Home Lead রূপসা নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

রূপসা নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

23

স্টাফ রিপোর্টার।।


খুলনার পুলিশ রূপসা নদীতে ভাসমান অবস্থায় অনিল কুমার সাহা (৮০) নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে|


বুধবার (৩ জুন) সকালে নগরীর ২ নং কাস্টমঘাট এলাকার রকি ডকের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়| নিহত অনিল কুমার সাহা নগরীর বেলায়েত হোসেন সড়ক ওয়াপদা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা ছিলেন|


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রূপসা নদীর রকি ডকের সামনে একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়| পরে রূপসা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়|


রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন| তিনি জানান, ১ জুন সকাল ৯টার দিকে আলম সাহেবের বরফকল ঘাটে রূপসা নদীতে গোসল করতে নেমে অনিল সাহা নিখোঁজ হন| এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি| বুধবার সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ভাসমান মরদেহ উদ্ধার করে| ময়না তদন্ত শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে|