স্টাফ রিপোর্টার
লবণচরা থানার মাদক মামলার এক আসামিকে ৬বছর সশ্রম কারাদ-, ৫হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫মাস সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন লবণচরা থানাথিন পুটিমারী গ্রামের মো. তৈয়ব আলি ছেলে মো. আলি হোসেন (৩৫)। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি আলি হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ১১সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে রূপসা ব্রীজের নিচে অভিযান পরিচালনা করে লবণচরা থানা পুলিশ। এসময় মজিবরের চায়ের দোকানের সামনে থেকে ৫৫পিস ইয়াবাসহ আলি হোসেনকে গ্রেফতার করা হয়। এঘটনায় পিএসআই মোহাম্মদ আবু সাঈদ বাদী হয়ে আলি হোসেনের বিরুদ্ধে লবণচরা থানায় মাদক মামলা দায়ের করেন যার নং-৮। ওই বছরের ২৬অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আবু সাদেক আদালতে আলি হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম জোয়ার্দ্দার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শেখ ফিরোজ আহমেদ।











































