স্টাফ রিপোর্টার||
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দা’ওয়াতুল কুরআন একাডেমি গল্লামারীর নিজস্ব কার্যালয়ে গতকাল রবিবার (৯ এপ্রিল) সবক প্রদান অনুষ্ঠান কর্মসূচী পালন করা হয়। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবক প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে সবক প্রদান করেন হযরত মাওঃ আব্দুল্লাহ আল মামুন, অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য করেন হযরত মাওলানা আব্দুল গফফার, হাফেজ মাওঃ আব্দুর রহমান, ফারুক হোসাইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক এজাজ কায়েস, সাংবাদিক কাজী মোহাম্মদ ইউনুছ। এছাড়াও উপস্থিত ছিলেন ওমর ফারুক, আব্দুর রহিম, আবুল হাসান জারজিস প্রমুখ।









































