বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কালিয়ার বনি মোল্লা হত্যা মামলার ২৬ আসামীর যাবজ্জীবন কারাদন্ড
স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার কালিয়া থানার পারবিঞ্চুপুর গ্রামের বনি মোল্লা হত্যা মামলার ২৬ আসামীর প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ-াদেশ দেয়া হয়েছে। বুধবার (৩১ মার্চ) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেছেন।
দ-প্রাপ্ত আসামিরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার পারবিঞ্চুপুর গ্রামের মৃত. জালাল বিশ্বাসের ছেলে মফিজ বিশ্বাস (৪০), আবু শেখের দু’ছেলে আলম শেখ (৩৯) ও আব্দুস সালাম শেখ (৩৯), বাচ্চু খাঁর দু’ছেলে শরিফুল খাঁ (৪৪) ও মামুন খাঁ (৩৯), সিদ্দিক শিকদারের দু’ছেলে আশিক শিকদার (৩৩) ও সোহেল সিকদার (২৭), সালাম শেখের দু’ছেলে সবুজ শেখ (২২) ও সাদী শেখ (১৮), মহিদ মোল্যার ছেলে সবুজ মোল্লা (৩২), মৃত. সালাম মোল্যার দু’ছেলে খোকন মোল্লা (৫৫) ও কিবরিয়া মোল্লা (৫০), খোকন মোল্লার ছেলে খালিদ মোল্লা (২৬), তোকাম শেখের দু’ছেলে আহাদুল শেখ (২৩) ও ইমদাদ শেখ (২৭), ওহাব মোল্যার ছেলে শরিফুল মোল্লা (৫৩), আজিবর শেখের ছেলে বাপ্পি শেখ (৩৪), মৃত. রসুল খাঁর দু’ছেলে সুফিয়ান খাঁ (৪৩) ও আশরাফুল খাঁ (৩৭), মৃত. ওহাব মোল্যার দু’ছেলে আনোয়ার মোল্লা (৪৫) ও রঞ্জু মোল্লা (৩৮), মৃত. শাহাদত খাঁর ছেলে দুলাল খাঁ (৫০), দুলাল খাঁর ছেলে শিপলু খাঁ (২৩), জিন্নাহ তালুকদারের ছেলে উজ্জ্বল তালুকদার (৩৭), জাহাঙ্গীর মোল্যার ছেলে আশিক মোল্লা (২৩) এবং মৃত. আবুল শেখের ছেলে আজাদ শেখ (৩৭)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৪ আসামীকে খালাস দেওয়া হয়। তারা হলেন একই গ্রামের রাশেদ মোল্যার ছেলে বাবু মোল্যা (২৭), ইকলাজ মোল্যার ছেলে রকিবুল মোল্যা (৩৫), মজিদ শেখের ছেলে মো. মিলন শেখ (৩৮) ও মৃত. আব্দুল মোল্যার ছেলে সেলিম মোল্যা (৫২)।
আদালতের বেঞ্চ সহকারী মো. আমিনুর রহমান খান নথীর বরাত দিয়ে জানান, গ্রাম্য শত্রুতা ও মামলা মোকদ্দমার কারণে খুন করা হয় কালিয়া উপজেলার পারবিঞ্চুপুর গ্রামের মো. হাসিম মোল্লার ছেলে বনি মোল্লাকে। ২০১৯ সালের ১১ মে বনি বাড়ির পাশের একটি ঘেরে অবস্থান করছিলেন। সকাল ৮টার দিকে সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে প্রতিবেশী ছাকু কাজীর বাড়িতে আশ্রয় নেন। সন্ত্রাসীরা ওই বাড়ি থেকে তাকে বের করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ওই ঘটনার পর বনি মোল্লার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন। হত্যার দুদিন পর বনির পিতা মো. হাসিম মোল্লা বাদী হয়ে কালিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ইকরাম হোসেন ২০২০ সালের ১৫ মার্চ ৩২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত দুই আসামী শিশু হওয়ায় তাদের বিরুদ্ধে মামলাটি নড়াইলের শিশু আদালতে বিচারাধীন রয়েছে। এ মামলায় ২০জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিভাগীয় স্পেশাল পিপি অ্যাডভোকেট আহাদুজ্জামান।
নগরীতে পুলিশের উপর হামলা মামলায় গ্রেফতার তুহিনসহ ৪ আসামী জেলহাজতে
স্টাফ রিপোর্টার
জনসাধারণের চলাচলে বাধাঁ, পুলিশের কর্তব্য কাজে বাধা ও জখম করার মামলায় গ্রেফতার মহানগর বিএনপির নেতা ও যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিনসহ ৪জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার (৩১ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আবু সাঈদ শেখ আসামীদের আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইচডি তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। আসামীরা হলেন মহানগর বিএনপির নেতা, যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন (৪৫), রূপসা থানার দক্ষিণ নন্দনপুর গ্রামের মো. দুলাল খানের ছেলে রুবেল খান (২৫), শ্রীফলতলা গ্রামের আব্দুল রহমান শেখের ছেলে আমিরুল ইসলাম (৩১) ও দেবীপুর গ্রামের মৃত. মুনসুর শেখের ছেলে কবির শেখ (৪০)। এ মামলার এজহারভুক্ত অপর আসামীরা হলেন খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, মনিরুল হাসান বাপ্পি, এবাদুল হক রুবায়েত, মান্নান মিস্ত্রি, মাহবুব হাসান পিয়ারু, ইশতিয়াক হোসেন ইস্তি, মোস্তফা তুহিন, শামীম কবীর, মাসুদ সিদ্দিক, রবি, হেলাল আহমেদ সুমন, মেজবাহ উদ্দিন মিজু, একরামুল হক হেলাল, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, আবু তালেব, শফিকুল আলম হোসেন, গাইস, হেলাল হোসেন গাজী, জামাল হাওলাদারসহ অজ্ঞাত আরও ১৫০/১৭০ জন।
মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির পুর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য অনুমতি ছাড়াই নগরীর লোয়ার যশোর রোডস্থ ওয়েষ্টান ইন হোটেলের সামনে বিএনপির নেতাকর্মিরা লোহার রড, লাঠিসোটা, দেশিয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে মিছিল বের করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা সংগঠিত হয়ে পুলিশের হামলা চালায়। এতে এসআই উজ্জল সরকার, এএসআই অলিপ ঘোষ ও এএসআই অঞ্জন হালদার আহত হয়। এঘটনায় এসআই শাহনেওয়াজ বাদী হয়ে সাহারুজ্জামান মোর্ত্তজা ও শফিকুল আলম তুহিনসহ ২৪জনেরে নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০/১৭০ জনকে আসামী করে খুলনা থানায় মামলা দায়ের করেন যার নং-৪৯।
কেএমপির অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৩৭০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ১৯৬, রায়ের মহল দরবার শরিফ এলাকার মোল্লা ফিরোজ মাহমুদ এর ছেলে মোল্লা নাজমুস সাকিব (২৮) ও বাগেরহাট জেলা সদরের নাগের বাজার মাঝিঘাট এলাকার মৃত. মান্দার মল্লিকের ছেলে মো. মিন্টু মল্লিক (৩৮)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৩৭০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনাকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তোলা হবে : দোজা
ক্রীড়া প্রতিবেদক
নিয়মিত সব লিগের খেলা আয়োজন, জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে খুলনার প্রতিনিধিত্ব বাড়ানো, স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ মনোনীত দারা-শামীম-বাবলু-খুকুমনি-দোজা পরিষদ। আগামী ২ এপ্রিল জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে তারা বিজয়ী হলে খুলনাকে ক্রীড়া নগরী তথা স্পোর্টস সিটি হিসেবে দেশব্যাপী পরিচিত করে তোলা হবে। বুধবার (৩১ মার্চ) খুলনা প্রেসক্লাব মিলনায়তে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক প্রার্থী এসএম মোয়াজ্জেম রশিদী দোজা। সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে ১১ দফা ইশতেহার জানানো হয়।
নির্বাচিত হলে খুলনায় নিয়মিত সব খেলার আয়োজন করা হবে বলে জানানো হয়। নির্বাচনী ইশতেহার পাঠ করতে গিয়ে মোয়াজ্জেম রশিদী দোজা জানান, লিগের নামে আমরা কোন টুর্নামেন্ট আয়োজন করবো না। নতুন খেলোয়াড় তৈরীর জন্য নিজস্ব অর্থায়নে ও জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে নিয়মিত খেলোয়াড় প্রশিক্ষণও দেয়া হবে। স্পন্সর নিয়ে লিগে ক্লাবগুলোর অংশ গ্রহণে আর্থিক সহায়তা করা হবে বলেও ইশতেহারে জানানো হয়। খেলাধুলা আয়োজনের পাশাপাশি স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন করবে বলে জানান মোয়াজ্জেম রশিদী দোজা। পূর্ণাঙ্গ স্টেডিয়ামসহ সুইমিংপুল ও জিমনেসিয়াম নির্মানেরও উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। জাতীয় পর্যায়ে বিভিন্ন ফেডারেশনে খুলনার প্রতিনিধিত্ব বাড়ানো হবে, জাতীয় ইভেন্টের ভেন্যু হিসেবে খুলনাকে নেয়া হবে, মাঠ সমস্যারও স্থায়ী সমাধাণ করা হবে বলে জানানো হয়।
পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে সহ-সভাপতি প্রার্থী কাজী শামীম আহসান তাদের আমলে বিভিন্ন জাতীয় ইভেন্টে খুলনার সফলতা তুলে ধরে জানান, খুলনাকে খেলাধুলার নগরী হিসেবে আমরা গড়ে তুলবো। খুলনার খেলাধুলার ঐতিহ্য ধরে রাখতে যা যা করণীয় তা আমরা করবো।
এর আগে সংবাদ সম্মেলনের প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দেন সাধারাণ সম্পাদক প্রার্থী এসএম মোয়াজ্জেম রশিদী দোজা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেলের সহ-সভাপতি প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা, কাজী শামীম আহসান, মুস্তাফিজুর রহমান বাবলু, মামনুরা জাকির খুকুমনি, অতিরিক্ত সম্পাদক প্রার্থী শেখ হেমায়েত উল¬¬াহ, যুগ্ম সম্পাদক প্রার্থী জিএম রেজাউল ইসলাম, মোমতাজ আহম্মেদ তুহিন, কোষাধ্যক্ষ্য প্রার্থী হাসান জহির মুকুল, সদস্য প্রার্থী ফরহাদ নেওয়াজ সিমু, ইনামুল কবীর মুন্নু, মোল¬¬া খায়রুল ইসলাম, এসএম খালেদীন রশিদী সূকর্ন, মনোয়ার আলী মনু, মো. বেলাল হোসেন, কাজী নূর মোহাম্মদ, ফয়সাল আহমেদ পপা, মো. নাজমুল ইসলাম, তরিকুল ইসলাম, উপজেলার সংরক্ষিত সদস্য প্রার্থী খান নজরুল ইসলাম, মো. শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা সংরক্ষিত সদস্য ফারহানা আহমেদ প্রমুখ।
সোনালী ব্যাংক কর্মকতা (অবঃ) হুমায়ুন কবীরের ইন্তেকালে শোক
খবর বিজ্ঞপ্তি
সোনালী ব্যাংক লিমিটেড অবসরপ্রাপ্ত কর্মকর্তা/নির্বাহী ফোরাম খুলনা’র সদস্য, সোনালী ব্যাংক কর্মকর্তা (অবঃ) মো. হুমায়ুন কবীর (৭০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৩টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজিউন)। বুধবার (৩১ মার্চ) মাগরিব বাদ নগরীর বানরগাতি ইসলাম কমিশনার মোড়ে বায়তুল মেরাজ জামে মসজিদে নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফোরামের সভাপতি বেগম নাজমা সুলতানা, সহ-সভাপতি এস এম হাফিজুর রহমান, মো. আতিয়ার রহমান, সরদার ফরিদ আহমেদ, শাহজাহান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজী শহীদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হাসমত আলী, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খান ও আনোয়ারা বেগম, উপদেষ্টাম-লীর সদস্য মীর খবির উদ্দিন আহম্মদ, হারুন অর রশীদ খন্দকার, ড. শেখ গোলাম সাকলায়েন, আবু হোসেন শেখ, এ এম ফরহাদ হোসেন, জয়নাল আবেদীন, মানিক চন্দ্র ম-ল, সম্পাদকম-লীর সদস্য নজমল ইসলাম, এ এম ইউনুছ আলী, ইলিয়াস আলী মালঙ্গী, বেলায়েত হোসেন, প্রফুল্ল চন্দ্র ম-ল, হাবিবুল্লাহ খান, গোলাম রব্বানি, নৃপেন রায় চৌধুরী, শেখ আসাদুজ্জামান, সেকেন্দার হায়াত, মোদাচ্ছের হক, মুন্সী ইলিয়াচুর রহমান, আফজাল হোসেন খান, মতিয়ার রহমান খান বাবলু প্রমুখ।
খুলনায় গণপরিবহনে সরকারি নির্দেশনা মানছে না কেউ
স্টাফ রিপোর্টার
খুলনায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি ও ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনা মানছে না কেউ। কয়েকটি রুটে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হলেও সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে না যাত্রীদের। বাস-মিনিবাসে চালক, সহকারী ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক থাকলেও তা’ মানতে অনিহা দেখা দেখে। বুধবার খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে এসব চিত্র দেখা যায়। এতে করোনা ঝুকি বাড়ছে।
শরণখোলায় মাদরাসা ছাত্র কর্তৃক ষষ্ঠ শ্রেনীর হিন্দু ছাত্রী ধর্ষিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় মাদরাসা ছাত্র কর্তৃক হিন্দু সম্প্রদায়ের এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে। সে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। এ ঘটনায় বুধবার সকালে শরণখোলা থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিতা ওই ছাত্রী নানা বাড়ি থেকে লেখাপড়া করে। প্রতিবেশী বগী গ্রামের লিটন শেখের পুত্র সুন্দরবন বগী ইসলামিয়া দাখিল মাদরাসার ১০ শ্রেনীর ছাত্র সবুজ শেখ (১৫) তাকে বিভিন্ন সময় উত্যাক্ত করতো। এক পর্যায়ে মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ছাত্রী মামা বাড়ি থেকে নানা বাড়ি ফেরার সময় সবুজ শেখ ও তার তিন বন্ধু মিলে জোরপূর্বক পাশ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে তার মামি ঘর থেকে বেড়িয়ে এলে ধর্ষকরা দৌড়ে পালিয়ে যায়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, এ ঘটনায় মেয়েটির মামা বাদী হয়ে সবুজ শেখসহ অজ্ঞাত আরো দুই জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। বুধবার সকালে প্রধান আসামী সবুজ শেখকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে পুলিশি হেফাজতে ডাক্তারী পরীক্ষা করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শরণখোলায় স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় হাফছা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকাল ৮টার দিকে এঘটনা ঘটে। হাফছা উপজেলার গোলবুনিয়া গ্রামের মোঃ জলিল হাওলাদারের মেয়ে। সে আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার ১০ শ্রেনীর ছাত্রী। ধারনা করা হচ্ছে প্রেমগঠিত কারণে অভিমান করে হাফছা আত্মহত্যা করেছে।
হাফছার মা রিনা বেগম জানান, সকালে তার মেয়ে মোবাইল ফোনে কথা বলছিল। কথা বলা শেষ হলে সে আমাকে ডিম রুটি আনতে বাজারে পাঠায়। এরপর বাজার থেকে এসে দেখেন ঘরের আড়ার সাথে গলায় ওরনা পেঁচানো অবস্থায় হাফছার মৃত দেহ ঝুলছে। তার ধারনা কারো সাথে প্রেমগঠিত বিষয় নিয়ে মোবাইলে কথাকাটাকাটির এক পর্যায়ে অভিমান করে আত্মহত্যা করে হাফছা।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
নওয়াপাড়ায় সড়কে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি বাস জব্দ, অপর একটি বাসে জরিমানা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
করোনা ভাইরাসের প্রার্দূভাব বেড়ে যাওয়ায় শিল্প শহর নওয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ অভিযান চালানো হয়। করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে জনগণের মাঝে মাস্ক বিতরণ করাসহ দুটি যাত্রীবাহী বাস জব্দ ও অপর একটি বাসে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের নের্তৃত্বে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। পরে যশোরগামী (ঢাকা মোট্রা- ব- ১৪-৩৪৮২) ও (ঢাকা মেট্রো-জ- ১১-০৫৪৮) যাত্রবাহী বাসে অতিরিক্ত যাত্রী বহন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাস দুটি জব্দ করা হয়। পরে জব্দকৃত বাস নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া যশোরগামী অপর একটি বাসে (সিলেট-জ- ০৪-০১৯০) অতিরিক্ত যাত্রী বহনের দায়ে সড়ক পরিবহন আইনের ৭৬ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, ভূমি অফিসের কর্মকর্তা মাহামুদর রহমান, হাইওয়ে থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
বাগেরহাটে দরপত্র জমা দেওয়ায় ঠিকাদারের প্রতিনিধিকে মারধর, হাসপাতালে ভর্তি
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী উপজেলার খাসেরহাট বাজার ইজারার দরপত্র জমা দেওয়ায় গৌতম কুমার বিশ্বাস (২৯) নামের এক যুবককে মারধর করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওহিদুজ্জামান খলিফা।বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে চিতলমারী উপজেলা পরিষদ ভবনের সামনে এই ঘটনা ঘটে।পরবর্তীতে আহত গৌতম কুমার বিশ্বাসকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার স্বজনরা।
আহত গৌতম কুমার বিশ্বাস চিতলমারী উপজেলার খাসেরহাট এলাকার বিশ্বদেব বিশ্বাসের ছেলে।সে চরবানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঠিকাদার রনজিত কুমার বাড়ইয়ের পক্ষে খাসেরহাট বাজার ইজারার দরপত্র জমা দিয়ে ছিলেন।
এদিকে গৌতমকে মারধরের পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়ালের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে ওহিদুজ্জামান খলিফা। চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন প্রতিবাদ করলে তাকেও গালিগালাজ করে ওহিদুজ্জামান। এসময় চেয়ারম্যান নিজামের লোক ও ওহিদুজ্জামানের লোকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
আহত গৌতম কুমার বিশ্বাস বলেন, রনজিত কুমার বাড়ই শারীরিকভাবে অসুস্থ্য হওয়ায় আমি তার পক্ষে উপজেলা পরিষদে দরপত্রটি জমা দিতে আসি। যথারীতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রাখা টেন্ডার বাক্সে দরপত্র ফেলি। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওহিদুজ্জামান খলিফা ও তার ভাই মাসুদ খলিফা এবং সুকুমার ঘটক আমাকে উপজেলা চত্বরে বসে মারধর করে। আমাকে মারধর করতে করতে উপজেলা আওয়ামী লীগের অফিসে নিয়ে যায়। সেখানে কোদালের আছাড়ি ও বরফ ভাঙ্গা মুগুর দিয়ে আমাকে আবারও পিটায়।এক পর্যায়ে আমাকে আওয়ামী লীগের অফিসে ফেলে রেখে তারা চলে যায়।পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল বলেন, দরপত্র জমা দেওয়ায় পরিষদের বারান্দা থেকে ধরে নিয়ে গৌতম কুমার বিশ্বাস নামের এক যুবককে বেধরক মারধর করেছে ওহিদুজ্জামান খলিফা ও তার লোকেরা। পরবর্তীতে ওহিদুজ্জামান আমাকে উদ্যেশ্যমূলকভাবে গালিগালাজ শুরু করে। এসময় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন প্রতিবাদ করলে তাকেও গালিগালাজ করে ওহিদুজ্জামান।উপজেলা পরিষদের ভিতরে এধরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন বিষয়টি খুবই দুঃখ জনক।আমি এর সুষ্ঠ বিচার চাই।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওহিদুজ্জামান খলিফা বলেন, উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের সিদ্ধান্ত অনুযায়ী খাসেরহাট বাজারের দরপত্রটি স্থানীয়ভাবে সমঝোতা করে নেওয়ার কথা ছিল। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছিলাম। কিন্তু কাউকে না জানিয়ে উপজেলা চেয়ারম্যানের ইন্ধনে গৌতম কুমার বিশ্বাস দরপত্র জমা দিয়ে দেয়।এ কারণে আমি গৌতম বিশ্বাসকে দুটি চর দিয়েছি, এর বেশিকিছু ঘটেনি।
এদিকে দরপত্র সমঝোতার বিষয়টি মিথ্যা দাবি করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিজুষ কান্তি রায় বলেন, টেন্ডার সমঝোতার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যে কথা বলা হয়েছে তা সত্য নয়। উপজেলা আওয়ামী লীগের কোন নেতাকর্মী টেন্ডার সমঝোতার সাথে জড়িত নয়। আওয়ামী লীগকে বিতর্কিত করতে এসব কথা বলা হচ্ছে। একটি হাট-বাজারের দরপত্র নিয়ে যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, আমরা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কেউ থানায় কোন অভিযোগ করেনি।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী বলেন, আমার কার্যালয়ের মধ্যে তেমন কোন ঘটনা ঘটেনি। উপজেলা চত্বরে একটি মারধরের খবর শুনেছি। কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নিব।
যাত্রীবেশে চালককে অচেতন করে ইজিবাইক নিয়ে চম্পট
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় যাত্রীবেশে ইজিবাইকে চড়্ এেক প্রতারক চালককে অচেতন করে তার নতুন ইজিবাইকটি নিয়ে গেছে। পথচারিরা অচেতন ইজিবাইক চালক বাশি মোল্লাকে (৩৭) রাস্তা থেকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ভর্তি করেন। খবর পেয়ে মঙ্গলবার রাতে বাশি মোল্লার পরিবার হাসপাতালে যায়। বাশি মোল্লার বাড়ি উপজেলার গাওলা গ্রামে।
বাশি মোল্লার ছোট ভাই সাদ্দাম হোসেন বলেন, বড়ভাই জীবিকা নির্বাহের জন্য একটি নতুন ইজিবাইক কিনে মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন। যাত্রীবেশী দুইজন তাকে ৬০০ টাকা চুক্তিতে উপজেলার কাহালপুর থেকে ডাব নিয়ে আংরায় যায়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। বিকেলের দিকে আংরায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে মোল্লাহাট হাসপাতালে নিয়ে ভর্তি করে । মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবীর বলেন, ইজিবাইক চুরি ঘটনায় কেহ অভিযোগ নিয়ে থানায় আসেনি।
বাজেটে পোল্ট্রি খাদ্য, ঔষধ, যন্ত্রপাতি আমদানী ও উৎপাদনে শুল্ক প্রত্যাহার চায় প্রোল্ট্রি শিল্প মালিক সমিতি
খবর বিজ্ঞপ্তি
আসন্ন জাতীয় বাজেট ২০২১-২২ উত্তর সম্ভাবনাময় পোল্ট্রি শিল্প রক্ষায় খাদ্য, ঔষধ, যন্ত্রপাতি আমদানী, মুরগীর ডিম এবং মাংস উৎপাদন পর্যায়ে সকল প্রকার শুল্ক, ট্যাক্স-ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেনÑবিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির পক্ষে সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ্ ও কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন। এক বিবৃতি তাঁরা উল্লিখিত দাবিতে বলেন, ক্ষুধা-দারিদ্র্য বিমোচন, কর্ম-সংস্থান, স্বল্পমূল্যে নিরাপদ ও পুষ্টিকর ডিম ও মাংস তথা আমিষের যোগানদাতা খামারী ব্যবসায়ীরা ব্যাপক ভূমিকা ও অবদান রাখলেও বার বার তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুতরাং খামারীদের রক্ষায় সরকারের শুল্ক প্রত্যাহার এখন সময়ের দাবি। সাথে সাথে প্রত্যেক জেলায় পাইকারী ডিম, মুরগী ও দুধের বাজার স্থাপনেরও দাবি জানান নেতৃদ্বয়।
দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ বাম গণতান্ত্রিক জোটের সভায় নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির এক সভা আজ ৩১ মার্চ বুধবার বিকেল ৫টায় সিপিবি কার্যালয়ে বাম জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক খান, সিপিবি খুলনা জেলা সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ খুলনা জেলা সদস্য সনজিত ম-ল প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, চাল-ডাল-তেল, গ্যাস, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণ দিশেহারা হয়ে পড়ছে। সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে জিম্মি করে ফেলেছে অসাধু ব্যবসায়ীরা। বাজার মূল্যের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। প্রশাসনের কোনো কার্যক্রম দৃষ্টিগোচর হচ্ছে না। সামনেই রমযান মাস। আর রমযান এলেই ব্যবসায়ীদের পোয়া বারো এটা আমরা প্রতি বছরই দেখতে পাই। সরকারের আদেশ-নির্দেশ, অনুরোধ-উপরোধ কোনো কাজেই আসে না। আর এ থেকে পরিত্রাণ পেতে হলে জনগণকেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
হরিঢালীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে বসতঘর নির্মাণের অভিযোগ
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালীর গোয়ালডাঙ্গা গ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ফজলু গাজী উপজেলা নির্বাহী আদালতে প্রতিপক্ষ মফিজুর রহমান গং এর বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা একটি মামলা করেছেন। যার নং এম আর ২৪২/২০। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় ও উক্ত সম্পত্তিতে দখল ভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখতে থানা ওসিকে নির্দেশনা প্রদান করেন। কিন্তু প্রতিপক্ষ মফিজুর আদালতের নির্দেশ উপেক্ষা করে বসতঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
মামলার বিবরণে জানা যায়, মামলার প্রথম পক্ষ ফজলু গাজী মাহমুদকাটি মৌজায় বিআরএস ৫৪ নং খতিয়ানে ১.৬৮ একর জমিতে ১৩৫ হিস্যায় রেকর্ডীয় মালিক। এছাড়াও একই খতিয়ানের মালিক হাশেম আলী ও ফতেমা খাতুনের কাছ থেকে খরিদা সুত্রে ০৬ একর সহ .১৮২৫ একর জমি জহর আলী সরদারের নিকট থেকে খরিদা সুত্রে দখলপ্রাপ্ত হন। এমতাবস্থায় প্রতিপক্ষ মফিজুর রহমান গাজী মামলার প্রথম পক্ষ ফজলুর নিকট থেকে অন্য দাগে জমি খরিদ করলেও নালিশী দাগে জমি দখল শুরু করে। পরবর্তীতে দেখাযায়, নালিশী দাগের জমি তার দলীলভুক্ত হয়নি। অথচ সম্পূর্ণ গায়ের জোরে সেখানে বহিরাগত লোকজন নিয়ে পাকা ঘর নির্মান করছেন। ঘর নির্মানে বাঁধা দেয়ায় ফজলুর স্কুল পড়ুয়া দুকন্যা কাশমিরা (১৫) ও সাথী (১৭) সহ মাতা সাহিদা বেগমকে কয়েক দফায় বেধড়ক মারপিট করে এবং জীবননাশের হুমকি দেয় মফিজুর। ঘর নির্মান ও মারপিটের বিষয়ে হরিঢালী ক্যাম্প ইনচার্জ এস আই মনিরুজ্জামান হাজরাকে জানালে তিনি ঘটনাস্থলে আসলেও কোন কার্যকর পদক্ষেপ নেননি বলে জানান তারা।
এ বিষয়ে এস আই মনিরুজ্জামানের সাথে মুঠো ফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ভুক্তভোগী ফজলুর ও তার অসহায় পরিবার জীবনের নিরাপত্তা সহ গায়ের জোরে ঘর নির্মান বন্ধে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
কপিলমুনিতে একই রাতে নগত টাকা, স্বর্ণালংকারসহ ৫ জায়গায় দুর্ধর্ষ চুরি
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনি বাজারে একই রাতে ইউনিলিভার কোম্পানির পরিবেশক অফিসসহ ৫ জায়গায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা কোম্পানির অফিসের ক্যাশ ড্র’র ভেঙ্গে ৭ লাখ ৬৫ হাজার টাকা ও অন্যান্য জায়গায় রাখা টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার রাতে কপিলমুনি সদরের ৫ টি জায়গায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানাযায়, কপিলমুনি সদরের সাবেক গ্রামীণ ব্যাংকের সামনে অবস্থিত দ্বিতল ভবনের নীচতলায় ইউনিলিভার কোম্পানির পরিবেশক মেসার্স হাসান ব্রাদার্স এর অফিস। মঙ্গলবার গভীর রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা অফিসের প্রথম গেটের তালা ভেঙে, দ্বিতীয় গেটের তালা ও গ্রীল কেটে অফিসের ভিতরে প্রবেশ করে। এরপর ৩৫ জন সেলস্ ম্যানের ৩৫ টি ক্যাশ ড্র’র গুলি একে একে ভেঙ্গে ফেলে। সেখানে টাকা না পেয়ে অফিস ম্যানেজার আক্তারুজ্জামানের ক্যাশ ড্র’র ভেঙে ৭ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে অফিসের রক্ষিত সিসি ক্যামেরায় একজন উজ্জ্বল ফর্সা, মুখে দাঁড়ি সুদর্শন যুবককে ড্র’র ভাংগতে ও টাকা নেওয়ার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। তার গায়ে একটি ডোরাকাটা টি শার্ট পরা দেখা যায়। এর আগে চোরেরা স্থানীয় ভদ্র অটো রাইচ মিলের কাঠের দরজা ভেঙ্গে মিলের ভিতর প্রবেশ করে কাঁতারি ও একটি সেলাইরেন্স সহ ক্যাশ ড্র’র ভেঙে ৬২৫ টাকা নিয়ে যায়। মিলের পাশেই অবস্থিত মায়ের আশির্বাদ বানিজ্য ভান্ডারে টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশ ড্র’র ভেঙে ৩ হাজার টাকা নেয় তারা। এছাড়া বাজারের দক্ষিণ পার্শ্বে অবস্থিত রফিকুল বিশ্বাসের বসতঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ড্রেসিং টেবিলের ড্র’র ভেঙে রাখা স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এ সময় রফিকুল মৎস্য ঘেরে ও তার স্ত্রী পিত্রালয়ে গিয়েছিল বলে জানায় রফিকুল। একইভাবে কাঁকড়া ব্যাবসায়ী সিরাজুলের ক্যাশ ড্র’র ভেঙে ১৫ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। ধারনা করা হচ্ছে ভদ্র অটো রাইচ মিল থেকে নেয়া কাতারি, ও সেলাইরেন্স এ সব চুরির কাজে ব্যাবহার করেছে চোরেরা। তবে সিসি ক্যামেরার ফুটেজে দেখাযায় ইউনিলিভার অফিসে রাত ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ওই চোর চুরির কাজ সম্পাদন করে। এ বিষয়ে থানা ওসি এজাজ শফি জানান, চুরির এ ঘটনায় থানায় মামলা হবে। এবং চোর যেই হোক তাকে গ্রেপ্তার করা হবে।
খুলনায় বুধবার করোনা ভ্যাকসিন নিয়েছেন এক হাজার দুইশত ৫৮ জন
তথ্য বিবরণী
খুলনায় আজ (বুধবার)) মোট এক হাজার দুইশত ৫৮ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুইশত ৩১ জন এবং ছয়টি উপজেলায় মোট এক হাজার ২৭ জন। উপজেলাগুলোর মধ্যে দিঘলিয়া ৩৯ জন, ডুমুরিয়া সাতশত ২৮ জন, কয়রা ৮০ জন, পাইকগাছা একশত ৩০ জন, রূপসা ২০ জন এবং তেরখাদায় ৩০ জন টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ছয়শত ৪২ এবং মহিলা ছয়শত ১৬ জন।
এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৬৬ হাজার ছয়শত ৭৮ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৯৮ হাজার আটশত ৫৬ এবং মহিলা ৬৭ হাজার আটশত ২২ জন।
ইসলামী যুব আন্দোলন ১৬ ও ১৭ নং ওয়ার্ডের কমিটি গঠন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার, রাত্র ৯ টায় ইসলামী যুব আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার আওতাধীন ১৬ নং ওয়ার্ড শাখার ওয়ার্ড সম্মেলন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক মুহা. ইমরান হোসেন মিয়া। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক মুহা. শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি মুফতী ইমরান হুসাইন, ইসলামী যুব আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার সহ সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রাকিব। সম্মেলনে ২০২১-২০২২ শেষনের জন্য সভাপতিঃ মুন্সি বশির আহমাদ, সহ-সভাপতি : মাওঃ সাজিদুর রহমান, সাধারণ সম্পাদকঃ মোঃ আল-আমীন মীর, যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ হাসান আলী, সাংগঠনিক সম্পাদকঃ মোঃ আবু সাঈদ এর নাম ঘোষণা করেন।
৩০/০৩/২০২১ রোজ- মঙ্গলবার, রাত্র ৯ টায় ইসলামী যুব আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার আওতাধীন ১৭ নং ওয়ার্ড শাখার ওয়ার্ড সম্মেলন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর সাংগঠনিক সম্পাদক গাজী ফেরদাউস সুমন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি মুহা. নাজমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুষার, ইসলামী যুব আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহা. নাজমুল আহসান। সম্মেলনে ২০২১-২০২২ শেষনের জন্য সভাপতি ; মোহাম্মদ আরিফুল ইসলাম সহ-সভাপতি :মো বাদশা মীর, সাধারণ সম্পাদক; আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক; আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক; মোঃ সাগর মাহমুদ এর নাম ঘোষণা করেন।
রাস্তায় বিচালির হাট, ভোগান্তিতে পথচারীরা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরের নেহালপুর বাজারে প্রধান সড়ক দখল করে নিয়মিত বিচালির হাট বসছে। বিচালি ফেলে সড়কের দু’ধার দখল করায় ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। দীর্ঘদিন ধরে ঘটনাটি চলমান থাকলেও তা লাঘবে এগিয়ে আসছেন না কেউ। ভোগান্তি নিরসনে স্থানীয় ক্যাম্প পুলিশের পক্ষ থেকে একাধিকবার বাজার কমিটির নেতাদের সাথে কথা বলা হলেও পরিচালনা কমিটি কর্ণপাত করছেন না বলে অভিযোগ। সড়ক উন্মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।
সপ্তাহে সোম ও বৃহস্পতিবার নেহালপুর বাজারে হাট বসে। ওই দুইদিন বিকেল হলে উপজেলার বিভিন্ন এলাকার ২০-২৫জন বিচালি বিক্রেতা আলোমসাধু বোঝাই করে হাটে জড়ো হন। তারা নেহালপুর কলেজিয়েট স্কুল গেট থেকে উপ-স্বাস্থ্য কেন্দ্রের গেট পর্যন্ত রাস্তার দু’ধার দখলে নিয়ে গাড়ি দাঁড় করিয়ে এবং রাস্তায় বিচালি ফেলে কেনাবেচা করেন। পাইকার ও খুচরা বিচালি ক্রেতা বিক্রেতারা সেখানে জড়ো হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা।
পথচারী পৌরএলাকার তাহেরপুর গ্রামের এসএম তাজাম্মুল বলেন, নেহালপুর বাজারের বিচালি বিক্রেতারা রাস্তা দখল করে কেনাবেচা করছেন। অবিক্রি বিচালি আবার রাস্তার পাশে জড়ো করে রেখে যাচ্ছেন। ফলে চলাচলে খুব সমস্যা হচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
নেহালপুর ক্যাম্পের আইসি এসআই আতিকুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার বাজার কমিটির সাথে বসেছি। ওসি স্যারও কথা বলেছেন। কমিটি কোন সমাধান করছেন না।
নেহালপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান বলেন, কোন জায়গা না পাওয়ায় বিচালি বিক্রেতারা রাস্তার দু’ধার দখলে নিয়েছেন। হাটবারে চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।
খুলনায় অনলাইনে সাংবাদিকদের প্রশিক্ষণ পরিচিতি সভা
খবর বিজ্ঞপ্তিঃ
জাতীয় শুদ্ধাচার কৌশলের অঙ্গিকার পূরণের লক্ষ্যে অনলাইনে সাংবাদিকদের প্রশিক্ষণ পরিচিতি সভা গতকাল (বুধবার) বেলা ১২টায় সুশাসনের জন্য নাগরিক সুজনের শেরে বাংলারোড আমতলা মোড়স্থ অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, অংশ নেন প্রজেক্টের কর্মকর্তা সত্যজিৎ দে নাথ, বাংলা ট্রিবিউনের খুলনার প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্লা, কালের কন্ঠের খুলনার স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপ্পী, দৈনিক কালবেলার খুলনা প্রতিনিধি রিতারাণী, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন ও সময়ের খবরের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম নুর। সুজন ও এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। এ প্রশিক্ষণে প্রতি জেলা থেকে চারজন করে ৬১ জেলার গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করবেন। এছাড়া গণমাধ্যম কর্মীদের সাথে সমন্বয় করার জন্য প্রতি জেলা থেকে একজন করে মোট ৬১জন সমন্বয়কারী থাকবেন।
পাইকগাছায় সোলাদানার পাটকেলপোতার শিবসা নদীর তীরে ব্যাপক ভাঙ্গন : আতংকে এলাকাবাসী
বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছার সোলাদানা ইউনিয়নের পাটকেলপোতা সোনা বাড়ি এনপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিবসা নদীর তীরে আবারো ভাঙ্গন দেখা দিয়েছে। যেকোন মুহুর্তে শিবসা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী। বুধবার সকালে আকস্মিক এ ভাঙ্গন দেখা দেয়। গত আম্ফানে এ এলাকায় ভয়াবহ ভাঙ্গনের কারণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। সরকারি অর্থায়ন ও ব্যক্তিগত উদ্যোগে বিকল্প বাঁধ দেয়া হয়। যেখানে আবারো বুধবার এ ভাঙ্গন দেখা দিয়েছে বলে স্থানীয় আব্দুল্লাহ আল-মামুন জানান। পানি উন্নয়ন বোর্ডের এস.ও ফরিদ উদ্দীন জানান, হঠাৎ করে পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে প্রায় দুই ফুট পানি নদীতে বৃদ্ধি পাওয়ায় এ ভাঙ্গন দেখা দিয়েছে।
মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজের উদ্ধার ও মার্কিং কাজ শুরু হয়নি এখনও
মোংলা প্রতিনিধি
মোংলা বন্দরের পশুর নদীতে প্রায় ৪শ মেট্টিক টন কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ এম,ভি ইফসিয়া মাহিনের উদ্ধার কাজ শুরু হয়নি এখনও। এছাড়া এখনও পর্যন্ত ডুবন্ত জাহাজের ঘটনাস্থলে মার্কিং স্থাপনের কাজও শুরু হয়নি। ফলে ওই নৌপথ দিয়ে অভ্যন্তরীণ ছোট-বড় বিভিন্ন ধরণের নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, মুল চ্যানেল থেকে প্রায় আড়াই’শ মিটার বাহিরে পশ্চিমে দিকে কার্গো জাহাজটি ডুবেছে। এর ফলে বন্দর চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে।
মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত একটি বিদেশী জাহাজ থেকে কয়লা বোঝাই করে এম,ভি ইফসিয়া মাহিন নামক কার্গো জাহাজটি যশোরের নওয়াপাড়ায় যাওয়ার উদ্দেশ্যে পশুর চ্যানেলের বানাশীন্তা বাজার বয়ায় অবস্থান করছিল। মঙ্গবার সেখানে থাকা অবস্থায় প্রচন্ড ¯্রােতে ওই বয়া থেকে সকল জাহাজের রশি ছিড়ে যায়। এরপর জাহাজগুলো দুর্ঘটনা এড়াতে নিরাপদে সরে যাওয়ার সময় একটি জাহাজের সাথে ধাক্কা লাগে এম,ভি ইফসিয়া মাহিন জাহাজের। এতে জাহাজের বাম পাশের হ্যাচ ফেটে যায়। এরপর জাহাজটি ভাসতে ভাসতে পশুর নদীর কাটাখালী অর্থাৎ বন্দর জেটির পশ্চিম পাশে ডুবে যায়। ডুবে যাওয়া ওই জাহাজটি উদ্ধার ও ডুবন্ত জাহাজ এলাকায় মাকিং স্থাপনের কাজ শুরু করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে এরও প্রায় এক মাস আগে পশুর নদীর কানাইনগর এলাকায় কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজটি এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন বলেন, পশুর নদীর কাটাখালী এলাকায় মঙ্গলবার ডুবে যাওয়া কার্গো জাহাজটির স্থলে বুধবার মার্কিং স্থাপন করা হবে। প্রচন্ড ¯্রােতের কারণে মঙ্গলবার বিকেলে মাকির্ং স্থাপন করা সম্ভব হয়নি। এছাড়া কার্গো জাহাজটি উদ্ধারে মালিকপক্ষকে ১৫ দিনের সময় বেঁধে নিদের্শনা দেয়া হয়েছে। মালিকপক্ষ চেষ্টা করছেন ডুবন্ত জাহাজ উদ্ধারে প্রয়োজনীয় উদ্ধারকারী সরঞ্জামাদী সংগ্রহ করে কাজে নেমে পড়তে। তাদেরকে সহায়তায় জন্য বন্দর কর্তৃপক্ষও চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে এক মাস আগে গত ২৮ ফেব্রুয়ারী মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকায় ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজ উদ্ধার সম্পর্কে হারবার মাষ্টার বলেন, এখন পর্যন্ত জাহাজটির উদ্ধারের অর্ধেক কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে এ কাজ করতে গিয়ে দুইটি উদ্ধারকারী দল ব্যর্থ হয়ে চলে গেছে। এখন তৃতীয় দল কাজ করছে। পানির প্রচন্ড ¯্রােতের কারণে কাজ বিলম্ব হচ্ছে, আশা করছি অল্প সময়ের মধ্যে বাকী কাজ সম্পন্ন হলে ডুবন্তু ওই জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে।
রমযানের পূর্বে বদলী, দৈনিক ভিত্তিক শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবী জানিয়েছেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় অস্থায়ী কার্যালয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের এক সভা সংগঠনের সদস্য সচিব এস এ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চেীধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সিপিবি জেলা সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত ম-ল, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, বদলী শ্রমিকনেতা শামসেদ আলম শমশের, আঃ রাজ্জাক তালুকদার প্রমুখ। বক্তারা, পবিত্র রমযানের পূর্বে রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলী ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের বকেয়া সমুদয় মজুরী প্রদান করার এবং অবিলম্বে পাটকল চালু ও আধুনিকায়ন করার জোর দাবী জানান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করেন।
ঝিনাইদহে কবি সুকান্ত মোড়’র নাম করণের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ পৌরসভার আদর্শপাড়ার একটি এলাকার নাম কচাতলা মোড় নাম পরিবর্তন করে কবি সুকান্ত মোড় নাম করণ করা হয়েছে। ঝিনাইদহ পৌরসভার বাস্তবায়নে বুধবার সন্ধায় কবি সুকান্ত মোড় নাম করণের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মনজুর পারভেজ তুষার, আওয়ামীলীগ নেতা হায়দার আলী, মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর পরিচালক শাহিনুর আলম লিটন ও আওয়ামীলীগ নেতা সাগর রহমানসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে এই মোড়টির নাম ছিল কচাতলা মোড়, যা দৃষ্টিকটু দেখাতো। তাই এই মোড়ের নাম পরিবর্তন করে কবি সুকান্ত মোড় নাম করণ করা হয়।
মোড়েলগঞ্জে পুটিখালীতে নৌকা প্রতিকের দুই কর্মী গুরুত্বর আহত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আব্দুর রাজ্জাক শেখ-এর দুই কর্মীকে আহত করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। রবিবার বিকেলে ইউনিয়নের ভাটখালী গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। এ সহিংসতায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আব্দুর রাজ্জাক শেখের কর্মী ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নাসির শেখ (৪২) ও শ্রমীক লীগ নেতা এরশাদুল হাওলাদার (২৫) গুরুত্বর আহত হয়েছে। আহতরা মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে আব্দুর রাজ্জাক শেখ বলেন, পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে নৌকা লিফলেট বিতরণ করছিলো স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমার দুই কর্মীর ওপর চড়াও হয় এতে দুই কর্মী আহত হয়। এ ঘটনায় সোমবার মোড়েলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
চৌগাছায় ইঁদুরের উৎপাতে বোরো ধানের ফলন বিপর্যয়ের শংকা
যশোর অফিস
যশোরের চৌগাছায় চলতি মৌসুমে মাঠের পর মাঠ বোরো ধান ইঁদুরে কেটে সাবাড় করে দিচ্ছি বলে খবর পাওয়া গেছে। ধানে থোড় আসার সাথে সাথে ইঁদুরের উৎপাত শুরু হয় যা এখনও চলমান আছে। কোন কিছুতেই ইঁদুরকে থামনো যাচ্ছে না, ফলে ধানের ফলন নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
চৌগাছা উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভাতে এ বছর রেকর্ড পরিমান বোরো ধানের চাষ হয়েছে। ধান রোপনের পর হতে এ পর্যন্ত কোন বৃষ্টিপাত না হলেও আবহাওয়া কৃষকের অনুকুলে থাকায় বাম্পার ফলনের আশায় কৃষক বুক বেঁধেছে। কিন্তু কৃষকের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত করেছে ইঁদুর। অধিকাংশ এলাকায় বোরো ধানের জমিতে ইঁদুরের উৎপাত বেড়ে চরম ভাবে বেড়ে গেছে। দলবদ্ধ ইঁদুর ধান ক্ষেতের মাঝে যেয়ে থোড় আসা দান কেটে ফেলছে। কৃষকরা ইঁদুর নিধোনে নানা ধরনের ফাঁদ পেতেও কোন কাজ হচ্ছে না। প্রতি দিনই ধান কেটে নষ্ট করায় কাংখিত ফলন নিয়ে মহাদুঃশ্চিন্তায় ভুক্তভোগীরা।
গতকাল আন্দারকোটা, হাজরাখানা, স্বরুপদাহ, খড়িঞ্চা নওদাপাড়া, বাজেখড়িঞ্চা সহ বেশ কিছু মাঠে যেয়ে দেখা যায় কৃষক ইঁদুরের কবল হতে ধান রক্ষায় নানা ধরনের কাজে ব্যস্ত। এ সময় কথা হয় খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে কৃষক শফি উদ্দিনের সাথে। তিনি বলেন, প্রতি রাতেই ইঁদুর ধান কেটে নষ্ট করছে। নানা ধরনের পদক্ষেপ নিয়েও কোন কাজে আসছে না। এ বছর তিনি অনেক কষ্টে ২ বিঘা জমিতে সুভললতা ধানের চাষ করেছেন। এখন ধানে শীষ বের হওয়া শুরু করেছে কিন্তু গত ৪/৫ দিন ধরে ইঁদুরে ধান কেটে চরম ভাবে নষ্ট করে দিচ্ছে। সব ধরনের কায়দা কানুন করেও ইঁদুর থেকে ধান রক্ষা করা যাচ্ছে না। ওই মাঠে কৃষক জালাল উদ্দিন ৩ বিঘা, রমজান আলী ৩ বিঘা, হাশেম আলী ২ বিঘা, গোলাম বিশ্বাস ৪ বিঘা, মশিয়ার রহমান ২৫ কাটা, আব্দুল্লাহ আল মামুন ৪ বিঘা, মুক্তর আলী ২ বিঘা, আকবর আলী ২ বিঘা, আতিয়ার রহমান ৩ বিঘা, মিজানুর রহমান ২ বিঘাসহ অধিকাংশ কৃষকের জমির ধান ইঁদুরে কেটে নষ্ট করেছে।
ভুক্তভোগী কৃষকরা জানান, বিলের মাঝখানে জমি সেখানেও ইঁদুরে ধান কাটছে। জমির আইলে বা উঁচু কোথাও ইঁদুরের গর্ত বা ইঁদুর থাকার কোন জায়গা না থাকলেও জমির মাঝখানে যেয়ে তারা ধান কাটছে। এখন অধিকাংশ জমির ধানে থোড় এসেছে। এই সময় ধানের গাছ নরম ও মিষ্টি হয় সে কারনে ইঁদুর ধান গাছ কেটে নরম অংশ খেয়ে ফেলছে।
কৃষক শফিউদ্দিন জানান, ইঁদুরের কবল হতে ধান রক্ষায় গ্যাস ট্যাবলেট ও মাছ ভাজি করে ইঁদুর মারা ওষুধ মিশিয়ে জমিতে রেখে আসলেও তা খাচ্ছে না। রাত এলেই নির্বিচারে ধান কেটে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রইচউদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন এলাকা হতে এ ধরনের খবর আমাদের কাছে আসছে। সংশ্লিষ্ঠ এলাকার ফিল্ড অফিসাররা কৃষকদের সাথে কথা বলছেন। তবে ইঁদুর বুদ্ধি সম্পন্ন একটি প্রাণী। দীর্ঘ মেয়াদী পদ্ধতি অবলম্বন করে সকলের প্রচেষ্টায় ইঁদুর নিধোন করতে হবে। বর্তমানে ধান ক্ষেতে পলেথিন বেঁধে ও ওষুধ দিয়ে ইঁদুরের কবল থেকে ধানকে রক্ষায় কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
যশোরে আরো ২৩ করোনা রোগী শনাক্ত
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আজ বুধবার আরো ২৫ নমুনা করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর জেলারই রয়েছে ২৩টি নমুনা।
গেল কয়েকদিন সারা দেশের মতো যশোর অঞ্চলেও করোনা সংক্রমণের উচ্চহার লক্ষ্য করা যাচ্ছে। গত সোমবার যবিপ্রবি ল্যাবে পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে ২৩টি এবং শুক্রবার ১২টি নমুনা করোনা পজেটিভ বলে শনাক্ত হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে সংগ্রহ করা মোট ১৯৬টি নমুনা মঙ্গলবার রাতে তাদের ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭১টি নেগেটিভ ফল দেয়।
এদিন যশোর জেলার মোট ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩টি নমুনা পজেটিভ ফল দেয়। আর নড়াইলের ২৮ ও মাগুরার ১৮টি নমুনা পরীক্ষা করে একটি করে পজেটিভ পাওয়া যায়।
পরীক্ষার ফলাফল যথাসময়ে সংশি¬ষ্ট তিন জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে, স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী মঙ্গলবার বেলা একটা পর্যন্ত যশোর জেলায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ছিল পাঁচ হাজার ৮৮। এদের মধ্যে চার হাজার ৮১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৬১ জন। চিকিৎসাধীন আছেন ২০৯ জন।
র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরুর পর (৫ ডিসেম্বর ২০২০ থেকে) গতকাল দুপুর পর্যন্ত যশোর জেলার মোট ৭৭৫ জনকে এই পরীক্ষার আওতায় আনা হয়েছে। এদের মধ্যে ১১০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন করোনা থেকে রক্ষা পেতে মানুষজনকে যথাসম্ভব ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন।
যশোরে ফেনসিডিলসহ আইনজীবী আটক
যশোর অফিস
যশোরের বাঘারপাড়ায় ফেনসিডিলসহ মিজানুর রহমান বিপ্লব (৪৮) নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। আটক আইনজীবী যশোর শহরের খড়কী ষ্টেডিয়ামপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে। সম্প্রতি অন্য একটি মাদক মামলায় তিনি জামিনে বের হয়েছেন।
মঙ্গলবার (৩০ মার্চ) রাতে ববাঘারপাড়ার উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপনে খবর আসে খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন তেলীধান্যপুড়ায় ফেনসিডিল ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন খবরে খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক রাশেদ সরদার সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি ঠিক পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সরা মিজানুর রহমান বিপ¬বকে আটক করে। এ সময় তার জিন্স প্যান্টের পকেট থেকে চার বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন বলেন, মিজানুর রহমান বিপ¬ব সমিতির তালিকাভূক্ত একজন আইনজীবী। তবে সম্প্রতি বিভিন্ন অভিযোগে তাকে সমিতি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কয়েকদিন আগে সে (বিপ্লব) একটি মাদক মামলায় জামিনে বের হয়েছে বলে শুনেছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক সজল কুমার বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আইনজীবীর বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
যশোরে মোটর সাইকেল চুরি : মামলা
যশোর অফিস
সদর উপজেলার খোলাডাঙ্গা গাজী পাড়া গ্রামের একটি বাড়ির বারান্দার গ্রীল কেটে রাতে মোটর সাইকেল চুরির ২০দিন পর কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা চোর উল্লেখ করে সোহেল হোসেন বাদি হয়ে সোমবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা করেন।
সোহেল হোসেন মামলায় উল্লেখ করেন,গত ৯ মার্চ রাতে তার নামে ক্রয়কৃত সুজুকী জিক্সআরএসএফ (যশোর ল-১২-০৩৭১) মোটর সাইকেল বাড়ির বারান্দায় তালাবদ্ধ করে বারান্দার ক্লবসিবল গেট তালাবদ্ধ করে রাখে। পরের দিন ১০ মার্চ ভোর ৫ টায় ঘুম থেকে উঠে দেখে বারান্দায় রাখা মোটর সাইকেলটি নেই। সংঘবদ্ধ চোরেরা বারান্দার গ্রীলের তালা কেটে ভিতরে প্রবেশ করে মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করার পর থানার এসআই কামাল হোসেন প্রাথমিকভাবে তদন্ত করে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে ২০দিন পর মামলা হিসেবে নথিভূক্ত করেন।
যশোরে ফেনসিডিলসহ নারী গ্রেফতার
প্রজন্ম রিপোর্ট
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা শহরের শংকরপুর জমাদ্দার পাড়াস্থ ফাতেমা খাতুন সিমার বাড়িতে অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় সিমা খাতুনকে গ্রেফতার করেছে। তিনি শহেরর শংকরপুর ইসহাক সড়কের পূর্বাংশ ৮২/ শংকরপুর এলাকার হাফিজুর রহমানের মেয়ে। এঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে,সোমবার ২৯ মার্চ বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের একটি চৌকসদল গোপন সূত্রে খবর পেয়ে ফাতেমা খাতুন সিমার বাড়িতে অভিযান চালায়। সিমা পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার ঘরের মেঝেতে বাজার করা ব্যাগের মধ্যে রাখা ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
দাকোপে মতুয়া সম্মেলন ও আলোচনা সভা।
দাকোপ (খুলনা) প্রতিনিধি
দাকোপে ২দিন ব্যাপি ২৬তম মতুয়া মহা সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৪টায় চালনা পৌরসভার বৌমার গাছতলাস্থ উপজেলা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির সভাপতি সমর বিশ^াসের সভাপতিত্বে ও অমলেন্দু রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন মতুয়া মহা সংঘের সাবেক মহা সচিব রতন কুমার মিত্র, প্রশান্ত কুমার হালদার, অধ্যাপক অনুপম টিকাদার, মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস গোসাই, চালনা পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অতিন মন্ডল, কিশোর কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সুজন গোসাই, শ্যামল বিশ^াস প্রমুখ। সম্মেলনে ৩০টি মতুয়া দল অংশ গ্রহন করেন।
সোনালী ব্যাংক কর্মকতা (অবঃ) মোঃ হুমায়ুন কবীরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
সোনালী ব্যাংক লিমিটেড অবসরপ্রাপ্ত কর্মকর্তা/নির্বাহী ফোরাম, খুলনা’র সদস্য, সোনালী ব্যাংক কর্মকর্তা (অবঃ) মোঃ হুমায়ুন কবীর (৭০) বার্ধক্যজনিত কারণে গতকাল ৩০ মার্চ রাত ৩টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজিউন)। আজ মাগরিব বাদ ইসলাম কমিশনার মোড়ে বায়তুল মেরাজ জামে মসজিদে নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেনÑফোরামের সভাপতি বেগম নাজমা সুলতানা, সহ-সভাপতি এস এম হাফিজুর রহমান, মোঃ আতিয়ার রহমান, সরদার ফরিদ আহমেদ, শাহজাহান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজী শহীদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খান ও আনোয়ারা বেগম, উপদেষ্টাম-লীর সদস্য মীর খবির উদ্দিন আহম্মদ, হারুন অর রশীদ খন্দকার, ড. শেখ গোলাম সাকলায়েন, আবু হোসেন শেখ, এ এম ফরহাদ হোসেন, জয়নাল আবেদীন, মানিক চন্দ্র ম-ল, সম্পাদকম-লীর সদস্য নজমল ইসলাম, এ এম ইউনুছ আলী, ইলিয়াস আলী মালঙ্গী, বেলায়েত হোসেন, প্রফুল্ল চন্দ্র ম-ল, হাবিবুল্লাহ খান, গোলাম রব্বানি, নৃপেন রায়চৌধুরী, শেখ আসাদুজ্জামান, সেকেন্দার হায়াত, মোদাচ্ছের হক, মুন্সী ইলিয়াচুর রহমান, আফজাল হোসেন খান, মতিয়ার রহমান খান বাবলু প্রমুখ।
ফকিরহাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে বুধবার বেলা ১১টায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাস, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, অফিসার্স ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.অসিম কুমার সমাদ্দার, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মোঃ রেজাউল করিম ফকির, কাজী মোঃ মহসীন,এ্যাড: হিটলার গোলদার, মোঃ ইউনুস আলী শেখ প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক ও নির্বাচনী সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা করা হয়।
ফকিরহাটে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এমডি সেলিম রেজার নির্বাচনী উঠান বৈঠক ৫নং জাড়িয়া মাইট কুমরা ওর্য়াডের হাজামপাড়া মোড়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এমডি সেলিম রেজা। ওর্য়াড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাহম্মুদ মোড়লের সভাপতিত্বে ও ওয়ার্ড আ,লীগের সাধারন সম্পাদক মোঃ আরিফ শেখ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, ওর্য়াড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুনসুর খান, শ্রমিকলীগ নেতা আফছার আলী খান, ইউপি সদস্য ফিরোজ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রেজা, শ্রমিকলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ ও মনিরুজ্জামান মনি প্রমুখ। তাঁরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
ফকিরহাটে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-১
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌভোগ পশ্চিমপাড়া এলাকায় দুই সাধারন সদস্য পদপ্রাথীর সমর্থকদের মাধ্যে মৃদু সংঘর্ষের ঘটনায় আয়নুল শিকদার (২২) নামের এসজন আহত হয়েছে। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে মৌভোগ পশ্চিমপাড়ার শাফিউল্লাহ শিকদারের পুত্র। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাধারন সদস্য পদপ্রার্থী মো: জাহাঙ্গির হোসেন (টিউবওয়েল) এর কয়েকজন সমর্থকদের সাথে সাধারন সদস্য প্রার্থী সৌখিন শিকাদার (মোরগ) এর সমর্থকদের বাকবিতন্ডার একপর্যায়ে মৃদু সংঘর্ষের ঘটনায় আয়নুল শিকদার আহত হয়। আহত পক্ষের দাবী তাকে টিউবওয়েল প্রতীকের সমর্থক ফারুক শিকদার সহ ২/৩জন মিলে মারপিট করে আহত করেছে। এদিকে এ ব্যাপারে ইউপি সদস্য প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য জাহাঙ্গির হোসেন জানান, খবর পেয়ে তিনি সেখানে উপস্থিত হন। ঘটনার সময় তিনি ছিলেন না বলে দাবী করেন। যে কারনে সেখানে কি ঘটেছে তিনি সঠিকভাবে বলতে পারেনি।
২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পিতার মৃত্যুতে শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর ২৭নং ওয়ার্ডের সভাপতি ফেরদৌস হোসেন লাবুর পিতা মোঃ শহীদুল্লাহ গতকাল ৩০ মার্চ মঙ্গলবার বেলা ১১:৩০টায় মিস্ত্রীপাড়াস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑখুলনা মহানগর জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শ্রমিকনেতা খন্দকার রফিকুল ইসলাম, মহানগর ২৭নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি এস এম ইনসান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, শ্রমিকনেতা আব্দুল আওয়াল, হাবিল খন্দকার, অমল ম-ল, লিটন শিকদার, শামীম হোসেন প্রমুখ।
দেবহাটার নাংলা ঘোনা পাড়ায় শিক্ষক রফিকুল ইসলাম এর দাফন সম্পন্ন”
কে এম রেজাউল করিম দেবহাটা
সকলকে কান্নার সাগরে ভাসিয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে সখীপুর আলিম মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম (৪৮) এর।
প্রাপ্ত তথ্যানুযায়ী, দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধি ল্যান্স ক্যান্সারে ভোগার পর ঢাকা বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মার্চ সকাল আনু: ১০.৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নাংলা ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা ও নলতা হাইস্কুলের প্রয়াত সিনিয়র শিক্ষক মরহুম আব্দুল আজিজ এর ৩য় পুত্র মো. রফিকুল ইসলাম রফিক। মৃত্যুকালে তিনি মা, সোহান নামক একমাত্র পুত্র, স্ত্রী, ভাই, বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৩১ মার্চ বুধবার সকাল পৌনে ১০ টায় গ্রামের বাড়ীতে মরহুম রফিকুল ইসলাম শিক্ষক এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ঘোনাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো. আবুল বাসার এর সঞ্চালনায় নামাজে জানাজা পরিচালনা করেন
নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো.আবু সাঈদ।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা রাখেন মরহুমের বড় ভাই ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রাণিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক মো. আজহারুল ইসলাম, মরহুমের একমাত্র সন্তান সোহান ও সখীপুর আলিম মাদ্রাসার প্রভাষক মো: তবিবুর রহমান।
নামাজে জানাযায় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো. মুজিবর রহমান, মরহুমের ভাই শহিদুল ইসলাম, অহিদুল ইসলাম, মিজানুর রহমান সহ অন্যান্য আত্মীয়-স্বজন, বিএনপি নেতা মহিউদ্দিন সিদ্দিকী, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক মো. মইনুদ্দিন খান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক প্রভাষক আবু তালেব মোল্লা, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, সাবেক কর্মকর্তা আলহাজ্জ ডা.আকবর হোসেন, নলতা আহ্ছানিয়া দারুল-উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল্লাহ হাবীবি, নলতা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু মূসা, দেবহাটা উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ্বাস,সরকারি কেবিএ কলেজের প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন), প্রভাষক শাহজাহান কবীর, মো. আবু তালেব, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার প্রধান মুফতি মো. আক্তারুজ্জামান, নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এনামুল হক বাবলু, সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম, নলতা ইউপি সদস্য মো. হারুন-অর রশিদ, আলহাজ্জ আনছার আলী, থানার বশির আহমেদ, নজরুল ইসলাম, আলতাফ হোসেন, রুবেল হোসেন, ফয়সাল আহাদ, রাফসান বুলবুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজকর্মী, প্রতিবেশী সহ নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ।
টাঙ্গাইল কালচারাল অফিসার হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে ঝিনাইদহ শিল্পকলা একাডেমীর সামনে এ কর্মসূচীর আয়োজন করে জেলা কালচারাল অফিস। এতে ব্যানার ফেস্টুন নিয়ে কালচারাল অফিসের কর্মচারী, প্রশিক্ষক, শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
কর্মসূচীতে একাত্বতা ঘোষনা করেন এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা শিল্পকলা একাডেমীর এডহক কমিটির সদস্য অশোক ধর, একরামুল হক লিকু, সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, দেশীয় সাংস্কৃতির চর্চা, লালন ও বিকাশের লক্ষ্যে ১৯৭৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাংস্কৃতিক কর্মকান্ডে অভিজ্ঞতাসম্পন্ন মেধাবীরা এদেশের শিল্প-সংস্কৃতিকে ভালবেসে এই চাকুরীতে আসেন। মেধাবী এই সন্তান খন্দকার রেদওয়ানা ইসলামমে নিমর্মভাবে হত্যা করা হয়েছে। এই ধরনের ঘৃণ্য কর্মকান্ডের প্রতিবাদ জানাচ্ছি। এর সাথে জড়িতদের দ্রুত শাস্তি হওয়া প্রয়োজন। সেই সাথে দেশের শিল্প সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এই কর্মকর্তাদের নিরাপত্তা ও চাকুরীর সুষ্ঠু পরিবেশ বজায় রাখা প্রয়োজন।
উল্লেখ্য, গত ২৭ মার্চ বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি হাসপাতালের একটি ভিআইপি কক্ষ থেকে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামের লাশ উদ্ধার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
তালায় অপহরণের দুই দিন পর একাদশ শ্রেণীর ছাত্রী পপি উদ্ধার
ইলিয়াস হোসেন, তালা
সাতক্ষীরা তালায় অপহরণের দুই দিন পর একাদশ শ্রেণীর ছাত্রী পপি খাতুনকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অপহৃত উপজেলা ফলেয়া গ্রামে থেকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফলেয়া গ্রামে রামপ্রসাদ বসাকের ছেলে শুভ বসাকে (১৮) গ্রেফতার করা হয়। এ ঘটনায় তালা থানায় মামলা হয়েছে।
এজাহারে বলা হয়, সাতক্ষীরা তালা উপজেলায় ফলেয়া গ্রামে রামপ্রসাদ বসাকের ছেলে শুভ বসাক একই এলাকার করিম বিশ^াসের মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী পপি খাতুনকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো।
গত ২৫ মার্চ তার ভগ্নিপতি বাড়িতে জিয়লানলতা গ্রামে বেড়াতে যায় পপি খাতুন । ২৮ মার্চ বিকালে বাড়িতে ফেরার পথে তালা থানার অর্ন্তগত রহিমাবাদ প্রাইমারী স্কুলে এলাকায় পৌছালে শুভ বসাকগংরা জোরপূর্বক ভাবে তার ইচ্ছার বিরুদ্ধে মুখ বেঁধে মাইক্রোতে তুলে নিয়ে যায়। পরবতীতে ৩০ মার্চ তালা থানায় পপির ভাই আলামিন বিশ্বাস মামলা দায়ের করেন। যার নং-১০ তারিখ ৩০.০৩.২০২১ইং।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহরণের অভিযোগে গ্রেপ্তার শুভ বসাকে বুধবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আশাশুনির সদরে ভাঙ্গন রোধ না হওয়ায় নতুন ২ গ্রামসহ ৫ গ্রাম প্লাবিত
আশাশুনি প্রতিনিধি
নদীর জোয়ারের পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে ও ওভার ফ্লো হয়ে আশাশুনি উপজেলার ৪ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানি ঢোকা ও সদর ইউনিয়নে রিং বাঁধ ভেঙ্গে লোনা পানি ভেতরে প্রবেশ অব্যাহত থাকায় নতুন করে আরো ৩ গ্রামসহ মোট ৫ গ্রাম প্লাবিত হয়েছে। সদরে দয়ারঘাটে ৫টি পয়েন্টে ভেঙ্গে যাওয়া রিং বাঁধের ৩টি পয়েন্টে আটকানো সম্ভব হলেও এখনো দু’টি পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক নতুন এলাকা প্লাবিত হয়ে চলেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার ও এসও গোলাম বাপ্পী জানান, বিগত সুপার সাইক্লোন আম্ফানে আশাশুনিতে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধি পেয়ে ৩.৪০ সেঃমিঃ বৃদ্ধি পেয়েছিল। মঙ্গলবার সেখানে আরও বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাউবো’র বেড়ী বাঁধ উপচে ভিতরে পানি ঢুকেছিল। বুধবার দুপুরের খোলপেটুয়া নদীর জোয়ারে পানি মঙ্গলবারের তুলনায় আরো কমপক্ষে ১০-১২ সেঃমিঃ বৃদ্ধি পেয়ে ৩.৫৪ সেঃমিঃ বৃদ্ধি পাওয়ায় রিং বাঁধ টিকতে পারেনি। সরেজমিন গিয়ে দেখা গেছে, আশাশুনি টু দয়ারঘাট মেইন সড়কে রিং বাঁধের পূর্বের ভাঙ্গনকৃত ৫ টি পয়েন্ট ছাড়া নতুন আরেকটি পয়েন্টে ভাঙ্গন লাগলে জোয়ারের সময় লোনা পানি প্রবল বেগে ভেতরে প্রবেশ করছে। তবে ভাটার সময় পানি ভেতরে প্রবেশের তুলনায় কম নদীতে ফিরতে পারায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ক্ষতিগ্রস্থ হয়েছে মৎস্য চাষের প্রায় শতাধিক ঘের, অসংখ্য সাদা মাছ চাষের পুকুর, বসতবাড়ী, গবাদি পশুসহ আধা পাকা ও কাচা বোরো ধানের কৃষি জমি। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, পাউবো’র নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিকভাবে রিং বাঁধ সংস্কারে লোক লাগিয়ে বাঁধ রক্ষার প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। সদরের ৫টি পয়ন্টের ৩টির কাজ শেষ হয়েছে। বাকী দু’টির কাজ এগিয়ে যাচ্ছে। চিংড়ি পোনা হ্যাচারি, একটি মসজিদ, ৪টি মন্দির, প্রাথমিক বিদ্যালয়সহ নতুন করে অসংখ্য বসতবাড়ী ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ডর্জনাধিক পরিবার পাউবো’র বাঁধে অবস্থান করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্লাবিত এলাকার বানভাসি পরিবারের মধ্যে সরকারি ও এনজিও’র পক্ষ থেকে কোন শুকনা খবার সরবরাহ করা হয়নি। এখন এলাকায় সুপেয় পানি, মল ত্যাগের ব্যবস্থাসহ কোন খাদ্য সরবরাহ করা হয়নি। আগামী ২/১ দিনের মধ্যে রিং বাঁধ যদি বাঁধা না হয় তাহলে উপজেলা সদর ইউনিয়নের বাকী গ্রাম, শ্রীউলা ও শোভনালী ইউনিয়নে পানি ঢুকে যাবে। পাউবো’র নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, সদরের মূল বেড়ী বাঁধে ভাঙ্গনের পর পাউবো’র পক্ষ হতে বাঁশ-বস্তা দিয়ে বাঁধ রক্ষার কাজ করা হয়। কাজের জন্য ১৪ মার্চ টেন্ডার আহবান করা হয়, ২২ মার্চ ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। ৫৩৪ মিটার কাজের জন্য ১ কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকাদার জিও বস্তা ও বালি নিয়ে এলাকায় এসেছেন। হঠাৎ করে নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পেয়ে রিং বাঁধ ভেঙ্গে গেছে। সামনের ভাটিকার গোণে ঠিকাদার কাজ শুরু করবে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় আমাদের কর্মকর্তারা সার্বক্ষণিক ভাবে সেখানে থেকে শ্রমিক নিয়োজিত করে ৫টি পয়েন্টের ৩টির কাজ সম্পন্ন করা হয়েছে। বাকী দু’টির কাজ সম্পন্নের জন্য কাজ করা হচ্ছে।
এদিকে, মরিচ্চাপ নদীর পানি রক্ষা বাঁধ না থাকায় বর্তমান আশাশুনি বাজারের ভেতর দিয়ে বিভিন্ন সড়কের উপর ও দেকান পাটের মধ্যদিয়ে জোয়ারের পানি ভেতরে ঢুকে সড়ক প্লাবিত ও থানা পুকুর ডুবে গেছে। নদীর প্রবল জোয়ারে পানিতে প্রতাপনগর ইউনিয়নের হরিশখালী, কুড়িকাহুনিয়া এবং শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদের ৫টি পয়েন্টে, খাজরার ৭ নং ওয়ার্ড ও গদাইপুর, আশাশুনি সদরের মানিকখালী গ্রামে রিং ও মুলবাঁধ ভেঙ্গে পানি ভেতরে ঢুকেছিল। প্রতাপনগরের বাঁধের অবস্থা খুবই ভয়াবহ। এখানে দ্রুততার সাথে কাজ করা না হলেও বাঁধটি পুনরায় ভেঙ্গে আবারও প্রতাপনগর ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। মানিকখালী ব্রীজ এলাকা হতে বামনডাঙ্গা গামী ওয়াপদা বাঁধের ও জামালনগর গামী বাঁধের অসংখ্যস্থানে ওভার ফ্লো’র ঘটনা ঘটেছিল। এসব বাধসহ উপজেলার সকল এলাকায় বেড়ী বাঁধের উচ্চতা বাড়িয়ে মাটির সংস্কার কাজ করার জন্য এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।
আশাশুনিতে প্রদর্শনী খামারে মাছের পোনা অবমুক্ত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কার্প মিশ্র চাষ আরডির প্রদর্শনী খামারে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) এর আওতায় উপজেলা মৎস্য দপ্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজ করে যাচ্ছে। এরই আওতায় কার্প মিশ্র চাষ আরডির প্রদর্শনী খামারে মাছের পোনা অবমুক্ত করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মোস্তফিজুর রহমান, ক্ষেত্র সহকারী লিটু ঘোষ এবং স্থানীয় প্রতিনিধিবৃন্দ।
আশাশুনিতে মৎস্য চাষী প্রশিক্ষণ উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে ২য় ধাপের মৎস্য চাষী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) এর আওতায় আরডি ও এফএফ চাষিদের ২য় ধাপের দু’দিনের প্রশিক্ষন কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষন প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান এবং ক্ষেত্র সহকারী জনাব লিটু ঘোষ।
কাদাকাটিতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী রিপনের মতবিনিময়
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী এফ আর এম আসিফ ইকবাল রিপন মতবিনিময় সভা করেছেন। ৭নং ওয়ার্ড আ’লীগ ও সহযোগি সংগঠন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আ’লীগ নেতা গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কাদাকাটি ইউনিয়ন যুবলীগ সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী এফ আর এম আসিফ ইকবাল রিপন। সভায় জাহাঙ্গীর হোসেন মোড়ল, যুবলীগ সিনিঃ সহ-সভাপতি রানা আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, আল মামুন সরদার, জাকির হোসেন, পলাশ, সাইফুল, রিপন, শামীম, সেলিম, ফারুক, মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল রিপন বলেন, এলাকার মানুষের কল্যাণে আমি কাজ করে এসেছি। সিপিপি’র সাথে থেকে অগ্রণী ভূমিকা পালন করে এসেছি। ইউনিয়নের দুস্থ অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছি। যতটুকু সম্ভব আর্থিক সহযোগিতা দিয়ে এসেছি। আমি কখনো কারো ক্ষতি করিনি, ক্ষতির মুখে পড়লে পাশে থেকেছি। পানি নিস্কাশন, রাস্তা সংস্কারসহ উন্নয়ন মূলক কাজ করাতে যথাসাধ্য চেষ্টা করেছি। উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নিকট থেকে যেসব সহযোগিতা পেয়েছি তাতে নিজের অর্থ যোগ করে সহযোগিতা করে এসেছি। মসজিদ, মাদ্রাসা, মন্দির ও স্কুলের উন্নয়নে কাজ করেছি। মাদক, অশান্তি সৃষ্টিকারী তৎপরতা রোধে দায়িত্ব পালন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করলে অবহেলিত জনপদকে উন্নয়নের মাধ্যমে মডেল ইউনিয়নে পরিণত করবো। দুস্থ ও অসহায় মানুষদের কাজের সুযোগ সৃষ্টি, জলমহাল অবৈধ দখল মুক্ত, আ’লীগ ও সহযোগি সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে উন্নয়নের কাজে লাগাতে চাই। যথাযথ কার্যক্রমে সম্পৃক্ত করে ইউনিয়নকে দলাদলি মুক্ত ও দূরত্বদূর করে ইউনিয়নকে আদর্শ ইউনিয়নে পরিণত করতে চাই। সকল মেম্বারদের সাথে নিয়ে একমনে কাজ করে ইউনিয়ন পরিষদকে জনগণ ও সরকারের কল্যাণে কাজে লাগাতে চাই।
কুল্যা ইউনিয়নে পৃথক ভূমি অফিস না থাকায় চরম ভোগান্তিতে ইউনিয়নবাসী
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে পৃথক ইউনিয়ন ভূমি অফিস না থাকায় ইউনিয়নবাসী জমির কাগজপত্র সংক্রান্ত কাজ সম্পাদনে চরম ভোগান্তিতে রয়েছে।
ভূমি মন্ত্রণালয় সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে একটি করে ভূমি অফিস স্থাপন করেছে। তারই ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ১০টিতে ইউনিয়ন ভূমি অফিস থাকলেও কেবলমাত্র কুল্যা ইউনিয়নে ভূমি অফিস স্থাপন করা হয়নি। তবে ১০টির মধ্যে কাদাকাটি ইউনিয়নে একটি সাব-ভূমি অফিস স্থাপন করা হয়েছে। পার্শ্ববর্তী বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসকেই অতিরিক্ত দায়িত্ব হিসেবে বুধহাটা ইউনিয়নের পাশাপাশি কুল্যা ইউনিয়নের ভূমি মালিকদের ভূমি সেবা দিতে হয়। আর এ কারণে প্রতিদিন সকাল থেকে ভূমি অফিসে লেগেই থাকে দুই ইউনিয়নের মানুষের ভিড়। একারণে দুই ইউনিয়নের ভূমি সেবা দিতে হিমসিম খেতে হয় বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসে কমরত কর্মকর্তা ও কর্মচারীদের। এদিকে ভূমি সেবা অনলাইন হওয়ার ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সার্ভেয়ারের সমস্যা থাকার কারণে দিনের পর দিন ধর্ণা দিতে হয় ভূমি মালিকদের। স্থানীয়দের দাবী কুল্যা ইউনিয়নের ৩০টি মৌজা নিয়ে একটি ভূমি অফিস স্থাপন করা হলে অফিসিয়াল জটিলতা কিছুটা হলেও হ্রাস পাবে। এছাড়া নিজের ইউনিয়নে ভূমি অফিস থাকলে যাতায়াত খরচ ও সময় দুটোই লাঘব হবে ভূমি মালিকদের। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বুধহাটা ও কুল্যা ইউনিয়নের এরিয়া অনেক বড় হওয়ায় এবং অফিসে লোকবল কম থাকায় সরকারের হুকুম দাখিল, ভূমি দস্যু উচ্ছেদ, সরকারি সম্পত্তি রক্ষায় দুই ইউনিয়নে সরেজমিন তদন্ত করা বা সঠিক সময়ে যথা স্থানে পৌছানো কষ্ঠসাধ্য হয়ে ওঠে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে খাস জমি দখলসহ বিভিন্ন ফায়দা লুটছে এক শ্রেণির ভূমি দস্যুরা।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা জানান, আমার জানামতে বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে কুল্যা ও বুধহাটা ইউনিয়নের ভুমি সেবা বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসেই দেওয়া হয়। তিনি দুই ইউনিয়নের বৃহৎ এরিয়ার কথা উল্লেখ করে বলেন, ভূমি মালিকদের ভোগান্তি কমাতে ভূমি মন্ত্রণালয় যদি কখনও প্রস্তাবনা চায় তবে আমাদের পক্ষ থেকে কুল্যা ও কাদাকাটি ইউনিয়নের প্রস্তাবনা দেওয়া হবে।









































