Home আঞ্চলিক নগরীতে দুই ছিনতাইকারী আটক !

নগরীতে দুই ছিনতাইকারী আটক !

18

স্টাফ রিপোর্টার:

নগরীর ইকবালনগর মসজিদের সামনে থেকে শাওন ও শোহান নামের দুইজন যুবক মোবাইল ফোন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। খুলনা সদর থানার ডিউটি অফিসার এসআই মোমিন জানান, আজ সন্ধ্যায় তাদেরকে নগরীর ইকবাল নগর মসজিদের সামনে থেকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তারা নগরীর মোবাইল ফোন ছিনতাই গ্রুপের সদস্য। তাদের ঠিকানা পাওয়া যায়নি। তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম বাহার বুলবুল বলেন, আটককৃতদের ব্যাপারে খোজখবর নেয়া হচ্ছে।