Home আন্তর্জাতিক বিয়ে করলেন নোবেল জয়ী মালালা

বিয়ে করলেন নোবেল জয়ী মালালা

7

 খুলনাঞ্চল ডেস্ক ।।

নারী শিক্ষা অধিকার কর্মী শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই বিবাহ করেছেন। তার স্বামীর নাম অ্যাসার মালিক।

 ইংল্যান্ডের বার্মিহামে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মালালা। বরের সঙ্গে দুইটি ছবি নিজের টুইটারে পোস্ট করে মালালা লিখেছেন, আজকের দিনটি আমার জীবনের একটি মূল্যবান দিন। অ্যাসার এবং আমি গাঁট বেঁধেছি। পরিবারের সঙ্গে বার্মিংহামের বাড়িতে একটি ছোট নিকাহ অনুষ্ঠান উদযাপন করেছি। আমাদের জন্য দোয়া করবেন।

সম্প্রতি বিয়ে নিয়ে করা মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছিলেন মালালা। এর মধ্যে তিনি বিবাহ সম্পন্ন করার ঘোষণা দিলেন।

বিখ্যাত মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর ব্রিটিশ সংস্করণের প্রচ্ছদে এক সাক্ষাৎকারে মালালা বলেছিলেন, কাগজে-কলমে বিয়ে করা ছাড়াও দু’জন মানুষের মধ্যে আজীবন পার্টনারশিপের সম্পর্ক হতে পারে। এই মন্তব্য করে মালালা পাকিস্তানে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।