Home আঞ্চলিক কালীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীকে মারধর করে মনোনয়নপত্র ছিনতাই

কালীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীকে মারধর করে মনোনয়নপত্র ছিনতাই

28

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে জয়নাল আবেদীন নামের এক চেয়ারম্যান প্রার্থীর মারধর করেই মনোনয়ন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তিনি বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় কামরুল নামে আরও একজনকেও মারধর করা হয়েছে। সোমবার বিকেলে শহরের উপজেলা গেটে এ ঘটনা ঘটে। জয়নাল আবেদীন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের দুঃখী মাহমুদের ছেলে। তিনি ৯নং বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আহত জয়নাল আবেদীন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলার ৯নং বারাবাজার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চেয়েছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত জয়নাল আবেদীন জানান, সোমবার বিকেলে মোটরসাইকেলে দুই’জন ৯নং বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। উপজেলা গেটের সামনে পৌঁছালে ওই ইউনিয়নের কয়েকজন যুবক গতিরোধ করে বেদম মারধর শুরু করে। এ সময় তিনি দুই চোখে ও শরীরে চরম আঘাতপ্রাপ্ত হন। এ সময় পকেটে থাকা ১৪ হাজার টাকা ও মনোনয়নপত্রসহ সকল কাগজপত্র ছিনিয়ে নেয় তারা। পরে লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শেখ আফসানা জানান, জয়নাল বেশ আঘাতপ্রাপ্ত তার চোখের আঘাতও গুরুতর। তিনি এখন চিকিৎসাধীন আছেন। সময় পার হলে চোখের অবস্থা কি হবে তা বলা যাচ্ছে না।

কালীগঞ্জ থানার ওসি মুহা মাহফুজুর রহমান জানান, এখনো এ ব্যাপাওে কেউ কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেবে পুলিশ।