Home আঞ্চলিক শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা

4


যশোর অফিস।।


যশোরের ঝিকরগাছায় ২০ মাস বয়সের শিশুপুত্রসহ মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার নাভারন ইউনিয়নের শরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রেবেকা খাতুন (৩০) ও শিশুপুত্র সোহরাব হোসেন। তারা শরিফপুর গ্রামের জনি মিয়ার স্ত্রী ও সন্তান।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, পরিবার থেকে জানা গেছে পৈতৃক জমি নিয়ে রেবেকা খাতুনের সঙ্গে তার বোনের গোলযোগ চলছিল। এ অবস্থায় তিনি আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহতের শ্বশুর রবিউল ইসলাম জানান, রেবেকা খাতুনের বোন সাফিয়া বেগমের সঙ্গে পৈতৃক জমিজমা বিক্রি নিয়ে বিরোধ চলছিল। তবে নিহতের বড়বোন সাফিয়া বেগমের দাবি, স্বামী জনি মিয়ার অত্যাচারে তারা আত্মহত্যা করেছে।

ওসি গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে। নিহত মা ও সন্তানের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।