Home আঞ্চলিক খুলনায় জীবাণুনাশক ছিটাচ্ছে পুলিশ

খুলনায় জীবাণুনাশক ছিটাচ্ছে পুলিশ

8

স্টাফ রিপোর্টার:

খুলনা মহানগরীর রাস্তাঘাট এবং জনসমাগম এলাকাকে করোনাভাইরাসমুক্ত রাখতে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। বুধবার মহানগরীর প্রধান প্রধান সড়কের বিভিন্ন এলাকায় পুলিশের জলকামান গাড়ি দিয়ে এ স্প্রে করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, কেএমপি কমিশনারের নির্দেশে জলকামান দিয়ে যেহেতু অনেক দুর থেকে অনেক জায়গায় স্প্রে করা সম্ভব,  সেকারণে আমরা রাস্তাঘাট, মার্কেট প্লেস,  জনসমাগণ এলাকায় করোনা ভাইরাসমুক্ত রাখতে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। তিনি জানান, প্রতিদিনই জলকামান দিয়ে মহানগরীর প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। অনুরুপভাবে জীবানুনাশক পানি ছিটাচ্ছে খুলনা সিটি কর্পোরেশণ।