খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে গত ২৪ ঘন্টার রিপোর্টে ৩৭৭ জনের করোনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। তন্মধ্যে খুলনায় ১৬৬ জনের পরীক্ষায় ৩৮ জনের পজেটিভ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজের দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ৩৭৭ জনের করোনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনার ৩৮ জন, বাগেরহাটের ৭ জন, সাতক্ষীরা ২ জন, নড়াইল ও গোপালগঞ্জে ১ জন করে আক্রান্ত হয়েছেন।









































