খবর বিজ্ঞপ্তি।।
পুলিশের দায়েরকৃত বিভিন্ন মামলা থেকে জামিনে কারামুক্ত হয়েছেন খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক কাজী মো. রাশেদসহ ৯ নেতাকর্মী। রবিবার (৯ এপ্রিল) বিকালে এরা কারামুক্ত হন। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বে কারা ফটকে নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। কারা মুক্তরা হলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মো. রাশেদ, মহানগর বিএনপি নেতা আফসার উদ্দিন, মহানগর ছাত্রদলের আহবায়ক ইশতিয়াক আহমেদ ইস্তি, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা মোঃ জাকির হোসেন, বিএনপি নেতা শেখ মনিরুজ্জামান মনীর, স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন বাবু, সদর থানা ছাত্রদল নেতা মাহমুদুল আলম সাহিল, শ্রমিকদল নেতা জামাল হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা কাজী মাহমুদ আলী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আব্দুর রাজ্জাক, মুর্শিদ কামাল, ইমাম হোসেন, কেএম হুমায়ুন কবির, এড. তৌহিদুর রহমান তুষার, হুমায়ুন কবির, আসলাম হোসেন, আমিন আহম্দে, সালাউদ্দিন মোল্লা বুলবুলসহ অনেকে।
শার্শায় বিএনপির কর্মসূচিতে যুবলীগে হামলার ঘটনায় খুলনা বিএনপির উদ্বেগ ও নিন্দা
যশোরের শার্শায় বিএনপির অবস্থান কর্মসূচিতে শাসক দলের ক্যাডার বাহিনী যুবলীগের হামলা ও তান্ডবে কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক আবুল হাসান জহির সহ ১০/১৫জন নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন খুলনা বিএনপি।
রবিবার (৯ এপ্রিল) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেই বিএনপি কর্মসূচি পালন করছিলেন। দুপুরের দিকে যুবলীগের সন্ত্রাসীরা লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে অবস্থান কর্মসুচিস্থলে হামলা চালায়। হামলাকারীরা বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। নেতৃবৃন্দ বলেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই বিএনপি শান্তিপুর্ণ কর্মসুচিতেও তারা পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। হামলা মামলা দিয়ে চলমান গনতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে দোষিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহবান জানান। অন্যথায় যেকোন পরিস্থিতির জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা দায়ি থাকবে।
বিবৃতিদাতারা হলেন, জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।









































