Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

14

বিশ্বকাপ না হলে আইপিএল অক্টোবর-নভেম্বরে
ক্রীড়া প্রতিবেদক
করোনার ধাক্কায় এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসার কথা বিশ্বকাপ। যদি বিশ্বকাপ আয়োজন পিছিয়ে যায়, ভারত ওই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করবে।
মূলত অস্ট্রেলিয়া সরকরের একটি পদপে ভারতকে আশা দেখাচ্ছে। অনির্দিষ্টকালের জন্য বিদেশীদের অস্ট্রেলিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে অস্ট্রেলিয়ার নাগরিক এবং অস্ট্রেলিয়ার বাসিন্দা ছাড়া আর কারও এখন সে দেশে যাওয়ার উপায় নেই। বর্তমান পরিস্থিতিতে এ নিষেধাজ্ঞা জারি হলেও সংশ্লিষ্টরা বলছে পরিস্থিতি অনুকূলে আসার পর অন্তত ছয় মাস এ নিষেধাজ্ঞা রাখবে অস্ট্রেলিয়া সরকার। ফলে কোনো বিদেশী ঢুকতে পারবে না অস্ট্রেলিয়ায়। সেই সুযোগটি নিতে মুখিয়ে ভারত। বিসিসিআইয়ের কর্মকর্তা বলেছেন, ‘এই মুহূর্তে সীমান্তে লকডাউন চলছে। পাশাপাশি অস্ট্রেলিয়া সাফ জানিয়েছে তারা ছয় মাস কাউকে তাদের দেশে ঢুকতে দেবে না। হয়তো পরিস্থিতি এর মধ্যে স্বাভাবিক হতেও পারে। যদি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয় এবং অবস্থার উন্নতি হয় তাহলে অক্টোবর-নভেম্বর আইপিএল আয়োজনের সেরা সময়।’
এদিকে আরেকটি খবর বেরিয়েছে, বিশ্বকাপ প্রায় দুই বছর পিছিয়ে দেওয়ার কথা বলেছে ভারত! ২০২১ সালে তাদের মাটিতে আছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোনোভাবেই সেই আয়োজন বাতিল কিংবা পেছাবে না ভারত। আবার এক বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি পুরো বছর জুড়ে আছে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এতোটা মনোযোগ দেবে কি খেলোয়াড়রা? এজন্য ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চাপ দিয়েছে তারা।

জুলাইয়ে শুরু হতে পারে প্রিমিয়ার লিগ ফুটবল
ক্রীড়া প্রতিবেদক
লিগ বন্ধ থাকায় স্থানীয় খেলোয়াড়েরা নিজ নিজ বাড়িতে চলে গেছেন। বিদেশি খেলোয়াড়দের অধিকাংশই অবশ্য কাবে আছেন। বার্কোস-সিডনিসহ কয়েকজন ঢাকা ছাড়তে পেরেছেন কেবল। লিগ স্থগিত হওয়ার আগপর্যন্ত আবাহনী ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। চট্টগ্রাম আবাহনী, শেখ জামালসহ অন্য শীর্ষ কাবগুলোও কাছাকাছি দূরত্বে।
করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সালাম মুর্শেদী বলেছেন, ‘যদি করোনা পরিস্থিতির দ্রুত উন্নতি হয়, তাহলে আগামী জুলাইয়ের শুরুতে লিগ ফের শুরু হতে পারে। এর আগে রোজার মাস রয়েছে। ঈদও আছে। এরপর কাবগুলোকে প্রস্তুতির জন্য অন্তত এক মাস সময় দিতে হবে। সব মিলিয়ে জুলাইয়ের আগে সম্ভব না।’ সঙ্গে এটাও জানিয়ে রাখলেন তিনি, ‘আর পরিস্থিতি যদি ধীরগতিতে উন্নতি হয়, তাহলে আরও সময় লাগবে। এছাড়া পুরো বিশ্বে কী অবস্থা, সেটাও দেখতে হবে। ফিফা-এএফসি কী বলে, সেটাও দেখার আছে।’
লিগ শুরু হলে খেলা একটি নাকি সাত ভেন্যুতেই হবে, এমন প্রশ্নে সালাম বলেছেন, ‘আমরা হয়তো লিগ শুরুর আগে টুর্নামেন্টও করতে পারি। আর ভেন্যু যত সংকুচিত করা যায়, তত ভালো হবে। তবে যাই হোক না কেন কাবগুলোর সঙ্গে বসেই সব সিদ্ধান্ত নিতে হবে। তার আগে করোনা পরিস্থিতির দিকে খেয়াল রাখতে হবে।’

বিসিবি সভাপতির নেতৃত্বে এগিয়ে আসছে কোয়াব
ক্রীড়া প্রতিবেদক
করোনায় থমকে আছে জনজীবন। স্থবির হয়ে আছে ব্যবসা-বাণিজ্য। করোনার সংক্রমণ যেন না ছড়ায় এ জন্য ঘরে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের প থেকে। তাতে খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। যারা দিনে এনে দিনে খায় তাদের পেটের তাগিদে ঘরের থেকে বের হতে হচ্ছেই।
এসব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এজন্য দেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, সকল ক্রিকেট সংগঠক, ক্রিকেট অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে কোয়াব। কমিটির প্রধান করা হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। এছাড়া আহ্বায়ক করা হয়েছে নাঈমুর রহমান দূর্জয়কে। উপদেষ্টা হিসেবে আছেন প্রাক্তন ক্রিকেটার তানবীর মাজহার তান্না, এনায়েত হোসেন সিরাজ ও বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি।

ফুটবলারদের ফিটনেস নজরদারি জেমি ডে’র
ক্রীড়া প্রতিবেদক
ফুটবলের সব কার্যক্রম বন্ধ। প্রিমিয়ার লিগের খেলা নেই। জাতীয় দলের অনুশীলন নেই। এমনকি কাবের আবাসিক ক্যাম্পও ছুটি। ফুটবলাররা যে যার বাড়িতে। সবাই হোম কোয়ারেন্টাইনে। এর মধ্যেই ঘরের মেঝে আর বিল্ডিংয়ের ছাদে নিজেদের ফিটনেস ঠিক রাখতে যতটুকু এক্সারসাইজ করা দরকার করছেন তারা। কেউ কেউ ছোট জায়গার মধ্যেই বল নিয়ে কারিকুরি করছেন।
একদম বসে থাকার উপায় নেই কারো। বিশেষ করে যে ফুটবলাররা আছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে’র অধীনে। ছুটিতে কোচ চলে গেছেন লন্ডন। কিন্তু সেখান থেকেই জাতীয় দলের সবার ফিটনেস নজরদারিতে রাখছেন এ ইংলিশ। পুরো নজরদারিই তিনি রাখছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোচিং স্টাফ এবং জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছে জেমি ডেকে সবকিছু মনিটর করার জন্য।

দুস্থ মানুষের খাওয়ার ব্যবস্থা করেছেন জেমি ডে
ক্রীড়া প্রতিবেদক
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আপাতত স্থগিত করা হয়েছে দেশের ফুটবল। সময়টা পরিবারের সঙ্গে কাটাতে ইংল্যান্ডে গেছেন জাতীয় দলের কোচ জেমি ডে। তবে দূর দেশে থাকলেও ‘নিজের দ্বিতীয় বাড়ি’ বাংলাদেশের জন্য ঠিকই ভাবছেন তিনি। তাইতো সেখান থেকেই তিনি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
করোনার কারণে অনেক দেশের মতো পুরোপুরি লকডাউন না হলেও বাংলাদেশে চলাফেরায় এক ধরনের নিষেধাজ্ঞা চলছে। সামাজিক দূরত্ব বজায় রাখছে সবাই। এতে সবচেয়ে তিগ্রস্ত হচ্ছে দেশের খেঁটে খাওয়া মানুষ। আয়ের পথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় নিদারুণ বিপাকে পড়েছেন এসব মানুষজন। অবশ্য দুস্থ ও অসহায় মানুষজনের এই বিপদের দিনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই তালিকায় আছেন ক্রীড়া জগতের অনেকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন জেমি ডে। ৩০০ দুস্থ ও অসহায় মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিধ্বস্ত ফুটবলে আশার বাণী শোনাল ফিফা
ক্রীড়া প্রতিবেদক
এক করোনাভাইরাস বলতে গেলে পথে বসিয়ে দিয়েছে ফুটবল ফেডারেশন-কাবগুলোকে। বিপুল অংকের আর্থিক তি কোণঠাসা করে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় খেলাটিকে। ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাওয়ার আগেই এই ফুটবলকে বাঁচানোর উদ্যোগ নিচ্ছে ফিফা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আশার বাণী শোনাল তিগ্রস্থ ফেডারেশন-কাবগুলোকে। ফিফা বলছে, তাদের বিশাল অংকের আর্থিক রিজার্ভ আছে। এখন এই রিজার্ভ থেকে খরচ করা তাদের দায়িত্ব। ফিফার রিজার্ভ (মজুত) আছে ২.৭৪৫ বিলিয়ন ডলার। এমনিতেও ফিফা বিভিন্ন পর্যায়ের ফুটবলে অর্থ সাহায্য দিয়ে থাকে। এখন এই সংকটের মুহূর্ত সেই সাহায্য আরও বড় আকারে করতে প্রস্তুত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

জন্মদিনে অসহায়দের পাশে জাহানারা
ক্রীড়া প্রতিবেদক
গতকাল বুধবার ২৮ বছরে পা দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। বিশেষ এই দিনটি অবশ্য স্মরণীয় করে রাখলেন মহত উদ্যোগের মাধ্যমে। করোনা মহামারির দিনে মিরপুরের অসহায় জনগোষ্ঠীকে সহায়তা করলেন নিত্য-প্রয়োজনী পণ্য দিয়ে।
চলমান করোনাভাইরাস মোকাবেলায় পুরুষ ক্রিকেটারের পাশাপাশি এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় নারী দলের পেসার জাহানারা আলমও। সাহায্য করেছেন ৫০ পরিবারকে। জাহানারার বর্তমান আবাসস্থল মিরপুর। তাই সাহায্যের হাত বাড়াতে বেছে নিয়েছেন আশাপাশের অসহায় ৫০ পরিবারকে। তাদের হাতে নিত্য-প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়ে সাহায্য করেছেন। বুধবার সকালে মিরপুর ৬ নম্বরে এসব পণ্য বিতরণ করতে দেখা গেছে জাহানারাকে।

সৌরভের জন্য ওয়ার্নের দলে জায়গা হারালেন লক্ষ্মণ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে সবাই এখন গৃহবন্দি। এসময় নিজের ভক্ত-সমর্থকদের সাথে অনলাইনে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্নও বেছে নিয়েছেন একই পন্থা।
সেখানে এক ভক্ত শেন ওয়ার্নের কাছে তার বিপে খেলা সেরা ভারতীয় টেস্ট একাদশ বেছে নিতে বলেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নও নিজের পছন্দের একাদশ নির্বাচন করে জানান ভক্তদের। ওয়ার্নের একাদশে সবচেয়ে চমক জাগানিয়া বিষয় ছিলো ভিভিএস লক্ষ্মণের নাম না থাকা। ওয়ার্নের সেরা সময়েও লক্ষ্মণ ভুগিয়েছেন তাকে। এমনকি অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট জয়, সিরিজ ড্র করার নেপথ্যের নায়ক ছিলেন লক্ষ্মণ। তবে কেন তাকে রাখেননি? ওয়ার্ন জানালেন, সৌরভকে দলে সুযোগ দিতে জায়গা হয়নি লক্ষ্মণের।
ওয়ার্নের চোখে তাঁর বিপে খেলা ভারতের সেরা টেস্ট একাদশ ঃ বীরেন্দর শেওয়াগ, নভোজিত সিং সিধু, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, মোহাম্মদ আজহার উদ্দীন, সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক), কপিল দেব, হরভাজন সিং, নয়ন মঙ্গিয়া, আনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ।

বোমা ফাটালেন যুবরাজ
ক্রীড়া প্রতিবেদক
ভারতের ক্রিকেটের উজ্জ্বল দুই নত্র যুবরাজ সিং ও মাহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটীয় প্রতিযোগিতার কথা বিবেচনা করলে ধোনিকে এগিয়ে রাখবেন অনেকেই। ভারতের সর্বকালের সেরা অধিনায়ক যে তিনিই। টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, ওয়ানডের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পাশাপাশি টেস্টে ভারতকে এক নম্বরে তোলার কাজটা ধোনি করে দেখিয়েছেন।
যুবরাজ দীর্ঘ সময় দলের হয়ে পারফর্ম করেছেন। ধোনির সাফল্যের সৈনিক হয়ে ছিলেন সব সময়। দুজনের জমাট জুটি ছিল ভারতের নির্ভরতার প্রতীক। ক্রিকেট ক্যারিয়ারে দুজন সফলতার সূর্য দেখেছিলেন প্রায় একই সঙ্গে। আবার ব্যর্থতাও ভাগাভাগি করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু হুট করে ধোনিকে নিয়ে গুরুতর এক বোমা ফাটালেন যুবরাজ সিং। জানালেন, অধিনায়ক হিসেবে যে সহযোগিতা ধোনি যুবরাজকে করার কথা, সেটা তিনি ধোনির থেকে পাননি। কোহলিও হেঁটেছেন ধোনির পথে। যুবরাজের মতে, সৌরভ গাঙ্গুলি তাঁর ক্যারিয়ার গড়তে সবচেয়ে বেশি সমর্থন করেছেন। যুবরাজের ক্যারিয়ার বিকশিত হওয়ার পথে নানা ভাবে ধোনি কাঁটা ছড়িয়েছিলেন।

এই সময়ে রেফারিরাও ফিটনেস সচেতন
ক্রীড়া প্রতিবেদক
এমনিতে অবশ্য খেলোয়াড়দের মতো রেফারিদের সেভাবে সুযোগ-সুবিধা নেই। কাবে থেকে একজন খেলোয়াড় যেভাবে নিজেকে ফিট রাখতে পারেন, রেফারিদের তা করতে হয় নিজস্ব উপায়ে। বিশ্ববিদ্যালয় কিংবা আশপাশের মাঠই ভরসা। ফিটনেস বাড়াতে বা ধরে রাখতে কেউ কেউ জিমনেসিয়ামেও যান।
তবে এবার করোনাভাইরাসের কারণে ঘরে বসেই নিজেদের ফিট রাখার প্রাণান্তকর চেষ্টা চলছে রেফারিদের। ৯০ মিনিটের ম্যাচে একজন খেলোয়াড়কে কমবেশি ১০ কিলোমিটার দৌড়াতে হয়। সেখানে ম্যাচ পরিচলানা করতে একজন রেফারিকে ৭ থেকে ৮ কিলোমিটার দৌড়ানো লাগে। তাই ম্যাচে তাদের ফিটনেসটাও সমান গুরুত্বপূর্ণ। এই করোনাতে বিশ্ববিদ্যালয় বন্ধ। এমনকি বাইরে গিয়েও অনুশীলন করা কঠিন। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিা বিভাগে কর্মরত ফিফা রেফারি সুজিত ব্যানার্জীকে বেছে নিতে হয়েছে নিজের বাসাকেই।

করোনায় প্রাণ গেলো সাবেক মার্শেই সভাপতির
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে ক্রীড়াঙ্গনে মৃত্যু হলো আরেকজনের। মঙ্গলবার ফরাসি কাব মার্শেইর সাবেক সভাপতি পাপ দিউফ মারা গেছেন প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণে। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সেনেগালে জন্ম নেওয়া দিউফ মার্শেইর সভাপতি ছিলেন ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত। সভাপতি হয়ে ইতিহাসও গড়েন সে সময়। ইউরোপের শীর্ষ পর্যায়ের কাব ফুটবলে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ, যিনি সভাপতি নির্বাচিত হন। এই সময়ে লিগ ওয়ানে দুবার রানার্স আপ হয় মার্শেই। দিউফ সরে দাঁড়ানোর পরের বছর (২০১০ সালে) তার গড়ে দেওয়া মঞ্চেই ফরাসি লিগ চ্যাম্পিয়ন হয় তারা। যেটি ঘটেছিল ১৮ বছর পর। তাই এমন সংগঠকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাবটিতে।

খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করলেন চান্দিমাল
ক্রীড়া প্রতিবেদক
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটের সময় তিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। কোভিড-১৯ আক্রান্তদের থেকে শুরু করে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষকে রা করতে তহবিল গঠন করে বড় বড় অঙ্কের অর্থ অনুদান দিচ্ছেন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বরা। এবার সেই তালিকায় যোগ দিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দীনেশ চান্দিমালও।
লঙ্কান রাজধানী কলম্বোর উপকন্ঠে থালানগামা গ্রাম সেবা ডিভিশনের ৬০ পরিবারকে শুকনো খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করলেন চান্দিমাল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার সাহায্যের ছবি পোস্ট করেছে স্থানীয় মিডিয়া।
ক্রিকবাজের শ্রীলঙ্কান কলামিস্ট রেক্স কেমেন্টিনে টুইটারে চারটি ছবি পোস্ট করে লিখেন, কঠিন এই সময়ে ক্রিকেটারদের এগিয়ে আসাটা দারুণ ব্যাপার। থালানগামা গ্রাম সেবা ডিভিশনের ৬০ পরিবারকে চান্দিমাল খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করেছেন। এর আগে করোনার প্রতিরোধে স্থানীয় মুদ্রায় আড়াই কোটি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এখন পর্যন্ত শ্রীলঙ্কায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। মারা গেছেন ২ জন।

বেতন নিয়ে ইংলিশ ক্রিকেটার ও বোর্ডের মধ্যে দ্বিমত
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস সবচেয়ে বেশি তি করছে ইউরোপে। ইংল্যান্ডেও করোনাভাইরাসে আক্রান্ত রোগি ও মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। ইতিমধ্যে দেশটিতে প্রায় ৩০হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন দুই হাজারেরও বেশি।
ফলে অর্থনীতিক তির মুখে দেশটি। দেশটির ক্রীড়াঙ্গনও থমকে গেছে। প্রিমিয়ার লিগের ফুটবল বন্ধ হয়ে গেছে। ক্রিকেট সূচির খেলাও হচ্ছে না। এমনকি কাউন্টি ক্রিকেট কিংবা হানড্রেড বল ক্রিকেটও মাঠে গড়ানোর সম্ভাবনা কমে যাচ্ছে। ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি) দারুণ অঙ্কের অর্থ লাভ থেকে বঞ্চিত হচ্ছে এবং হবেও। এমন অবস্থায় চুক্তিভূক্ত ক্রিকেটারদের বেতন থেকে কিছু অংশ কেটে নেওয়ার পরিকল্পনা করেছিল ইসিবি। এ জন্য খেলোয়াড়দের কাছে প্রস্তাবও দেয় তারা। তবে খেলোয়াড়রা বেতন কাটার প্রস্তাব পুরোপুরিভাবে প্রত্যাখান করে।

ইসিবির ৬১ মিলিয়ন পাউন্ডের প্যাকেজ
ক্রীড়া প্রতিবেদক
করোনার ধাক্কায় বন্ধ হয়ে আছে ক্রীড়াঙ্গন। মাঠে খেলা না থাকায় আয় বন্ধ হওয়ার পথে। এ অবস্থায় খরচ মেটানো বেশ চ্যালেঞ্জিং।
কঠিন এ সময়টাকে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ চ্যালেঞ্জ মোকাবেলায় ৬১ মিলিয়ন পাউন্ডের প্যাকেজ হাতে নিয়েছে ইসিবি। দ্রুতই ৪০ মিলিয়ন পাউন্ড পাওয়া যাবে বলে জানিয়েছে ইসিবি। বাকি ২১ মিলিয়ন পাউন্ড সুদ বিহীনঋণের মাধ্যমে বন্দোবস্ত করবে। এরই মধ্যে জুন পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ করে দিয়েছে ইসিবি। তাদের কাউন্টি চ্যাম্পিয়নশিপের লড়াই পিছিয়ে গেছে। আকর্ষণীয় হান্ড্রেড বল টি-টোয়েন্টি টুর্নামেন্টও পেছাতে পারে।

অসহায় মানুষদের জন্য সৌরভের সাহায্য
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের এই সময়টায় সংকটে পুরো বিশ্ব। বিশেষ করে অসহায় খেটে খাওয়া মানুষদের কঠিন এক সময় যাচ্ছে। কর্মত্রে বন্ধ হয়ে যাওয়ায় তাদের খেয়ে পড়ে বাঁচাই কঠিন হয়ে পড়েছে।
এই অসহায় ও অভাবী মানুষদের সাহায্যার্থে ৫০ লাখ রুপির চাল দেবেন, আগেই এমন ঘোষণা দিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। প্রতিশ্রুতি পূরণে এবার মাঠে নামলেন তিনি। প্রথম পদপে হিসেবে দুপুরে বেলুড় মাঠে গরিব অসহায়দের জন্য ২ হাজার কেজি চাল নিয়ে গেছেন বাঙালি মহারাজ। ২৫ বছর পর এই বেলুড় মঠে গেছেন, টুইটার অ্যাকাউন্টে সৌরভ নিজেই জানালেন এমনটা।

একই দিনে দুই ভেন্যুতে খেলবে ইংল্যান্ডের জাতীয় দল
ক্রীড়া প্রতিবেদক
করোনার প্রভাবে আর দশটা খেলার মতো ক্রিকেটও বন্ধ। আর্থিক তি তো হচ্ছেই, যখন আবারও শুরু করা যাবে খেলা, তখন তি পুষিয়ে ওঠতে ব্যস্ত সূচির মধ্যে পড়তে হবে।
মাঝে যে সময়টায় খেলা বন্ধ ছিল, সেই খেলাগুলো শেষ না করতে পারলে তো আর্থিক তির পরিমাণ আরও বাড়বে। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান সেটি ভালোই উপলব্ধি করতে পারছেন। মরগান বরং মনে করছেন, প্রয়োজনে ইংল্যান্ডের দুটি জাতীয় দল একই দিনে আলাদা দুটি ভেন্যুতে খেলবে, তবু খেলা চালিয়ে যেতে হবে। সামনে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের বিপে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ ইংল্যান্ডের। করোনার প্রকোপ কমে গেলে জুনের দিকে হয়তো এই সিরিজ দুটির যে কোনো একটি আগে মাঠে গড়াবে। যে সিরিজে ইংলিশ দলকে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক জো রুট। জুলাইতে আবার অস্ট্রেলিয়ার বিপে সাদা বলের ক্রিকেট সূচি আছে ইংল্যান্ডের। ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের নেতৃত্ব দেবেন ইয়ন মরগান।

বাটলারের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস মোকাবেলায় তারকারা যেভাবে পারছেন, সহায়তার হাত বাড়াচ্ছেন। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা জস বাটলারও এগিয়ে এলেন, তবে ব্যতিক্রমী পন্থায়। নিউজিল্যান্ডের বিপে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে যে জার্সিটি পড়ে তিনি দলের জয়ে ভূমিকা রেখেছিলেন। সেই জার্সিটি তুলে দিচ্ছেন নিলামে।
সুপার ওভার রোমাঞ্চে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ এনে দিতে অবদান রেখেছেন বাটলার। শেষ বলে যখন দুই রান প্রয়োজন, তখন গাপটিল দ্বিতীয় রানের জন্য দৌড়ালে ছুটে এসে দ্রুত স্টাম্প ভেঙে দেন অভিজ্ঞ এই উইকেটকিপার। তাই ঐতিহাসিক এই স্মারকটি অমূল্যই। নিলামে তুললে সেটি যে উচ্চমূল্য হাঁকাবে, তাতে সন্দেহ নেই। যে অর্থ যাবে লন্ডন ভিত্তিক দুটি হাসপাতালে।

বেলারুশকে খেলা বন্ধ রাখার আহ্বান ফিফপ্রোর
ক্রীড়া প্রতিবেদক
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে ইউরোপের প্রায় সব লিগ। টানা ২০ দিন মাঠে নেই লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো-নেইমার-মোহামেদ সালাহ-রবার্ট লেভানডভস্কিরা। এমনকি বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোভিড-১৯ সংক্রমণ এড়াতে সাময়িক বন্ধ রাখা হয়েছে ফুটবল। তবে এেেত্র সম্পূর্ণ বিপরীত পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। ইতালি-স্পেন-ফ্রান্স-ইংল্যান্ডের মতো উন্নত দেশে যখন করোনার কারণে দিনের পর দিন ভারী হচ্ছে মৃত্যুর মিছিল, তখন স্টেডিয়াম ভর্তি দর্শকে বেশ দাপটের সঙ্গে চলছে বেলারুশিয়ান প্রিমিয়ার লিগ।
ইউরোপের একমাত্র দেশ হিসেবে শীর্ষ ফুটবল লিগ স্থগিত করেনি রাশিয়ার প্রতিবেশির দেশ বেলারুশ। তবে এবার বেলারুশের প্রতি খেলা বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব ফুটবলারদের সংগঠনটি ফিফপ্রো। এমনটি নিশ্চিত করেছেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি জন্স বেয়ার-হফম্যান। তিনি এক বিবৃতিতে বলেন, ‘বিশ্বের বাকি জায়গায় ফুটবলের জন্য যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানেও (বেলারুশ) একই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি আমরা। কীভাবে এটা চলতে পারে তা একেবারেই বোধগম্য নয়।’ বেলারুশ ফিফপ্রোর সদস্যভূক্ত দেশ নয় । কিন্তু ফিফা ও উয়েফার কাছে এ ব্যাপারে নালিশ করবে বলে জানিয়েছে ফিফপ্রো।