Home আন্তর্জাতিক গাজায় ২৪ ঘণ্টায় ১০০ হামলা চালাল ইসরায়েল

গাজায় ২৪ ঘণ্টায় ১০০ হামলা চালাল ইসরায়েল

10


আন্তর্জাতিক ডেস্ক।।

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ১০০ বার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।


আইডিএফ দাবি করেছে, সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করেই তারা এই হামলা চালিয়েছে। সামনে আরও অভিযান চলবে। বিশেষ করে উত্তর গাজায় অভিযান জোরাল করা হবে।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এরপর গাজা উপত্যকায় বহুদিন ধরে চলা অভিযান জোরাল করে ইসরায়েল। তাদের হামলা গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৮ হাজার ২৬। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।