Home খেলাধুলা ওয়াশিংটনকে হারিয়ে মেজর লীগের চ্যাম্পিয়ন নিউইয়র্ক

ওয়াশিংটনকে হারিয়ে মেজর লীগের চ্যাম্পিয়ন নিউইয়র্ক

18


স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি লীগে সাফল্যের ধারা অব্যাহত রাখলো আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। এবার যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো তাদের আরেকটি ফ্র্যাঞ্চাইজি এমআই নিউ ইয়র্ক। এই প্রতিযোগিতার তিন মৌসুমের মধ্যে দু’বার শিরোপা ঘরে তুললো রিলায়েন্স গ্রুপের মালিকানাধীন দলটি।

গতকাল ভোরে ডালাসের মাঠে ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে ৫ রানে হারায় এমআই নিউইয়র্ক। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে দলটি। তাদের হয়ে সর্বাধিক রান করেন সাউথ আফ্রিকান তারকা কুইন্টন ডি কক। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই ক্রিকেটার ৪৬ বলে ৭৭ রান করেন। এমআই দলের অধিনায়ক নিকোলাস পুরান করেন ২১ রান। কুয়রজিৎ সিং ১৩ বলে ২২ রান করেন। ওয়াশিংটনের বোলারদের মধ্যে লকি ফার্গুসন ২১ রান দিয়ে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়াশিংটন। শূন্য রানে ২ উইকেট পড়ে যায় তাদের। সেখান থেকে দলকে টানেন রাচিন রবীন্দ্র ও জ্যাক এডওয়ার্ডস। তাদের মধ্যে ৮৪ রানের জুটি হয়। ইনিংসের ১৬তম ওভারে রাচিন আউট হওয়ায় বড় ধাক্কা খায় ওয়াশিংটন। তবে ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে মুম্বাই। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। ২২ বছরের রুশিল উগারকরের হাতে বল তুলে দেন পুরান। নজর কাড়েন উগারকর। অভিজ্ঞ ব্যাটার ম্যাক্সওয়েলকে ফেরান তিনি। শেষ পর্যন্ত ৫ রানে হারে ওয়াশিংটন। ৪৮ রান করে অপরাজিত থাকেন ফিলিপ্স।