মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)|
বুধবার (৩জুন) দুপুর ১২ টার দিকে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের ¯^াক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন|
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ভোরে মহেশপুর ৫৮ বিজিবি অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৮১-আর এলাকা সংলগ্ন বাংলাদেশ অংশের বেনোপাড়া মাঠে অভিযান পরিচালনা করে|
অভিযান চালিয়ে বেনাপোডা মাঠের ঘাস ক্ষেত থেকে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ) ও একটি ম্যাগাজিনসহ রফিকুল ইসলাম (৩২) কে আটক করা হয়| আটককৃত রফিকুল, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংঙ্গা গ্রামের শামসুল মন্ডলের ছেলে|
আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করা হয়েছে| প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে মহেশপুর থানায় সোপর্দ করা রয়েছে বলে জানিয়েছে বিজিবি|
বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে|











































