতে চাকুরী হয়েছে। এখন সংসারের পাশাপাশি ছোট বোনদের পড়াশোনার জন্যও কিছু টাকা দিতে পারব। এই বলে বাবাকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন লাবনী খানম।

অনলাইনে আবেদনের পরে ২৯ নভেম্বর থেকে ট্রেইনি রিক্রুটিং কনস্টেবল পদে ৩১ জন  নিয়োগের প্রক্রিয়া শুরু করে বাগেরহাট জেলা পুলিশ। সকল প্রক্রিয়া শেষে সোমবার (০৮ নভেম্বর) রাত দেড়টায় কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত ২৫ জন ছেলে মেয়ের নাম ঘোষনা করেন পুলিশ সুপার কেএম আরিফুল হক।

ফলাফল ঘোষনা শেষে বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, শতভাগ  মেধা যোগ্যতার ভিত্তিতে আমরা পুলিশ কনষ্টেবল পদে  চাকুরী দিয়েছি। আমরা চেষ্টা করেছি মেধাবীদের পুলিশ সদস্য হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার। ভবিষ্যতেও সকল নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার আশ্বাস দেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকে আমরা খুবই সতর্কতার সাথে দালাল প্রতারক চক্রদের  দমন করার চেষ্টা করেছি। এর অংশ হিসেবে কনস্টেবল পদে নিয়োগের দালালি করার অপরাধে তিন জন প্রতারককে আটক করেছি।

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে পারিবারিক কলহের জেরে আরিফা বেগম (১৮) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মোহাম্মদ হেলাল (২৫)সোমবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় আরিফার মায়ের ভাড়া বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে। এই ঘটনায় মঙ্গলবার ফকিরহাট থানায় মামলা দায়ের হয়েছে। এজাহার নামীয় তিন আসামীর মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আরিফা বেগম ফকিরহাট উপজেলার ধনপোতা এলাকার মোঃ আরিফ আলি সেখের মেয়ে। নিজ স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ হেলাল খুলনা জেলার দিঘোলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা। পাচ বছর পূর্বে ২০১৩ সালে প্রেমের সম্পর্কের ভিত্তিতে আরিফার সাথে মোহাম্মদ হেলালের বিয়ে হয়। তাদের সংসারে ১৩ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। সন্তান নিয়ে খুলনা শহরে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনদিন আগে গেল শুক্রবার স্বামীর সাথে ঝগরা করে কোলের শিশুকে নিয়ে শয়ামবাগাত এলাকায় তার মায়ের ভাড়া বাসায় আসে হত্যার স্বীকার আরিফা বেগম।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। ঘটনায় মামলা দায়ের হয়েছে। এজাহার নামীয় তিন আসামীর মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শহীদ নূর হোসেন দিবসে নগর যুবলীগের কর্মসুচী

খবর বিজ্ঞপ্তি

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে কর্মসুচী গ্রহন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। কর্মসুচীর মধ্যে রয়েছে ১০নভেম্বর’২১ তারীখ বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় নগর, থানা ওয়ার্ড যুবলীগের সকল নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসন সুজন।

উল্লেখ্য, ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা শ্লোগান নিয়ে অংশ নিয়েছিলেন যুবলীগ কর্মী নূর হোসেন। মিছিলটি রাজধানীর জিরো পয়েন্টে (বর্তমানে নূর হোসেন চত্বর) এলাকায় পৌছালে পুলিশের গুলিতে নূর হোসেন শহীদ হন।

১১ নভেম্বর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘যুব সমাবেশ’ করবে নগর যুবলীগ

খবর বিজ্ঞপ্তি

১১ নভেম্বর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি কর্মসুচী গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। কর্মসুচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে সাতটায় শহীদ হাদিস পার্কে জাতীয় দলীয় পতাকা উত্তোলন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুব জাগরনের অগ্রদূত, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি’প্রতিকৃতিতে পুষ্টমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন। দুপুর তিন টায় নগরীর সকল ওয়ার্ড থানা যুবলীগের নেতৃবৃন্দ এবং মহানগর যুবলীগের নেতৃবৃন্দ মিছিল সহকারে হাদিস পার্কে যুব সমাবেশে অংশ গ্রহন করবেন। যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ পুত্র খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি মেয়র নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা। প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিয়িাম সদস্য বিসিবি পরিচালক শেখ সোহেল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃণাল কান্তি জোয়ার্দার। যুব সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ সঞ্চালনা করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।

শিরোমণিতে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী জনসভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম এর নৌকা প্রতিকের নির্বাচনী বিশাল জনসভা নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় শিরোমণি শহীদ মিনার চত্ত্বরে(৭,৯) অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ড. নূরুল ইসলাম আবুল কালাম। জেলা তাঁতীলীগ এর সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সাংগঠনিক সস্পাদক মোঃ ফারুক আহম্মেদ নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। বক্তৃতা করেন থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তি যোদ্ধা স.রেজওয়ান আলী, বীর মুক্তি যোদ্ধা মল্লিক মাহাতাব উদ্দীন, আলহাজ¦ মোড়ল আনিসুর রহমান. শেখ গোলাম কিবরিয়া মিন্টু, আলহাজ¦ জামিল আহম্মেদ, চিত্তরঞ্জন গাইন, এসএম ফজলুল হক, শেখ আসলাম হোসেন, আব্দুল গফ্ফার, শেখ ফারুক হোসেন,শেখ রুহুল আমিন, ডাঃ ইকবাল হোসেন, মোল্যা মুজিবুর রহমান,সুরুজ জামান হানিফ, মোঃ শাকিল আহম্মেদ, মেমরী সুফিয়া রহমান সুনু, মুক্তা বেগম, আম্বিয়া বেগম, শাহনাজ বেগম সহ ইউনিয়নের ৭,নং ওয়ার্ডের এলাকার মুরুব্বী বিশিষ্ট ব্যক্তি বর্গ।  জনসভায় বক্তারা আগামী ১১ নভেম্বর নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলামকে দলমত নির্বিশেষে সকলকে ভোট দিয়ে পূণরায় নির্বাচিত করার আহবান জানান।

১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে মনোনীত নৌকাপ্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলামকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। নভেম্বর সোমবার বিকাল ৪টায়  আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৪,নং ওয়ার্ডের সমন্বয়ে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম এর নৌকা প্রতিকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন আলহাজ¦ শেখ হাবিবুর রহমান। নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুবুল আলম সোহাগ, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। আহসান হাবিব মিন্টুর পরিচালনায় বক্তৃতা করেন থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তি যোদ্ধা স.রেজওয়ান আলী, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুল, মোঃ কামাল আহম্মেদ, মোঃ সেলিম রেজা, মোঃ শাকিল আহম্মেদ, শেখ গোলাম কিবরিয়া মিন্টু, মোঃ আমিরুল ইসলাম, এস এম আবু সাঈদ, মোঃ আলাউদ্দীন, কাজী আজাদুর রহমান হিরোক, মোল্যা আব্দুস সাত্তার,  মুক্তা বেগম মোঃ রিপন খান, মোঃ জসিম উদ্দীন, মফিজ সরদার, ইফতেখার ইসলাম মিঠু, মুন্সি কামাল, নাসির উদ্দীন, মাহমুদ আলম, ফকির কওসার আলী, সৈয়দ আজগর আলী, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, গাজী আশরাফ আলী, গাজী সিরাজুল ইসলাম,কাঞ্চন মুন্সি, গাজী নাজিম উদ্দীন,ইয়াসিন হাওলাদার, মোঃ পলাশ, খান আব্দুল হালিম, মুরাদ মোড়ল, বেগ রাশেদুজ্জামান, হোসেন, খান মনিরুল ইসলাম,মিন্টু খান, বেগ মুরাদ, গাজী রিপন সহ এলাকার মুরুব্বী বিশিষ্ট ব্যক্তি বর্গ।

শোভনালীতে সড়ক নির্মানকাজে আমা খোয়া ব্যবহার

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির শোভনালী ইউনিয়নের কামালকাটিতে সড়ক নির্মান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কেবলা ২/নং ইট নং বরং আমা ইটের ব্যবহার বেডে কাদামাটি যুক্ত বালির ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী বাধা দিলেও শেষ রক্ষা না হওয়ায় এলাকার মানুষ হতাশ হয়ে পড়েছেন।

শোভনালী ইউনিয়ন পরিষদের সামনে থেকে বসুখালী সালাম গাজীর বাড়ি ভায়া শালখালী ইস্কন মন্দির সড়কটি খুবই জরুরী একটি সড়ক। এলাকার মানুষ সড়কের দুরাবস্থার কারনে খুবই কষ্ট ভোগ করে এসেছেন। অনেক চেষ্টা তদবিরের পরে এক বছর আগে সড়কের কাজে হাত দেওয়া হয়। দীর্ঘ ৫.কিঃমিঃ সড়কের কাজে কত টাকা বরাদ্দ তা এলাকার জন প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি এমনকি কাজের সাথে জড়িত সাব ঠিকাদার ম্যানেজার পর্যন্ত জানেননা। একবছর আগে কাজ শুরু হলেও এপর্যন্ত কাজের তথ্যবোর্ড স্থাপন করা হয়নি। কাজের তথ্য গোপনে রেখে অনিয়ম করে কাজ করা হলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন করেননি।

এলাকাবাসী জানান, যখন রাস্তার নিচে (বেডে) বালির কাজ করা হয় তখন বালির পরিবর্তে কাটামাটিতে লেপটানো বালির ব্যবহার করা হয়েছিল। বাধা দিলেও মানা হয়নি বলে এলাকাবাসী জানান। বর্তমানে রাস্তার খোয়ার ব্যবহারের কাজ চলছে। কাজে কিছু ১নং ইট ব্যবহার করা হলেও মাঝে মধ্যে ২/নং ইট একেবারে আমা ইট এনে দ্রুত খোয়া ভেঙ্গে রাস্তায় ফেলে রোলার করা হচ্ছে। শনিবার (নভেম্বর) সড়কের একটি বড় অংশে আমা ইটের খোয়া ব্যবহার করে রোলার করা হয়। এলাকাবাসী বাধা দিলেও উপরে তাদের লোক আছে কোন কাজ হবেনা এমন বাক্য ছেড়ে কাজ চালিয়ে যাওয়া হয়। পরদিন পুনরায় নতুন করে আমা ইটের চালান এনে খোয়া ভাঙ্গার কাজ করা হচ্ছিল। হাজার খানেক ইট ভাঙ্গার পর এলাকার লোকজন বাধা দিলেও শোনা হয়নি, পরে স্থানীয় জনপ্রতিনিধি উদয় কান্তি বাছাড় উপস্থিত হয়ে খোয়া ভাঙ্গা বন্ধ করে দেন এবং ইট ফেরৎ দিতে বলেন। তখন কাজ বন্দ রাখা হলেও এদিন বিকালে একদল সাংবাদিক ঘটনাস্থানে গিয়ে দেখেন আমা ইটের খোয়ায় রাস্তার কাজ করা হয়েছে। আরও আমা ইট ভাঙ্গা হয়েছে এবং বাকি ইটগুলো ভাঙ্গার জন্য পাশে রাখা হয়েছে।

স্থানীয় মোসলেউদ্দিন (৫৫) জানান, আমার বয়সে আমি এরকম রাস্তা দেখিনি। রাস্তার উপর দিয়ে একটি ভ্যান গেলেও ইট গুড়ো হয়ে যাচ্ছে। তিনিসহ কয়েকজন খোয়া হাতে নিয়ে আঙ্গুল দ্বারা চাপ দিলে গুড়ো হতে দেখে সবাই হতবাক হয়ে যান।

ইউপি সদস্য উদয় বাছাড় জানান, আগেও একবার অনিয়মের প্রতিবাদ জানানোর পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ভাল ইট এনে কাজ করা হয়েছিল। আজ (রবিবার) আমা ইটের খোয়া ভেঙ্গে কাজ করছিল, আমরা প্রতিবাদ করে কাজ বন্ধ করে দিয়েছি। রাস্তায় আমা খোয়া ফেলে রোলার করা হয়েছে। সব উঠিয়ে নিতে বলা হয়েছে। এখনো উঠানো, আমা ইট বা খোয়া সরিয়ে নেওয়া হয়নি।

এব্যাপারে থানা ইঞ্জিনিয়ার আক্তার হোসেনের সাথে মোবাইলে কথা বলতে চেষ্টা করা হলেও বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

হাতপাখা প্রতীকের  প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে:  মাওঃ ইমরান

খবর বিজ্ঞপ্তি

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জেলার অন্তর্গত ১২ টি ইউনিয়নে হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রচারণার শেষ দিকে এসে সাধারণ ভোটারদের সাথে নিয়ে ইউনিয়নে প্রচার- প্রচারণা অব্যাহত রাখার চেষ্টা করলেও হাতপাখা প্রতীকের প্রার্থীদের প্রচারণায় বাধা প্রার্থী এবং নেতা কর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি ,হয়রানি করা হচ্ছে। সর্বশেষ ডুমুরিয়া উপজেলার নং  মাগুরাঘোনা ইউনিয়নের হাতপাখার  প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলামের ব্যবহৃত মোটর সাইকেলটি পরিকল্পিত ভাবে চুরি হয়ে ছে বলে অভিযোগ করেছেন জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যা টায় ইউনিয়নের আঠারো মাইল এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা কালে অভিযোগ করেন জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব। নেতৃবৃন্দ বলেন হাতপাখার প্রার্থীদের প্রচার-প্রচারণায় চরমভাবে বাধা দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত হাতপাখা কর্মীদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়েসময় পার করতে হচ্ছে। অবস্থায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়েআমরা শঙ্কিত। নেতৃদ্বয় নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরীর আহবান জানান। নেতৃবৃন্দ ডুমুরিয়া উপজেলার সদর (ডমুরিয়া ) ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুস সালাম এর পক্ষে ডুমুরিয়া বাজার সাজিয়াড়া এলাকা এবং রুদাঘরা ইউনিয়নে হাতপাখার প্রার্থী মাওলানা মাহবুবুল আলম এর পক্ষে হাসানপুর সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন।

এছাড়াও ধামালিয়া ইউনিয়নে হাতপাখার প্রার্থী মাওলানা মোঃ কামরুজ্জামান  ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন,সাহস ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মোঃ মুস্তাফিজুর রহমান , খর্নিয়া ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী আহমদ আলী গাজী, গুটুদিয়া ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ কবি সানা, এবং বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ তাওহিদুল ইউনিয়ন ইসলাম বুনারাবাদ,সুরখালী বাজার গনসংযোগ করেন, ভান্ডারকোট ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী,রুপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে গাজী মোঃ জাহিদুর রহমান, শ্রীফলতলা ইউনিয়নে মাওলানা তাওহিদুল ইসলাম মামুন সুন্দরপুর এলাকায় ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে হাতপাখার প্রার্থী মোহাম্মদ গোলাম সরোয়ার নির্বাচনী গণসংযোগ করেন।

প্রতারণা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মোস্তফা কামাল মোহাম্মদ শামীম হোসেন, প্রমুখ।

কোমরপুর সখিপুর মাদ্রাসায় দাখিল শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটার কোমরপুর দাখিল মাদ্রাসা সখিপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  স্ব স্ব মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পারুলিয়া ইউনিয়েনের কোমরপুর দাখিল মাদ্রাসায় দাখিল শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য কোমরপুর দাখিল মাদ্রাসার সভাপতি জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস (আলফা)বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম,  ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন (হীরা), মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীগন।

সখিপুর আলিম মাদ্রাসায় দাখিল আলিম পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে দোয়া বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য গভার্নিং বোর্ডের সভাপতি সরদার আমজাদ হোসেন।  বিশেষ অতিথি ছিলেন  আব্দুল গফুর  সরদার। এসময়  মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা  ইয়াকুব আলী,  ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী শিক্ষার্থীগন উপস্থিত  ছিলেন।

দেবহাটায় পিসক্লাবের তরুণÍযুব এবং ধর্মীয় নেতাদের আন্তঃধর্মীয় সংলাপ

 কে এম রেজাউল করিম দেবহাটা

 দেবহাটায় পিসক্লাবের তরুনÍযুব এবং ধর্মীয় নেতাদের নিয়েআন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়ে ছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পিসক্লাবের আয়ে াজনে পিস কনসোর্টিয়া রূপান্তরের সহযোগীতায় সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনজিও বিষয়ক বুরো’মহাপরিচালক কেএম তরিকুল ইসলাম।

বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মন্দিরের পুরোহিত, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ পিস ক্লাবের নেতৃবৃন্দ।

এসএমএ রব চত্বরের উদ্ভোধন আজ

খবর বিজ্ঞপ্তি

নগরীর কেডিএ নিউ মার্কেট সংলগ্ন চত্বরকে ‘শহীদ এসএমএ রব চত্বর’ এর উদ্ভোধন করা হবে আজ ১০ নভেম্বর বুধবার। সকাল ১১ টায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এই চত্বরের উদ্ভোধন করবেন।

প্রসঙ্গত,বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা এসএমএ রব বিগত ২০০০ সালের ১১ আগস্ট সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এসএমএ রব তৎকালিন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ছিলেন।

বটিয়াঘাটায় জেলা আ’লীগ নেতা শ্রীমন্ত অধিকারী রাহুলনৌকা পক্ষ্যে ভোট প্রার্থনা

বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনা জেলা আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তরুণ সমাজ সেবক শ্রীমন্ত অধিকারী রাহুল ২নং বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী পল্লব কুমার বিশ্বাস রিটু’পক্ষে গতকাল মঙ্গলবার দিনব্যাপী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা করেন।এ সময় তাঁর সাথে আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়ের মা গোপনে বাল্য বিয়ের প্রস্তুতি গ্রহন: পিতার অভিযোগে বন্ধ করে দিলেন ইউএনও

পাইকগাছা প্রতিনিধি

 পাইকগাছায় মা চাচা মিলে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার সময় পিতার অভিযোগে বিয়ে বন্ধ করলেন নির্বাহী কমর্মকর্তা। ঘটনাটি ঘটেছে উপজেলার গড়ইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামে।

জানা যায়, সোমবার রাতে গড়ইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামের  ৯ম শ্রেণি পড়ুয়া কন্যা নিজের ইচ্ছার বিরুদ্ধে মা চাচা থেকে বিয়ে দিচ্ছিলেন। কিন্তু তার পিতা মেয়ের বয়স কম হওয়ায় এখনই বিয়ে দিবেন না জানান। নিয়ে পিতা মাতার মতবিরোধ দেখা দিলে উপায়ান্তর না পেয়ে পিতা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। ইউএনও মমতাজ বেগম তাৎক্ষণিক উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেনকে ঘটনাস্থলে প্রেরণ করেন। উপজেলা প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন তার সঙ্গীয় ফোর্স হিসাবে আনসার কমান্ডার আবু হানিফ সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নির্দেশে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মেয়ে, মেয়ের মা দুই চাচার নিকট থেকে মুচলেকা নেওয়া হয়।

পাইকগাছায় বেতগ্রাম-পাইকগাছা সড়ক উন্নতীকরণ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় “বেতগ্রাম-পাইকগাছা ভায়া-কয়রা সড়ক যথাযথ মানে উন্নতীকরণ” শীর্ষক প্রকল্প সম্পর্কিত বিজ্ঞজনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। খুলনা জেলা সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিছুজ্জামান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পাইকগাছা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেশ বিশ্বাস, প্যনেল মেয়র শেখ মাহাবুবু রহমান রঞ্জু। বক্তব্য রাখেন, চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাওসার আলী জোয়ার্দার, রিপন কুমার মন্ডল, কে এম আরিফুজ্জামান তুহিন, আবু জাফর সিদ্দিকী রাজু, আব্দুস ছালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কাজল কান্তি বিশ্বাস, আব্দুল মান্নান গাজী, বাহরুল ইসলাম, দাউত শরিফ,শেখ রুহুল কুদ্দুস,  আনিসুর রহমান মুক্ত, সমিরন সাধু, আনন্দ মোহন বিশ্বাস, আরশাদ আলী বিশ্বাস।  এর আগে সকাল দশটায় বাসস্টান্ড জিরো পয়েন্টে এক কোটি টাকা ব্যায়ে সড়ক জনপদ বিভাগের পরিদর্শন বাংলোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি আক্তারুজ্জামান বাবু।

কয়রায় এমএম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠান

কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রায় এমএম মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( নভেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সভাপতি কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যাক্ষ এইচএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ^ব্যাপী মহামারি করোনা ভাইরাসের তান্ডবের মাঝেও আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কে শিক্ষার সাথে সম্পর্ক রাখতে পেরেছি। সেই সাথে এবারের এসএসসি পরিক্ষার্থীদের স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিদায় সংবর্ধণা দিতে পেরে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করছি। অনুষ্ঠানে সভাপতি এইচএম নজরুল ইসলাম শিক্ষার্থীদের উজ¦ভবিষ্যৎ কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষৎ। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভাল ভাবে পরিক্ষা দেবে এখান থেকে দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে। সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আঃ সামাদ গাজী, কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, বামিয়া এমএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, অভিভাবক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্র ছাত্রীদের মাঝে কয়রা-পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ আকতারুজ্জামান বাবু’পক্ষে মাক্স তুলে দেন বিদ্যালয়ের সভাপতি অতিথিবৃন্দ।

বিএনপি গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে: মঞ্জু

খবর বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকারের উদাসীনতা এবং দলের ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধি পাচ্ছে। এতে নি¤œ সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। করোনার দীর্ঘমেয়াদী প্রভাবে এমনিতেই সাধারণ মানুষের ত্রাহি অবস্থা, তার উপর জ্বালানী গ্যাসের মুল্যেবৃদ্ধি মরার উপর খড়ার ঘা। পরিবহন ভাড়া বৃদ্ধি সে ঘাকে আরো বাড়িয়ে দিয়েছে। ডিজেল, কেরোসিন গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে আজ (বুধবার) বিএনপির কেন্দ্রীয় বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচী সফল করতে মঙ্গলবার (নভেম্বর) দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে  প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাবেক সাংসদ মঞ্জু বিগত মার্চ মাসে খুলনায় বিএনপির কর্মসূচিতে পুলিশের বেপরোয়া হামলায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে লাঞ্চিত করা এবং ধাতব বস্তুর আঘাতে বিএনপি কর্মী বাবুল কাজী গুরুতর আহত এবং পরবর্তীতে বাবুল কাজীর মৃত্যুর ঘটনা স্বরণ করিয়ে সাবেক সাংসদ মঞ্জু খুলনা প্রশাসনকে কর্মসুচিতে সহযোগিতা করার আহবান জানান। জনগণের স্বার্থে গণদাবির পক্ষে আহুত কর্মসূচির কোনপ্রকার অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব না হয়, বিনা বাঁধায় কর্মসূচি সফলে দেশপ্রেমিক পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপি বিশৃঙ্খলায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে। আজকের (১০ নভেম্বর) খুলনায় শান্তিপূর্ণ কর্মসুচি পালিত হবে। এতে কোনো ধরনের বাধা আসলে তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে।

সভায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন আমীর এজাজ খান, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আব্দুর রাকিব মল্লিক, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, নিজাম উর রহমান লালু, ওহিদুজ্জামান রানা, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, কাজী শফিকুল ইসলাম, নিয়াজ আহমেদ তুহিন, জাফরী নেওয়াজ চন্দন, খন্দকার ফারুক হোসেন, কাজী মিজানুর রহমান, আব্দুল মান্নান খান, ওয়েজউদ্দিন সান্টু, এনামুল হক, আবু সাঈদ শেখ, শরিফুল ইসলাম বাবু, হাফিজুর রহমান মনি, এনামুল হাসান ডায়মন্ড, আবুল কালাম শিকদার, শেখ জামিল হোসেন, বদরুল আনাম, আফসার উদ্দিন মাস্টার, ইশহাক তালুকদার, আকরাম হোসেন খোকন, শাহাবুদ্দিন মন্টু, তরিকুল্লাহ খান, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, জাহিদ কামাল টিটো, নাসির খান, আসলাম হোসেন, বাচ্চু মীর, মোস্তফা কামাল, রিয়াজুর রহমান, গোলাম কিবরিয়া আশা, শামসুল বারী পান্না, রাহাত আলী লাচ্চু, তানভিরুল আজম রুম্মান, সায়মুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলী, তৌহিদুল ইসলাম খোকন, মাওলানা আব্দুল গফ্ফার, কাজী মাহমুদ আলী, মো. হেমায়েত হোসেন, সিরাজুল ইসলাম লিটন, জাহাঙ্গীর হোসেন, জাকারিয়া লিটন, হেদায়েত হোসেন হেদু, জিএম মঈনউদ্দিন, লিটু পটোয়ারী, হুমায়ুন কবির, খান মঈনুল হাসান মিঠু, মনিরুল ইসলাম, মাসুদ খান বাদল, তরিকুল ইসলাম তুষার, জামাল উদ্দিন মোড়ল, শামীম আশরাফ, সেলিম বড় মিয়া, ডা. আব্দুল হালিম, ওহেদুজ্জামান খোকন, আলমগীর হোসেন, ফারুক আহমেদ, রেহেনা প্রমুখ।

আইচগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি

রূপসার ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী (মোটর সাইকেল প্রতীক) আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম শফিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে গণসংযোগ এবং ভোটারদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার ইউনিয়নের শিরগাতী, মিলকী দেয়াড়া, সেনেরবাজার, যুগীহাটি, কবিরের মোড়, আইচগাতী ইয়াকুব নগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, ভোটারদের সাথে শুভেচ্ছা মতবিনিময় করেন। এসময় ভোটারদের মধ্যে প্রচারনপত্র বিতরণ করা হয়।

তিনি সকল ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার অনুরোধ জানান। আগামীকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সময় আবু হোসেন বাবু, শেখ আবু সাঈদ, মল্লিক ইলিয়াস হোসেন,  মোস্তফা উল বারী, মো. মিরাজুল ইসলাম শেখ, মো. রেজাউল হক খোকন, মো. আব্দুল জব্বার, মো. সোহরাব হোসেন, মো. খায়রুল ইসলাম, মো. আলম, মো. সিহাব উদ্দিন, মো. আরাফাত হোসেন ডালিম, মো. মুসা, এস এম একলাস আলী, মো. ফরিদ সরদার, মো. আমজাদ কাজী, মো.মহসিন, হাসেম শেখ, মো. রজব আলী, মো. জাহাঙ্গীর হোসেন, মাসুম বিল্লাহ মো. সাকিলসহ তার সমর্থক কর্মীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর ভাতা দীর্ঘ মাস ধরে অবৈধভাবে হাতিয়ে নেয়ার অভিযোগে

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জের ব্রজপাটুলি গ্রামের জনৈক মহিদুল তার করিমন নেছা কর্তৃক বীর মুক্তিযোদ্ধা মরহুম ওয়াজেদ আলী গাজীর স্ত্রী সায়রা খাতুনের ভাতা দীর্ঘ মাস ধরে অবৈধভাবে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। একই সাথে বঞ্চিত করা হচ্ছে তার আবাসন প্রকল্পের ঘর থেকে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী সায়রা খাতুন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ১৩/০২/২০২১খ্রি. তারিখে ব্রেন স্ট্রোকজনিত কারণে আমার স্বামী ওয়াজেদ আলী গাজী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর দুই সন্তান নিয়ে আমি খুব অসহায়ভাবে জীবনযাপন করছি। আমার স্বামীর মুক্তিযোদ্ধা গেজেট নং-১০৮৪, চূড়ান্ত লাল মুক্তিবার্তা নং-০৪০৪০৭০২১৬, সোনালী ব্যাংক লিঃ, কালিগঞ্জ শাখায় ভাতাভোগী হিসাব নম্বর ২৮০৯০০২৩৫১৯৫৫  এবং গওঝ-০১৮৭০০০২৩০১ অসচ্ছল মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা হিসাব বহি নম্বর-১০৩। আমার স্বামীর সকল হিসাবের ১০০% নমিনী আমি নিজেই। তিনি বলেন, বহুবছর আগে আমার অজ্ঞাতসারে আমার স্বামী ওয়াজেদ গাজী জনৈক করিমন নেছা নামে এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করেন। তার ঘরে মহিদুল ইসলাম নামে একটি সন্তান রয়েছে। তবে, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করলেও পরবর্তীতে তাকে ডিভোর্সও দিয়েছিলেন। সেই স্ত্রী কখনও আমার স্বামীর বাড়ি ব্রজপাটুলি গ্রামে বসবাস করেনি। কিন্তু আমার স্বামী মৃত্যুর পর পরই ওই ডিভোর্সী স্ত্রী তার ছেলে মহিদুল আমার স্বামীর নামে বরাদ্দকৃত মুক্তিযোদ্ধা ভাতার পেতে আমাকে চাপ সৃষ্টি করতে থাকে। ব্যাপারে অমি উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার পরামর্শক্রমে বিষয়টি সমাধান করা হবে বলে তাদের জানায়। তারপরও তারা আমাকে না জানিয়ে অবৈধভাবে আমার দুই সন্তানসহ আমাকে শতভাগ বঞ্চিত করার জন্য আমার স্বামীর নামে চলমান মুক্তিযোদ্ধা ভাতা তাদের নামে উত্তোলনের সকল ব্যবস্থা করে নিয়েছে। যার হিসাব নং-করিমন নেছা-২৮০৯২০১০৩৮৩৬৫, সোনালী ব্যাংক লিঃ,কালিগঞ্জ শাখা। আমি ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারি চলতি বছরে মে মাসের ভাতার টাকা উক্ত করিমন উত্তোলন করেছে এবং অদ্যবধি তার একাউন্টেই ভাতার টাকা জমা হচ্ছে। এদিকে ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদ থেকে আমার স্বামীর ঠিকানা ভূয়া দেখিয়ে ১৭১ নং স্মারকের গত ১৪/০৩/২০২১ তারিখে অবৈধভাবে ওয়ারেশ কায়েম সার্টিফিকেট নিয়ে ডিভোর্সী স্ত্রী তার নামে শতভাগ ভাতাভোগী হিসেবে অবৈধভাবে নতুন হিসাব খুলে নেন। তারা আমার মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে তা আত্মসাত করে প্রকৃতপক্ষে একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করেছে। রাষ্ট্র যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় মৃত বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানান সেখানে ওই ডিভোর্সী স্ত্রী তার ছেলে আমাদেরকে বঞ্চিত করার মাধ্যমে আমার বীর মুক্তিযোদ্ধা স্বামীকেই অসম্মান করেছে বলে আমি মনে করি। তিনি আরো বলেন, আমি আজ মানবেতর জীবনযাপন করছি কারন আমার স্বামী সোনালী ব্যাংক,কালিগঞ্জ শাখা থেকে দুই লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু এখনও সম্পূর্ণ পরিশোধ হয়নি। এছাড়া আহছানিয়া মিশনের এনজিও হতে নেয়া ঋণের পরিমান প্রায় এক লক্ষ টাকা এখনও অপরিশোধিত। তারা বারবার তাগাদা দিচ্ছে কিন্তু ভাতার টাকা না পাওয়ায় তা পরিশোধ করতে পারছি না। এছাড়া অস্বচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে আমার স্বামীর নামে আবাসন প্রকল্পের আওতায় একটি পাকা ঘরের বরাদ্দপত্রে আমার স্থলে করিমন নেছার নাম ষড়যন্ত্রমূলকভাবে দেয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। গত ১২/০৭/২০২১খ্রি.তারিখে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সমাজসেবা অফিসার উক্ত মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বিষয়ে দরখাস্ত দাখিল করিলে উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়া পর্যন্ত ব্যবস্থাপক, সোনালী ব্যাংক লিঃ, কালিগঞ্জ শাখাকে করিমন নেছার অবৈধভাবে খোলা হিসাব নম্বরে লেনদেন বন্ধ করার নির্দেশ দেন। সংবাদ সম্মেলন থেকে তিনি সময় মুক্তিযোদ্ধা ভাতা আতœসাৎকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থাসহ তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন

তথ্য বিবরনী

খুলনার তেরখাদা উপজেলার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।         প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, প্রতিটি বিদ্যালয়ে শহিদ মিনার থাকা খুবই জরুরি। শহিদ মিনার থাকলে শিক্ষার্থীদের হৃদয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিক। আশা করি সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি বিদ্যালয় আজগড়া বিআরবি মাধ্যমিক বিদ্যালয়ের মতো দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।

        উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, তেরখাদা উপজেলার চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, এলাকার বিশিষ্ট ব্যক্তিসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক মল্লিক সুধাংশুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক।

       অনুষ্ঠানে জানানো হয়, শহিদ মিনার নির্মাণের উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরন হতে যাচ্ছে। ইতোমধ্যে বিদ্যালয় চত্বরে গণহত্যার স্মৃতিফলক স্থাপিত হয়েছে। মুজিববর্ষকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু স্টেটম্যান অব দ্যা সেঞ্চুরি’ শিরোনামে জাতির পিতার একটি ম্যুরাল নির্মাণের কাজ চলছে।

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত-

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মাসুম মোল্লা (৩৪), তার স্ত্রী জান্নাতুল বেগম (২০) পিতা কেমমত আলী (৭০) গুরুত্ব আহত হয়েছেন। এর মধ্যে মাসুম জান্নাতুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধনি অবস্থায় রয়েছেন। বৃদ্ধ হেকমত আলী প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। ঘটনাটি সোমবার সদর ইউনিয়নের ব্রাহ্মণরাকদিয়া গ্রামে সকাল ৮টার দিকে।

আহতরা জানান, একই গ্রামের তাজউদ্দিন মোল্লার একটি লেবু গাছের ডাল কে বা কাহারা ভেঙে দিয়েছে। ঘটনার দিন এরই জের ধরে প্রতিপক্ষরা তাদের মারপিট করে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। তবে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনা ঘটতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। অপর দিকে এই হামলার সময় প্রতিপক্ষ তাজউদ্দিন মোল্লার স্ত্রী শিউলি বেগম (৪২) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে জানা গেছে। তবে উভয় পক্ষ নিকট আত্মীয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

রামপালে মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগী এক মহিলা তার পরিবার। সরেজমিনে ভূমি অফিসের কর্মকর্তারা তদন্তে গেলে বিবাদী পক্ষের লোকজনের চাপের মুখে পড়েন বাদী মুসলিমা বেগম গং। জানা গেছে, উপজেলার পেড়িখালী গ্রামের জুলফিকার ইজারাদারের স্ত্রী মুসলিমা বেগম গং শশুরের ওয়ারিস সূত্রে প্রাপ্ত পেড়িখালী ইউনিয়ন পরিষদের পাশে ৯৯ নং পেড়িখালী মৌজার এস, ৯৫ নং খতিয়ানের ১১ দাগের .৫০ শতক জমি ভোগদখলে আছেন। ওই জমির উপর একটি বসতঘর বেধে বসবাস করছেন। ওই এক খন্ড জমি ছাড়া তাদের আর কোন জমি নেই বলে মুসলিমা দাবী করেন। তিনি আরও জানান, ওই জমি বিবাদী পক্ষ দাবি করায় শান্তি ভঙ্গের আশংকায় তিনি বিজ্ঞ আদালতের স্বরনাপন্ন হয়েছেন। বিষয়ে বিবাদী ওমর ফেরদৌস এর কাছে জানতে চাইলে তিনি বলেন ওই জমি আমাদের। ওরা অহেতুক আমাদের হয়রানি করছে। তদন্তের দায়িত্বে নিয়োজিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ মাসুদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান, নালিশ জমিতে সরেজমিনে গিয়ে একটা বসত ঘর দেখা গেছে। উভয়ের কাগজপত্র পর্যালোচনা করে তদন্ত রিপোর্ট দেওয়া হবে। ভুক্তভোগীরা যাতে শান্তিপূর্ণভাবে ভোগদখলীয় জমিতে বসবাস করতে পারে তার দাবী জানান।

খুবির একাডেমিক প্রধানদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপাচার্যের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে একাডেমিকসহ কয়েকটি বিষয় নিয়ে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী শিক্ষাবর্ষের টার্ম, সেমিনার লাইব্রেরি, ফার্নিচার ক্রয়, শিক্ষক নিয়োগ-পদোন্নতির ক্ষেত্রে অভীন্ন নীতিমালা বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়টি একটি টিমওয়ার্ক। এর অনেক কিছুর সাফল্য নির্ভর করে সম্মানিত শিক্ষকবৃন্দের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর। এক্ষেত্রে তিনি সম্প্রতি অনুষ্ঠিত অনলাইনে টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণ, গুচ্ছ এবং ঢাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের কথা উল্লেখ করে সকল শিক্ষকের ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। করোনা পরিস্থিতির কারণে একাডেমিক ক্ষেত্রে সৃষ্ট গ্যাপ কাটিয়ে উঠতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষে নিয়মিত টার্মের পাশাপাশি এবার সম্প্রতি অনুষ্ঠিত গুচ্ছ পরীক্ষায় উত্তীর্ণদের একটি ব্যাচ আগামী বছর আরেকটি নতুন ব্যাচ একই বছরে ভর্তি হবে। একাডেমিক প্রধানবৃন্দ আগামী শিক্ষাবর্ষের কোর্সলোড নিয়ে মতামত ব্যক্ত করেন। আলোচনা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, ডিসিপ্লিন প্রধানগণ, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট পরিচালক, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক, আইকিউএসি, সিইটিএল, আইসিটি সেল, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) এবং জনসংযোগ প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) উপস্থিত থেকে মতামত প্রদান করেন। সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

খুবির বিজিই ডিসিপ্লিনের উদ্যোগে ক্যাম্পাসে সুন্দরবনের কয়েক প্রজাতির বৃক্ষের চারা রোপণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয় লেকের ধারে গত ২০ বছর আগে লাগানো সুন্দরী গাছের চারা প্রত্যাশা অনুযায়ী বেড়ে উঠেছে। এগুলো এখন সুন্দরবনের সুন্দরী গাছের মতো স্বাভাবিক উচ্চতায় পৌঁছেছে। ক্যাম্পাসে সুন্দরী গাছ যথাযথভাবে বেড়ে ওঠায় এখানে সুন্দরবনের আরও কয়েকটি প্রজাতির চারা রোপণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের উদ্যোগে লেকের ধারে সুন্দরবনের কেওড়া, ওড়া গোলপাতা গাছের চারা রোপণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের লেকের মাটি, পানি পরিবেশে এগুলোর বৃদ্ধি প্রবণতা এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার জন্য গাছ লাগানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান। আনুষ্ঠানিকভাবে এগুলো রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। এসময় বিজিই ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. মোঃ রায়হান আলীসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মুনির হোসেন মুকুল

ঝিনাইদহ প্রতিনিধি-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলার ১১ নং পদ্মাকর ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোঃ মুনির হোসেন (মুকুল)জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুসরণ করে আওয়ালীলীগ থেকে মনোনয়ন পেলে নৌকা প্রতীকের মাঝি হয়ে পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান তিনি। তিনি সরকারের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার মিটিং, মিছিল, সভা সমাবেশ অব্যাহত রেখেছেন। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, দলমত নির্বিশেষে ইউনিয়নের সাধারণ মানুষের মুখে বিশিষ্ট সমাজ সেবক স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে মুনির হোসেন মুকুলের নাম উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে। মুনির হোসেন মুকুল ১৯৯২ সালে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯৯ সালে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ পদে এবং বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক বারের সাবেক সভাপতি, মাওলানাবাদ ব্র্যাক পাঠাগারের আজীবন সভাপতি, ফ্রেন্ডস্ স্পোডিং ক্লাবের প্রধান উপদেষ্টা এবং মাওলানাবাদ ঈদগাহ্ কমিটির ২৫ বছরের সভাপতি। যেখানে সাত গ্রামের মানুষ একত্রে নামাজ আদায় করে থাকেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে কাজ করে আসছেন।

নৌকা প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মুনির হোসেন মুকুল বলেন, আমি চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘ ৩০ বছর বঙ্গবন্ধুর আদর্শ স্বপ্ন বুকে ধারণ করে ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক গঠনমূলক কাজ করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ বাস্তবায়নের জন্য সর্বদা বদ্ধপরিকর। আমি নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাব।

কুয়েটে তলা বিশিষ্ট শিক্ষক কর্মকর্তাদের ডরমেটরী ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় ০৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “তলা বিশিষ্ট শিক্ষক কর্মকর্তাদের ডরমেটরী ভবন” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিঁনি দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, “তলা বিশিষ্ট শিক্ষক কর্মকর্তাদের ডরমেটরী ভবন” নির্মিত হলে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের আবাসিক সমস্যা অনেকাংশে কমে যাবে”অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিচালক (পরিকল্পনা উন্নয়ন) প্রফেসর ড. কাজী বি এম মহীউদ্দিন, “খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী বি এম মামুনুর রশীদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন প্রধান প্রকৌশলী বি এম মামুনুর রশীদ। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস আইডিইবির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক মজিবর রহমান, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মুন্সী আবু জাফর, সহ-সভাপতি শরিফুল ইসলাম শেলী, শিক্ষক নেতা আবু সাঈদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীরের উঠান বৈঠক গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীর আলম দিনব্যাপী একাধিক উঠান বৈঠক ব্যাপক গনসংযোগ করেন। তিনি গতকাল মঙ্গলবার সকাল টা থেকে ডুমুরিয়ার গোলনা গ্রামের দাসপাড়া রাহাপাড়ায় সকল বাড়িতে যেয়ে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন। সকাল টায় ডুমুরিয়া গোডাউনের পাশে হতদরিদ্রদের কাছে যেয়ে আনারস প্রতিকে ভোট প্রার্থনা করেন। সকাল ১০ টা থেকে খলশী গ্রামের সকল বাড়িতে যেয়ে ভোট প্রার্থনা করেন। বিকেলে সাজিয়াড়ায় গনসংযোগ করেন। আরাজি ডুমুরিয়া মিরবাড়ি সকাল টায় এক উঠান বৈঠক করেন। সকাল টায় খলশী গাজীপাড়ায় অপর একটি উঠান বৈঠকে অংশ নেন। এরপর হাজিডাঙ্গা গোলনায় দুপুর টা পর্যন্ত বাড়ি বাড়ি যেয়ে আনারসের পক্ষে ভোট প্রার্থনা করেন। সকাল ১১ টায় ডুমুরিয়া বড় বাজারে বসবাসকারীদের বাড়ি বাড়ি যেয়ে আনারস প্রতিকে ভোট প্রার্থনা করেন। বিকেলে দাসপাড়ায় সকল বাড়ি বাড়ি আনারস প্রতিকে ভোট প্রার্থনা করেন। রাতে বিভিন্ন চায়ের দোকানে আগতদের কাছে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন। ডুমুরিয়া দাসপাড়ায় দামোদর উৎসবে ধর্মীয় আলোচনায় অংশ নেন। সময়ে উপস্থিত ছিলেন এস এম জামসেদ, সাংবাদিক আব্দুর রশিদ বাচ্চু, তাহের হালদার, জাকির মোল্লা, হারুন অর রশিদ বাবু, নীলপদ দাস, প্রকাশ দাস, সুমন শেখ, সোহাগ মোড়ল, রফি মোড়ল, তায়জল জোয়াদ্দার, ইসমাইল জোয়াদ্দার, এস কে বাপ্পী, আল আমিন মোড়ল, পলাশ দাস, বাবলু শেখ, নাজমুল মোল্লা, ইয়াসিন মোড়ল, ইনামুল হালদার, কবির মোড়ল প্রমুখ। অপর দিকে আনারসের পক্ষে উত্তর ডুমুরিয়া, খলশী আরাজি ডুমুরিয়ায় গনসংযোগ করেন জিন্নাত শেখ, শাহাজান শেখ, নীলপদ দাস, রহমান মোড়ল, রফি মোড়ল, মাহাবুর শেখ, রাধাকান্ত দাস প্রমুখ।

দাকোপের লাউডোবে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ শামীম হোসেন- বাজুয়া

খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশনের বিএইচএ প্রকল্প কর্তৃক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে ছে মঙ্গলবার সকাল ১০ টায় লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ এর সভাপতিত্বে- ওয়ার্ল্ড ভিশনের সিডিএফ শামিনুর রহমান এর সঞ্চালনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়ে াজনে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্প ইউএসএআইডি (টঝঅওউ) এর ব্যুরো ফর হিউম্যানিটারিয়ন অ্যাসিস্টান্স, কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনা এসওডি এর আলোকে সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনায় কমিটির ভূমিকা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন লাউডোব ইউনিয়নের নব-নির্বাচিত  সদস্য নিহার মন্ডল, নিতাই জোদ্দার, আনিসুর রহমান বাবলু গাজী, তাপস হালদার, লক্ষণ রায়, সুব্রত সরদার, প্রদীপ সরদার, শিবাশীষ রায়, লিপি মন্ডল, জবা রায়, সন্জিতা রায় সহ সকল মেম্বরগন সাইক্লোন শেল্টার থেকে মোট ২৭ জন ব্যবস্থাপনা কমিটির সদস্যগন (পু: ২৪ ম:৩)প্রশিক্ষণটি পরিচালনা করেন ওয়াল্ড ভিশনের বিএইচএ প্রজেক্ট এর প্রকল্প অফিসার হিউবাট সনি রতœওয়ার্ল্ড ভিশন কতৃক আয়ে াজিত প্রশিক্ষণটি লাউডোব ইউনিয়নবাসির জন্য সুফল বয়েআনবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীগণ এবং ভবিষ্যতে যে কোন দুর্যোগে নারী-পুরুষ, প্রতিবন্ধী, শিশুদের জন্য আরও নিরাপদ আশ্রয় কেন্দ্র ব্যবহারের উপযোগী করে তোলার জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়

দাকোপে নেট পাটা জাল অপসারণ আগুনে পুড়িয়ে বিনষ্ট

মোঃ শামীম হোসেন- বাজুয়া

মঙ্গলবার দুপুরে দাকোপের বাজুয়া বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে পৃথক অভিযানে বাজুয়ার চড়া নদী থেকে অবৈধ নেট পাটা জাল অপসারণ করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা ভূমি অফিস সুত্রে জানা গেছে সময মোবাইল কোর্ট পরিচালনা করেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট গালিব মাহমুদ পাশা। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র  উপজেলা মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান। আরো উপস্থিত ছিলেন সহকারী মৎস্য অফিসার বাদল কৃষ্ণ সাহা, বাংলাদেশ নৌ পুলিশের সদস্য বৃন্দ, অন্যান্য কর্মকর্তা বৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ।

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: জামাল

খবর বিজ্ঞপ্তিঃ

গতকাল ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা বাজারে নৌকা প্রতিকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। পথসভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের মানসকণ্যা জননেত্রী শেখ হাসিনা তার দক্ষতা দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসাবে তুলে ধরেছেন। এদেশের প্রতিটি ক্ষেত্রে আজ উন্নয়নের ছোয়া লেগেছে। সমগ্র বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা যদি দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রাখি, তাহলে এদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বাবু মনিন্দ্রনাথ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিঃ মৃণাল কান্তি জোর্দ্দার, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, কেন্দ্রিয় কৃষক লীগ নেতা নুরুল ইসলাম বাদশা, জেলা যুবলীগ নেতা শেখ রাসেল কবির, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, যুবলীগ নেতা মাহাফুজুর রহমান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিধান চন্দ্র রায়, প্রিন্সিপাল প্রভাষ সরদার, কে এম হযরত আলী, এম এম হুমায়ুন কবির, কবির আহমেদ মনা, বিবেকানন্দ রায়, অরিন্দম মল্লিক, বিকাশ মন্ডল, ছাত্রনেতা কাজী নাজিব, ফাইমিন সরদার, শেখ মাছুদ রানা, আবিদ হাসান ফাহিম,গোলাম রসুল মোল্যা, দিপংকর মন্ডল, ডাঃ ময়েজ উদ্দিন, বাবু নিরঞ্জন মন্ডল, হালিম সরদার, প্রণব কান্তি সরদার, দেবব্রত বিশ্বাস, ইসমাইল মৃধা ইমন, আজম, রাজ প্রমুখ।

এ্যাড. সাইফুল-তারা পরিষদের রূপসা উপজেলায় নির্বাচনী ক্যাম্পেইন

খবর বিজ্ঞপ্তি

২৮ নভেম্বরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ক্যাম্পেইন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত এ্যাড. সাইফুল-তারা পরিষদ। গতকাল মঙ্গলবার বিকাল হতে রাত পর্যন্ত রূপসা উপজেলার সমিতির ভোটারদের বাড়ি এবং চেম্বারে এ্যাড. কাজী বাদশা মিয়ার নেতৃত্বে এ্যাড. মো. সাইফুল ইসলাম এবং এ্যাড. তারিক মাহমুদ তারা ক্যাম্পেইন করেন। ক্যাম্পেইনে রূপসা উপজেলার আইনজীবী এ্যাড. কাজী আহাদ, এ্যাড. মনিশংকর, এ্যাড. মল্লিক আল হেলাল, এ্যাড. মোর্শেদ মঞ্জুর, এ্যাড. ইকবাল হোসেন, এ্যাড. আনোয়ারুল আজিম, এ্যাড. বেলাল গাজী উপস্থিত ছিলেন। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাড. কাজী আবু শাহীন, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. কে এম ইকবাল, এ্যাড. এনামুল হক, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. শেখ ফারুক হোসেন, এ্যাড. জি এম আমানউল্লাহ, এ্যাড. মো. নজরুল ইসলাম, এ্যাড. তমাল কান্তি ঘোষ, এ্যাড. আশরাফুল আলম রাজু, এ্যাড. তামিমা লতিফ ¯িœগ্ধা, এ্যাড. নওশীন রহমান বর্ষা, আব্দুস শফিক মোল্লা জনি, এ্যাড. রোমানা তানহা, এ্যাড. অশোক গোলদার, এ্যাড. সেখ মনিরুজ্জামান মনি, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. প্রজেশ রায়, এ্যাড. আব্দুল আহাদ, এ্যাড. বাচ্চু মিয়া, এ্যাড. তৈয়েবুর রহমান, এ্যাড. মনিরুজ্জামান এ্যাড. রকিবুল হাসান মিন্টুসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সূর্যশিখা ক্লাবের কার্যনির্বাহী কমিটি পূর্ণগঠন

খবর বিজ্ঞপ্তি

নভেম্বর ২০২১ বিকাল ৫টায় টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক মোঃ রফিউদ্দীন সাবের রুমি’সভাপতিত্বে সূর্যশিখা ক্লাব পুর্ণগঠনের নিমিত্তে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব্বসম্মতিক্রমে বাবুখান রোডস্থ সূর্যশিখা ক্লাব এর কার্যনির্বাহী কমিটির সভাপতি বিশিষ্ট বিদ্যোৎসাহী সমাজসেবী মাসুদ মাহমুদ মোঃ নাদিরুজ্জামানকে সাধারণ সম্পাদক  করে ১৭ সদস্য কমিটি পুর্ণগঠন করা হয়। সভায় ক্লাব উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

চোরের মাল ছেচড়ায় খায়: অবশেষে ধরা

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা শিরিন লুবনার বিরুদ্ধে। এরপর খুলনা দুদক অফিসের অফিসার পরিচয় দিয়ে ওই স্বাস্থ্য কর্মকর্তাকে ফোন করে এক যুবক। দুদকে অভিযোগ হয়েছে এবং গ্রেফতার করা হবে এমন কথাও জানানো হয় মোবাইলে। এরপর অভিযোগ খারিজ গ্রেফতার এড়াতে বিকাশ, নগদ রকেট নম্বরে লাখ ৯০ হাজার টাকা প্রদান করেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা শিরিন লুবনা। পরবর্তীতে প্রতারনার শিকার হয়েছে বুঝতে পেরে টাকা উদ্ধারে গত নভেম্বর কালীগঞ্জ থানায় মামলা করেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা শিরিন লুবনার স্বামী ডাঃ আব্দুল্লাহিল কাফী।

মামলার এজাহারে স্বামী ডাঃ আব্দুল্লাহিল কাফী উল্লেখ করেছেন, ২০২১ সালের জুন স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনার ফোনে ফোন দেয় অজ্ঞাত এক যুবক। নিজেকে খুলনা দুদক অফিসের অফিসার পরিচয় দেয় এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে বলে জানায়। এরপর উক্ত অভিযোগ খারিজ করে দিবে বলে দেখা করতে বলে কিন্ত ৫০ হাজার টাকা দিলে কোন সমস্যা হবে না বলে জানায় প্রকারক। আর টাকা নি দিলে স্ত্রীর চাকুরির ক্ষতি গ্রেফতার করা হবে এমন কথা বলে ভয় দেখায়। অবস্থায় আত্মসম্মানের ভয়ে তার স্ত্রী একটি নম্বরের বিকাশ, রকেট নগদ একাউন্টে লাখ ৯০ হাজার টাকা প্রদান করেন। এরপর পরে জানতে পারেন তিনি ভূয়া দুদক কর্মকর্তা।

কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে নভেম্বর কালীগঞ্জ থানা পুলিশ ময়মিনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পরশিপাড়া গ্রাম থেকে এই ভূয়া দুদক কর্মকর্তাকে আটক করে। আটককৃত  এই প্রতারকের নাম মোহাম্মদ শরীফ। সে ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আটকের পর তার কাছ থেকে ৭৭ হাজার টাকা জব্দ করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৬ নভেম্বর দৈনিক খুলনাঞ্চাল দৈনিক সংবাদে করোনাকালীন সময়ে অর্থ তসরুপসহ বিভিন্ন অনিয়মের খবর কথা তুলে ধরে উভয় পত্রিকার প্রথম পাতায় প্রতিবেদন প্রকাশিত হয়। ঘটনায় হৈচৈ পড়ে যায় স্বাস্থ্য বিভাগে। এরপর জেলা স্বাস্থ্য বিভাগের তদন্তে টাকা আত্মসাৎ ছাড়াও নানা অভিযোগ প্রমাণ পেয়ে প্রতিবেদন পাঠানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে। নিয়েই সর্বশেষ ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই দুর্নীতিবাজ কর্মকর্তা ডাঃ শামীমা শিরিন লুবনাকে বদলি করা হয়।

খুলনায় ওসির বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

খুলনার বটিয়াঘাটা থানার সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিক তার স্ত্রী সুলতানা রাজিয়া পারুলের বিরুদ্ধে পৃথক দুটি মানি লন্ডারিং মামলা করেছে দুদক।

মঙ্গলবার বিকেলে দুদক-খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়েছে বলে নিশ্চিত করেন উপপরিচালক নাজমুল হাসান। বর্তমানে আবু বকর সিদ্দিক চুয়াডাঙ্গা জেলা ডিএসবির পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। তিনি সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা হলেও গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চুলকাঠি এলাকায়।

মামলা সূত্রে জানা গেছে, ১৯৮৭ থেকে ২০২১ সাল পর্যন্ত শেখ আবু বকর সিদ্দিক দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে লাখ ৬৯ হাজার ১৫৬ টাকার সম্পদ তথ্য গোপন করেন। ছাড়া তার আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩৩ লাখ ৮৫৯ টাকার সম্পদ নিজ মালিকানা ভোগদখলে রেখে এবং সরকারি চাকরিতে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ দুর্নীতির মাধ্যমে ২১ লাখ ৭০ হাজার টাকা স্ত্রীর নামে দান দেখিয়ে বৈধ করার চেষ্টা করেন। অপরাধে দুদক ২০০৪ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ ধারায় তার বিরুদ্ধে মামলা করে।

একই ধারায় অপর মামলায় প্রধান আসামি করা হয়েছে তার স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে এবং নম্বর আসামি করা হয়েছে স্বামী শেখ আবু বকর সিদ্দিককে। মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ২০০০ থেকে ২০১৩ সালের মধ্যে পারুল দুদকের সম্পদ বিবরণীতে ১৬ লাখ ৬৫ হাজার ৯০২ টাকার তথ্য গোপনসহ কোটি লাখ ২৯ হাজার ৯৫৯ টাকা আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। স্বামী আবু বকর ক্ষমতার অপব্যবহার করে ৬৯ লাখ ৬০ হাজার টাকা স্ত্রীকে দান হিসেবে দেন এবং ঠিকাদারি ব্যবসার মাধ্যমে আয় দেখিয়ে বৈধ করার চেষ্টায় মামলা করা হয়েছে।

দুদক-খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক নাজমুল হাসান বলেন, মঙ্গলবার বিকেলে মামলা দুটি করা হয়েছে। মামলার বাদী উপসহকারী পরিচালক মো. আল আমীন।

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে বিউটি খাতুন (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাগুরা শহরতলী ঘোড়ামারা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত বিউটি খাতুন সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মোরশেদ আলীর স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, ছেলে ফোরকান হোসেন মামাবাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রাস্তার গতিরোধক পার হওয়ার সময় পেছন থেকে মা বিউটি খাতুন ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তার যত্রতত্র গতিরোধক থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোরে ফেনসিডিলসহ ছাত্রদল নেতা আটক

যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় ফেনসিডিলসহ জেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান টুকুকে আটক করেছে পুলিশ।

সোমবার (নভেম্বর) গভীর রাতে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা ব্রিজ সংলগ্ন স্বর্ণপট্টি থেকে দুই সহযোগীসহ টুকুকে আটক করা হয়।

আটক টুকু যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাভারণ জাওলা পাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। তার দুই সহযোগী হলেন- নাভারণ জাওলা পাড়া গ্রামের ইমামুল হোসেন (২৫) মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের সোহাগ পারভেজ (২৮)

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে ঝিকরগাছা ব্রিজ এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ টুকু তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার তাদের আদালতের সোপর্দ করা হয়েছে।

নিজের বুদ্ধিমত্তায় অপহরণ থেকে বেঁচে গেলো কিশোরী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে বাঁচলো শাহিনা (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী। সে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বেষ্টপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে স্থানীয় মহিলা পাইলট গার্লস স্কুলের শিক্ষার্থী।

সোমবার (নভেম্বর) তাকে ঝিনাইদহ শহর থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ শাহিনার পরিবার সূত্র জানায়, সোমবার বিকেলে চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে শাহিনাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয় একদল দুর্বৃত্ত। সেখান থেকে তারা তাকে ঝিনাইদহ শহরে নিয়ে আসেন। শহরের ব্যাপারীপাড়া সড়কে পৌঁছালে মাইক্রো থামিয়ে অপহরণকারীরা তার শরীরে কিছু একটা পুশ করার চেষ্টা করেন। এসময় শাহিনা কৌশলে মাইক্রোবাস থেকে নেমে একটি দোকানে আশ্রয় নেয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার তাকে থানায় নিয়ে আসেন।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ২০ দিন আগেও অপহরণের শিকার হয়েছিল শাহিনা। সে যাত্রায় কক্সবাজার থেকে তাকে উদ্ধার করে পুলিশ। সোমবার আবার তাকে অপহরণের চেষ্টা করা হয়। তবে নিজের বুুদ্ধিমত্তায় বেঁচে গেছে মেয়েটি।

তিনি আরও বলেন, আমরা সিসিটিভির ফুটেজ দেখে অপহরণকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি। সোমবার রাতেই দামুড়হুদা পুলিশের উপস্থিতিতে শাহিনাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।