৬ টেস্ট পর বাংলাদেশের তৃপ্তির জয়
ক্রীড়া প্রতিবেদক
স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলামের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারল না জিম্বাবুয়ে। সেই সঙ্গে যোগ হলো তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মুমিনুল হকের দুর্দান্ত ফিল্ডিং। সবমিলিয়ে দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে ভর করে জিম্বাবুয়েকে এক ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ। এই নিয়ে টানা ৬ টেস্ট এবং দীর্ঘ প্রায় এক বছর পর জয়ের দেখা পেল টাইগাররা।
গতকাল মঙ্গলবার ঢাকা টেস্টের চতুর্থ দিনে দিনের শুরু থেকেই জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চেপে ধরেন বাংলাদেশি স্পিনাররা। দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের তৃতীয় উইকেটটি তুলে নেন তাইজুল ইসলাম। আগের দিনের অপরাজিত থাকা কেভিন কাসুজাকে মোহাম্মদ মিঠুনের ক্যাচে পরিণত করেন এই বাঁহাতি স্পিনার। লাঞ্চে যাওয়ার আগে সফরকারী দলনেতা ক্রেইগ আরভিনকে রান আউটের ফাঁদে ফেলে বিদায় করেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ৪৯ বলে ৪৩ করেন আরভিন। দলীয় ৪৪ রানে নাঈম হাসানের আঘাতে ব্র্যান্ডন টেইলরকে হারায় জিম্বাবুয়ে। ৪৭ বলে ১৭ রান করা টেইলরকে তাইজুল ইসলামের ক্যাচে ফেরান নাঈম। লাঞ্চ থেকে ফিরে সিকান্দার রাজাকে মাঠ ছাড়া করান তাইজুল ইসলাম। ৭১ বলে ৩৭ রানে করা রাজা তুলে মারতে গেলে শটে থাকা মুশফিকুর রহিম দুর্দান্ত এক ক্যাচ লুফে তাকে বিদায় করেন। কার্যত সেখানেই শেষ হয় জিম্বাবুয়ের সব প্রতিরোধ। এরপর ১৮ রান করে তাইজুলের তৃতীয় শিকারে পরিণত হন রাগিস চাকাভা। চাকাভার বিদায়ের পর ৫ রান যোগ হতেই আইন্সলে এনলভোকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাঈম। এরপর নাঈমের বলে গলার কাঁটা হয়ে থাকা মারুমার (৪১) তুলে মারা শট দারুণ দতায় লুফে নেন তামিম। আর এরই মাধ্যমে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নেওয়ার কীর্তি গড়লেন তরুণ নাঈম। এরপর চার্লটনকে বিদায় করে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেন তাইজুল। বল হাতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট মিলিয়ে বাংলাদেশের নাঈম দুই ইনিংস মিলিয়ে ১৫২ রান খরচে তুলে নিয়েছেন ৯ উইকেট। এই তরুণ স্পিনারের এটা ক্যারিয়ার সেরা বোলিং।
জিম্বাবুয়ে এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়। তবে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি ও মুমিনুল হকের সেঞ্চুরিতে ভর করে রান পাহাড় গড়ে। ৬ উইকেট হারিয়ে ৫৬০ রান করে ইনিংস ঘোষণা করে। পরে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের শেষে ৯ রানে দুই উইকেট হারিয়ে মাঠ ছাড়ে।
বিসিএলে হ্যাটট্রিক শিরোপা সাউথ জোনের
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) হ্যাটট্রিক শিরোপা ঘরে তুললো সাউথ জোন। ফাইনালে ইসলামী ব্যাংক ইস্ট জোনকে ১০৫ রানে হারিয়ে চতুর্থ দিনে জয় তুলে নেয় আব্দুর রাজ্জাকের দল। এ নিয়ে বিসিএলের অষ্টম আসরে এটি সাউথ জোনের পঞ্চম শিরোপা। এছাড়াও দুইবার শিরোপা জিতেছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও একবার জিতেছে বিসিবি নর্থ জোন।
সোমবার ৮ উইকেটে ১২৫ রান নিয়ে দিন শেষ করে সাউথ জোন। দলীয় লিড তখন ৩৩৮ রান। চতুর্থ দিন সকালে লিডে আর ১৫ রান বাড়াতে পারে সাউথ জোন। আগের দিন ৪১ রানে অপরাজিত থাকা মেহেদি হাসানের তাতে সংগ্রহ ১২ রান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৩তম ফিফটি তুলে ৫৩ রানে আউট হন এ ব্যাটসম্যান। তার বিদায়ের সঙ্গে ১৪০ রানে থামে সাউথ জোনের দ্বিতীয় ইনিংস। মোট লিড দাঁড়ায় ৩৫৩ রানের।
৩৫৪ রানের জয়ের ল্েয খেলতে নেমে শুরুতে পথ হারিয়ে বসে ইস্ট জোন। ২২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় দলটি। পিনাক ঘোষ ১৬ রান ও মোহাম্মদ আশরাফুল ৫ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক ইমরুল কায়েস ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফেরেন। দলীয় ৩৩ রানের মাথায় ব্যক্তিগত ৩ রান করে শফিউলের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। চতুর্থ উইকেটে মাহমুদুল হাসান ও আফিফ হোসেন প্রাথমিক ধাক্কা সামলিয়ে দারুণ জুটি গড়ে তোলেন। দুজেনের জুটিতে রান আসে ৮৫। তবে আফিফ ব্যক্তিগত ৩১ রানে মেহেদির শিকার হয়ে ফেরেন। প্রথম ইনিংসে ইস্ট জোনের হয়ে সর্বোচ্চ রান করা তানজিদ হোসেন তামিম নামেন এরপরে। তবে পারেননি দলের প্রত্যাশা মেটাতে। ফেরেন ১৭ রান করে। তামিম আউট হওয়ার দুই ওভার পরে ফেরেন সাউথ জোনের হয়ে সর্বোচ্চ রান করা মাহমুদুলও। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ১৫তম ফিফটি তুলে ৮১ রান করে ফরহাদ রেজার বলে ফেরেন তিনি। নিচের দিকে জাকির হোসেন টেল এন্ডারদের নিয়ে ছোট ছোট জুটি গড়ে তোলেন। তবে ম্যাচ জেতার জন্য সেগুলো যথেষ্ট ছিল না। নিচের দিকে জাকিরের ৪২ রানের পাশাপাশি হাসান মাহমুদ ১৯, আবু হাইদার ১২ ও সাকলাইন সজীব ১১ রান করে ফিরলে থামে ইস্ট জোনের ইনিংস। প্রথম ইনিংসে ৭ উইকেট পাওয়া আব্দুর রাজ্জাক দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ ওভার করেন। পাননি কোনো উইকেট। তবে মেহেদি ও শফিউল ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়াও ফরহাদ রেজা ২টি ও আল আমিনের শিকার ১টি করে উইকেট। আরেকটি ছিল রান আউট।
সাউথ জোনের হয়ে প্রথম ইনিংসে আটে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করার পাশাপাশি ২ উইকেট নিয়ে ফাইনাল সেরা হয়েছেন ফরহাদ রেজা। আসরে সর্বোচ্চ রান করা আনামুল হক হয়েছেন টুর্নামেন্ট সেরা। ৫০১ রান করে সেরা ব্যাটসম্যানের পুরস্কারও গেছে তার ঘরে। ২২ উইকেট শিকার করে সেরা বোলার হয়েছেন আব্দুর রাজ্জাক।
জাতীয় স্কুল হকির চূড়ান্ত পর্ব শুরু আজ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের আঞ্চলিক পর্বেও খেলা শেষ হয়েছিল ১১ ফেব্রুয়ারি। আজ বুধবার শুরু হবে চূড়ান্ত পর্বেও খেলা।
মওলানা ভাসানী স্টেডিয়ামে বিকেলে প্রধান অতিথি হিসেবে চূড়ান্ত পর্ব উদ্বোধন করবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ ওয়াসেক আলী। বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও খেলা শুরু হবে সকালে। সকাল ১০টায় মুখোমুখি হবে ময়মনসিংহের পুলিশ লাইন্স স্কুল ও রংপুরের শিশু নিকেতন স্কুল। বিকেলে কুমিল্লার রফিকউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় খেলবে ফরিদপুরের পুলিশ লাইন্স হাই স্কুলের বিপ।ে প্রাথমিক বা আঞ্চলিক পর্বের ৯টি ভেন্যুর সেরা ২টি দল করে নিয়ে আয়োজিত হচ্ছে চূড়ান্ত পর্ব। খুলনা অঞ্চল থেকে খুলনার নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে।
বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের দুই বিভাগেই খুলনার জয়
ক্রীড়া প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক অনূর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবলের জাতীয় পর্বের দুই বিভাগেই জয় পেয়েছে খুলনা বিভাগ। গতকাল মঙ্গলবার বালকদের বিভাগে খুলনা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে ঢাকাকে এবং বালিকাদের বিভাগে ১-০ গোলে হারিয়েছে ময়মনসিংহকে।
বালক বিভাগে খুলনা ও ঢাকার ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য থাকলে ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। বালক বিভাগের অন্যান্য খেলায় রাজশাহী ৩-১ গোলে বরিশালকে ও ময়মনসিংহ ২-০ গোলে সিলেটকে পরাজিত করেছে। বালিকা বিভাগে খুলনার পাশাপাশি জিতেছে চট্টগ্রাম ও ঢাকা। চট্টগ্রাম ৫-১ গোলে হারিয়েছে সিলেটকে এবং ঢাকা ১-০ গোলে হারিয়েছে রাজশাহীকে। সোমবার শুরু হয়েছে এই দুই টুর্নামেন্টের জাতীয় পর্বের খেলা।
বঙ্গবন্ধু টি-১০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক
মুজিববর্য উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু টি-১০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২০ এর দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নামেন্টের আয়োজক ও সভাপতি, প্যানেল মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আকবর টিপুর উদ্যোগে দুটি খেলা অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলা রক্তে ভেজা মুজিব দল বনাম বজ্রকন্ঠে মুজিব দলের মধ্যে অনুষ্ঠিত হয়।খেলায় রক্তে ভেজা মুজিব দল ৪ উইকেটে বজ্রকন্ঠে মুজিব দলকে পরাজিত করে। বিজয়ী দলের সিদ্দিক ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। দিনের দ্বিতীয় খেলা বিশ্ব বন্ধু মুজিব দল বনাম খোকা মুজিব দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বিশ্ব বন্ধু মুজিব দল ৪ উইকেটে খোকা মুজিব দলকে পরাজিত করে। বিজয়ী দলের আনারুল তুহিন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
মাঠে উপস্থিত ছিলেন জাবিদ হোসেন, শিপার হায়দার, মো. আশরাফ হোসেন, জাহিদ আমির পল্টু, কামরুজ্জামান, পলাশ, সাইদুর রহমান, ফজলে রাব্বী, আলমগীর হোসেন, আলী হোসেন, নাজমুল হোসেন নয়ন, বাপ্পী প্রমুখ।
ভারতীয় ক্রিকেটারের ইতিহাস
ক্রীড়া প্রতিবেদক
এক ইনিংসে ১০উইকেট নেওয়ার কীর্তি এর আগে ছিল তিন ভারতীয় বোলারের অনিল কুম্বলে, দেবাশীষ মোহন্তী ও রেক্স সিং। কিন্তু তাদের এ অর্জন লাল বলের ক্রিকেট। এই অভূতপূর্ব সাফল্য সাদা বলের ক্রিকেটেও এলো কাশবীর হাত ধরে। আন্তর্জাতিক ক্রিকেটে যে কীর্তি কেবল কুম্বলে ও ইংল্যান্ডের অফ স্পিনার জিম লেকারের, সেটিও টেস্টে।
ডানহাতি সিমারে বল শুরু করেছিল চন্ডীগড়। মাত্র ৪.৫ ওভারে ১২ রান দিয়ে কাশবী নেন ১০ উইকেট। অরুণাচলের ইনিংসের তৃতীয় ওভারে হ্যাটট্রিকও করেন তিনি। কাশবীর শিকার ৮ ব্যাটসম্যানই ডাক মারেন। আরও একটি মজার ব্যাপার হলো, কোনও ফিল্ডারের সাহায্য ছাড়াই উইকেটগুলো নেন তিনি বোল্ড (৪) ও এলবিডাব্লিউ (৬) করে।
কাশবীর ভয়ঙ্কর বোলিংয়ে চন্ডীগড় ২৫ রানে অরুণাচলকে অলআউট করে জিতে যায় ১৬১ রানে। ব্যাটিংয়েও দারুণ ছিলেন বিজয়ী দলের অধিনায়ক। বল হাতে ইতিহাস গড়ার আগে ইনিংস সেরা ৪৯ রান করেন। তার ৬ চারে সাজানো ইনিংসে ৫০ ওভারে চন্ডীগড় ৪ উইকেটে ১৮৬ রান করে। এ টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে আছেন কাশবী। ৩ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। জম্মু-কাশ্মিরের বিপে আগের ম্যাচে নেন ৭ উইকেট।
মুজিববর্ষ টি-টোয়েন্টি সিরিজের এশিয়া একাদশ স্কোয়াড ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে আগেই ঘোষণা হয়েছিল। এবার এই সিরিজের জন্য এশিয়া একাদশের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করা হলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত এশিয়া স্কোয়াডে বাংলাদেশের রয়েছেন ৪জন, ভারতের ৬জন, শ্রীলঙ্কান ২জন, আফগানিস্তানের ২জন ও একমাত্র নেপালি ক্রিকেটার হিসেবে আছেন সন্দীপ লামিচানে। মার্চের ১৮-২২ তারিখের মধ্যে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে থাকছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাশ ও মোস্তাফিজুর রহমান।
এশিয়া একাদশের সম্ভাব্য দল: লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, বিরাট কোহলি, লিটন দাশ, ঋষভ পন্থ, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মোস্তাফিজুর রহমান, সন্দীপ লামিচানে, লাসিথ মালিঙ্গা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মুজিব উর রহমান।
শিরোপার আরো কাছে লিভারপুল
ক্রীড়া প্রতিবেদক
সোমবার রাতে ঘরের মাঠে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপে নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। আর এই জয়ে বহুল প্রতিীত প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেল অলরেডরা। আর ১২ পয়েন্ট হলেই ৩০ বছর পর শিরোপা বগলদাবা হবে তাদের। হবে নতুন রেকর্ড।
সোমবার ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। এ সময় ট্রেন্ট আলেক্সজান্ডার আরনল্ডের ক্রস থেকে জিওরজিনিও উইজনালডাম গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিণ তারা এগিয়ে থাকতে পারেনি। ১২ মিনিটের মাথায় ওয়েস্টহ্যামের ইসা দিয়োপ হেডে গোল করে সমতা ফেরান। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় ম্যাচ। বিরতির পর অ্যানফিল্ডে শ্মশানের নীরবতা নামিয়ে আনেন পাবলো ফোরলানস। ৫৪ মিনিটে তিনি গোল করে পিছিয়ে দেন লিভারপুলকে। ৬৮ মিনিটে গোল করে অ্যান্ডফিল্ডকে আবার জাগিয়ে তোলেন মোহাম্মদ সালাহ। ৮১ মিনিটে আরনল্ডের বাড়িয়ে দেওয়া বল থেকে সাদিও মানে গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন দলকে। অবশ্য ৮৬ মিনিটে আরো একবার জালে বল জড়িয়েছিলেন মানে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় অফসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষ পযন্ত তার গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।
অধিনায়কত্বের সুযোগ পেলেন ডু প্লেসি
ক্রীড়া প্রতিবেদক
সাম্প্রতিক বাজে সময় পার করছিলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। ব্যাটে চলছিল রানের খরা। বিশ্বকাপ পরবর্তী সময় দলের পারফরম্যান্সও ছিল পড়তির মুখে। অবস্থা এতটাই বাজে ছিল টি-টোয়েন্টি অধিনায়কত্বের পদ থেকে ডু প্লেসিকে সরিয়ে দিয়েছিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। এ নিয়ে কোনো প্রতিবাদও করেনি ৩৫ বছর বয়সী ডু প্লেসি। কুইন্টন ডি ককের অধীনে দণি আফ্রিকাও ছিল চনমনে। তাই এরপর ওয়ানডে ও টেস্টের অধিনায়কত্ব থেকে নিজ দায়িত্বে সরে যান এ প্রোটিয়া ক্রিকেটার। তবে আবার অধিনায়কত্বের দায়িত্ব পেলেন ফাফ ডু প্লেসি।
না, প্রোটিয়া দলের হয়ে নয়। মুজিববর্ষ উপলে বাংলাদেশে এশিয়া অলস্টার্স ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন এ প্রোটিয়া ক্রিকেটার। তার দলে আছেন ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, কিয়েরন পোলার্ডের মতো তারকা ক্রিকেটাররাও। এর আগে ২০১৭ সালে পাকিস্তানে বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের দলেও ছিলেন ডু প্লেসি।









































