Home বিনোদন মারিয়া নূরের ‘হেরে যাবার গল্প’

মারিয়া নূরের ‘হেরে যাবার গল্প’

50

বিনোদন ডেস্ক ।।

ভারতের ওটিটি প্ল্যাটফরম জি-ফাইভে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টেলমেন’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন মারিয়া নূর। এবার একই প্ল্যাটফরমে মুক্তি পেলো এ অভিনেত্রীর নতুন ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’। এটি নির্মাণ করেছেন মেহেদি হাসান জনি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও মারিয়া নূর। এছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, সামিরা খান মাহি, লিউনা লুভাইনা প্রমুখ। মারিয়া নূর বলেন, সুন্দর ও চমৎকার একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। আশা করি সবার কাছে ভালো লাগবে।