স্টাফ রিপোর্টার:
শরণখোলায় শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টায় তাফালবাড়ি বাজার থেকে পাচারকালে ১৮ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।

এসময় চাউল মজুত রাখার দায়ে রায়েন্দা গ্রামের মজিদ মুন্সীর ছেলে লিটন মুন্সীকে আটক করা হয়েছে।
আমাদের স্টাফ রিপোর্টার তপু বিশ্বাস শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার রবাত দিয়ে জানান, অধিক মুনাফা লাভের আশায় শরনখোলার সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হাওলাদারের ভাইপো ও শরনখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান পারভেজ এর ছোট ভাই তাফালবাড়ি বাজারের তারিকুল ইসলাম তারেক ডিলার ১০ টাকা মূল্যের চাল বিক্রি না করে ১৮ বস্তা গোপনে লিটনের কাছে বিক্রি করে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই চাল জব্দ করা হয। সংশ্লিষ্ট ডিলারকে গ্রেফতারের চেস্টা চলছে বলে তিনি জানান।

এদিকে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।








































