Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

62

আইসিসির টেলিকনফারেন্সে বাংলাদেশের অবস্থা জানাবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে আইসিসি। আজ বৃহস্পতিবার টেলিকনফারেন্সের মাধ্যমে আইসিসির ১২ সদস্য দেশ ও ৩ সহযোগী সদস্য দেশ এই বিষয়ে আলোচনা করবে। আইসিসির টেলিকনফারেন্সে বাংলাদেশ ক্রিকেটের করোনা পরিস্থিতি তুলে ধরবেন বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

করোনার প্রভাবে বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত করা হয়। এপ্রিলে তৃতীয় দফা পাকিস্তান সফরে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। পিছিয়ে গেছে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরও। মে মাসে আয়ারল্যান্ডে তিনটি ওয়ানডের পর ইংল্যান্ডে চারটি টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। জুনে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলতে আসার কথা অস্ট্রেলিয়ার। করোনার কবলে স্থগিত হয় অস্ট্রেলিয়া সিরিজও। বাংলাদেশের মতো প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশই তিগ্রস্ত হয়েছে। স্থগিত হওয়া সিরিজগুলো নিয়ে আলোচনা ছাড়াও প্রতিটি ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে আইসিসির বৈঠকে। নিজাম উদ্দিন বলছেন, ‘টেলিকনফারেন্সটা সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে করা। করোনাভাইরাসের কারণে কোন দেশের ক্রিকেটের কী অবস্থা এটা সবার মধ্যে শেয়ার করাই উদ্দেশ্য। আর বর্তমান প্রোপটে খেলা কখন মাঠে ফিরতে পারে, কোন দেশ কখন খেলা মাঠে ফেরাতে চায়, এসব আলোচনাও হওয়ার কথা।’

আইসিসির এই বৈঠকে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কোন ধরনের সিদ্ধান্তে পৌঁছানোর সম্ভাবনা নেই। পুরো বিশ্বের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেখছেন না বিসিবি প্রধান নির্বাহী।

শিগগিরই আইপিএল হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন গাঙ্গুলি

ক্রীড়া প্রতিবেদক

সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে জমে উঠত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। গত ২৯ মার্চ থেকে শুরু হয়ে আজকের তারিখে হতো টুর্নামেন্টের ২৮তম ম্যাচটি। কিন্তু করোনাভাইরাসের কারণে স্থগিত রয়েছে পুরো টুর্নামেন্ট।

আইপিএল শুরুর ব্যাপারে নানান সময়ে শোনা যাচ্ছে নানান কথা। কেউ কেউ শুরুতে বলেছিলেন এপ্রিলের ২৫ তারিখ থেকে মাঠে গড়াবে খেলা। আবার কেউ কেউ আশা দেখেছিলেন ১৫ এপ্রিল থেকেই খেলা শুরুর। কিন্তু সারা ভারতব্যাপী লকডাউন ৩মে পর্যন্ত বাড়ানোয় তার আগে আইপিএল শুরুর সম্ভাবনা নেই। তবে অতি উৎসাহীরা আবার আশায় বুক বেঁধে মে মাসের দ্বিতীয় সপ্তাহেই হয়তো শুরু হয়ে যাবে আইপিএল। কেননা জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগাও শুরু হবে মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই। সেখানে ফুটবল হলে, ভারতে ক্রিকেট নয় কেন?

এই কথা স্মরণ করিয়ে আইপিএল শুরুর ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলিকে। তিনি সরাসরি উড়িয়ে দিয়েছেন নিকট ভবিষ্যতে আইপিএল শুরুর সম্ভাবনা। জানিয়েছেন মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলার অধিকার নেই কারোর। গাঙ্গুলি বলেছেন, ‘জার্মানি ও ভারতের সামাজিক বাস্তবতা পুরোপুরি ভিন্ন। নিকট ভবিষ্যতে ভারতে কোন ক্রিকেট হবে। এখানে অনেক যদি ও কিন্তু জড়িয়ে আছে। সবচেয়ে বড় কথা, যেখানে মানুষের জীবনের ঝুঁকি রয়েছে সেখানে আমি খেলার কথা ভাবতেও পারি না।’

১০ লাখ দাম উঠলো সাকিবের ব্যাটের

ক্রীড়া প্রতিবেদক

করোনা মোকাবেলায় সাকিব আল হাসান নিলামে তুলেছেন তার স্বারক ব্যাট। যে ব্যাট দিয়ে খেলেছিলেন সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপ। এসজি ব্র্যান্ডের ওই ব্যাট দিয়ে ৮ ম্যাচে ২টি সেঞ্চুরিসহ ৫টি হাফ সেঞ্চুরির ইনিংস খেলে মোট রান করেছিলেন ৬০৬ । স্বাভাবিকভাবেই এই ব্যাটটা যে কেউই চাইবে সংগ্রহে রাখতে।

সাকিব সেই সুযোগ করে দিলেন তার ভক্তদের জন্য। করোনা তহবিলের ফান্ড সংগ্রহে এই ব্যাটটা নিলামে তুলেছেন গতকাল বুধবার। ভিত্তিমূল্য ৫ লাখ থেকে অকশন ফর অ্যাকশন পেজে শুরু হয়েছে ব্যাটের নিলাম। প্রথমে সাড়ে ৬ লাখ উঠে, এরপর আরেকটি আপডেট দেয় পেজটি। যেখানে সাড়ে ৮ লাখ টাকা দাম উঠে। সবশেষ আপডেটে অকশন ফর অ্যাকশন পেজ থেকে জানানো হয়েছে, ব্যাটের দাম উঠেছে ১০ লাখ টাকা।

একটি নয় দুটি ঐতিহাসিক ব্যাট নিলামে তুলবেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস প্রতিনিয়ত বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে দেশে ৩৭৭২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যুর মিছিল বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। দেশের এমন সঙ্কটময় অবস্থায় জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

ইতিমধ্যে টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান দেশের ক্রিকেটের ইতিহাস হয়ে থাকা নিজেদের প্রিয় ব্যাট নিলামে তুলেছেন। এবার তাদের দেখানো পথে হেঁটেছেন জাতীয় দলের প্রথম তারকা হয়ে ওঠা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। নিলাম থেকে আয় হওয়া প্রতিটি অর্থ ব্যয় করা হবে দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে। নিজের অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিপে তাদের মাঠে শতক হাঁকিয়েছেন আশরাফুল। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ ডেব্যুটান্ট হিসেবে সে ম্যাচে শতক পেয়েছেন আশরাফুল। আর সে ইনিংস খেলার পথে যে ব্যাট ব্যবহার করেছেন সেটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

অসহায় অ্যাথলেটদের পাশে ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে যে সব অ্যাথলেট সমস্যার মধ্যে আছেন, তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। এই ল্েয তারা ১০ লাখ টাকার তহবিল গড়তে যাচ্ছে। ফেডারেশন সারা দেশ থেকে ২০০ অ্যাথলেট, কোচ ও সংগঠকসহ যারা এই ডিসিপ্লিনের সঙ্গে যুক্ত আছেন, তাদের সাহায্য করতে চাইছে। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে তাদের নামও চাওয়া হয়েছে।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বলেছেন, ‘করোনার কারণে অনেক অ্যাথলেট কিংবা কোচসহ সংগঠকের খারাপ সময় যাচ্ছে। তাই আমরা ফেডারেশন থেকে তহবিল গঠন করার চেষ্টা করছি। আমাদের অ্যাথলেটিকস পরিবারের মধ্যে যারা অবস্থাপন্ন, তারা তহবিল গঠনে এগিয়ে এসেছেন। এছাড়া আমাদের পরিচিত যারা আছেন তারাও সাহায্য করছেন।’

রমজানের শুরুতে অসহায় অ্যাথলেটদের সহায়তা দেবে ফেডারেশন। রকিব আরও জানিয়েছেন, ‘এরই মধ্যে আমরা ৩ লাখ টাকা পেয়েছি। বাকি টাকারও জোগাড় চলছে। সবাই যার যার সাধ্য মতো দিচ্ছে। রোজার মাসের শুরু থেকে অসহায় যারা আছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে আমরা সাহায্য করব। প্রয়োজনে ফেডারেশনের ফান্ড থেকেও সাহায্য করা হবে। আমরা এখানেই থেমে থাকছি না। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও সাহায্যের জন্য চিঠি দিয়েছি।’

করোনা বিরোধী লড়াইয়ে সাবিনা

ক্রীড়া প্রতিবেদক

সাবিনা খাতুন ৭০ পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন। প্রতিটি পরিবারকে বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়কের প থেকে চাল, ছোলা, মুড়ি, তেল ও আলু দেয়া হয়েছে। তার নিজ জেলা সাতীরায় গরীব অসহায় মানুষের তালিকা তৈরি করে নিজ উদ্যোগে সহায়তা প্রদান করেছেন। এবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) হয়ে করোনা বিরোধী ক্যাম্পেইনে যোগ দিলেন তিনি।

সাবিনা বলেন, ‘নিজেকে ঘরের ভেতর বন্দি করে রাখাটা হয়তো কঠিন। বিশেষ করে যারা তরুণ তাদের জন্য। তবে প্রযুক্তির সাহায্য নিয়ে নিজেকে ফিট রাখাতে পারেন। অনেকের নতুন কিছু শিখতে পারেন। যদি আপনি একা বসবাস করে থাকেন সেেেত্র পরিবার ও বন্ধুদের সঙ্গে ফোনে আলাপ করে সময় কাটান। নিজের পরিচ্ছন্নতা সবচেয়ে জরুরি বিষয়। অবশ্যই শারীরিক ও মানসিক ভাবে নিজেকে চাঙ্গা রাখতে হবে। আশা করি আমরা সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারব।

মতিন এখন মাঠে নামার অপোয়

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু গোল্ডকাপই কাল হয়েছে মতিন মিয়ার জন্য। সেমিফাইনালে বুরুন্ডির বিপে মাত্র চার মিনিট খেলতে পেরেছিলেন। কারণ হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছেড়ে গেছেন এর পরেই। যে চোট তাকে শুধু বঙ্গবন্ধু গোল্ডকাপই নয়, ছিটকে দেয় প্রিমিয়ার ফুটবল লিগ থেকেও। আশার কথা মতিন এখন অনেকটাই সুস্থ। নতুন করে মাঠে নামার অপোয় আছেন বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড।

এই বছরের শুরুতে বঙ্গবন্ধু গোল্ডকাপে মতিনের জোড়া গোলে বাংলাদেশ জয় পায় শ্রীলঙ্কার বিপ।ে এর ফলে মতিনকে ঘিরে প্রত্যাশা ছিল বেশি। দুর্ভাগ্য চোটের কারণে বুরুন্ডির বিপে খেলতেই পারেননি। বর্তমানের সিলেটের উসমানি নগরের বাসায় থেকে অনুশীলন করছেন মতিন। করোনাকালে লকডাউনের মাঝে নিজেকে অনেকটাই ফিট মনে করছেন তিনি, ‘আমার বিশ্বাস আমি পুরো সুস্থ হয়ে গেছি। ছুটি দেওয়ার আগে কাবে ট্রেনিং করেছি, দৌড়ও দিতে পারি। এখন বাসায় আছি। বাসার পাশে মাঠে একা একা অনুশীলন করছি। লিগ শুরু হলে আমি খেলতে পারবো- এই বিশ্বাস আমার আছে।’

দলে সুযোগ না পেয়ে সারারাত কাঁদলেন কোহলি

ক্রীড়া প্রতিবেদক

বর্তমান সময়ের সেরা ক্রিকেটার কে? নির্দ্বিধায় সবার উপরেই থাকবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির নাম। তীব্র রানের ুধা, ধারাবাহিক রানের ফোয়ারা ছোটানো এই ব্যাটসম্যান প্রতি মুহূর্তে নিজেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। ব্যাট হাতে তাঁর মাঠে নামা মানেই নতুন নতুন কীর্তি গড়া। তিন ফরম্যাটে সমান তালে রান করতে পারায় আইসিসিও তাকে দিয়েছে ‘কিং কোহলি’ উপাধি।

অথচ এই কোহলির ক্রিকেটার হওয়ার পথ সহজ ছিল না। অন্য দশজন ক্রিকেটারের মতো ব্যর্থতার গল্প ছিল তাঁরও। দিল্লির গলির ক্রিকেটার ‘চিকু’ থেকে আজকের বিশ্বের তারকা হয়ে ওঠা কোহলি তেমনই এক ব্যর্থতার গল্প জানিয়েছেন তাঁর ভক্তদের। স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে লকডাউনে থাকা শিার্থীদের অনুপ্রেরণা দিতে এক লাইভ সেশনে যোগ দিয়েছেন কোহলি। সেখানে নিজের জীবনের অনেক কথাই জানিয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে এক ব্যর্থতা-হতাশার গল্পে কোহলি জানিয়েছেন, একবার দিল্লি রাজ্য দলে সুযোগ না পেয়ে সারারাত কান্না করেছেন তিনি।

করোনা মোকাবিলায় ন্যু ক্যাম্পের স্বত্ব বিক্রি করছে বার্সেলোনা

ক্রীড়া প্রতিবেদক

কাবের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের স্টেডিয়াম ন্যু ক্যাম্পের স্বত্ব বিক্রি করতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল কাব বার্সেলোনা। করোনাযুদ্ধে দান করার জন্য আগামী ১ বছরের জন্য এর স্বত্ব বিক্রি করবে বার্সা।

১৯৫৭ সালে কাতালানে এই স্টেডিয়াম স্থাপনের পর থেকে কখনও ‘ন্যু ক্যাম্প’ নামের আগে পরে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম বসেনি। কিন্তু এখন জরুরি অবস্থা চলে আসায় অসহায়দের সাহায্যের জন্যই স্পন্সরশিপ বিক্রি করতে রাজি হয়েছে বার্সা কর্তৃপ। ‘ফুটবল কাব বার্সেলোনা এবং বার্সা ফাউন্ডেশন এটিকে প্রয়োজন হিসেবেই গণ্য করছে। যেহেতু এখন মানবতার পাশে দাঁড়ানোই মূল কর্তব্য। এ লড়াইয়ে জেতার জন্য নিজেদের সবকিছুই ব্যবহার করতে প্রস্তুত রয়েছে বার্সেলোনা।’

কর্মচারীদের চাকরি দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে মাঠের সব খেলা স্থগিত হয়ে গেছে আগেই। সারা দেশে চলছে লকডাউন। এ অবস্থায় আর্থিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া কর্মচারীদের ৩০জুন পর্যন্ত ছুটি দিয়ে দিয়েছে। তবে কর্মচারীদের এই কঠিন সময়ে কিছুটা আয়-রোজগার হয় সে জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের জন্য সুপার মার্কেটে অস্থায়ী চাকরির চেষ্টা করছে।

চাকরির জন্য বলা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম স্পনসর এবং সুপার মার্কেট জায়ান্ট উলসওয়ার্থকে। ‘আমি উলসওয়ার্থ্যরে সিইও ব্র্যাড বান্ডুচ্চিকে চিঠি লিখেছি। কারণ আমরা জানি যে এই সময়ে যে সমস্ত প্রতিষ্ঠানের অনেক কর্মী লাগে, সেগুলোর একটি উলসওয়ার্থ’-  ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন রবার্টসকে এভাবেই উদ্ধৃত করেছে এসইএন রেডিও।

অনুশীলন চালুর পে নন লা লিগা খেলোয়াড়রা

ক্রীড়া প্রতিবেদক

পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, এমন কথা বলে স্পেনে খেলোয়াড়দের অনুশীলন চালুর অনুমতি আদায় করে নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগা। এমন সিদ্ধান্তের একদিন পরই জানা গেলো, এতে মোটেও খুশি নন স্পেনের শীর্ষস্থানীয় কাবের খেলোয়াড়রা। বরং তারা উদ্বিগ্ন এ বিষয়ে এখনও হুমকি হয়ে আছে করোনাভাইরাস।

তাদের এমন দুশ্চিন্তার খবরটি জানিয়েছে, স্প্যানিশ ফুটবলারদের সংগঠন এএফই। লা লিগা ও দ্বিতীয় বিভাগের ৪২টি কাবের অধিনায়ক ভিডিও কনফারেন্স করেছেন মঙ্গলবার। তাদের সঙ্গে যুক্ত ছিল এএফই-ও। অনুশীলনে ফেরার বিষয় নিয়েই আলোচনা করেছেন তারা। এএফইর এক মুখপাত্র জানিয়েছেন, ‘যে পরিস্থিতির মুখে সমাজ রয়েছে, তাতে নিজেদের উদ্বিগ্নের কথা জানিয়েছেন খেলোয়াড়রা।’

চ্যাম্পিয়ন্স লিগ শেষ করার জন্য সূচি তৈরি উয়েফার

ক্রীড়া প্রতিবেদক

করোনা পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন্স লিগ শেষ করার বল্টু প্রিন্ট তৈরি করে ফেলল উয়েফা। করোনার কারণে মার্চ মাস থেকে বন্ধ চ্যাম্পিয়নস লিগ। ইউরোপ জুড়ে এখনও দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। জনজীবন কবে স্বাভাবিক হবে, তারও নিশ্চয়তা নেই। তবে লিগ শেষ করার পরিকল্পনা তৈরি উয়েফার।

আগস্ট মাসে ২৩দিনের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের বাকি ১৭টা ম্যাচ করে ফেলার পরিকল্পনা রয়েছে তাদের। ৭আগস্ট থমকে থাকা চ্যাম্পিয়ন্স লিগ পুনরায় শুরু হতে পারে। সেদিন শেষ ষোলোর ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। পরেরদিন চেলসি বনাম বায়ার্ন মিউনিখ।

আগস্ট মাসের ১১ থেকে ১৫ তারিখের মধ্যে হতে পারে কোয়ার্টার ফাইনাল। তার তিনদিনের মধ্যেই হবে সেমিফাইনাল। দুই পর্বের সেমিফাইনাল হতে পারে ১৮ থেকে ২২ আগস্টে মধ্যে। লিগের মেগা ফাইনাল ২৯ শে আগস্ট। উয়েফার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ঠাসা সূচির মুখে পড়তে হবে ইউরোপীয় দলগুলোকে।

স্মিথ একাই সবার দোষ নিজের কাঁধে নিয়েছে : ফিনটফ

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য ২০১৮ সাল ছিল টালমাটাল করে দেওয়া একটা বছর। দণি আফ্রিকার বিপে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে প্রায় ভেঙে পড়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। স্যান্ডপেপার গেইট নামক সে কেলেঙ্কারি শেষে ক্রিকেটে আবারও দারুণ ভাবে ফিরে এসেছে অজি শিবির।

তবে আবারও এ বিষয়ে কথা তুলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু ফিনটফ। এই অলরাউন্ডার মনে করেন, বল টেম্পারিংয়ের এ বিষয়টা দলের সব ক্রিকেটারই জানতো। তবে অজি অধিনায়ক একাই সবার দোষ নিজের কাঁধে নিয়েছেন। ফিনটফ বলেন, ‘আমি এটা বিশ্বাস করি না যে, পুরো দল এতে সম্পৃক্ত ছিল না।’ নিজের এ কথার বিষয়ে ৪৩ বছর বয়সী ফিনটফ আরও যোগ করেন, ‘বোলার হিসেবে যখন আমি বল হাতে নিবো, আর সে বলটা টেম্পটেড হলেই আমি বুঝতে পারবো। দলের সবাই আসলে জানতো। তবে স্টিভেন স্মিথ একাই সবার দোষ নিজের ঘাড়ে নিয়েছে।’