Home জাতীয় প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা

প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা

2


ঢাকা অফিস
ইতিহাসে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা| পুলিশ অধিদপ্তরের এসপি শামীমা পারভীন শিল্পীকে বদলি করা হয়েছে ঢাকা জেলায়| বিদায়ী এসপি মো. মিজানুর রহমানকে পাঠানো হচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)| বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ¯^রাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়| রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে ¯^াক্ষর করেন উপ-সচিব তৌছিফ আহমেদ|

নড়াইলের বাসিন্দা শামীমা পারভীন শিল্পী ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগষ্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন পুলিশ বাহিনীতে|

আন্তর্জাতিক নারী পুলিশ এসোসিয়েশন (আইএডব্লিউপি)-এর সেন্ট্রাল এবং দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছিলেন শিল্পী| ২২টি দেশের নারী পুলিশের সমš^য়কের দায়িত্ব পালন করেন তিনি|

এ ছাড়াও বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের ১নং যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি|

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীমা পারভীন শিল্পী | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের (জেইউবিওএফ) ২০২৫-২৬ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন তিনি|