Home আঞ্চলিক করোনায় কয়রার কোন মানুষ না খেয়ে থাকবে না: এমপি বাবু

করোনায় কয়রার কোন মানুষ না খেয়ে থাকবে না: এমপি বাবু

15


শাহজাহান সিরাজ (কয়রা) :


কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, করোনায় ক্ষতিগ্রস্থ দুর্যোগকালীন সময়ে সুন্দনবন সংলগ্ন কয়রা এলাকার একজন লোকও না খেয়ে থাকবেন না। গত কয়েক দিনে নদী বেষ্টিত এ জনপদের বিভিন্ন শ্রমজিিব মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল মানুষের মাঝে খাবার পৌছায় দেওয়া হবে। সকলে মিলে মিশে কাজ করতে হবে। দুর্যোগ কালিন সময় কোন মানুষ যেন না খেয়ে থাকে সেদিক সকলেই খেয়াল রাখবেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতদরিদ্র শ্রমজীবি মানুষের খাদ্য নিরাপত্তার পরিধি সম্প্রসারণ করেছেন। আওয়ামীলীগ সরকার দেশের একজন মানুষকে খাদ্য কষ্টে থাকতে দেবেনা। কয়রা এলাকার কোন মানুষ একবেলাও না খেয়ে থাকবে না। সরকার জনগণকে সঙ্গে নিয়ে করোনা সংকট মোকাবেলায় কাজ করছে। এজন্য আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ইউপি চেয়ারম্যানদের করোনা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির ব্যাপারে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে কোয়ারিন্টেন পালন করলে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকিয়ে দেয়া যাবে। এ জন্য জনগনকে আইনশৃঙ্খলা রাবাহিনীকে সহযোগিতা করতে হবে। তিনি ৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা মোকাবেলায় জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে জরুরী সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কোমলেশ কুমার সানা,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম,কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, পরিবার পরিকল।পনা কর্মকর্তা ড. তুহিন কান্তি ঘোষ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন, আঃ ছাত্তার পাড়, বিজয় কুমার সরদার,আব্দুল্যাহ আল মামুন লাভলু, মোহাঃ হুমায়ুন কবির, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, কবি জিএম শামছুর রহমান জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু সাইদ খান প্রমুখ। সভায় কয়রা উপজেলার খেয়াঘাট বন্ধ, মাছের কাটা বন্ধ, ৫ টার পর দোকান পাট বন্ধ রাখা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ গুরুত্বপুর্ন ব্যাক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।