মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) ।।
খুলনার দাকোপে সোমবার ১ নভেম্বর সকাল ১০টায় লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এলাকার মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ। বাংলাদেশ অাওয়ামীলীগ মনোনীত লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ ও প্রথম অধিবেশন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভায় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। বাংলাদেশ আওয়ামীলীগ লাউডোব ইউনিয়ন কর্তৃক অায়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাগর চন্দ্র বাছাড়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ অাসনের সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খাঁন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র ও বঙ্গবন্ধু পরিবারের সন্তান শেখ তোজাম্মেল হক টুটুল। সভায় বক্তব্য করেন, দকোপ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত বরণ সাহা, বাজুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অাওয়ামীলীগ নেতা দেবপ্রসাদ গাইন্, দাকোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অাওয়ামীলীগ নেতা সঞ্জয় মোড়ল, সাবেক ইউপি সদস্য নিমাই চাঁদ দাস, ইউপি সদস্য লিপিকা মন্ডল, সাবেক ছাত্রনেতা মির্জা সাইফুল ইসলাম টুটুল, আওয়ামী নেতা অচিন্ত্য সাহা, যুবলীগ নেতা দেবব্রত সরকার দেবু, ছাত্রনেতা চারু চন্দন ঢালী, লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল সুকল্যান বাইন, প্রধান শিক্ষক শচীন্দ্র নাথ মন্ডল, শশাঙ্ক শেখর ঢালীসহ লাউডোব ইউনিয়নের সকল ইউপি সদস্য, আওয়ামীলীগ নেতা ও এলাকার সুধীজন প্রমুখ।











































