কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা প্রচার মাইক ভাংচুর
বিশেষ প্রতিনিধি ॥
চলমান ইউপি নির্বাচনে ঝিনাইদহ কালীগঞ্জের কাষ্টভাঙ্গা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা চালিয়েছে। এ সময় প্রচার মাইকও ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ভক্তভোগী চেয়ারম্যান প্রার্থী আবু জাফর কালীগঞ্জ উপজেলা রিটার্র্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেছেন,তিনি চলতি ইউপি নির্বাচনে ওই ইউনিয়নে আনারস প্রতিকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। গতদিন তার নির্বাচনী প্রচার মাইক এলাকায় বের হলে প্রতিপক্ষ প্রার্থীর অনুসারী ঘোপপাড়া গ্রামের তুষার ও আলামিন আমার প্রচার মাইকে বাধা ও বন্ধ রাখতে হুমকি দেয়। এরপর বিকেল সাড়ে ৪ টার দিকে প্রচার মাইকটি সাতগাছীয়া গ্রামের মধ্যে প্রচারে গেলে তেতুলবাড়িয়া গ্রামের রোকনের নেতৃত্বে অজ্ঞাত ১০/১৫ জন কর্মী আবার হামলা চালায়। তারা জোটবদ্ধ হয়ে আনারস প্রতিকের কর্মীদের মারধর ও পোষ্টার কেড়ে পানিতে ফেলে নষ্টসহ প্রচার মাইক ভাংচুর করে। সাথে সাথে তারা হুমকি দেয় প্রচার মাইক আবার বের করা হলে খুন করা হবে।
তবে অভিযুক্ত রোকনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,নির্বাচনের বিধি লংঘন করে আনারসের পোষ্টার দেওয়ালে সাটাচ্ছিল। এটা নিষেধ করাতে কিছুটা বাক বিতন্ডার সৃষ্টি হয়। তাছাড়া কিছুই না। তার নামে দেওয়া অন্য যে অভিযোগ তা একেবারেই সাজানো ও মিথ্যা।
এ বিষয়ে ওই ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কৌশিক আহম্মেদ জানান,একটি অভিযোগপত্র তিনি হাতে পেয়েছেন। অভিযোগপত্র টি তিনি ইউএনও, নির্বাচন কর্মকর্তা ও থানাতে প্রেরন করবেন। তারা বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবেন।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ মাহফুজুর রহমান মিয়া জানান,কাষ্টভাঙ্গা ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে কোন ঘটনার অভিযোগ তিনি হাতে পাননি। পেলেই কঠোর ব্যবস্থা নিবে পুলিশ।
সুন্দরবন সংলগ্ন শিক্ষার্থীদের নিয়ে সুন্দরবন শিক্ষা কার্যক্রম
খবর বিজ্ঞপ্তি
সুন্দরবন সংলগ্ন শিক্ষার্থীদের সুন্দরবন সম্পর্কে জানাতে ও সুন্দরবন সংরক্ষণে তাদের ভূমিকা তুলে ধরতে বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) সুন্দরবন সংলগ্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবন বিষয়ক শিক্ষার আয়োজন করেছে। শিক্ষার্থীদের সুন্দরবন সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রমটির আয়োজন করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং আজ ১৯ নভেম্বর ২০২১ কার্যক্রমটি শেষ হয়েছে।
এই কার্যক্রমর আওতায় সুন্দরবন সংলগ্ন বাগেরহাট উপজেলার সুন্দরবন ও চিলা ইউনিয়নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির মোট ৬০০ জন শিক্ষার্থীদের সুন্দরবন বিষয়ক শিক্ষা প্রদান করা হয়েছে। এই ৬০০ জন শিক্ষার্থীদেরকে ৩০ জন করে মোট ২০ টি স্ট্যাডি সার্কেলে বিভক্ত করা হয়। এই ২০ টি স্ট্যাডি সার্কেলের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সুন্দরবন সংরক্ষণ বিষয়ক শিক্ষা প্রদান করা হয়। জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট এর পক্ষে বাংলাদেশ বন বিভাগ এর সহায়তায় সুন্দরবন ম্যানেজমেন্ট প্রজেক্ট এর আওতায় জিআইজেড এবং বেডস্ (বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি) “কোভিড-১৯ মিটিগেশন মেজারস ফর দ্যা সুন্দরবনস-স্পেশাল ইনিসিয়েটিভ আন্ডার এসএমপি-ওও” প্রকল্পটি বাস্তবায়ন করছে।
জরুরী সভা মিলগেটে অনশন সহ ৩ দিনের কর্মসূচি ঘোষনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের এক জরুরী সভা শুক্রবার বিকাল ৫ টায় মহসেন জুট মিল শ্রমিক ক্লাবে অনুষ্ঠিত হয় । ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান।সভায় বক্তব্য রাখেন মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা আজাহার মাদবর, বক্তিয়ার হোসেন, সোনালী জুট মিল শ্রমিক নেতা মোঃ নুরে আলম, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, মোকছেদ শেখ, চান মিয়া, আফিল জুট মিলের শ্রমিক নেতা কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, মোঃ কেসমত , আবু তালেব প্রমুখ ।সভা থেকে শ্রমিকদের বকেয়া মুজুরী পরিশোধ সহ ন্যায় সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষনা করা হয় । কর্মসুচির মধ্যে রয়েছে আগামি ২২ নভেম্বর সোমবার সকাল ১০ টায় শিরোমনি জুট স্পিনার্স মিলের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি পালন , ২৪ নভেম্বর বুধবার সকাল ১০ টায় মহসেন জুট মিলের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি পালন , ২৬ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় শিরোমনি শহীদ মিনার চত্তরে শ্রমিক জনসভা । এর মধ্যে যদি শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি দাওয়া মেনে নেওয়া না হয় তাহলে শ্রমিক জনসভা থেকে রাজপথ , রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান শ্রমিক নেতারা ।
আহছানউল্লাহ কলেজের এইচ এস সি-২০২১ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
খিবর বিজ্ঞপ্তি।।
খুলনা নগরীর আহছানউল্লাহ কলেজে অনুষ্ঠিত হয়েছে এইচ এস সি-২০২১ পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান।
শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহছানউল্লাহ কলেছের অধ্যক্ষ শহিদুল হক মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকাল। শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরাই এ দেশ ও জাতীর ভবিষ্যৎ, তাই তোমাদেরকে ভালোভাবে লেখাপড়া করে বাবা-মা ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। মনে রাখবে, তোমরাই আগামীতে এদেশের হাল ধরবে।
তিনি আরও বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। তথ্য সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। আজ থেকে আমরা শপথ করি-কোন রকম নেশার সাথে আমরা নিজে জড়াবো না। এছাড়াও তিনি সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
আহছানউল্লাহ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী হালিমা আক্তারের সভাপতিত্ব বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃরা করেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক মো. শফিকুর রহমান পলাশ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আছাদুজ্জামান রাসেল।
বিদায় অনুষ্ঠানের প্রারম্ভে প্রধান অতিথি ও বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। এসময়ে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনায় যুবদলের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী খুলনায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগগর ও জেলা যুবদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাহবুব হাসান পিয়ারু। প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা। জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শামীম কবির, মাসুদ পারভেজ বাবু, নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, মো: জাবির আলী, মেহেদী মাসুদ সেন্টু, আসাদুজ্জামান আসাদ, মোল্লা সোহেল, সোলায়মান মোল্লা, নাদিমুজ্জামান জনি, হারুনর রশিদ মাসুম, মনিরুজ্জামান মনি, মাহমুদ হাসান বিপ্লব, এম এম জসিম, শফিকুল ইসলাম বাচ্চু, জামাল হোসেন, মমিনুর রহমান সাগর, কুদরতে ইলাহী স্পীকার, বজলুর রহমান রাজা, হাবিবুর রহমান বেলাল, নাজমুল হোসেন বাবু, শাকারুল ইসলাম সুমন, জসীমউদ্দিন ডেভিড, সোহেল রানা, নাসিম আহমেদ ইমন, রবিউল ইসলাম রবো, মোল্লা মেহেদী, আরিফুল ইসলাম বিপ্লব, বেল্লাল হোসেন, মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম সোহেল, মেহেদী হাসান বাপ্পী, মুজাহিদুল ইসলাম টনি, মো: শামীম, জসিম, টুলু, সাজু, নুর ইসলাম, আলামিন, আরমান, ফিরোজ, বাহাদুর মুন্সি, হাবিবুর রহমান, গোলাম হোসেন, মো: শাহীন, আকবর, খলিল প্রমুখ।
খানজাহান আলী থানা বিএনপির যৌথ উদ্যোগে শিরোমনিতে লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ডিজেল কেরোসিন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অসহনীয় ভাবে দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি’র দেড় মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে খুলনা ৩ আসনে গণ সচেতনতা মূলক লিফলেট বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন জিয়া পরিবারের ঘনিষ্ঠ সহচর খুলনাঞ্চলে খালেদা জিয়ার বিশ্বস্ত খুলনা ৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ও খানজাহান আলী থানা বিএনপির সমন্বয় ১৯ নভেম্বর বেলা ১২ টায় শিরোমণি বৈশাখী মার্কেট সামনে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে শিরোমনি বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় তার সাথে ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ হাওলাদার আব্বাস, সাধারন সম্পাদক শেখ আলমগীর হোসেন, মুন্সি আব্দুর রব, আশরাফ হোসেন, মোঃ জামাল হোসেন, কাজী মিজানুর রহমান, শেখ আব্দুস সালাম, মোঃ গোলজার হোসেন, মোল্লা সোহরাব হোসেন, আলহাজ¦ শেখ আল আমিন, শেখ আনোয়ার হোসেন, মোল্যা সোলায়মান, মোঃ হেলাল শরিফ, শেখ বিল্লাল হোসেন,শহিদুল ইসলাম সোহেল, আল আমিন হাওলাদার, শেখ জিয়াউর রহমান, সওকত হোসেন, গোলাম কিবরিয়া, জাহাঙ্গীর হোসেন, শেখ আল আমিন, আল মামুন জুয়েল, আলমগির হোসেন, আতিকুল ইসলাম, সাহাদাত হোসেন সাজু, মোঃ কামরুল ইসলাম, বিল্লাল হোসেন, নাজমুল হুদা পলাশ, ফয়সাল কবির বাবু, মোশারেফ হোসেন, মনিরুজ্জামান, শেখ মাসুম, শহিদুল ইসলাম, শেখ সেলিম আহম্মদ, শেখ হাবিবুর রহমান, কামাল আহম্মদ, বাবু, মোঃ মাসুম বিল্লাহ , ইলিয়াস সরদার, তৌহিদুল ইসলাম, সহ খালিশপুর , দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি , অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । এদিকে বিএনপি’র চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়িগেট বিএনপি কার্যালয়ে খানজাহান আলী থানা ছাত্রদলের উদ্যোগে শুক্রবার জুম্মাবাদ দোয়ার অনুষ্ঠানে খুলনা ৩ আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ রকিবুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
বাগেরহাটে ধান মাড়াই মেশিনের উল্টে যুবকের মৃত্যু
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে ফকিরহাটে ধান মাড়াই মেশিন (ট্রলির পিছনে ধান ভাঙ্গানোর কল) উল্টেখাদে পড়ে আলী হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে ফকিরহাট বাজার থেকে বাগেরহাট সদর উপজেলার খলশী যাওয়ার পথে আট্টাকী হেলিপ্যাড এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার খাদে পড়ে যায় ধান মাড়াই মেশিনটি খাদে পড়ে যায়। এতে মেশিনের নিচে চাপা পড়ে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যায়। তার সাথে থাকা রাজু শেখ (২০) নামের এক যুবক আহত হন।নিহত আলী হোসেন বাগেরহাট জেলা বাগেরহাট সদর উপজেলার খলশী গ্রামের আঃ জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, ফকিরহাট বাজার থেকে ধান মাড়াইয়ের মেশিনের কাজ করিয়ে আমরা বাড়ির দিকে ফিরছিলাম। পথিমধ্যে আট্টাকী এলাকায় পৌছা বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে আমাদের মেশিনটি রাস্তার খাদে পরে যায়। আলী হোসেন মেশিনের নিচে চাপা পরে।পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আলী হোসেনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ধান মাড়াই মেশিন উল্টে এক যুবকের মৃত্যু হওয়ার খবর পেয়েছি। কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে আালী হোসেনের মরদেহ নিয়েছেন পরিবারের সদস্যরা।
বাগেরহাটে সহিংস উগ্রপন্থা প্রতিরোধে মতবিনিময় সভা
ফকিরহাট প্রতিনিধি।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উদ্যোগে সহিংস উগ্রপন্থা প্রতিরোধে ইউনিয়ন পরিষদ, স্থানীয় নের্তৃবৃন্দ, সুশীল সমাজ, যুব প্রতিনিধি এবং নারীনেত্রীদের নিয়ে “মত বিনিময় ও সচেতনতা সৃষ্টিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বাগেরহাট সদর উপজেলাধীন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এমডি মাসুদ রানা। এছাড়া ইউনিয়ন পরিষদের অন্য সকল সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, যুব প্রতিনিধি এবং নারীনেত্রীগণ উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন । আরও উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা অঞ্চলের সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, বাগেরহাট সদর উপজেলা সমন্বয়কারী হাফিজুর রহমান, ইউনিয়ন সমন্বয়কারী ফারহানা ইয়াসমিন।
বাগেরহাট সদর উপজেলা সমন্বয়কারী হাফিজুর রহমানের সঞ্চালনায় সভার শুরুতেই দি হাঙ্গার প্রজেক্ট এর পক্ষ থেকে নব নির্বাচিত ্ইউনিয়ন পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতপর গত এক বছরে বিষ্ণুপুর ইউনিয়নে ব্রেভ প্রকল্পের মেন্টর ও তরুণ সদস্যদের উদ্যোগে যে সকল কাজ হয়েছে তা তুলে ধরা হয় ও পরবর্তী একবছরের পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা অঞ্চলের সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। এরপর অংশগ্রহণকারীদের নিয়ে একটি উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালিত হয় যেখানে সকলেই এমন কাজের উদ্যোগ গ্রহণের জন্য দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং এইকাজে সক্রিয়ভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি মাসুদ রানা বলেন “কাজটি অত্যন্ত সময়োপযোগী। এই চেতনাটি প্রত্যেকের দ্বারে দ্বারে পৌঁছে দিতে আমাদের সকলকে দায়িত্ব গ্রহণ করতে হবে এবং কাজটি নিরবিচ্ছিন্ন ভাবে করা দরকার যাতে আমরা আমাদের তরুণ সমাজকে সঠিক পথে রাখতে পারি”। এরপর প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভাটির সমাপ্তি ঘটে।
ডুমুরিয়ার শোভনা জিয়ালতলায় হাজারও পূণ্যার্থীর গঙ্গা স্ন্যান
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে হাজারও ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে পূণ্য গঙ্গা¯œান। গতকাল শুক্রবার সকালে উপজেলার শোভনা ইউনিয়নে জিয়ালতলা মহামায়া আশ্রমের আয়োজনে ভদ্রা নদীতে হাজার হাজার পূণ্যার্থীর ¯œানের মধ্যদিয়ে এটি পালিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও খুব ভোর থেকে বিভিন্ন অঞ্চল থেকে পূণ্যার্থীরা মহামায়া আশ্রম ঘিরে জড়ো হতে থাকে। এরপর আশ্রমাধ্যক্ষ নারায়ন চন্দ্র গোস্বামী গঙ্গা পূজা শেষে পূর্ণ জোয়ারে নদীতে ¯œানে নেমে প্রার্থনা আরাধনা সহ ¯œান সম্পন্ন করেন। এর আগে গীতাপাঠ শেষে ধর্মীয় আলোচনায় আশ্রমাধ্যক্ষ নারায়ন গোস্বামী বলেন,মানব সেবাই বড় ধর্ম। গঙ্গা ¯œানের সাথে সাথে মনের কালিমা ও হিংসা ধুয়ে দিতে হবে। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে তবেই হবে গঙ্গা ¯œানের সার্থকতা। এসময় আরও বক্তব্যদেন জেলা পরিষদের সদস্য শোভারাণী হালদার, নব-নির্বাচিত চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, অধ্যাপক সুশীল কুমার মন্ডল শেখ আমজাদ হোসেন দাদাভাই, মাষ্টার অতুল কৃষ্ণ মিস্ত্রি,নারায়ন মন্ডল, ইউপি সদস্য ললিতা সরদার,মফিজুল ইসলাম গাইন সহ অনেকে। এছাড়া উপজেলার কুলবাড়িয়া, বার্ুিকাটি, মাগুরখালী,ঝরঝরিয়া,খোরেরাবাদ,কাঠালিয়া সহ বিভিন্ন এ গঙ্গা ¯œান অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলা বিএনপির দোয়া মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পুরাতন সাব-রেজিষ্ট্রি জামে মসজিদে জুম্মা নামাজ বাদ আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন খতিব মুফতি মাওলানা ফয়জুল করিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক মোল্যা মোশাররফ হাসেন মফিজ,১ম যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন,মোল্যা কবির হোসেন,শেখ শাহিনুর রহমান,মোল্যা মশিউর রহমান,মাষ্টার আমিরুল হালদার,শহিদুল মোড়ল,আহম্মদ আলী ফকির,শাহাদাত হোসেন হালদার,মোল্যা ইকরামুল হোসেন,শেখ মাহবুবুর রহমান,মাষ্টার আয়ূব আহমেদ, দেলোয়ার হোসেন,সেলিম হালদার,শফিকুল জোয়ার্দার,সায়েদুজ্জামান বাবু,হাফেজ মতিয়ার রহমান, মোনতাজ উদ্দিন,বিলাল হোসেন,জাহাতাপ গাজী,হামিদুর রহমান,আবু সাঈদ জোয়ার্দার,আজাহারুল গাজী,হায়দার আলী,আঃ আজিজ গাজী,মনিরুল বিশ্বাস,আজিজুর রহমান,ইসাক গাজী,ডাঃ শহিদুল ইসলাম,আছাবুর রহমান প্রমূখ।
ডুমুরিয়ায় কু-রুচিপূর্ণ বক্তব্য‘র প্রতিবাদে বিবৃতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সাহস ইউনিয়নে ইউপি সদস্য সরদার সিরাজ সহ কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায় গত বৃহস্পতিবার সকালে আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ী তোফাজ্জল হোসেন তোফাকে নিয়ে বক্তাদের কু-রুচিপূর্ণ বক্তব্য ও বিভিন্ন পত্রিকায় ইন্ধনদাতা,কালো টাকার মালিক ও অর্থ সরবরাহকারী আখ্যায়িত করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন এলাকাবাসি। তোফাজ্জেল হোসেন তোফা একজন সৎ ব্যবসায়ী ও পরপোকারী আখ্যায়িত করে ওই বিবৃতিতে বলা হয়েছে সুবিধা বাদিরা তার নিকট থেকে সুবিধা বঞ্চিত হয়ে তাকে মিথ্যা মামলা ও সমাজে হেয় প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে এবং ষড়যন্ত্রের জাল বুনছে। কু-চক্রীমহলের এসব মিথ্যা কুৎসার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ইউপি চেয়ারম্যান শেখ জয়নাল আবেদীন, শেখ মোফাজ্জেল হোসেন,মুনতাজ শেখ,শেখ মোসলেম আলী,হুমায়ুন ফকির,মিজানুর শেখ,শেখ লুৎফর রহমান, শেখ রবিউল ইসলাম,রাজু শেখ,ফজলু রহমান শেখ,জাফর সরদার,আদম আলী মোড়ল,শরীফুল শেখ আহসান হাবিব,নিছার আলী শেখ,ইসলাম শেখ,ইরানী বেগম,সেলিনা বেগম,নজরুল শেখ,টুম্পা বেগম,মশিউর রহমান শেখ,শিউলি বেগম সহ এলাকার অনেক নারী-পুরুষ।
নয়ামতপুর ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী সভায় এমপি- আনার
ঝিনাইদহ প্রতিনিধি-
আসন্ন ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ রনি লস্করকে বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ঘোষনগর স্কুল মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তরা দলমত নির্বিশেষে নৌকা প্রতীকের বিজয়ী করার আহবান জানান।
আশাশুনি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সাধারণ পরিষদের সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টি ক্লাবের সাধারণ পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সকালে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি মাষ্টার আঃ রহিমের সভাপতিত্বে সভায় সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান হোসেন, ক্লাবের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, বাবু চৌধুরী, খায়রুল ইসলাম, মন্টু, পিংকাই, জুলফিকর, পিন্টুসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মহান বিজয় দিবস উদযাপন, ১ জানুয়ারি ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ক্লাব সংস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কুল্যায় আওয়ামীলীগের বর্ধিত সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির কুল্যা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল খালেক সরদারের সভাপতিত্বে সভায় আবু সাইদ ঢালী, দৈনিক সাতনদী সম্পাদক ও প্রকাশ হাবিবুর রহমান হাবিব, ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, এস এম মাহফুজুর রহমান, এস এম দেলওয়ার হোসাইন, সাজ্জাদুল হক টিটল ও ওমর ছাকি পলাশ বক্তব্য রাখেন। প্রফেসর হিরুলাল বিশ্বাসের সঞ্চালনায় ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ, কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন স্তরের আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা শেষে কমিটির সদস্যদের নিয়ে রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়।
গোপন বৈঠকে নৌকা প্রতীক প্রার্থনা করে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে ৬ জন প্রার্থীর আবেদনপত্র নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে শনিবার (২০ নভেম্বর) বিকাল ৩ টায় একই স্থানে ইউনিয়ন কমিটির ৬৫ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে আবেদনকারীদের ¯্রয়িাল নিদ্ধারণ করে তালিকা করবেন বলে জানান হয়।











































