কাজী মোহাম্মদ ইউনুছ||
খুলনা সহ সারা দেশে বেড়েছে যাকাতের কাপড়ের মূল্য, ফলে গরীবদেরকে যাকাতের কাপড় কিনে দিতে হিমসিম খাচ্ছেন যাকাত প্রদানকারী সমাজের বৃত্তবান ব্যকিগণ। অন্যান্য বছরের তুলনায় এবছর যাকাতের কাপড়ের দাম বৃদ্ধি পাওয়াতে অনেকেই কমসংখ্যক যাকাত প্রদান কারীকে যাকাত প্রদান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বলেন জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে নগরীর প্রায় সবগুলো মার্কেট ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম প্রতিটি দোকানেই বেশী বেশী। খুলনা নিউ মার্কেট, খানজাহান আলী হকার্স মার্কেট, খুলনা রেলওয়ে মার্কেট, খুলনা শপিং কমপ্লেক্স, নান্নু সুপার মার্কেট, শাহপুর মার্কেট, মিনা বাজার, দৌলতপুর সেভ এন্ড সেভ, নিউ মার্কেট সেভ এন্ড সেভ সহ নগরীর প্রায় সবক’টি কাপড়ের দোকানেই কাপড়ের দাম বৃদ্ধি থাকাতে বিপাকে পরেছেন যাকাত প্রদানকারী ক্রেতাগণ। এবছর নির্দিষ্ট পরিমানের চেয়েও অধিক কম হারে কাপড় কিনতে বাধ্য হচ্ছে ক্রেতাগণ।
খুলনার যে কয়টি মার্কেটে জাকাতের পোশাক পাইকারি বিক্রি হয় তার মধ্যে উল্লেখযোগ্য খুলনা রেলওয়ে মার্কেট, খানজাহান আলী হকার্স মার্কেট, নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে যাকাতের শাড়ি-লুঙ্গি পাইকারি ও খুচরা বিক্রি করেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার জাকাতের জন্য যেসব শাড়ি বিক্রি হচ্ছে তার দাম ৩৫০ থেকে ৬০০ টাকা। তবে কেউ চাইলে এর থেকে বেশি দামের শাড়িও জাকাতের জন্য কিনতে পারেন। অন্যদিকে জাকাতের লুঙ্গি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫০০ টাকার মধ্যে। শাড়ির মতো কেউ চাইলে দামি লুঙ্গিও জাকাদের জন্য কিনতে পারেন।
ব্যবসায়ীরা জানিয়েছে, গত বছরের তুলনায় এবার শাড়ি ও লুঙ্গির দাম পিস প্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। গত বছর যে লুঙ্গি ২২০ টাকায় বিক্রি হয়েছে এবার সেই লুঙ্গি ২৫০ টাকা বিক্রি হচ্ছে। আর গত বছর যেসব সাড়ে সাড়ে তিনশ টাকা বিক্রি হয়েছে এবার তা চারশ টাকা বিক্রি হচ্ছে।
কেমন বিক্রয় হচ্ছে জানতে চাইলে নিউ মার্কেটের তাজ গার্মেন্টস এর মালিক পিকুল শেখ জানান সুতার দাম বৃদ্ধি পাওয়ায় কাপড়েরর দাম বেশী হওয়াতে গত কয়েক বছরের তুলনায় এবার বিক্রি কম। তবে এখন অনেকে জাকাত হিসেবে নগদ টাকা দেয়। সে কারণ যাকাতের শাড়ি ও লুঙ্গি তুলনামূলক কম বিক্রি হয়। তারপরও এবার যা বিক্রি হয়েছে তাতে আমরা খুশি। সামনে আরো বিক্রি হবে বলে আশা করছি।
খুলনা নিউ মার্কেটে গতকাল রবিবার (৯ এপ্রিল) যাকাতের কাপড় কিনতে আসেন সিবিএ নেতা ফারুক হোসেন, তিনি জানান এবছর যাকাতের কাপড়ের দাম চড়া, ইচ্ছা ছিল শতাধিক দরিদ্রদেরকে যাকাতের কাপড় প্রদান করবো কিন্তু দাম বৃদ্ধি হওয়ার কারণে ৩৫ জনের জন্য কাপড় কিনেছি। এবছর হয়ত অনেকেই যাকাতের কাপড় নিতে এসে ফিরে যাবে।









































