Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

101
জাতীয় ফল কাঁঠালের পুষ্পমঞ্জরি জানুয়ারির শেষ দিকেই গাছে গাছে দেখা মিলছে। কাঁঠালের পুষ্পমঞ্জরি হলো একটি স্পাইক, যা দুটি নৌকার মতো স্পেদ বা খোলসের মতো আবৃত থাকে। ধীরে ধীরে স্পেদ উন্মুক্ত হয়ে পুষ্পমঞ্জরিটি বের হয়: পিবিএ

গ্রামবাসীর হামলায় নিহত জিহাদ হত্যা মামলার আসামি রেজাউল এর স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার ।।

নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামে গুলি করে তিনজনকে হত্যার জেরে গ্রামবাসীর হামলায় নিহত জিহাদ হত্যা মামলার আসামি রেজাউল শেখ ওরফে ক্যাবলা (৪৫)

আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক একেএম মাহফুজুল হক আসামিকে আদালতে হাজির করেন। এসময় রেজাউল এর দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আল আমিন রেকর্ড করেছেন। রেজাউল মশিয়ালী পূর্বপাড়া এলাকার মৃত. আজিজ শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৬ জুলাই রাতে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালীতে প্রভাবশালী জাকারিয়া-জাফরিনদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় আরও ১০জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার আত্মীয় জিহাদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে ও জাকারিয়াদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় নিহত সাইফুল ইসলামের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় ২২জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন যার নং-১২, তারিখ ১৮-৭-২০২০ইং।

খুমেকে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ।।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত সাহিদা (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ৪৪ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ১৬জন, ইয়ালোজোনে ২১জন এবং আইসিইউতে ৭জন চিকিৎসাধীন রয়েছেন। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৭জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে তিনজন, এইচডিইউতে দুইজন চিকিৎসাধীন। এছাড়া হাসপাতালে ৩৫টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে সোমবার রাতে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৮০ জন রয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩.৪০ শতাংশ।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১০৫ পিস ইয়াবা ও ৪০ লিটার চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর গোবরচাকা এলাকার মৃত. সামছু কোরাইশীর ছেলে  মো. নাসিম কোরাইশী (৪৫), গোবরচাকা গাবতলার মোড়ের মৃত. মোতাহার শেখের ছেলে মো. সাজু (৩২), গোবরচাকা হাজী বাড়ি লেনের সেখ আব্দুল মান্নানের ছেলে মো. শাহাজাদা হোসেন ওরফে লিটন (৩৩) ও লবণচরা থানার কৃষ্ণনগর এলাকার  মো. মোরসালীম গাজীর ছেলে মো. রিপন গাজী (৪২)। 

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১০৫ পিস ইয়াবা ও ৪০ লিটার চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা বিএমএ এর বিক্ষোভ সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

গত ১৯ জানুয়ারি জামালপুরের একটি সভায় চিকিৎসক ও প্রকৌশলীদের বিরুদ্ধে সংসদ সদস্য মির্জা আজম অশালীন আপত্তিকর ও অবমাননাকর বক্তব্য প্রদান করেন। এই ঘটনার প্রতিবাদে  কৃত অপরাধের জন্য তার বক্তব্য প্রত্যাহার ও আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবীতে খুলনা বিএমএ এর আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১ ফেব্রুয়ারি)

দুপুর দেড়টার দিকে নগরীর সাতরাস্তা মোড়স্থ শহীদ ডা. মিলন চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

খুলনা বিএমএ এর সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম এর সভাপতিত্বে খুলনা বিএমএ এর প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায় এর  সঞ্চালনায় নির্ধারিত বিক্ষোভ সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিএমএ এর সহ-সভাপতি, বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ খুলনা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, খুলনা বিএমএ এর যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, খুলনা স্বাচিপ এর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নিয়াজ মোস্তাফি চৌধূরী, ডা. আরঙ্গজেব প্রিন্স, ডা. তানভির ইসলাম, ডা. সাইফুল্লাহ মানসুর প্রমূখ

বক্তারা সংসদ সদস্য মির্জা আজম এর চিকিৎসকদের বিরুদ্ধে করা অশালীন আপত্তিকর ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবী উত্থাপন করেন। এছাড়াও বক্তারা কৃত অপরাধের জন্য স্পিকারের নিকট মির্জা আজম এর সংসদ সদস্য পদ বাতিল করার জোর দাবি জানান।

শার্শায় র‌্যাবের অভিযানে ৪৩০ পিস ইয়াবা গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

যশোর জেলার শার্শা থানাধীন নাভারণ রেল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ৩১ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার শার্শা থানার নামাজগ্রাম এর মৃত. আব্দুর রাজ্জাক রহমানের ছেলে মো. হিরু বিশ্বাস (৩৫)। 

র‌্যাব-৬ জানায়, ৩১ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে যশোর জেলার শার্শা থানাধীন নাভারণ রেল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় কবির মাষ্টার প্লাজা এর ৫ম তলার পূর্ব পাশে ফ্লাট হতে ৪৩০ পিস ইয়াবাসহ হিরু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

কুষ্টিয়ায় আত্মসাৎকৃত বর্ণিত ৪৭০ বস্তা বাসমতি চাউল উদ্ধার: ২ জন আসামী গ্রেফতার

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

গত ০৪/০১/২০২২খ্রিঃ তারিখ কুষ্টিয়া মডেল থানাধীন খাজানগরস্থ মেসার্স নূর অটো রাইচ মিল এর মালিক মোঃ আমিরুল ইসলাম(৬৪), পিতা-মৃত আজের আলী ব্যাপারী, সাং-খাজানগর, থানা ও জেলা-কুষ্টিয়া তার বর্ণিত প্রতিষ্ঠান থেকে একটি কাভার্ড ভ্যান যোগে ২৫ কেজি ওজনের ৪২০ বস্তা ও ৫০ কেজি ওজনের ৫০ বস্তা সর্বমোট-৪৭০ বস্তা (১৩,০০০ কেজি) বাসমতি চাউল মেসার্স মিতু রাইচ এজেন্সী, প্রাঃ আলহাজ্ব মোক্তার হোসেন সরকার, হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট, মুক্তি স্মরনী চ্ট্টগ্রাম রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ এর উদ্দেশ্যে গত ০৪/০১/২০২২খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় প্রেরণ করেন। উক্ত চাউল কাভার্ড ভ্যান এর চালক বর্ণিত এজেন্সীতে জমা না দিয়ে অজ্ঞাতনামা আসামীদের সহযোগীতায় সমূদয় চাউল আত্মসাৎ করে। উক্ত ঘটনায় কুষ্টিয়া মডেল থানার মামলা নং-২০, তারিখ-১৯/০১/২০২২খ্রিঃ, ধারা-৪০৭/৪২০ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলাটির তদন্তভার এসআই(নিঃ) মোঃ সাহেব আলী, কুষ্টিয়া মডেল থানাকে দায়িত্বভার দেওয়া হয়। পরবর্তীতে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক নির্দেশনায় নবগঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সহযোগিতায় তদন্তকারী অফিসারের নেতৃত্বে একটি চৌকশ দল দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে আত্মসাৎকৃত বর্ণিত ৪৭০ বস্তা বাসমতি চাউল উদ্ধারসহ উক্ত ঘটনায় জড়িত আসামী ১) মোঃ মনিরুল ইসলাম(৪০), পিতা-নূর মোহাম্মদ, সাং-চর ছলিমাবাদ, থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জ, ২) মোঃ আলমগী(৩২), পিতা-হবিবর, সাং-গৌরীশ্বর, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইলদ্বয়কে গ্রেফতার করে। বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় নিশ্চিত করেন।

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার মাসিক সভা অনুষ্ঠিত

খথবর বিজ্ঞপ্তি

১ ফেব্রুয়ারী’২২ ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার মাসিক সভা নগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়ার সঞ্চালনায় নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাসিক সভায় ইসলামী যুব আন্দোলন নগর সহ সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুর সবুর, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ শামীম হায়দার, আইন সম্পাদক মোঃ আলফাত হোসেন লিটন, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ হায়দার আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মানবাধিকার সম্পাদক মুফতি আমানুল্লাহ, মহিলা ও পরিবার সম্পাদক মোহাম্মদ সুমন হাওলাদার, সংখ্যালঘু সম্পাদক মোঃ শিমুল ব্যাপারী, উপ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ গাজী, ডালিম হাওলাদার। আলোচনা সভায় নগর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন ।

খুলনাস্থ সাতক্ষীরা সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খুলনাস্থ সাতক্ষীরা সমিতি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ময়লাপোতা মোড়ে অসহায় ও দু:স্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে সমিতির নেতৃবৃন্দ বলেন, শীতের প্রকোপ থেকে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে হবে। মহানগরীর অসহায় একটি মানুষও যেন শীতে কষ্ট না পায় সেদিকে যথাসাধ্য লক্ষ্য রাখতে হবে। সাতক্ষীরা সমিতির পাশাপাশি ছিন্নমূল মানুষের সহযোগিতায় বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ডা. সৈয়দ আবু সইদ, উপদেষ্টা ডা. এস এম আবদুল ওহাব, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ এরশাদ আলী, সহ-সভাপতি ডা. মো. আব্দুস সবুর, যুগ্ম সম্পাদক-১ অধ্যাপক মো. নুরুজ্জামান তুহিন, যুগ্ম সম্পাদক-২ ডা. মো. আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রেজওয়ানুল ইসলাম ফাহাদ, ট্রেজারার মো. আবুল কাশেম মাহদী, মহিলা সম্পাদক অধ্যাপক আলীয়া রওশন রোজী, প্রচার সম্পাদক রেজওয়ানুল কবির রাজু, সিয়াম প্রমুখ।

বটিয়াঘাটায় বিআরডিবির তিন কর্মকর্তাকে সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি;

বটিয়াঘাটা উপজেলায় বিআরডিবি অফিসের তিন কর্মকর্তাকে মঙ্গলবার  বিকাল তিনটায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বটিয়াঘাটায় সদ্যযোগদানকৃত উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুলতানা নাছরীন, গত পাঁচ মাস সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হিসেবে সফলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করা এবং অত্র অফিসের জুনিয়র অফিসার প্রকাশ মল্লিক সহকারী পল্লী উন্নয়ন অফিসার হিসেবে পদন্নোতি লাভ করায় এই সংবর্ধনা প্রদান করা হয়। এই উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান এসএম ফরিদ রানা।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইউরোসপ)  আবু সুফিয়ান, উচ্চমান সহকারী স্বপন কুমার বিশ্বাস,  মাঠ পরিদর্শক ফেরদাউস রহমান,  দেবাশীষ মন্ডল,  প্রীতিশ কবিরাজ,  কৌশিক বৈরাগী, সারমীন আক্তার, সুলেখা মন্ডল, অর্পণা মিস্ত্রি, দীপা বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন ইউসিসিএ লিমিটেডের পরিচালক এ্যাডঃ প্রশান্ত কুমার বিশ্বাস।

গোপালগঞ্জে শীতার্তদেরমাঝে কম্বল বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এনআরবি ব্যাংকের ডিরেক্টর এম বদিউজ্জামানের উদ্যোগে দরিদ্র ও শীতার্তদের মাঝে ১হাজার ১শত কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জের ঘোনাপাড়া এনআরবি ব্যাংকের সামনে এ কম্বল বিতরণ করাহয়। এসময় এনআরবি ব্যাংকের ম্যানেজার মাছুম বিল্লাহ, এ্যাডভান্সজামান সেন্টারের ম্যানেজার মুন্সিরা কিবুর জামান, ব্যাংক গ্রাহক অহিদুর রহমান সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনআরবি ব্যাংকের ডিরেক্টর এম বদিউজ্জামান বলেন, আগামীতে আরো বড় পরিসরে শতিার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হবে। হতদরিদ্র শীতার্থরা এসব কম্বল পেয়ে সন্তুস্টি প্রকাশ করেন।

আশাশুনিতে উদ্যোক্তা তৈরিতে কৃষক প্রশিক্ষণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে সম্ভাবনাময় ফল ও ফসল চাষে কৃষি উদ্যোক্তা তৈরি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ১ম ব্যাচের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, ইউজিডিপি’র কর্মকর্তা দেবু বিশ্বাস।

আশাশুনিতে স্কুলের জমিতে মাদরাসা কর্তৃপক্ষের বেড়া!

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির বড়দল ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরের মধ্যে মাদরাসা কর্তৃপক্ষ দখল নিতে কঞ্চির বেড়া দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ইউনিয়নের চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের ভোগদখলীয় ও রেকর্ডীয় জমিতে স্কুল ভবন নির্মীত। স্কুলের দক্ষিণ সীমানায় গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদরাসা অবস্থিত। স্কুলের সীমানা পাকা প্রাচীর দিয়ে সংরক্ষিত। দক্ষিণ পাশে পুকুর থাকায় পূর্ব-পশ্চিম প্রাচীর টানা হয়নি। পশ্চিম পাশে উত্তর-দক্ষিণ সীমানা দিয়ে প্রাচির নির্মান করে সীমানা নির্ধারন করা আছে। সেখানে গাছগাছালিও রোপন করা হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ কোন প্রকার মাপজোক না করে হঠাৎ করে পশ্চিম পাশের প্রাচীরের সীমানা অতিক্রম করে স্কুল বিল্ডিং এর গাঘেঁষে ঘেরাবেড়া দিয়েছে।

এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করে উভয় পক্ষকে কাগজপত্র ও স্বাক্ষীসহ থানায় তলব করা হয়েছে।

প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার থানায় বসার দিন ছিল, কিন্তু নবনির্বাচিত চেয়ারম্যান জনদীশ চন্দ্র সানা উভয় পক্ষকে নিয়ে মিমাংসা করে দেবেন বলে দায়িত্ব নিয়েছেন।

নবনির্বাচিত চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বলেন, প্রতিষ্ঠান দু’টি আমার এলাকার। প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্ব থাকতে দেওয়া যায়না। আমি নিজ দায়িত্বে আমিন নিয়ে শনিবার সরেজমিন মাপজোক করে উভয় পক্ষের মধ্যে ফয়সালা করে দেব বলে থানা থেকে সময় নিয়ে এসেছি।

মোড়েলগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের বাবুর্চি প্রত্যাহার

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের বাবুর্চি শাহিনুর বেগমকে অব্যাহতি দেয়া হয়েছে। দায়িত্বে অবহেলা ও অসাদাচণের অভিযোগে মঙ্গলবার তাকে প্রত্যাহার করা হয়। প্রাইড সিকিউরিটি সার্ভিসেস(প্রাঃ)লিঃ এর নির্বাহী পরিচালক মো. বাদল মুন্সী স্বাক্ষরিত প্রত্যাহারপত্রে বিষয়টি নিশ্চিত হয়েছেন প্রশিক্ষণ কেন্দ্রের অফিসার ইন চার্জ ড. মোহা. মোখলেছুর রহমান।

 জানা গেছে, শাহিনুর বেগম দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে খামখেয়ালীপনা করে আসছেন। পাশাপাশি সে প্রায়ই প্রশিক্ষনার্থীদের সাথে খারাপ ব্যবহার ও আচরণ করেন। এসব নানাবিধ অভিযোগের কারনে তাকে প্রাইড সিকিউরিটি সার্ভিসেস(প্রাঃ)লিঃ খুলনার এর পক্ষ থেকে একাধিকবার কাজে মনোযোগী ও নিষ্ঠাবান হবার জন্য সতর্ক করার হয়েছে। কিন্তু এতে তিনি কোন কর্ণপাত করেননি। আর এ কারনেই তাকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে ।

 ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি বিদেশে সুচিকিৎসা ও তারেক রহমানকে দেশে ফেরাতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই’

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর যুবদলের জরুরি সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিদেশে সুচিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনের বিকল্প নেই। সেই আন্দোলনে খুলনা মহানগর যুবদল অগ্রণি ভূমিকা রাখবে। লুটেরা আওয়ামী ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে চায়। এ অবস্থায় ভোট ও ভাতের অধিকার আদায়ে দেশবাসী বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পেলেই ‘আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের দিন শেষ, টেক ব্যাক বাংলাদেশ’ ঐক্যবদ্ধভাবে এই এক দফার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। গতকাল মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর যুবদলের জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধের মিথ্যা মামলা প্রত্যাহার এবং খুলনা মহানগর যুবদলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যে করণীয় শীর্ষক জরুরি এ সভা অনুষ্ঠিত হয়। নগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নবগঠিত আংশিক আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও সিনিয়র যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম জহীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নগর যুবদলের নেতৃবন্দ খুলনা মহানগর বিএনপির নবগঠিত কমিটির সাথে থেকে আন্দোলন সংগ্রামে সকল সাংগঠনিক কর্মসূচীতে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে সর্বক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রের সাথে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে খুলনা মহানগর যুবদলের অন্তর্গত থানা, ওয়ার্ড ও ইউনিয়ন ইউনিটগুলোতে ত্যাগী পরীক্ষিত ও পরিশ্রমী নেতাকর্মীদের সমন্বয়ে আন্দোলনমুখী কমিটি ঘোষণা করা হবে। তাই সকল ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার আর্দশের সৈনিকদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি নেবার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। সভা শেষে দৈনিক যুগান্তর’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে খুলনা ব্যুরো অফিসে যেয়ে নগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী খুলনায় যুগান্তরে কর্মরত সাংবাদিকদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানান।

খুলনা মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের কম্বল বিতরণ

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার বিকাল ৪টায় সোনাডাঙ্গা মেইন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। বিতরণ পূর্ব সমাবেশে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ শেখ আব্দুল জব্বার উপস্থিত মৎস্যজীবী লীগের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখাকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য এখন থেকেই সংগঠনের সকল কর্মীকে সংগঠিত ও তৎপর হওয়ার আহবান জানান। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম খলিল ইমন, বীর মুক্তিযোদ্ধা সরদার লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আহমেদ, শেখ আব্দুস সবুর, শামসুদ্দোহা বাঙ্গালী, আবুল কালাম মোল্লা, ইঞ্জিঃ লিংকন পাল, জাহিদ হোসেন, আব্দুর রহিম, রবিউল ইসলাম খান, শেখ পুতুলসহ আরও অনেকে।

যোগীপোল ইউপি সদস্য হাফিজুর রহমানের মাতার ইন্তেকাল

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

যোগীপোল ইউপি সদস্য ও ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহ্ মোঃ হাফিজুর রহমানের মাতা খুশিনারা বেগম ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সোয়া ৯টায় বার্ধক্যজনিত কারণে যোগীপোল ফকিরপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমার নামাজে জানাজা মঙ্গলবার বাদ মাগরিব যোগীপোল দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, শ্রমকর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ- সভাপতি বেগ লিয়াকত আলী, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, যোগীপোল সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়সেদ আলী, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুল, আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক কম লিয়াকত আলী, যোগীপোল ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, জাকারিয়া রিপন, কাজী আজাদুর রহমান হিরোক, শেখ আলাল উদ্দিন, শেখ রুহুল কুদ্দুস, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, শেখ আব্দুস সালাম, মোঃ রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, আবুহেনা বাবলু, তৈয়েবুর রহমান লিটন,মিজানুর রহমান রুপম, শরিফ ওয়ালিদুর রহমান, মোঃ রেজওয়ান আলী, মনোয়ার হোসেন প্রমুখ।

খানজাহান আলী থানা যুবদল নেতা আলমগীর এর পিতার ইন্তেকাল

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

খানজাহান আলী থানা যুবদল নেতা ও খানজাহান আলী থানা নিসচা’র বির্বাহী সদস্য মোঃ আলমগীর হোসেনের পিতা শেখ মুনসুর আলী ১ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সোয়া ৩টায় বার্ধক্যজনিত কারণে দক্ষিণ শিরোমণি নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার বাদ এশা দক্ষিণ শিরোমণি বায়তুন নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, যোগীপোল সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়সেদ আলী, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, এস এ রহমার বাবুল, এনামুল হাসান ডায়মন্ড, মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাগর, খানজাহান আলী থানা নিসচা’র সভাপতি শেখ আব্দুস সালাম, ফকির রবিউল ইসলাম, শেখ হাসিবুল হাসান, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, মোঃ রফিকুল ইসলাম,  মিনা মুরাদ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, শেখ কওসার আলী, সরদার বিল্লাল হোসেন, গোলাম মোস্তফা, জুয়েল হাওলাদার, মিজানুর রহমান, আতিক প্রমুখ।

সোনালী জুটমিলস সাবেক নিরাপত্তা কর্মচারী সবুর এর ইন্তেকাল

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের সোনালী জুটমিলস লিঃ এর সাবেক নিরাপত্তা কর্মচারী মোঃ আব্দুস সবুর শেখ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় বার্ধক্যজনিত কারণে মীরেরডাঙ্গা কেডিএ আবাসিক এলাকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার জোহরবাদ সোনালী জুটমিলস ঈদগাহ ময়দানে জানাযা শেষে গ্রামেরবাড়ী কালিয়া থানার বিষ্ণুপুর নিয়ে যাওয়া হয়। আসরবাদ বিষ্ণুপুর ২য় জানাযা শেষে   বিষ্ণুপুর সরকারী কবর স্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বেসরকারী পাট সূতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন সহ নেতৃবৃন্দ।

বেতাগার চাকুলীতে এসডিজি বাস্তবায়ন সংক্রান্ত ওয়ার্ড সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনঅংশিদারিত্বে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনের লক্ষে ৪নং চাকুলী ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় চাকুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ লুৎফার রহমান (কালা) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উন্মুক্ত ওয়ার্ড সভার প্রবক্তা স্বপন দাশ। উদ্ভোধক ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আরী শেখ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা কামরুন্নাহার নীপা। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন ও শ্রমীকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান এর যৌথ পরিচালনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্ততা করেন, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, মহিলা সদস্যা রাফেজা বেগম, মৎস্য অফিসের ইউনিয়ন লিফ মোঃ জিল্লুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাবেক সদস্য মোঃ ফরিদ হোসেন, অজয় মজুমদার ও মোঃ হাবিবুর রহমান। সভায় শতাধিক নারী ও পুরুষ বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন। যা ইউপি সচিব এসএম দাউদ আলী খসড়া আকারে একটি রেজুলেশন করেন।

ফকিরহাট ভৈরব নদীর মাটি কাটার অভিযোগে ভাটামালিককে জরিমানা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট ভৈরব নদীর বেড়িবাঁধের মাটি কেটে ইট ভাটায় ব্যবহার করার অপরাধে মেসার্স হাবিব ব্রিকস্ ম্যানুফ্রাচারার নামের একটি ইট ভাটায় ৬০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম ওই প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা প্রদান করেন। মঙ্গলবার দুপুর ১২টায় নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ এলাকায় অবৈধ ভাবে ভৈরব নদীর বেড়িবাঁধ থেকে মাটি কেটে ইট তৈরী করার অপরাধে ইট ভাটা মালিককে এই জরিমানা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম জানান, দীর্ঘদিন ধরে মৌভোগ মেসার্স হাবিব ব্রিকস্ ম্যানুফ্রাচারার নামের একটি ইট ভাটার কর্তৃপক্ষ ভৈরব নদীর পাড় থেকে মাটি কেটে আসছিল। গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে।

ফকিরহাটে মাস্ক না পরায় ৬জন পথচারিকে জরিমানা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬জন পথচারিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা টাউন-নওয়াপাড়া বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ৬জনকে ১হাজার ৮শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম। অভিযান কালে পথচারী ও চালকদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, করোনা প্রতিরোধে সরকারের বিধি নিষেধ মানাতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ফকিরহাটে বঙ্গবন্ধু ডিজিটাল শিক্ষা ভবনের জায়গা নির্ধারণ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল শিক্ষা ভবন নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়েছে। উপজেলা পরিষদের আওতাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সন্নিকটে মঙ্গলবার দুপুর ১টায় নির্ধারিত স্থানে নামফলক স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আছাদুজ্জামান, প্রকল্পের সহকারি প্রকৌশলী মিনহাজুর রহমান প্রমূখ।

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অর্থ সহায়তা দিলেন শেখ আমজাদ হোসেন

সোহাগ হোসেন কলারোয়া সাতক্ষীরা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ টিনশেড সংস্কারের জন্য এগিয়ে এলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত অর্থ সহায়তার চিঠি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন তুলে দেন বিদ্যালয়ের সভাপতিসহ দায়িত্বশীলদের হাতে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার, বিদ্যোৎসাহী সদস্য রাধাপদ ঘোষ, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক মশিউর রহমান, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ। উল্লেখ্য, বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জরাজীর্ণ টিনের চাল সংস্কারের জন্য তিনি ৫০হাজার টাকা বরাদ্দ দেন। ওই অর্থ বরাদ্দ দেওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেনকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।

ডুমুরিয়ায় পাল্টা-পাল্টি হামলায় দু’নারী জখম

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে দু’পক্ষের পাল্টা-পাল্টি হামলায় দু’নারী গুরুতর জখম হয়েছে। আহতরা ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চুকনগর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, চুকনগর এলাকার শেখ বিলায়েত হোসেনের সাথে একই এলাকার খায়রুল বাসারের জমি-জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার সময় শেখ বিলায়েত হোসেন তার দখলীয় সম্পত্তিতে ঘর নির্মাণের কাজ শুরু করতে গেলে প্রতিপক্ষরা এসে বাঁধা দেয়। এরপর তর্ক-বিতর্কের এক পর্যায়ে পাল্টা-পাল্টি হামলা হয়। এতে বিলায়েত শেখের স্ত্রী ছালেহা বেগম (৪২) ও প্রতিপক্ষের রাবেয়া বেগম (৫০) রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ছালেহা বেগমকে ভর্তি করে এবং রাবেয়া বেগমকে খুমেক হাসপাতালে প্রেরন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মামলার প্রস্ততি চলছিল।

ডুমুরিয়া সদরে প্রেসক্লাবের দোকান চুরি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদরে অভিনব কায়দায় আবারো দোকান চুরি সংগঠিত হয়েছে । গত সোমবার রাতে ডুমুরিয়া বাসষ্ট্যান্ডে প্রেসক্লাবের ভাড়াটিয়া দোকানি মঈন শেখের আল¬ারদান নামক ষ্টোরে এ ঘটনা ঘটে। চোরেরা দোকান ঘরের টিনশেড কেটে নগদ টাকাসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। একের পর এক এমন চুরির ঘটনা ঘটলেও বাজার কমিটির কোন তৎপরতা দেখা যায়না।

জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে দোকানদার তার দোকান বন্ধ করে বাড়িতে যায়। সকালে দোকান খুলে দেখে কে বা কারা টিনশেডের চাল কেটে ভিতরে প্রবেশ করে নগদ ১৩ হাজার ৫ শত টাকাসহ অর্ধলক্ষাধিক টাকার সিগারেট, ¯প্রীডসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকানদার মঈন ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছেন।

এ প্রসঙ্গে বারোআনি বাজার কমিটির আহবায়ক শ্যামল দাশ বলেন, বাজারে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ৫জন নৈশ প্রহরীর জায়গায় আরও ১জন বাড়ানো হয়েছে। তিনি বলেন, ঘটনার রাতে ওই এলাকায় নির্মল নামে একজন নৈশ প্রহরী পাহারায় ছিল। তবে বাসষ্ট্যান্ডে অধিকাংশ সময় পুলিশ থাকায় প্রহরীরা ওই এলাকায় কম যায়।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, বাজারের পরিধি অনেক বড়, পুলিশ বিভিন্ন এলাকায় মুভমেন্টে ছিল। কিন্তু নৈশ প্রহরী পর্যাপ্ত না থাকা ও বয়োজৈষ্ঠ্য হওয়ায় তাদের পক্ষে সামাল দেয়া কঠিন। তবে চোরদের ধরতে জোরালো অভিযান অব্যাহত রয়েছে।

ডুমুরিয়ায় নারী উন্নয়ন ফোরামের কম্বল বিতরণ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ কার্যালয়ে বিতরণী সভায় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, অপরাজিতা শিমু আক্তার, সুস্মিতা গাইন, পাবর্তী ফৌজদার ও প্রকল্প উপজেলা সমন্বয়কারী দিপংকর মন্ডল প্রমুখ।

ঔষধ প্রশাসনের দেশসেরা সহকারি পরিচালক নাজমুল হাসান

ঝিনাইদহ প্রতিনিধি

ওষুধের গুণগত মান নিশ্চিত করাসহ সামগ্রিক কর্মকান্ডের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারি পরিচালক নাজমুল হাসান দেশ সেরা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান ডিসেম্বর মাসের সেরা কর্মকর্তা হিসেবে তার নাম ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আলোকে সহকারি পরিচালক নাজমুল হাসান যশোর জেলায় অনবদ্য নৈপুণ্যের জন্য দেশ সেরা বিবেচিত হন। এ মাসে তিনি ১২৪টি ফার্মেসির লাইসেন্স নবায়ন, ওষুধের মান যাচাইয়ের জন্য ৬টি নমুনা উত্তোলন করে ঢাকায় প্রেরণ করেন। একই সময় তিনি বিভিন্ন অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩৮টি নোটিশ প্রদান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪টি এবং  ড্রাগ  আদালতে একটি মামলা দায়ের করেন। এ সময় তিনি এক লক্ষ ৬৫ হাজার ৫০ টাকা রাজস্ব আদায় করেন।

এর আগে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের সভাপতিত্বে অধিদপ্তরের পরিচালক, উপ-পরিচালকসহ জেলা কার্যালয়ের প্রধানদের সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্যঃ সহকারি পরিচালক নাজমুল হাসান ইতিপূর্বে ঝিনাইদহ ও মাগুরা জেলায় সুনামের সাথে নিরলস ভাবে দায়িত্ব পালন করেছেন।

সাতক্ষীরায় দু’দিন ব্যাপী মাটি ব্যবস্থানা বিষয়ক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি

সাতক্ষীরায় দু’দিন ব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এসআরডিআই কর্মকর্তাদের সমস্যা ক্লিষ্ট মাটি ব্যবস্থানা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সেমিনার কক্ষে জিকেবিএসপি এডিপি (এসআরডিআই অংশ) রোব ও সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিন ব্যাপী এর আয়োজন করে।

প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা উপ-পরিচালক মো. নূরুল ইসলাম। সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পাদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জি এম মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষক ছিলেন গোপালগঞ্জ- খুলনা- বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের (এসআরডিআই অংগ) এর প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ^াস। এতে ৩০জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে বৈজ্ঞানিক কর্মকর্তা অজয় কুমার বিশ^াস, আবরারুল রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্লাবনী সরকারকে পুরস্কার প্রদান করা হয়।

সাতক্ষীরায় নবনির্বাচিত চেয়ারম্যান আছাদুল হককে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক কে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের  সাংবাদিকরা ক্রেস দিয়ে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা  জানান। মঙ্গলবার সকাল ১০টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্য নির্বাহী সদস্য আমিরুল ইসলাম, হীরন কুমার মন্ডল, এস এম মজনুর রহমান ও আক্তার হোসেন প্রমুখ। মত বিনিময় কালে চেয়ারম্যান আছাদুল হক বলেন, সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো তুলে ধরবেন এবং সত্য বস্ত নিষ্ঠু সংবাদ লিখবেন, আপনাদের যথাযথ দায়িত্ব পালনে কোন বাঁধা আসলে আমি আপনাদের সহযোগিতা করবো। এসময়  তিনি কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকদের স্থায়ী কার্যালয়ের জন্য একটি জায়গা দেওয়ার আশ^াস দেন।

মহাকবির জন্মভূমি সাগরদাঁড়িতে রেলপথের দাবিতে মানববন্ধন

কেশবপুর প্রতিনিধি:

যশোরের  কেশবপুর ও মণিরামপুর ভেতর দিয়ে যশোরের সাগরদাঁড়ি মহাকবির জন্মভূমি সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবিতে সাগরদাঁড়ি এলাকার সর্বস্তরের জনগণ মিলে ও-ই  মানববন্ধন করেন। মঙ্গলবার (১ফেব্রুয়ারি ) বিকেলে সাগরদাঁড়ি এলাকার সর্বস্তরের জনগণের  উদ্যোগে চৌরাস্তা মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাগরদাঁড়ি এম এম ইনস্টটিউিট এর প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, সাংবাদিক তাহেরুজ্জামান তাছু,সাংবাদিক আলমগীর হোসেন,  সাগরদাঁড়ী ইসলামী ব্যংক এজেন্ট শাখার ম্যানেজার হাফিজুর রহমান, অত্র ইউনিয়নের ইউপি সদস্য (সাবেক) আব্দুল হামিদ, সাগরদাঁড়ি নাগরীক সমাজের পরিচালক আনিছুর রহমান, মানবসেবা সংস্থার পরিচালক সিরাজুল ইসলাম, সাথী লাইব্রেীর পরিচালক ওয়াজিয়ার রহমান, মুনলাইট একাডেমীর পরিচালক রাকিবুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মানববন্ধনে আহ্বায়ক ইমরান হুসাইন। বক্তারা বলেন যশোরের কেশবপুর ও মণিরামপুর উপজেলার ভেতর দিয়ে মহাকবির জন্মভূমি সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের জোর  দাবি করেন। এ পথ দিয়ে রেললাইন নির্মাণ হলে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ি ভ্রমণে পর্যটকদের সুবিধা বাড়বে। অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের জন্য রেলপথ সকলের প্রাণের দাবি।

“সাতক্ষীরার নলতা শরীফে পবিত্র ওরছ শুরু ৯ ফেব্রুয়ারি”

কে এম রেজাউল করিম দেবহাটা

অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক,শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক,দার্শনিক, সুফী-সাধক, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, মুসলিম রেঁনেসার অগ্রদূত পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৮ তম বার্ষিক পবিত্র ওরছ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে আগামী ২৬,২৭,২৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৯,১০,১১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ রোজ বুধ,বৃহস্পতি ও শুক্রবার  অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে গেট,প্যান্ডেল, লাইটিং, সিসি ক্যামেরা, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, আবাসন ব্যবস্থা,খানার মাঠ, রন্ধনশালা সহ নানা ধরনের প্রস্তুতি এগিয়ে চলেছে।  মিশন কর্মকর্তা-কর্মচারীদের দিন-রাত পরিশ্রমের পাশাপাশি প্রতিদিন কাজ করছে নানা পেশার অসংখ্য মিস্ত্রী, লেবার ও স্বেচ্ছাসেবক।

মহামারি করোনা ভাইরাসের কারণে গত বছরের ন্যায় এবছরও সরকারি নির্দেশনার আলোকে, সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে ওরছ উপলক্ষে আগত কোনো ধরনের দোকান-পাট, বাজার ছাড়াই নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ ইতোমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ওরছ শরীফে দেশ বরেণ্য প্রখ্যাত আলেমগণ পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ওলী-আউলিয়াগণের  জীবনাদর্শ এবং সম-সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখবেন। ২৭ মাঘ ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী নলতার পবিত্র ওরছ শরীফ সম্পন্ন হবে বলে জানা গেছে।  নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত ওরছ শরীফ সফল করতে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মো.এনামুল হক খোকন।

বাগেরহাটে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্মান সামাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান।  নির্মান সামাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাগেরহাট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদ হাসান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাবেরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের প্রবেশন অফিসার সোহেল পারভেজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: সুমিতাই ইয়াসমিন উপস্থিত ছিলেন। কর্মশালায় বাগেরহাট পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৪০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

দিনব্যাপি এই কর্মশালায় সাইবার অপরাধের কুফল, ব্যাপকতা ও সাইবার অপরাধ থেকে দূরে থাকার উপায় সম্পর্কে আলোচনা করেন বক্তারা। এর পাশাপাশি সাইবার অপরাধ মুক্ত থাকতে যুবসমাজ ও শিক্ষার্থীদের করনীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন অতিথিগণ।

বাগেরহাটে হতদরিদ্রদের মাঝে গবাদি পশু বিতরণ

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় জীবন মান উন্নয়নের লক্ষে  হতদরিদ্রদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে এই পশু বিতরণ করা হয়। এসময়, কচুয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. দেবেন্দ্রনাথ সরকার, বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইলিয়াস কোটাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কচুয়া এডিপির ব্যবস্থাপক তপন কুমার মন্ডলসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

এদিন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের ২৬জন দরিদ্র মানুষের মাঝে এই গবাদি পশু বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ২৩০টি দরিদ্র পরিবারকে গবাদি পশু বিতরণ করবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

বাগেরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস ২০২২ উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা ও লিফলেট,পোষ্টার বিতরন  অনুষ্ঠিত হয়েছে।কুষ্ট রোগীর সামাজিক মর্যাদায় ঐক্যবদ্ব আমরা সবাই এই প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাট সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সি এস এস এর আয়োজনে বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহম্মেদ এর  সভাপতিত্বে ও সি,এস,এস এর প্রাজেক্ট অফিসার মো: খালেকুজ্জামান এর সঞ্চালনায় দিনের তাৎপর্য তুলে ধরে হাসপাতালের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন,সি,এস,এস এর পরিচালক (স্বাস্থ্য) মো: সাজ্জাদুর রহিম পান্থ।উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন,সদর হাসপাতালের মেডিসিনের জুনি: কলসানটেন্ড ডা: এর  সাইদ আহম্মেদ,চর্ম ও যৌন এর  কলসানটেন্ড ডা:আবুল বাসার মো: সাদী,শিশু বিষয়ক কলসানটেন্ড ডা: খান শিহান মাহমুদ,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব প্রমুখ।সভায় বক্তাগন ২০৩০ সালের মধ্যে বাগেরহাট তথা বাংলাদেশ থেকে কুষ্ঠ রোগ দুরীকরনের অঙ্গিকার করেন।বর্তমানে বাগেরহাটে ২৭জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছেন।উক্ত আলোচনা সভায় হাসপাতালের চিকিৎসকগন, সিনি: ষ্টাফ নার্স ,এস,এ, সি,এম ও কুষ্ট রোগীরা উপস্থিত ছিলেন।

দেবহাটায় জমিদার ফণীভূষণ মন্ডল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি

দেবহাটায় জমিদার ফণীভূষণ মন্ডল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা ফুটবল একাদশের আয়োজনে দেবহাটা সদরের ফুটবল মাঠে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহন করে দেবহাটা ক্রিকেট একাদশ ও অন্যদিকে অংশগ্রহন করে চন্ডিপুর ক্রিকেট একাদশ। খেলায় দেবহাটা ক্রিকেট একাদশ চন্ডীপুর ক্রিকেট একাদশকে ৬ উইকেটে পরাজিত করে। দেবহাটা ক্রিকেট একাদশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। চন্ডীপুর ক্রিকেট একাদশ ব্যাটিং করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। চন্ডীপুরের হাবিবুর রহমান সবুজ সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করে। দেবহাটা ক্রিকেট একাদশের হয়ে আলামিন ও সাগর উভয়ই ৪ টি করে উইকেট নিতে সক্ষম হয়। জবাবে দেবহাটা ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছাতে সক্ষম হয়। দলের হয়ে অনিক দত্ত সর্বোচ্চ অপরাজিত ২০ বলে ৪০ রান করে দলকে ৬ উইকেটে জেতাতে সক্ষম হয়। খেলার ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় আলামিন হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। ক্রীড়া সংগঠক রামকৃঞ্চ দত্তের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিড়ামোদী জিন্নাত আলী, অনিক দত্ত প্রমুখ।

হঠাৎ কালীগঞ্জে হিমশীতল ঠান্ডা: সর্দি,কাঁশি, জ্বরের সাথে শিশুদের ওপর চোখ রাঙাচ্ছে রোটা ভাইরাস

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

হঠাৎ গত দুই দিনে ঝিনাইদহ কালীগঞ্জে ব্যপকভাবে নেমে এসেছে তাপমাত্রা। ফলে হিমশীতল ঠান্ডায় বাড়ি বাড়িতে ছড়িয়ে পড়েছে সর্দি কাঁশি ও জ্বর। আবার এর সঙ্গে পাল্লা দিচ্ছে শিশুদের কোল্ড ডায়রিয়া বা রোটা ভাইরাস। বড়রা অসুস্থতা কাটিয়ে উঠতে পারলেও রোটা ভাইরাসে আক্রান্ত শিশুদের ঘনঘন পানির মত পাতলা পায়খানা ও কারও কারও বমি দেখা দিচ্ছে। যে কারনে আক্রান্ত শিশুরা অল্প সময়ের ব্যবধানে অধিকমাত্রায় দূর্বল হয়ে পড়ছে। রোটা ভাইরাসে আক্রান্ত গত এক সপ্তাহে ঝিনাইদহ কালীগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ৪১ টি শিশু। তাপমাত্রা কমে যাওয়ায় গত দুই দিনে রোটা ভাইরাসের আক্রান্ত শিশু ভর্তি আরও বেড়েছে। এমন অবস্থায় হাসপাতালের চিকিৎসকেরা বলছেন ভয়ের কিছু নেই, এটা পানিবাহিত রোগ। আক্রান্ত শিশুদের প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন খাওয়ালে সুস্থ হয়ে যাচ্ছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসূত্রে জানাগেছে, গত এক সপ্তাহে মোট ৪১ টি রোটা ভাইরাসে আক্রান্ত শিশু হাসপাতালটিতে ভর্তি হয়েছে। হাড় কাপুনে হিমশীতল ঠান্ডা আবহাওয়ায় এমনটি হচ্ছে। হাসপাতালসূত্রে জানাগেছে, প্রচন্ড ঠান্ডায় আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রতিবছর শীত মৌসুমে এ রোগের প্রকোপ বাড়ে। কিন্ত এ বছর আক্রান্তদের সংখ্যা বেশি। এর লক্ষণ হিসেবে পানির মত পাতলা পায়খানার সঙ্গে কখনও কখনও বমি,সর্দি কাঁশি ও কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট থাকে। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা নিলেই আক্রান্তরা তাড়াতাড়িই সুস্থ হয়ে ওঠে।

উপজেলার চাপরাইল গ্রামের ১৭ মাসের শিশু লাবিবের মা নাছিমা খাতুন জানান, লাবিব গত ২ দিন আগে হঠাৎ পানির মত পাতলা পায়খানা করছিল। অবস্থা খারাপ দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত তার পায়খানায় কমছেই না। ঘনঘন বমির সঙ্গে ও পাতলা পায়খানা হওয়ায় সে দূর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, সারাদেশে নতুন করে একদিকে করোনার প্রকোপ বাড়ছে। অন্যদিকে পাল্লা দিচ্ছে শিশুদের রোটা ভাইরাস। তবে করোনা সংক্রমনের এমন উবর্ধগতির সময়ে ভুক্তভোগী অভিভাবকেরা করোনা সংক্রমনের কথা মাথায় নিয়ে ডাক্তার- হাসপাতাল করতে এক ধরনের শঙ্কার মধ্যে পড়ছেন। তবে শিশু সন্তানদের কথা চিন্তা করে ঝুঁকি নিতে তারা বাধ্য হচ্ছেন।

হাসপাতালে ভর্তি দেড় বছরের ফাতেমার মা ভিটশ্বর গ্রামের রিয়া খাতুন জানান, তার মেয়ে গতকাল থেকে পাতলা পায়খানা করছে। সঙ্গে ঘনঘন বমি হচ্ছে। আজ কিছুটা কমলেও তার সম্পর্ণভাবে সুস্থ হতে এখনও সময় লাগবে।

উপজেলার আলাইপুর গ্রামের মৌমিতা দাসের মা মিতু দাস জানান, গত একদিন আগে আমার শিশু সন্তান মৌমিতার প্রচন্ড জ্বর এসেছিল। ওই রাতেই দেখা দিল ঘনঘন বমি ও পায়খানা। যখন সে নিস্তেজ হয়ে পড়লো ওই রাতেই তাকে দ্রুত হাসপাতালে এনে ভর্তি করা হয়। এখন সে কিছুটা ভালো।

রঘুনাথপুর গ্রামের উজ্জল হোসেন জানান, তার শিশু কন্যা ফাতেমা গত তিনদিন আগে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে নিস্তেজ হয়ে গিয়েছিল। পরে তড়িঘড়ি হাসপাতালে এনে ভর্তি করেছি। এখনও পুরোপুরি সুস্থ হয়নি। চিকিৎসক বলেছেন আরও দুই একদিন হাসপাতালে থাকতে হবে।

আক্রান্ত এক শিশুর মা মনিরা বেগম জানান, বর্তমান সময়ে হাসপাতালে রোটা ভাইরাসে আক্রান্ত শিশুদের সংখ্যায় বেশি। হাসপাতালে আলাদা ডায়রিয়া ওয়ার্ড থাকলেও শয্যা সংখ্যা অনেক কম। আবার জেনারেল ওয়ার্ডেও বেড খালি নেই। ফলে বাধ্য হয়ে ঠান্ডা ফ্লোরে বিছানা পেতে আক্রান্ত শিশুদের চিকিৎসা করাচ্ছেন। আবার শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এমন দৈন্যতার মধ্যে শিশুদের সব রোগের চিকিৎসা চলছে। এই অভিভাবকের দাবি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এ হাসপাতালে দীর্ঘদিন নেই। শিশুদেও জটিল কিছু হলে কমপক্ষে ২০ কিলোমিটার দুরে ঝিনাইদহ যশোরে নিয়ে গিয়ে শিশুদের চিকিৎসা করাতে হয়। যা অনেক ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার।

 কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার ডঃ মাজাহারুল ইসলাম জানান, শীতের সময়ে সাধারনত সব বয়সী মানুষের ঠান্ডাজনিত রোগব্যাধি বেশি দেখা যায়। তবে আক্রান্তদের মধ্যে বেশি থাকে বয়ষ্ক ও শিশুরা। শিশুদের খাবারসহ ঠান্ডা স্যাতসাঁতে পরিবেশে থাকলে রোটা ভাইরাস জেকে বসে। গত সাত দিনে  হাসপাতালে মোট ৪১ টি শিশু রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আবার নতুন করে কিছু যোগ হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান, ঋতুর সাথে আবহাওয়া পরিবর্তনের কারনে কোন কোন সময়ে কিছু রোগব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়। যেমন হাড়কাঁপুনী শীত আসলে শিশুরা নিউমোনিয়া, ঠান্ডা, কাঁশি জ্বরে আক্রান্ত হয়ে থাকে। আবার কয়েকদিন পরে তা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তিনি আরও বলেন, সম্প্রতি সময়ে শিশুরা রোটা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তবে গত দুই দিন আক্রান্তের সংখ্যা কিছুটা কম ছিল। আবার আজকে নতুন করে ১১ টি শিশু রোটা ভাইরাসে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে।  রোটা ভাইরাসে আক্রান্ত শিশুরা কয়েক দিনের চিকিৎসায় সুস্থও হয়ে উঠে। ফলে ভয়ের কিছু নেই।                                                                      

শিক্ষক কর্তৃক ছাত্রীকে শ্লীলতাহানী কর্তৃপক্ষ নিশ্চুপ

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শোকজ’র উত্তর প্রদান ও অভিযোগকারী ছাত্রীর কাছ থেকে অনাপত্তিপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার পর থেকে ফুরফুরে মেজাজে রয়েছেন পাইকগাছায় কপিলমুনি কলেজের পদার্থ বিজ্ঞানের বহুলালোচিত শিক্ষক সৌমিত্র সাধু। ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে শুরু থেকে অদ্যবধি বিভিন্ন সময় শিক্ষকের পক্ষে মহল বিশেষ দৌঁড়-ঝাঁপ অব্যাহত রেখেছে। তবে ঘটনার মাসাধিককাল অতিক্রান্ত হলেও সিদ্ধান্ত আসেনি কলেজে পরিচালনা পরিষদের। ছাত্রীর লিখিত অভিযোগের বিষয়টিও প্রথমত ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা হয়। পরে সামাল দিতে না পারায় গত ১৫ জানুয়ারি কলেজ অধ্যক্ষ শিক্ষকে একটি শোকজ। ২২ জানুয়ারি এর উত্তরের পাশাপাশি একই দিন ছাত্রীর পক্ষে শিক্ষককে অভিযোগমুক্ত করতে একটি অনাপত্তিপত্র (প্রত্যাহার) প্রদানের পর থেকে খোশ মেজাজে রয়েছেন, অভিযুক্ত শিক্ষকসহ তার অনুসারীরা। ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ অভিভাবক মহলের প্রশ্ন এত বড় অভিযোগের পর মাসাধিককাল অতিক্রান্ত হলেও পরিচালনা পরিষদ এখন পর্যন্ত কোনো মিটিংয়ে বসতে পারেনি। এমনকি এনিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই অভযুক্ত শিক্ষকের দায়মুক্তির বিষয়টিকে ভিন্ন চোখে দেখছেন কেউ কেউ। তবে কি পার পেয়ে যাচ্ছেন সৌমিত্র? এমন প্রশ্ন বার বার ঘুর-পাক খাচ্ছে সর্বত্র। প্রসঙ্গত, কপিলমুনি কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক সৌমিত্র সাধুর বিরুদ্ধে নিজ ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় লিখিত অভিযোগ করে একই কলেজের জনৈকা মেধাবী ছাত্রী (এইচএসসি পরীক্ষার্থী)। গত বছর ২১ ডিসেম্বর সে কলেজ অধ্যক্ষ বরাবর ঐ অভিযোগপত্রটি দাখিল করে। তবে শুরুতে বিষয়টি গোপণ করতে নানা অপতৎপরতা শুরু করেন সংশ্লিষ্টরা। একপর্যায়ে মিডিয়ার চাপের মুখে কলেজের অধ্যক্ষ গত ১৫ জানুয়ারি অভিযুক্ত শিক্ষক সৌমিত্রকে ৭ দিনের সময় দিয়ে একটি শোকজ করেন। স্মারক নং-৮০/৩৯৩/২২। এরপর অভিযুক্ত শিক্ষকের পক্ষে রীতিমত মিশন নিয়ে মাঠে নামেন মহল বিশেষ। শনিবার (২২ জানুয়ারি) নির্ধারিত সময়সীমার শেষ দিনে সৌমিত্র নিজেকে ধোয়া তুলশীর পাতা হিসেবে জাহির করে শোকজের জবাব দেন। যাতে তিনি লেখেন যে, কোনো ছাত্রীর সাথে তার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ২০১২ সালে কলেজে যোগদানের পর থেকে কলেজের সুনাম ও ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকতার পাশাপাশি একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছেন। যেখানে আলাদাভাবে কাউকে পড়ানো হয়না। কলেজের সুনাম ক্ষুন্ন ও তার প্রতি ঈর্ষান্বিত হয়ে কেউ উক্ত ছাত্রীর কাছ থেকে অভিযোগপত্রটি লিখিয়ে নিয়েছে বলে দাবি তার। একই দিন শিক্ষকদের পক্ষে ছাত্রীর লেখা একটি অনাপত্তিপত্র দাখিল করা হয় অধ্যক্ষকে। যাতে ছাত্রী লেখেন যে, গত ২১ডিসেম্বর কপিলমুনি কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক সৌমিত্র সাধু তাকে তার কোচিং সেন্টারে একা পেয়ে যে, অশোভন আচারণ করেন তা শ্লীলতাহানীর সামিল। আবেগেরে বশবর্তী হয়ে অভিযোগটি করেছিল এখন তা প্রত্যাহারের আবেদন করে। এর আগে গত ২১ডিসেম্বর ঐ ছাত্রী কপিলমুনি কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক সৌমিত্র সাধুর বিরুদ্ধে কলেজের অধ্যক্ষ বরাবর একটি অভিযোগ করে যে, সংশ্লিষ্ট শিক্ষক তাকে তার কোচিং সেন্টারে একা পেয়ে শ্লীলতাহানী ঘটান। এরপর কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডলের নেতৃত্বে অপর সিনিয়র শিক্ষক অভিযুক্ত সৌমিত্রর এক দাদা পরিমল সাধুকে সাথে নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করেও ব্যার্থ হন। এরপর ঘটনার শিকার ঐ ছাত্রী অভিযোগপত্রটি দাখিল করে। সূত্র দাবি করছে, স্থানীয় একটি ক্লিনিক মালিকের পক্ষে যিনি কিনা মৌমিত্রেরই এক বন্ধুর নেতৃত্বে অনাপত্তিপত্রটি প্রস্তুত ও সর্বোপরি খুলনায় অবস্থানরত ছাত্রীর কাছ থেকে স্বাক্ষর আদায় ও সর্বশেষ ২২ জানুয়ারি তা কলেজ অধ্যক্ষকে দাখিল করেন। এরপর থেকেই মূলত খোশ মেজাজে রয়েছেন অভিযুক্ত শিক্ষক। সর্বশেষ কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলের দাবি বিষয়টি পরিচালনা পরিষদে উপস্থাপনসহ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, ঘটনার সময় তিনি কলেজের কাজে ঢাকায় ছিলেন। তবে পরষ্পর শোনার পর সৌমিত্রকে মৌখিকভাবে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি অস্বীকার যান। সর্বশেষ সম্প্রতি ডাকযোগে তিনি একটি অভিযোগপত্র পান। এরপর তিনি গত ১৫ জানুয়ারি অভিযুক্ত শিক্ষককে একটি শোকজ করেন। তিনি ২২ জানুয়ারি তার জবাব দিয়েছেন। যথাযথ প্রক্রিয়ায় বিষয়টির সমাধান করা হবে।

কপোতাক্ষ নদের জায়গা দখল মহোৎসব চলছে

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় কপিলমুনি কপোতাক্ষ নদসহ সরকারী জায়গা দখলে মহোৎসব চলছে। উপজেলার বাণিজ্যক উপশহর কপিলমুনিতে কোনো ভাবেই বন্ধ হচ্ছে না সরকারি সম্পত্তি দখলবাজদের আগ্রাসন। একে একে দখল হয়ে যাচ্ছে সরকারী কোটি কোটি টাকার সম্পত্তি। প্রশাসন নিরব। সরকারি মূল্যবান সম্পত্তি দখলে ধারাবাহিকতায় এবার কপিলমুনি মাছ বাজারসংলগ্ন কপোতাক্ষ নদের চর ভরাটি জায়গা সময়ের ব্যবধানে ফের দখল চলছে। যা ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে দখলমুক্ত করা হয়। সেসব মুল্যবান জায়গায় ইতোমধ্যে অপরিকল্পিতভাবে বাঁশের খুঁটি ও ঘেরা লাগিয়ে দখলে নিয়েছে একাধিক ব্যক্তি। এমনকি দখলবাজরা পাকা ইমারতও নির্মাণ করেছে। ফলে দখলকৃত জায়গা থেকে অবৈধ দখলবাজদের অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সরেজমিন দেখা যায়, কপিলমুনি মাছ বাজারসংলগ্ন কপোতাক্ষ তীরবর্তী সরকারি জায়গা কোনো প্রকার ডিসিআর ছাড়াই মনগড়াভাবে ও এক প্রকার প্রভাব খাটিয়ে দখল করেছে কতিপয় ব্যাক্তি। সেখানে বাঁশের খুঁটি বসিয়ে এবং রেলিং দিয়ে আলাদা আলাদাভাবে দখল দিয়ে রেখেছে। আজও ভূমিদস্যু কবল থেকে দখলমুক্ত হয়নি কপিলমুনি মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণ জায়গাসহ সাংবাদিকের জায়গা। সর্বশেষ দখল বিষয় বাজারের কয়েকজন ব্যাবসায়ী জানান, প্রথমে সাবেক ইউপি সদস্যর একটি কাটা ছিল। তিনি দীর্ঘদিন ব্যাবসা করেন। পরবর্তীতে তাকে অনুসরণ করেই তারই পার্শ্বে একে একে আরো ৫ ব্যক্তি একই ভাবে দখল করেছেন মূল্যবান এসব জায়গা। যা উদ্ধার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। হাট-বাজার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। এখন অপেক্ষা করছি তিনি কী করেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, জায়গাটা পানি উন্নয়ন বোর্ডে অধীনে। পাউবো চাইলে আমরা পদক্ষেপ নেব।

লতা ইজিবাইক-মহেন্দ্র সমিতি সদস্যদের শপথ গ্রহণ

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় মঙ্গলবার লতা ইউনিয়ন ইজিবাইক-মহেন্দ্র সমিতি-সদস্যরা শপথ গ্রহণ করেন। লতা ইউপি কার্যালয়ে কপিলমুনি ও লতা ইউনিয়ন ইজিবাইক-মহেন্দ্র সমিতি-সদস্যদের শপথবাক্যপাঠ করান সমিতির উপদেষ্টা ও উপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি প্রকাশ চন্দ্র সরকার, ইউপি সচিব মো. জাবেদ ইকবাল, ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, রীনা পারভীন, বিনতা বিশ্বাস, যুবনেতা মমিন সানা, কপিলমুনি ও লতা ইউনিয়ন ইজিবাইক-মহেন্দ্র সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম গাজী, সহ সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ নিব্রত বাছাড় সদস্য মো. বাবর আলী সরদার, ছাত্রলীগ নেতা অমৃত লাল সরকার, আলাউদ্দিন সানা ও সুকান্ত সানা প্রমুখ।

রূপসায় ফসলের বন্ধু পোকা সংরক্ষণ এবং পোকা দমনে সবুজ প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

রূপসা উপজেলা প্রতিনিধি

রূপসায়” ফসলের বন্ধু পোকা সংরক্ষণ এবং পোকা দমনে সবুজ প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ ২২” কর্মশালার শুভ  উদ্বোধন গত ১ ফেব্রুয়ারী মঙ্গলবার  উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। খুলনা শহরে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্প  আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব  করেন অতিরিক্ত জেলা প্রশাসক মারুফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষির ক্ষেত্রে  সফলতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষক হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

কৃষক যাতে উৎপাদিত ফসল বিশেষ করে শাকসবজি দেশের বিভিন্ন অঞ্চল  পৌঁছাতে পারে সেই জন্য আমরা নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সকল কে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে কাজ করছেন। তিনি বলেন, জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারী সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করলে দেশের মানুষ উপকৃত হবে। দেশের মানুষকে ভালো রাখার জন্য করোনার এই মহামারির মধ্যেও সকলের জন্য সরকার কাজ করেছেন। এ জন্য বর্তমানে দেশের স্বাস্থ্য সেবায় সুবাতাস বইছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, রূপসা উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার সাজ্জাদ হোসেন। বক্তৃতা করেন  থানা অফিসার ইনচার্জ সরদার মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, ভাইচ চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের,উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান,  কৃষক ইদ্রিস গোলদার ও নারী কৃষক চন্দ্রা বৈরাগী। এসময় কৃষকদের মাঝে বিভিন্ন  কৃষি উপকরণ বিতরণ করা হয়।

রূপসায় উপানুষ্ঠানিক বিদ্যালয়ের উদ্বোধন ও পাঠ্যবই বিতরণ

রূপসা  প্রতিনিধিঃ

রূপসা উপজেলার ৫টি ইউনিয়নে ঝরে পড়া ৮-১২ বছরের শিশুদের জন্য  ৭০ টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন ও বই বিতরণ  অনুষ্ঠান গত ৩১ জানুয়ারী বিকেল ৩ টায় কাজদিয়া স্কুল এন্ড কলেজের শেখ হাসিনা ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন পিইডিপি –৪ এর সাব – কম্পোনেন্ট ২.৫  আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম খুলনা জেলার রূপসা উপজেলার উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধনী ও পাঠ্যবই বিতরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন। সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তোফার সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রাম ম্যনেজার এস এম সাইফুল আলমের পরিচালনায় বক্তৃতা করেন  প্রকল্পের খুলনা জেলা প্রোগ্রাম ম্যানেজার  স্মৃতিনুর, সমাজ সেবক  সরদার মাসুম আহম্মেদ, মাসুদুর রহমান,  সেলিম আজাদ,  অলোক চন্দ্র দাস, শিক্ষক আঃ কাদের, সাংবাদিক খান আঃ জব্বার শিবলী, মোস্তফা আবেদ প্রমুখ।

কয়রায় পিছিয়ে পড়া দলিত ও বঞ্চিত জনগোষ্টীর মাঝে কম্বল বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রা সদর ইউনিয়ন পরিষদে পিছিয়ে পড়া দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম তার ইউনিয়নের উল্লেখিত জনগোষ্ঠীর অসহায়, বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে উক্ত কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, কয়রা প্রেসক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, খুলনা জেলা দলিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি সুব্রত কুমার মিস্ত্রীসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। জানা গেছে, শীতের শেষ মহুর্তে এসে উক্ত সংগঠনের পক্ষ থেকে উপজেলার আমাদী, উত্তরবেকাশি ও কয়রা সদর ইউনিয়নে বসবাসরত পিছিয়ে পড়া দলিত ও বঞ্চিত জনগোষ্টী পরিবারে কম্বল বিতরণ করা হচ্ছে।

বেনাপোল কাস্টম হাউসে চলতি ২০২১-২২ অর্থবছরে প্রথম ৭ মাসে রাজস্ব বেড়েছে

বেনাপোল প্রতিনিধি||

স্থল পথে দেশের সর্বৃহৎ কাস্টম হাউস বেনাপোল। করোনাকালীন সময়ে কাস্টম হাউসে গত অর্থ বছরের তুলনায় চলতি ২০২১-২২ অর্থবছরে প্রথম ৭ মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি বেড়ে দাড়িয়েছে ২৯.৭৮ %। গত ২০২০-২১ অর্থবছরে একই সময়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ১৯.৪৮%। কাস্টম হাউস সুত্র জানায়, চলতি  অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫ হাজার ১০০ কোটি টাকা। চলতি অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারী প্রযর্ন্ত  রাজস্ব আ দায় হয়েছে ২৪৩৬ .৬৯  যার প্রবৃদ্ধি  ২১০.৯৩ কোটি টাকা। যা গত অর্থবছরে ছিল,২২২৫.৭৬ কোট টাকা।

শুধুমাত্র চলতি জানুয়ারী  এক মাসেই রাজস্ব আদায় হয়েছে ৪৪৬.২৬ কোটি টাকা। যার প্রবৃদ্ধি ১০২.০৪ কোট টাকা।যা পরিসংখ্যান গত  অর্থ বছরে ছিল ৩৪৩.৮৬ কোটি টাকা।

চলতি অর্থ বছরের আগস্ট –অক্টোবর ৩  মাস বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৩০০ ট্রাক সোয়াবিন এক্সট্রাক্ট ভারতে রফতানি হওয়ায় , কমে যায় আমদানি। ফলে ঐ ৩ মাস রাজস্ব আদায়ে বিরুপ প্রভাব পড়ে।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় পিছিয়ে থাকলেও বিগত বছরগুলোর তুলনায় প্রবৃদ্ধিতে এগিয়ে বেনাপোল কাস্টম হাউস। তবে ব্যবসায়ীরা বলছেন,  বেনাপোল বন্দরে সক্ষমতা বাড়লে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন নয়। তবে বেনাপোল কাস্টমস হাউসে জিরো টলারেন্স নীতি অনুসরন করায় আম দানিকারকরা অণ্য বন্দরে চলে যাচ্ছে। 

বেনাপোল  বন্দরের ওপারে ভারতের কালিতলা পার্কিং এ  প্রতিদিন ৬ হাজার পণ্য বোঝাই ট্রাক  আ টকে রাখা হচ্ছে সিরিয়ালের নামে। প্রতিটি ট্রাক থেকে ২ হাজার টাকা করে চাদা আ দায় করা হচ্ছে বলে অভিযোগ করেন বেনাপোল আমদানি রফতানি কারক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল লতিফ।

কাস্টম হাউসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, বেনাপোল বন্দর ও রেলপথে আমদানি পণ্যের রাজস্ব আদায়, ট্রেড ফ্যাসিলিটেশন, ডিজিটালি অটোমেশন, চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধ, নির্ধারিত সময়ে ডেলিভারি না নেওয়া পণ্যের নিলাম, ব্যবহারের উপযোগিতা হারানো কিংবা ক্ষতিকর রাসায়নিক পণ্য ধ্বংস ইত্যাদি ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মিথ্যা ঘোষণা, জাল জালিয়াতি ও শুল্কফাঁকি রোধে অসাধু আমদানিকারক ও সি অ্যান্ড এফ এজেন্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কাস্টম হাউস। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে সাময়িক স্থগিত করা হয়েছে ১৭ টি লাইসেন্স এবং চূড়ান্ত বাতিল করা হয়েছে ৩টি।

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, ভারতের পেট্রাপোল বন্দরের কালিতলা পার্কিংয়ে পণ্যবোঝাই ট্রাক দিনের পর দিন আটকে রেখে মোটা অংকের চাঁদা আদায় করা হয়। ফলে একটি ট্রাকের বাংলাদেশে আসতে সময় লাগছে ২০-২৫ দিন। মোটা অংকের লোকসান গুনতে হয় আমদানিকারকদের। বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে  রেলপথে আমদানি বেড়েছে। উন্নয়ন কাজ শেষে হলে রেলপথে বাড়বে বেশী  আমদানি।

বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান জানান, করোনার মধ্যে  বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাড়লেও উচ্চ শুল্কহারের পণ্য কম এসেছে। তবে ব্যবসায়ীদের বৈধ সুবিধা বাড়ানোর পক্ষে কাজ চলছে। সক্ষমতা বাড়ালে এ বন্দর দিয়ে পণ্য আমদানি বাড়িয়ে দ্বিগুণ রাজস্ব আদায় সম্ভব।

খুলনায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি||

দৈনিক যুগান্তর খুলনা ব্যুরো অফিসের উদ্যোগে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেছেন, যুগান্তর সৃষ্টিলগ্ন থেকে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যুগান্তর অন্য সব গণমাধ্যম থেকে সাহসী ভূমিকা রেখে চলেছে। পত্রিকাটির বর্তমান অবস্থানে আসতে নেপথ্যে থেকে নিরলস কাজ করে গেছেন যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুল। তার অকাল প্রয়াণে দেশের গণমাধ্যমে অপূরণীয় সংকটের সৃষ্টি হয়েছে। তবে নবোদ্যমে আগামীর বন্ধুর পথ পাড়ি দিতে দৈনিক যুগান্তর’র জন্য শুভ কামনা জানিয়েছেন আগত অতিথিবৃন্দ।

গতকাল মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে দৈনিক যুগান্তর’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন আগত অতিথিবৃন্দ। আগত অতিথিদের স্বাগত জানান খুলনা ব্যুরো অফিসের রিপোর্টার আহমদ মুসা রঞ্জু ও নূর ইসলাম রকি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামীলীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, এছাড়া উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাব সভাপতি এসএম নজরুল ইসলাম, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, নগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম জহীর, সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, নগর যুবলীগ আহবায়ক শফিকুল ইসলাম পলাশ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহবুবুর রহমান, বিশিষ্ট আইনজীবী মামুনর রশিদ, নগর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল, নগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোহেল বিশ্বাস, যুবলীগ নেতা আসাদুজ্জামান রিয়াজ, বিধান রায়, নগর ছাত্রদলের আহবায়ক ইশতি আহমেদ, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর হুমায়ুন কবীর, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, খন্দকার হাসিনুল ইসলাম নিক। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সময়ের খবর পত্রিকার সম্পাদক তরিকুল ইসলাম, কেইউজে’র সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, খুলনা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, সমকালের রিপোর্টার হাসান হিমালয়, যমুনা টিভির রিপোর্টার প্রবীর বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার মাকুসুদুর রহমান, আশরাফুল ইসলাম নুর, আমিনুল ইসলাম, আসাফুর রহমান কাজল, আজিজুল ইসলাম, রফিক আলী, সাগর সরকার, কাজী ফজলে রাব্বী শান্ত, এইচডি হেলাল, হাবিবুর রহমান, শেখ শান্ত প্রমুখ।

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন জেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশীদ, নগর যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ বিমল সাহা। অপরদিকে, দুুপুরে মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের নেতৃত্বে অর্ধশত নেতৃবৃন্দ যুগান্তর অফিসে এসে ফুলেল শুভেচ্ছা জানান।

মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সালাম মূর্শেদী এমপি

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে সোমবার রূপসা-বাগেরহাট বাস মিনিবাস ও মাহিন্দ্রা শ্রমিক এবং নৈহাটি ইউনিয়নের ভূমিহীন সমবায় সমিতির সদস্যদের মাঝে এবং দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের সুগন্ধী আছিয়া মঞ্জিলা নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সোমবার বিকালে খুলনার রূপসাস্থ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ:  সালাম,  জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন বকুল, জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন।

শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন মোল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক  এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামছুল আলম বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো: মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, নাজির শেখ, ইউপি সদস্য মাসুম সরদার,  যুবলীগ নেতা সরদার জসিম উদ্দীন, শাহনেওয়াজ কবির টিংকু, ভূমিহীন সমবায় সমিতির সভাপতি আলী আকবর, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, আজগর শেখ, মঈন উদ্দিন,  আতিকুর রহমান মিঠু, সেবাসংঘের তরিকুল ইসলাম, রিয়াজ, রাসেল প্রমূখ।

এদিকে খুলনার দিঘলিয়ার সদর ইউনিয়নের সুগন্ধী আছিয়া মঞ্জিলা নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও তাঁর সহধর্মিণী এনভয় গ্রুপের পরিচালক মিসেস শারমিন সালামের ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সুগন্ধী আছিয়া মঞ্জিলা নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে উক্ত মাদ্রাসার হেফজ্ খানার ছাত্রদের মাঝে এই কম্বল দেওয়া হয়।

সোমবার বিকাল সাড়ে ৪টায় মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে সালাম মূর্শেদী এমপি’র পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম আসাদুজ্জামান, উপজেলা যুবলীগনেতা মোঃ হাবিবুর রহমান তারেক, মোড়ল হাসান মাহামুদ রাকিব, ছাত্রলীগনেতা সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, শেখ আল আমিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসলাম মুন্সী, সদস্য মাহাবুব মুন্সী, মাদ্রাসার অধ্যক্ষ, স্থানীয় আঃলীগ নেতা মোঃ আকতার হোসেন, মোঃ ইয়াসিন প্রমূখ। সংসদ সদস্যের কম্বল হাতে পেয়ে মাদ্রাসার এতিম ছাত্ররা উৎফুল্লতা প্রকাশ করেন।

কম্বল বিতরণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর পরিবারবর্গের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

অবশেষে যেভাবে ভর্তির সুযোগ পাচ্ছে সেই নিপুন

যশোর অফিস||

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের বিশেষ নির্দেশে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগে ভর্তির সুযোগ পাচ্ছে সেই নিপুন বিশ্বাস।

যথাসময়ে উপস্থিত হতে না পারলেও মানবিক দিক ও নিপুনের পারিবারিক অবস্থা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের আইনে উপাচার্যের ওপর অর্পিত ক্ষমতাবলে একটি আসন বৃদ্ধি করে তাকে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।

মঙ্গলবার বিকালে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় নিপুন বিশ্বাসের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (জনসংযোগ) আবদুর রশিদ।

এর আগে ৩১ জানুয়ারি ‘মেসেজ দেয়নি কর্তৃপক্ষ, এক ঘণ্টার জন্য ভর্তি হতে পারলেন না নিপুণ!’ শিরোনামে যুগান্তর অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় নিপুণ বিশ্বাসের ভর্তির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার ডিনস কমিটির সভায় জানানো হয়, গত ৩০ জানুয়ারি ভর্তির জন্য বিজ্ঞপ্তির মেধাতালিকার একজন শিক্ষার্থী নিপুন বিশ্বাস, মেধাক্রম ১৭, ক্রমিক নম্বর ৭০২৬৯ পরিবহণ সংক্রান্ত জটিলতার কারণে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ে (সকাল ১০:০০-১১:০০টার মধ্যে) উপস্থিত হতে পারেননি।

এমতাবস্থায় অনুষদীয় ভর্তি কমিটি উক্ত শিক্ষার্থীর ক্রমের পরবর্তী ক্রমের (মেধাক্রম ১৯, রোল নম্বর ৭০০৩০) উপস্থিত শিক্ষার্থী বায়েজিদ মল্লিককে ভর্তি করেন। পরবর্তীতে উক্ত শিক্ষার্থী (নিপুন বিশ্বাস) বেলা ০১:৩০ মিনিটে উপস্থিত হন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবহিত করলে তিনি মানবিক দিক বিবেচনায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে একটি আসন বর্ধিত করে ওই শিক্ষার্থীকে ভর্তি করানোর জন্য ডিনস কমিটিকে অনুরোধ করেন।

উপাচার্যের অনুরোধের পরিপ্রেক্ষিতে কমিটি উক্ত শিক্ষার্থীকে একটি আসন বাড়িয়ে ভর্তি করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে। বিষয়টি কেন্দ্রীয় ভর্তি কমিটির পরবর্তী সভায় অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ভর্তি কমিটি নিয়ম মেনেই হয়তো ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে। কিন্তু আরেকটু অপেক্ষা করলে এ ধরনের অবস্থা সৃষ্টি হতো না। নিপুন বিশ্বাস সমাজের একটি অনগ্রসর পরিবারের সদস্য, আমি এটা জানতে পেরে ডিনস কমিটির জরুরি সভার নির্দেশ দেই। আশার কথা হচ্ছে- যবিপ্রবির স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ভর্তি কার্যক্রম শেষ হলেও আগামীকালই সে ভর্তি হতে পারবে। যবিপ্রবি প্রশাসন সব সময় শিক্ষার্থীদের প্রতি সহনাভূতিশীল। যবিপ্রবির শিক্ষার্থীসহ যারা এ ঘটনা প্রশাসনের দৃষ্টিগোচরে আনতে সহায়তা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ডিনস কমিটির আহবায়ক ড. মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ডিনস কমিটির জরুরি সভায় উপস্থিত ছিলেন- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. তানভীর ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

 ‘সংসার-সন্তান নেই, কার জন্য দুর্নীতি করব’

 কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ।।

তৃতীয় ধাপে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। তিনিই দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান। মঙ্গলবার রাতে কথা হয় দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর সঙ্গে। তিনি  বলেন, আমি দুর্নীতি করতে চাই না। সন্তান নেই, সংসার নেই। কিসের জন্য দুর্নীতি করতে হবে? শুনেছি আগে জন্ম নিবন্ধন, বয়স্কভাতা, বিধবাভাতার কার্ড নিতে হলে বেশি টাকা দিতে হতো। এখন থেকে সরকার নির্ধারিত টাকা ছাড়া ইউনিয়নবাসীর বেশি টাকা গুনতে হবে না।

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে দ্বিগুণ ভোটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। শপথ নিয়ে চেয়ারে বসেছেন। নিয়মিত ইউনিয়ন পরিষদে যাচ্ছেন।

গত ৩ জানুয়ারি চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর থেকে বেশ ব্যস্ত সময় পার হচ্ছে।

চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু জানান, ভোটে ইউনিয়নবাসী যে ভালোবাসা দেখিয়েছেন, তার প্রতিদান দিতে চাই। ভোটের পর দলমত নির্বিশেষে মানুষ তার কাছে যাচ্ছেন। তিনিও মানুষের সুখে-দুঃখে থাকার চেষ্টা করছেন। যে দলেরই কর্মী হোক না কেন, আমরা সবাই একসঙ্গে কাজ করব। কে কোন দল করে সেটি তিনি দেখতে চান না। দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান হয়ে এই ইউনিয়নকে দেশের মধ্যে এক নম্বরে নিয়ে যেতে চান। আজীবন জনকল্যাণে কাজ করতে চান।

দুর্নীতি করার কোনো সুযোগ নেই বলে তৃতীয় লিঙ্গের এই চেয়ারম্যান বলেন, ইউনিয়নের কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি দুর্নীতি করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিজেও যদি দুর্নীতি করেন, তা হলে সরকার যে শাস্তি দেবে তাই মাথা পেতে নেবেন।

ঋতু বলেন, দেশে তৃতীয় লিঙ্গের কোনো স্বীকৃতি ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিজড়া সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়ায় ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী যদি তার দিকে সুদৃষ্টি দেয় তা হলে তিনি ইউনিয়নবাসীর জন্য অনেক কিছু করতে পারবেন। জনগণের ভালোবাসায় তিনি এই চেয়ারে বসেছেন। হিজড়া সম্প্রদায়ের মানুষ হয়েও আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে মানুষের ভালোবাসতে হয় ও ভালোবাসা পেতে হয়।

এলাকার উন্নয়ন নিয়ে এই চেয়ারম্যান বলেন, এই এলাকার রাস্তাঘাট ভালো না। তিনি দ্রুতই রাস্তাঘাট উন্নয়নের উদ্যোগ নেবেন। মানুষের যাতায়াত করতে বেশ দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া মসজিদ-মন্দির, স্কুল-কলেজ নির্মাণের পাশাপাশি এই ইউনিয়নের মানুষের সুচিকিৎসার জন্য তিনি একটি হাসপাতাল নির্মাণ করতে চান।

২৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন নজরুল ইসলাম ঋতু। তার প্রাপ্ত ভোট ৯ হাজার ৫৫৭টি। নৌকা প্রার্থী নজরুল ইসলাম সানা পেয়েছেন ৪ হাজার ৫২৯টি ভোট।

ত্রিলোচনপুর ইউনিয়নের ধলা দাদপুর গ্রামের আব্দুল কাদের ও ফাতেমা বেগম দম্পতির সন্তান ঋতু। ছোটবেলায় মা মারা যান। আর গত ৫ বছর আগে তার বাবার মৃত্যু হয়। ৭ ভাইবোনের মধ্যে ঋতু তৃতীয়। তারা ৩ ভাই ঢাকাতে থাকেন ও বোনেদের বিয়ে হয়ে গেছে।

জানা গেছে, গ্রামের স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সময় নজরুল ইসলাম ঋতুর তৃতীয় লিঙ্গের বিষয়টি প্রকাশ পায়। এ কারণে সমাজে নানা বিড়ম্বনার মুখে পড়তে হয় তাকে। বাধ্য হয়ে ১০ বছর বয়সেই গ্রাম ছাড়তে হয়। রাজধানীর মিরপুরে তার ভাই বাচ্চু মিয়ার বাড়িতে ওঠেন। কিন্তু লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিছু দিন পর সেখান থেকে চলে যেতে হয়।

এর পর আশ্রয় নেন সিদ্ধিরগঞ্জ এলাকায় তৃতীয় লিঙ্গের দলে। তবে এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। গরিব ও অসহায় মানুষকে নিজের জমানো টাকা থেকে সহযোগিতা করতেন। গত ১৫ বছর ধরে তিনি এলাকার মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

কলেজের গেট থেকে সরলো ফোন কোম্পানির দেওয়া সাইনবোর্ড

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে অবশেষে অপসারণ করা হয়েছে সাতক্ষীরা সরকারি কলেজের প্রধান ফটকের এয়ারটেল কোম্পানির দেওয়া সাইনবোর্ডটি। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী।

তিনি বলেন, এয়ারটেল কোম্পানি দুটি সাইনবোর্ড দিয়েছিল। শুধু সাতক্ষীরা সরকারি কলেজে নয়, এমন সাইনবোর্ড আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। কিন্তু সাতক্ষীরা সরকারি কলেজের মূল ফটকে এমন সাইনবোর্ড টাঙানো মেনে নেননি অনেকে। ফলে এয়ারটেলের দেওয়া সাইনবোর্ডটি মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরের পর অপসারণ করে কোম্পানির লোকজন।

কলেজটির শিক্ষার্থী সাকিবুল হাসান সাকিব বলেন, কলেজের নামফলক ঢেকে একটি টেলিকম কোম্পানির কমার্শিয়াল বিজ্ঞাপন দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়। ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকেই। ফেসবুকে তারা জানাতে থাকেন নিন্দা ও প্রতিবাদ। একইসঙ্গে কলেজের মূল ফটক থেকে কমার্শিয়াল  বিজ্ঞাপন নামিয়ে ফেলার আহ্বানও জানান সাবেক-বর্তমান ছাত্ররা।

কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেটা সরিয়ে নিয়েছে এতে আমরা খুশি হয়েছি।

সাবেক ছাত্র ফারুকুজ্জামন ডেভিড জানান, এর আগে মূল ফটকে স্টিল দিয়ে ডিজাইন করে ‘সাতক্ষীরা সরকারি কলেজ’ লেখা ছিল। ‘এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়’ মূল ফলকে লেখা এমন আহ্বান উদ্দীপ্ত হতেন সবাই। কিন্তু সম্প্রতি তা ঢেকে দিয়ে টেলিকম কোম্পানি এয়ারটেলের নাম সম্বলিত নাম ফলক দেওয়া হয়। যা শিক্ষক-শিক্ষার্থী কেউই মেনে নিতে পারেননি। 

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, টেলিকম কোম্পানি এয়ারটেলের নাম সংবলিত নাম ফলক দেওয়ায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। পরে কলেজ কর্তৃপক্ষ সাইনবোর্ডটি নামানোর সিদ্ধান্ত নেয়।

যশোরে আরও ৬ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মোট ছয় জন মারা গেছেন। এদের মধ্যে দুই জন করোনা আক্রান্ত ছিলেন। মারা যাওয়া ছয় জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, যশোরের ৩২১ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়।  এরমধ্যে পিসিআর টেস্টে ৮৫ এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় যশোরের দুই জন পুরুষ রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানান, জেনারেল হাসপাতালের রেড জোনে ১২ ও ইয়েলো জোনে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় করোনায় দুই জন ও সাসপেক্টেড চার জন মারা গেছেন।