Home জাতীয় গণভোট বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

গণভোট বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

2


ঢাকা অফিস
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ ও ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট| এ সময় জোটের নেতারা উপস্থিত ছিলেন|

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির ˆবঠক শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ|

জানা গেছে, আগামী ১৬ মে রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে| বাকি ছয় বিভাগে সমাবেশ হবে ঈদুল আজহার পরে|

ঘোষণা অনুযায়ী, ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ১১ জুলাই রংপুরে, ১৮ জুলাই বরিশালে এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ করবে ১১ দল| এরপর অক্টোবরের দিকে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জোটটি|

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ জানান, কর্মসূচি থেকে গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি, জ্বালানি সংকট নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ কমানোর দাবিও তোলা হবে|

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় গণ-অভ্যুত্থান হয়েছিল| কিন্তু ক্ষমতাসীন ছাত্রসংগঠনের ˆনরাজ্যের ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে| তিনি অভিযোগ করেন, সরকার গণভোটে মানুষের প্রদত্ত রায়কে অ¯^ীকার করেছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করেছে|’

তিনি আরও বলেন, ‘গণভোটের মাধ্যমে মানুষ সরকার বা রাজনৈতিক দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার দায়িত্ব দিয়েছিল| কিন্তু সরকার সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধনের পথে হাঁটছে, যা নিন্দনীয়|’

তিনি অভিযোগ করেন, গণভোটের জনরায় নিয়ে ‘ছিনিমিনি’ খেলা হচ্ছে এবং এ অবস্থায় রাজপথে আন্দোলন জোরদার করা হবে|

জোটের পক্ষ থেকে বলা হয়, সরকারের একচেটিয়া দলীয়করণ ও স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগের প্রতিবাদে জনমত গঠন এবং রাজপথে বিক্ষোভ, সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে|