Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

44

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী জাতীয় নাট্য উৎসব শুরু

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ

জঙ্গি, অবক্ষয়, দুর্নীতি মানবে না এই সংস্কৃতি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় নাট্য উৎসব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমীতে এ নাট্য উৎসবের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফ খান, নির্বাহী সদস্য শাহীনুর আলম লিটন, বিবর্তণ নাট্য গোষ্টির সভাপতি রাজু আহম্মেদ মিজান। রোববার থেকে শুরু হওয়া এ নাট্য উৎসব চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩ দিন ব্যাপী এ উৎসবে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দর্শন ও ঢাকার ৮ টি নাট্যদল নাটক পরিবেশন করবেন। প্রথম দিন ঝিনাইদহের বিহঙ্গ সংস্কৃতিক চর্চা কেন্দ্র  ও দর্শনার অর্নিবান নাট্য দল পরিবেশন করে নাটক ‘ইনডেমনিটি’ ও হিং টিং ছট।

হরিণাকুন্ডুতে র‌্যাব-৬ ও ঝিনাইদহ প্রেসকাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

তরুণ সমাজকে মাদক ও নানা অপকর্ম থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই’ এই ধারনা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে ঝিনাইদহে হরিণাকুন্ডুতে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট এক প্রীতি ফুটবল ম্যাচ। এ প্রীতি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করে ঝিনাইদহ প্রেসকাব একাদশ বনাম ঝিনাইদহ র‌্যাব-৬ একাদশ। গতকাল বিকেলে হরিণাকুন্ডু উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে জমজমাট এ ম্যাচ দেখতে ভীড় করেন হাজার হাজার দর্শক। খেলা শুরুর ৩ মিনিটে গোল করে এগিয়ে যায় র‌্যাব-৬ একাদশ। গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে ঝিনাইদহ প্রেসকাবের খেলোয়াড়রা। পাল্টা-পাল্টি আক্রমনের মধ্যে দিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোল দিয়ে ২ গোলে এগিয়ে যায় র‌্যাব। আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে চলে ম্যাচটি। শেষের ১০ মিনিট আগে প্রতিপক্ষ র‌্যাবের নেটে বল দিয়ে জয়ের আশা দেখেন কলমযোদ্ধারা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গোল পরিশোধ করতে পারেনি কলম সৈনিকরা। শেষে ২-১ গোলে কোবরার কাছে পরাজিত হতে হয় সাংবাদিকদের।

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকি সমি’র পৃষ্টপোষকতায় ঝিনাইদহের জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘ঝিনাইদহ সংবাদ’র প্রকাশক জাহিদুল ইসলাম বাবু’র সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত হয় এ খেলা। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ঝিনাইদহ র‌্যাব-৬’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও রানার্সআপ দলের অধিনায়ক ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হানের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ঝিনাইদহ প্রেসকাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সংসদ সদস্য’র প্রতিনিধি রওশন আলী, হরিণাকুন্ডু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুজ্জামান তাজুসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে গিলাতলার তাফসীরুল কোরআন মাহফিল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

গিলাতলা দক্ষিণ পাড়ায় তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী ৪৬তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে । গতকাল ২য় দিনে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন। তাফসির পেশ করেন আলহাজ্ব মাওঃ সাদিকুর রহমান আযহারী ঢাকা , হাফেজ মাওঃ মোস্তাক আহম্মেদ, হাফেজ মাওঃ আঃ হান্নান ওমর। মাহফিলে সভাপতিত্ব করেন নওয়াপাড়া পীর সাহেব আলহাজ্জ খাজা রফিকুজ্জামান শাহ। আজ সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন । কুরআন ও হাদিসের দৃষ্টিকোন থেকে তাফসির পেশ করবেন ক্বারী আব্দুল্লাহ আল আমিন(ঢাকা), মাওঃ সরফুল আমিন(বশিরহাট, ভারত), মাওঃ আব্দুস সামাদ আজাদ(ঢাকা),মুফতি আবুল বাসার জিহাদী।

তেরখাদায় বাল্য বিবাহে জীবন দিল ৭ মাসের অন্তসত্তা নারী

তেরখাদা প্রতিনিধিঃ

তেরখাদার উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের অহিদুল শিকদারের কন্যা ৮ মাসের অন্তসত্তা তাহেরা খাতুন পারিববারিক কলহের জের ধরে গত ১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে পিতার বসত ঘরে ওরনা পেচিয়ে আতœহত্যা  করেছে।

তেরখাদা থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত তাহেরার বয়স ১৮ বছরের কম হওয়ায় গোপনে কোর্ট এফিডেভিটের মাধ্যমে গত ১ বছর ৩ মাস আগে কালিয়ার চালিতেতলা গ্রামের জাফর কাজীর সহিত বিবাহ  সংঘটিত হয়। তাহেরা গর্ভবতী হওয়ায় তার দেখাশোনার জন্য তার স্বামী তাকে গত প্রায় ২ মাস পূর্বে পিতার বাড়ি উপজেলার বারাসাত ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে রেখে যান। কিন্তু তাহেরার ঘরে ছিল সৎ মা। যার কারণে পারিবারিক কলহ সর্বদা লেগেই থাকতো। এবং এই কলহের জের ধরে অভিমান করে তাহেরা গত ১৫ ফেব্রুয়ারি মৃত্যুর পূর্বে স্বামীকে ফোন করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। অন্যদিকে তাহেরার দাদী আয়শা বেগম জানান, বিবাহের শুরু থেকে তাহেরা স্বামী দফায় দফায় কন্যার পিতার নিকট টাকা পয়সা দাবী করে। কিন্তু তাহেরার পিতা দরিদ্র হওয়ায় টাকা দিতে না পারায় তাহেরা অভিমান করে আতœহত্যা করে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে তার স্বামীর বাড়ি কালিয়া উপজেলার চালিতেতলা গ্রামে দাফন করা হয়েছে।

থানার তদন্ত কর্মকর্তা এসআই হাবিব জানান, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। এ ঘটনায় তেরখাদা থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। যার নং-০২, তারিখ- ১৬/০২/২০২০ইং।

এদিকে এঘটনায় সচেতন মহল দাবী করছেন, সর্বদা বাল্য বিবাহ কে এড়িয়ে চলতে হবে। কারণ বাল্য বিবাহের পরিণতি বেশিরভাগ সময়ই খারাপ হয়ে থাকে।

বেতাগা ইউনিয়ন পরিষদের মাসিক উন্নয়ন কমিটির সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল সোমবার বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ। ইউপি সচিব এসএম দাউদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, সংরক্ষিত মহিলা সদস্যা কামরুন্নাহার নীপা, সন্ধ্যা রানী দাশ, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, মোঃ সোলায়মান মন্ডল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরবিার কল্যান কেন্দ্রের এফপিআর সঞ্জয় কুমার নন্দী, ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান তুহিন, মোঃ জামাল উদ্দিন ফকির, অজয় কুমার বিশ^াস, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ ফোনকান শিকারী, পুষ্পল দাশ ও নির্মলেন্দু দেবনাথ প্রমুখ। সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহন করে তা বাস্তবায়নের উপর আলোকপাত করে একটি রেজুলেশন করা হয়(পিকেএ)।

এমপি সালামের সুস্থতা কামনায় রূপসা উপজেলা যুবলীগের দোয়া ও আলোচনা

রূপসা প্রতিনিধি

খুলনা -৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শেদীর সুস্থতা কামনায়  রূপসা উপজেলা যুবলীগের আয়োজনে দোয়া মোনাজাত ১৭ ফেব্রুয়ারি বিকালে নৈহাটির গোডাউন মোড় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।

বিশেষ অতিথি ছিলেন নৈহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, এমপির কো-অডিনেটর নোমান ওসমানী রিচি। নৈহাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সরদার জসীম উদ্দিন,ফরিদ শেখ, কামরুজ্জামান সোহেল, শাহনেওয়াজ কবীর টিংকু, মারুফ খান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফ ম আইয়ুব আলী, নাজির শেখ, মহিউদ্দিন মানিক, গিয়াস উদ্দিন, মুছা লস্কর, তুয়ার দাস, হায়দার আলী, জাহাঙ্গির শেখ, আবদুল্লাহ, হামিদ খান ভাসানী প্রমূখ।

বটিয়াঘাটায় এসডিজি বাস্তবায়নে নাগরিক সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটায় দি এশিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে রুপান্তরের বাস্তবায়নে গতকাল সোমবার সকাল ১০টায় স্থানীয় বিআরডিবি মিলনায়তনে এসডিজি বাস্তবায়নে নাগরিকদের অংশ গ্রহণে এসডিজি ফোরামের  কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর আনোয়ারুল কাদির এর সভাপতিত্বে এবং রুপন্তরের প্রকল্প কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সমাজসেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মঞ্জুরুল আলম, মনিটরিং অফিসার ফারহা-বী-অবাস্সূম, আওয়ামীলীগ নেতা পলাশ রায়, মুক্তিযোদ্ধ নিরঞ্জন রায় ও কামরুল ইসলাম, যুবলীগ নেতা অনুপ বিশ্বাস, প্রহাদ জোতদার, মোঃ সাইফুর রহমান, রমা মন্ডল, সাংবাদিক আহসান কবির, পরিতোষ রায়, এ্যাড. প্রশান্ত বিশ্বাস, ডাঃ গোলাম ফারুক, নারী নেত্রী নীপা রায়, শিখা বিশ্বাস, প্রতিভা টিকাদার, চৈতালী মল্লিক, সুফিয়া বেগম, বন্ধনা রায়, সহকারী শিক্ষক সুরঞ্জন চক্রবর্তী, রবীন্দ্রনাথ মন্ডল, মাওলানা আসাদুজ্জামান প্রমূখ। বক্তারা শিক্ষা, সমতা ও শান্তি বিষয়ক দিক নির্দেশনামূলক আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

বটিয়াঘাটায় মরহুম ওমর ফারুকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব ওমর ফারুকের রুহের মাগফেরাতের জন্য বুজবুনিয়া জামে মসজিদ সহ কয়েকটি মসজিদে দোয়া মাহফিল গত শুক্রবার বাদজুম্মা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু জাফর মলঙ্গী, বীর মুক্তিযোদ্ধা  আবুল হাসেম মলঙ্গী সহ জুম্মার নামাযে উপস্থিত মুসল্লীগণ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সংশ্লিষ্ট ইমামগণ। এছাড়া বটিয়াঘাটা সদরের বাজার, উপজেলা, থানা ও কলেজ পাড়া জামে মসজিদে অনুরুপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোড়েলগঞ্জে বেওয়ারিশ লাশের দায়িত্ব নিলেন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া এক রোগীর মরদেহ টানা ১৮ ঘন্টা পরে বুঝে নিয়েছেন নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু। আব্দুর রাজ্জাক(৭০) নামের ওই রোগী রবিবার রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অজ্ঞাত ব্যাক্তিরা এদিন বেলা ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে পালিয়ে যায়। হাসপাতালে থাকা তথ্যমতে আব্দুর রাজ্জাক ভাষান্দল গ্রামের জয়নাল শেখের ছেলে। কিন্তু তার মৃত্যুর পরে ওই ঠিকানায় রাজ্জাক নামে কোন ব্যাক্তির সন্ধ্যাান পাওয়া যায়নি। এ জটিলতার কারনে রবিবার রাত ৯টা থেকে বৃদ্ধ রাজ্জাকের মরদেহ হাসপাতালের বারান্দায়ই পড়ে ছিল। আজ সোমবার বেলা ৩ টায় নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বেওয়ারিশ লাশ হিসেবে রাজ্জাকের মরদেহ হাসপাতাল থেকে বুঝে নিয়েছেন। এ সম্পর্কে চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, মানবিক করানে ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে বৃদ্ধ লোকটির মরদেহ বুঝে নিয়েছি। তাকে ইউনিয়ন পরিষদের গণকবরস্থানে দাফন করা হবে। তবে সে প্রকৃতপক্ষে কোন এলকার বাসিন্দা তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হেসেন মুফতি বলেন, বৃদ্ধ রাজ্জাকের কোন ঠিকানা ও স্বজনকে পাওয়া যায়নি। গণকবরে দাফনের জন্য চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুজিব বর্ষ উপলক্ষে

মোড়েলগঞ্জে পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রের বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

মুজিব শত বর্ষ উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রে সোমবার সকাল ১১টায় দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনার উদ্যোগে পদ্ধতি ইমপ্লানন-এর বিশেষ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্প পরিচালনা করেন ডাঃ স্বপন কুমার চক্রবর্তী সহকারী পরিচালক(সিসি) বাগেরহাট। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রোগ্রাম ম্যানেজার মো. দিলদার হোসেন। এ ক্যাম্পে ৪২ জন দম্পতিকে ইমপ্লানন সেবা দেওয়া হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্যোগে মহাকাল বালিকা বিদ্যালয়ে

বাল্যবিবাহ ও মহাসড়কে চলাচলে করনিয় শীর্ষক আলোচনা

অভয়নর (যশোর) প্রতিনিধি

অভয়নগরের মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহ ও মহাসড়কে চলাচলে করনিয় বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ইভটিজিং, বাল্যবিবাহ, নারী পাচার, মহাসড়কের চলাচলে করনিয়, যানজট নিরসন সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ ওমর ফারুক বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসকাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন হৃদয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিলোচন কুমার সাহা, কনস্টেবল সগির হোসেন, জাহিদ হোসেন, দেলোয়ার হোসেন সহ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

ফুলতলায় মডেল কিন্ডার গার্টেনে কমিটি গঠিত

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা মডেল কিন্ডার গার্টেন এ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে এক সভা সোমবার সকালে স্কুল অফিস কক্ষে পরিচালক অকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব হাসান ইমামুল হক ভুইয়াকে সভাপতি করা হয়। এছাড়া আজিজুল হক ফারাজি,   হানিফ মোহাম্মদ ভুইয়া, জাহাঙ্গীর মোড়ল, আফরোজা নাসরিন রোজী, মোঃ আখতারুজ্জামান শেখ, খন্দকার শাহীন হোসেনকে নির্বাহী সদস্য ও শিফা বেগম, সোহেল মোড়লকে অভিভাবক সদস্য এবং মোঃ সাকিব হোসেন ও এ্যাথিনা আক্তার লিলিকে শিক্ষক প্রতিনিধি মনোনীত করা হয়। 

ফুলতলায় গাঁজাসহ মাদকসেবী আটক

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ রোববার দিবাগত রাতে ফুলতলার আলকা মল্লিক বাড়ী মোড় থেকে ১০ গ্রাম গাাঁজাসহ হোসেন আলী ওরফে রাজা শেখ (২৫) কে আটক করে। সে বরণপাড়া এলাকার হাবিব শেখের পুত্র। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হয়েছে।

ফুলতলার দামোদর দক্ষিণপাড়া স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার দামোদর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ এনামুল কবির ফারাজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মৃনাল হাজরা। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক মোঃ শামছুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মনিরুল ইসলাম মোড়ল, ইউপি সদস্য নজরুল ইসলাম, প্রদ্যুৎ বিশ্বাস, খুরশিদ আলম মোড়ল, আশরাফুল আলম আন্না, মোঃ জাহিদ ফারাজি, মোঃ আনোয়ার হোসেন সরদার, মোঃ মামুন বিশ্বাস, সুমী বেগম, শিক্ষক ফারহানা পারভীন, রুখসানা আফরোজ, টুম্পা বিশ্বাস, মান্নান বিশ্বাস, ফাল্গুনী রানী রায়, শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শাহীন চাকলাদারকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় কেশবপুরে আনন্দ উল্লাশ-মিষ্টি বিতরণ অব্যাহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠন আনন্দ উল্লাশ ও মিষ্টি বিতরণ অব্যহত রয়েছে। সোমবার সকালে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর মেয়র রফিকুল ইসলাম। এসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার সন্ধ্যায় পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় বকুল তলা বাজারে এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য গৌতম রায়, পৌর আওয়ামী লীগনেতা মিজানুর রহমান ও আব্দুস সালাম খান।

এদিকে শাহীন চাকলাদার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলা ব্যাপী চলছে মিষ্টি বিতরণ। গৌরীঘোনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে মিষ্টি বিতরণ করেন যুবলীগনেতা মাসুদুর রহমান, পৌর সভার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন উপজেলা ছাত্রলীগনেতা আবু হাসান।

কেশবপুরে ধর্ষিতার পাশে দাঁড়ালেন নারী ও শিশু অধিকার ফোরাম

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরের গৌরীঘোনা গ্রামে ধর্ষিতার পাশে দাঁড়ালের নারী ও শিশু অধিকার ফোরাম। জানাগেছে, উপজেলার গৌরীঘোনা ভাদ্রাপল্লী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে ১০ ফেব্রুয়ারী সন্ধ্যায় তার গৌরীঘোনা বাড়ির ঘরে ঢুকে একই এলাকার সামছুর রহমান মোড়লের ছেলে লম্পট রুবেল জোরপূর্বক ধর্ষন করে। মেয়েটির আতœ চিৎকারে তার পিতা-মাতা লম্পট রুবেলকে হাতেনাতে ধরে ফেলে। এসময় লম্পট রুবেলের সহযোগিরা মেয়েটির পিতা-মাতাকে মারপিট করে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এঘটনায় ওই ছাত্রীর বোন লাইলি বেগম বাদী হয়ে লম্পট রুবেল ও তার সহযোগি খালেক-সহ অজ্ঞাত ব্যক্তিদের নামে কেশবপুর থানায় একটি দর্ষন মামলা দায়ের করেছে। যার নং-২, তারিখ ১১-০২-২০২০।   

এদিকে সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুরনাহার পান্না, যশোর জেলা মহিলা দলের সহ-সভানেত্রী ফেরদৌসী বেগম এ্যাড. শাহিনা আক্তর মিলি, আফরোজা তন্নীর নেতৃত্বে নারী ও শিশু অধিকার ফোরামের একটি প্রতিনিধি দল গৌরীঘোনা গ্রামে ওই ধর্ষিতার বাড়িতে যেয়ে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। সাথে সাথে প্রতিনিধিদল ধর্ষিতাকে আইনি সহায়তা-সহ সর্বপ্রকার সহায়তার আশ্বাস প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন যশোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, গ্যেরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী গাজী, আবু ইউনূস, সাবেক কাউন্সিলর কুতুব উদ্দীন বিশ্বাস, সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরুন্নাহার নুরি, শাহানাজ পারভীন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হুমায়ুন কবীর সুমন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জাহাঙ্গীর কবির মিন্টু, যুবনেতা গোলাম মোস্তফা, মাসুম বিল্লাহ, কবির হোসেন রিপন, শাহাআলম, সাকিব প্রমুখ।

ডুমুরিয়ায় ৪ লক্ষাধিক টাকার চার্জার ব্যাটারী চুরি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় একটি সংঘবদ্ধ চোরচক্র ব্যাটারী চার্জার পয়েন্ট থেকে ভ্যান-ইজিবাইকের ২৮টি ব্যাটারী চুরি করে পালিয়েছে। গতকাল সোমবার ভোররাতে উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা সড়কে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে মোকলেজ সরদারের ব্যাটারী চার্জার পয়েন্টে রাত অনুমান ৩টায় একদল চোর ঘরের তালা কেটে ভেতর ঢোকে। সেখানে চার্জে বসানো ২৮টি ব্যাটারী খুলে নিয়ে চোররা দ্রুত রাস্তায় দাড়ানো একটি ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। অনুমান ২০ মিনিট ধরে এই চুরির ঘটনা চলার সময় ঘর মালিক মোকলেজ সরদার টের পেয়ে দ্রুত এগিয়ে এসে চোরদের তাড়া করে। কিন্তু চোররা তাদের ট্রাকে করে দ্রুত ডুমুরিয়া’র দিকে পালিয়ে যায়। ওই সময় মোকলেজ ট্রাকের পিছে দৌড়ে গুটুদিয়া বাসস্ট্যান্ডে পৌছে কর্তব্যরত টহল পুলিশকে জানায়।

এ প্রসঙ্গে গুটুদিয়া ইউপি মেম্বর মাসুদ রানা সরদার বলেন, ঘটনার রাতে মোকলেজ’র ২৮টি ব্যাটারী খোয়া যাওয়ায় আনুমানিক ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ব্যাটারী চুরির ঘটনায় আসামি অজ্ঞাত দেখিয়ে থানায় মামলা হয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে।

সাতক্ষীরায় মুজিববর্ষ উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরায় মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। সোমবার, সকাল ১১ টায় সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক দেবাশিস সরদার। তিনি বিজয়ী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করেন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সদস্য সচিব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার প্রমুখ। উল্লেখ্য, মুজিব বর্ষ ২০২০ উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনীর উপর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় উক্ত স্কুলের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রুমা রানী বরকন্দাজ।

সাংবাদিক রানার পিতার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসকাবের শোক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা প্রেসকাবের সদস্য ও দৈনিক আমার সময় পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শেখ রফিকুল ইসলাম রানার পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহিম ইন্তেকাল করেছেন। (ইন্না………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। রবিবার দিবাগত রাত ২টা ১৫ মিনেটে সাতক্ষীরা সদর হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের জানাজার নামাজ সোমবার বেলা ২ টায় সাতক্ষীরা সদরের মাগুরাা দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, প্রেসকাবের সভাপতি জিএম নুর ইসলাম, সহ সভাপতি কাজী শওকাত হোসেন ময়না, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক মোজাফবফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসকাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফ্্ফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থসম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজন, এস এম মহিদার রহমান সহ সাতক্ষীরা প্রেসকাবের সকল সদস্যবৃন্দ।

জাতীয় পার্টি খুলনা জেলার সাংগঠনিক কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টি খুলনা জেলা শাখার ১৫ ফেব্রুয়ারি, শনিবার যৌথ সভার সিদ্ধান্ত ও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে খুলনা জেলায় ৪টি সংগঠনিক কমিটি গঠন করা হয়। কমিটি যথাক্রমে কয়রা-পাইকগাছা উপজেলা ও পাইকগাছা পৌরসভা’র আহ্বায়ক কেন্দ্রীয় সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীর, সদস্য সচিব কেন্দ্রীয় সদস্য মোস্তফা শফিকুল ইসলাম ঢালী, সদস্য জি এম বাবুল, শাহজাহান আলা সাজু ও গাজী ইসাহাক। দাকোপ-বটিয়াঘাটা উপজেলা ও চালনা পৌরসভা’র আহ্বায়ক কেন্দ্রীয় সদস্য শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন হাওলাদার, সদস্য শাহরিয়ার নাজিম ও শফিকুল ইসলাম বাচ্চু। ডুমুরিয়া-ফুলতলা উপজেলা’র আহ্বায়ক ডাঃ সৈয়দ আবুল কাশেম, সদস্য সচিব কেন্দ্রীয় সদস্য এস এম এরশাদুজ্জামান ডলার, সদস্য সাইদ মোড়ল ও মোঃ মোস্তফা সরদার। রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলা’র আহ্বায়ক কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব ইসমাইল খান টিপু, সদস্য সচিব ফরহাদ আহমেদ, সদস্য শেখ আব্দুল ওহাব ও মোল্লা সুলতান মাহমুদ। উক্ত সাংগঠনিক কমিটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু এবং কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সস্পাদক এম হাদিউজ্জামান।

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতে ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ওজনে কম দেওয়ায় এক ফিলিং স্টেশন ও দুটি অয়েল লুব্রিকেন্ট দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সদর উপজেলার ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পরিমাপে কম দেওয়ায় সাতক্ষীরা বাস টার্মিনাল সংলগ্ন দীপা পার্টস হাউসকে ১০ হাজার এবং আল্লাহর দান মটরসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়েছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং ক্রেতা সাধারণকে প্রতারণা হতে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।

সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় নিহত-১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় সোমবার দুপুর ১টা ২০ মিনিটে সড়ক দূর্ঘটনায় ডাচ্ বাংলা ব্যাংক ফাস্ট ট্রাকের পাটকেলঘাটা শাখার এডিসি ম্যানেজার শামসুর রহমান সানা (৪৫) নিহত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের নগরঘাটা বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এদূর্ঘটনাটি ঘটে।নিহত শামসুর রহমান আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের শহীদুল্যাহ সানার পুত্র।

প্রত্যক্ষদর্শী ও ডাচ বাংলা ব্যাংকের ইনচার্জ মেহেদি হাসান খান জানান, ডাচ্ বাংলা ব্যাংক ফাস্ট ট্রাকের পাটকেলঘাটা শাখার এডিসি ম্যানেজার শামসুর রহমান সানা অফিস থেকে ফর্ম নিয়ে মোটর সাইকেলযোগে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটা অফিসে যাওয়ার সময় পথিমধ্যে বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে রাস্তা পিচ্ছিল থাকায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি পিষ্ট হয়ে মারা যান।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

কাজের মধ্যে যদি আনন্দ খুঁজে পাওয়া যায় তা হলে তাতে সাফল্য অর্জিত হয় : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

সোমবার সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে রসায়ন ডিসিপ্লিনের উদ্যোগে ‘ইন্সপিরেশন এন্ড বন্ডিং উইথ কেমিস্ট্রি’ (রসায়নের সাথে অনুপ্রেরণা এবং বন্ধন) শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রসায়ন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন শিক্ষার্থীদের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি ও অসীম সম্ভাবনা রয়েছে তা জাগিয়ে তোলাই শিক্ষকের সার্থকতা। শিক্ষক যদি উপযুক্ত ছাত্র তৈরি করতে পারে তা হলে সেখানেই তাঁর সাফল্য।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন লেখা-পড়ার মধ্যে বা অন্য যে কোনো কাজের মধ্যে যদি আনন্দ খুঁজে পাওয়া যায় তা হলে সে কাজে নিশ্চিতভাবে সাফল্য অর্জিত হয়। তিনি রসায়নের মতো একটি মৌলিক ও জীবনের সাথে সম্পর্কযুক্ত বিষয়ে শিক্ষা-গবেষণার মাধ্যমে বহুমুখী কর্মক্ষেত্রে সাফল্যের সাথে কাজ করার সোপান গড়ে তোলার আহবান জানান। তিনি শিক্ষার্থীদের প্রতি  আরও বলেন মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানার্জনের সর্বোচ্চ বিদ্যাপীঠ। তাই এখান থেকেই জীবন গড়তে হবে। তবে তাদেরকে অবশ্যই নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ লালন করতে হবে এবং এই মানসিকতা থাকতে হবে যেনো সমাজ, রাষ্ট্র তার দ্বারা উপকৃত হয়। বিশ্ববিদ্যালয়ে অবাধ বাক স্বাধীনতা, সাংস্কৃতিক চর্চা, সহশিক্ষামূলক কার্যক্রমের সুযোগ আছে। কিন্তু তাই বলে কোনো শিক্ষার্থী বিপথগামী হোক বা তাদের ভবিষ্যৎ নষ্ট হোক তা যেমন আমরা চাই না তেমনি কোনো অভিভাবকও প্রত্যাশা করেন না। এটা ঠিক যে, কোনো সন্তান যদি তার পিতা-মাতাকে বা কোনো শিক্ষার্থী যদি কোনো শিক্ষককে অপমানিত করে, কষ্ট দেয় তা হলে সেই সন্তান বা শিক্ষার্থী জীবনে উপরে উঠতে পারে না, সাফল্য অর্জন করতে পারে না। অশান্তি তাকে পিছু ছাড়ে না। এটাই প্রকৃতির নিয়ম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, সহকারী ছাত্রবিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রেজাউল হক। অনুষ্ঠানে রসায়নের গ্রাজুয়েটদের বিভিন্ন ক্ষেত্রে পেশাগত সম্ভাবনার দিক তুলে ধরে পাওয়ার পয়েন্টে উপস্থাপনা করেন ডিসিপ্লিনের  সহকারী অধ্যাপক ড. জামিল আহমেদ। এ সময় রসায়ন ডিসিপ্লিনে বর্ষ ভিত্তিক সর্বোচ্চ জিপিএ অর্জনকারী ৫জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট প্রাপ্তরা হলেন ১ম বর্ষের সৌরভ কুমার দাস, ২য় বর্ষের ইভানা সুলতানা, ৩য় বর্ষের মোঃ আরিফুল ইসলাম, ৪র্থ বর্ষের তিশা রাণী সাহা এবং ১৬ ব্যাচের ৪ বছরের ফলাফল মূল্যায়নভিত্তিক সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শামসুন্নাহার মুন। এ ছাড়া ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক কায়কোবাদ মোহাম্মদ রেজাউল করিম পিএইচডি প্রোগ্রাম সম্পন্ন করে ডিসিপ্লিনে যোগদান করায় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থী এবং পুরষ্কৃত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খুলনায় ব্যাপক কর্মসূচি গ্রহন

তথ্য বিবরণী

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে  খুলনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে (০০.০১টায়) শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, অন্যান্য দপ্তর ও সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ এবং ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনার মাধ্যমে শহিদ দিবসের কর্মসূচির শুভ সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল বেসরকারি ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সূর্যাস্তের সাথে সাথে পতাকা নামানো হবে। বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি সংগঠন, সাংস্কৃতিক জোট ও ব্যক্তি পর্যায়ে প্রভাত ফেরির আয়োজন করা হবে।

ওইদিন সকাল নয়টায় নগরভবনে সিটি কর্পোরেশনের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বাদ জুম্মা বা সুবিধামত সময়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ জুম্মা খুলনা কালেক্টরেট জামে মসজিদসহ সকল মসজিদে শহিদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং সুবিধামত সময়ে মন্দির, গীর্জা ও অন্যান্য উপসনালয়ে অনুরূপ বিশেষ প্রার্থনা করা হবে। বিকেল চারটায় ভাষা আন্দোলনে অমর শহিদদের স্মৃতির উদ্দেশে বয়রাস্থ বিভাগীয় গণ-গ্রন্থাগার প্রাঙ্গণে অমর একুশের বইমেলা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

শহিদ হাদিস পার্ক এবং খুলনা জাতিসংঘ শিশু পার্কে ঐদিন সন্ধ্যায় খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন ও একুশের পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হবে। দিবসটির তাৎপর্য তুলে ধরে স্থানীয় পত্রিকাগুলো বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দিয়ে সাজানো হবে। জেলা প্রশাসনের উদ্যোগে সুবিধামত সময়ে (২০ ফেব্রুয়ারির পূর্বে) খুলনা জিলা স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ‘ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনে খুলনার অবদান’ এর তাৎপর্য তুলে ধরে যথাক্রমে ৩টি বিভাগে অনুর্ধ্ব ৩০০ শব্দ এবং ৫০০ শব্দের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। ২১ ফেব্রুয়ারি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

সুবিধামত সময়ে স্কুল-কলেজে বই পাঠ, স্বরচিত ছড়া ও কবিতা প্রতিযোগিতা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি সংক্রান্ত প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুবিধামত সময়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নিজস্ব কার্যালয়ে  শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। ঐদিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সরকারি গণগ্রস্থাগার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় শিশু একাডেমি শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করবে। ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন এবং ২১ ফেব্রুয়ারি বই মেলার অনুষ্ঠানে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আলোচনা সভা

তথ্য বিবরণী

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও নিয়মিত ১০০১তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান সোমবার সকালে খুলনা বয়রা ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। প্রধান অতিথি বলেন, ইমামরা হলো সমাজের ধর্মীয় নেতা। তাদের কথা মানুষ শ্র্রবণ করেন। ধর্মকে কেউ যেন অপব্যাখ্য দিয়ে সমাজে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেদিকে ইমামদের সজাগ থাকতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ইমামদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। বিশেষ করে যুব সমাজকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে ইমামরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক আহমেদ। স্বাগত জানান কৃষিবিদ এবিএম তবিবুর রহমান। আলোচনা শেষে জেলা প্রশাসক প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিভাগের আটটি জেলা এবং ঢাকা বিভাগের দুইটি জেলার মোট একশ জন ইমাম অংশ নেন।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পালন উপলক্ষে এ্যাডভোকেসি সভা

তথ্য বিবরণী

আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ-২০২০ পর্যন্ত সারা দেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পালন করা হবে। এ উপলক্ষে খুলনা সিভিল সার্জন দপ্তরের আয়োজনে সোমবার দুপুরে  স্কুল হেলথ কিনিক সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।

সভায় জানানো হয়, ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত (প্রথম সপ্তাহে) যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি বা সমমান পর্যায়ের পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করে সে সকল প্রতিষ্ঠানে এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। এছাড়া ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত (২য় ও তয়) সপ্তাহে যে সকল শিশু স্কুলে যায় না বা স্কুলে টিকা গ্রহণ করে নাই তাদেরকে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে নিয়মিত, স্থায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রেগুলোতে প্রাপ্যতা অনুযায়ী এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে। শিক্ষার্থীরা যদি কোন কারণে নির্ধারিত তারিখে স্কুলে টিকা নিতে না পারে তবে নিয়মিত, স্থায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রে এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া যাবে।

এ রোগের প্রকোপ থেকে শিশুকে বাঁচানোর জন্য নয় মাস থেকে ১০ বছরের নিচের সকল শিশুকে এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে। হাম-রুবেলা নিয়ে কোন শিশু যাতে জন্ম না নেয় সে জন্য আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ-২০২০ পর্যন্ত সরকার বিনামূল্যে রুবেলা টিকা দেওয়া শুরু করছে। রুবেলা টিকার মাধ্যমে ৯৫ শতাংশ প্রতিরোধ করা যায়। এটি হাম এবং মাম্পস ভ্যাকসিনের সাথে একত্রে দেওয়া হয় যা এমআর টিকা হিসেবে পরিচিত। আগে কোন শিশুকে এই টিকা দেওয়া থাকলেও এই ক্যাম্পেইন আবারো টিকা দিতে হবে। এটি সম্পূর্ণ নিরাপদ, কার্যকারী ও পাশর্^প্রতিক্রিয়াহীন যা মারাত্মক সংক্রামক রোগ হাম-রুবেলা থেকে শিশুকে দূরে রাখে। অসুস্থ শিশুকে এই টিকা দেওয়া যাবে না। সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল আলীম। স্বাগত জানান ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুল ইসলাম। হাম-রুবেল বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন ডাব্লিউএইচওর প্রতিনিধি সৈয়দ ডাঃ আহসান রিজভী। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক অংশ নেন।

বিএল কলেজে আন্তর্জাতিকমানের ক্যারিয়ার প্লানিং সেমিনার

তথ্য বিবরণী

বিশাল পৃথিবী অপার সম্ভাবনার আধার। একে যতটা কাজে লাগানো যাবে তত সফলতা আসবে। ব্যক্তির দুর্বলতা নয়, সুপ্ত প্রতিভার দিকেই নজর রাখা প্রয়োজন। মনে রাখতে হবে ফেসবুক কোন বুক বা বই নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি সক্রিতা সফলতার অন্তরায় হতে পারে।

খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের আয়োজনে সোমবার সকালে আন্তর্জাতিকমানের ক্যারিয়ার প্লানিং বিষয়ক সেমিনারে ফিনল্যান্ডের হেলসিংকি বিশ^বিদ্যালয়ের ক্যারিয়ার প্লানিং বক্তা ও পরামর্শক ড. মজিবুর দফতরি এসব কথা বলেন। কলেজের দ্বিতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেন।

ব্যর্থতাকে সফলতার সোপান মনে করে নিজের দক্ষতার নিরন্তর উন্নয়নের পরামর্শ দিয়ে প্রায় দেড় ঘন্টাকাল বক্তৃতায় ড. মজিবুর আরও বলেন, স্বপ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায় এবং চ্যালেঞ্জের মধ্যেই লুকিয়ে আছে দক্ষ হয়ে ওঠার মূল কথা। সহযোগী অধ্যাপক শঙ্কর কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি বিএল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান ও  খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান। এসময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলম, সহযোগী অধ্যাপক মোঃ মামুন কাদের, তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুয়েটে বিস্তারিত কর্মসূচী গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি বুধবার রাত ০৯ টায় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২ঃ০১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীগণ কর্তৃক শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন (জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন), সকাল ৯টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১০ঃ৩০ টায় আলোচনা সভা, আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল।

মহানগর আবাসিকের সাইড অফিসের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

বিসমিল্লাহ্ প্রোপার্টিজের মহানগর আবাসিকের সাইড অফিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পিঁপড়ামারী সড়কে এ অফিসের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে অফিসের উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিসমিল্লাহ্ প্রোপার্টিজের প্রধান উপদেষ্টা এম ডি এ বাবুল রানা। বিসমিল্লাহ্ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসমিল্লাহ্ প্রোপার্টিজের উপদেষ্টা ইসরাইল হোসেন, মো. জালাল উদ্দিন খান, খুলনা প্রেসকাবের সহ-সম্পাদক ও বিসমিল্লাহ্ প্রোপার্টিজের উপদেষ্টা মাহবুবুর রহমান মুন্না, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মো. আলম গাজী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসমিল্লাহ্ প্রোপার্টিজের প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গুটুদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃণাল ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এনইউবিটি খুলনার ইংরেজি বিভাগের ¯িপ্রং ২০২০ ওরিয়েন্টশন

খবর বিজ্ঞপ্তি

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ইংরেজি বিভাগের ¯িপ্রং ২০২০ সেমিস্টারের  ওরিয়েন্টশন প্রোগ্রাম  সোমবার বেলা ১১টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নতুন শিক্ষার্থীদের বরন করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ড. মো: শাহ আলম উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের, ইংরেজি বিভাগের,প্রফেসর ড.মো: শাহজাহান কবির, এনউবিটি খুলনার ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম মনিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আশিক উদ্দীন মো: মারুফ, এনইউবিটি খুলনার ছাত্র উপদেষ্টা রাজীব হাসনাত শাকিলসহ বিভিন্ন বিভাগেরে বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষীর্থী ও কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইউবিটি খুলনার ইংরেজী বিভাগেরে বিভাগীয় প্রধান মো:ওবাইদুলাহ। মূল অনুষ্ঠান শেষে একই বিভাগের বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনায় মুজিববর্ষ একুশে বইমেলার ১৭তম দিন অতিবাহিত

খবর বিজ্ঞপ্তি

সোমবার মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ১৭ তম দিন। বইমেলার মঞ্চে বিকাল ৪টায় খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এর ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় সম্মিলিত রাইটার্স ফোরাম এর বাচিক শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় আবৃত্তি অনুষ্ঠান। বইমেলার মঞ্চে মনিরুল হক মনটু রচিত ‘প্রসুপ্ত প্রসূন’ কাব্যগ্রন্থ এবং মাকসুদা খানম রচিত ‘নিস্তব্ধ হৃদয়’ উপন্যাসের মোড়ক উন্মোচন হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে গীতিচক্র সঙ্গীত একাডেমি ও মা সাংস্কৃতিক একাডেমি এর শিল্পীবৃন্দ। প্রচুর দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্মৃতিরেখা বিশ্বাস, মুকুট মেহেদী, শাহারুজ্জামান ও নুরুন্নাহার হীরা। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।

কুষ্টিয়ায় অগ্নিকা-ে ৩০ ঘর পুড়ে ছাই

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকা-ে প্রায় ৩০টি বসতঘর ভষ্মীভূত হয়েছে। এই ঘটনায় আগুনে পুড়ে মারা গেছে ১৫টি গবাদি পশু। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মারচর লোকনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজ ম-ল এসব তথ্য নিশ্চিত করেন।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, লোকনাথপুর গ্রামের জিন্নাত সর্দারের পাড়ায় ময়ের উদ্দিনের রান্না ঘরের চুলা থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত ৩০টি বসতঘর। এসময় আগুনে পুড়ে মারা গেছে প্রায় ১৫টি ছাগল।

মৎস্য ঘেরে পাইপ বসানোর সময় গ্যাস নির্গমন, এলাকায় চাঞ্চল্য

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলায় একটি মৎস্য ঘেরে শ্যালো ইঞ্জিনে পানি তোলার উদ্দেশ্যে পাইপ বসানোর সময় প্রবল বেগে গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। দীর্ঘ প্রচেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস নির্গমন বন্ধ করতে সফল হন। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, ভাড়াশিমলা গ্রামের মৃত মোজাহার গাজীর ছেলে আবু বক্কর (৬৮) ভাড়াশিমলা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের পেছনে অবস্থিত নিজস্ব ও লিজ নেওয়া প্রায় ৩ বিঘা জমিতে নতুন মৎস্য ঘের খনন করেছেন। ওই ঘেরে পানি তোলার উদ্দেশ্যে তিনি ১৫ ফেব্রুয়ারি পাইপ বসানোর উদ্যোগ নেন। ১০৫ ফুট পাইপ বসানোর পর শনিবার বেলা ১টার দিকে হঠাৎ পাইপ দিয়ে গ্যাস নির্গমন শুরু হয়। এসময় গ্যাসের উচ্চতা ছিল প্রায় ৫০ ফুট। পরবর্তীতে কিছুটা কমলেও অব্যাহতভাবে গ্যাস বের হতে থাকায় তিনি স্থানীয় ৬নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ শামছুর রহমানের মাধ্যমে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। বিকাল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে বালু ও মাটি চাপা দিয়ে গ্যাস নির্গমন বন্ধ করতে সক্ষম হন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ও প্রশাসনের কর্মকর্তারা। উৎসুক জনতাও ভিড় করতে থাকে সেখানে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল বলেন, ‘এখানে গ্যাসের মজুদ আছে কিনা তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। ফলস লেয়ার থেকেই গ্যাস বের হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাপেক্সকে বিষয়টি জানানো হয়েছে। তারা দ্রুত এসে বিষয়টি যাচাই করবে। এরপর বিস্তারিত জানা যাবে। আপাতত গ্যাস নির্গমন বন্ধ করা হয়েছে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

যৌনকর্মীর জানাজা দেয়া ওসির অনুরোধ ‘স্যার ডাকবেন না’

খুলনাঞ্চল রিপোর্ট

কয়েকদিন আগে একটি ভিন্নরকম বিষয়ে সংবাদ শিরোনাম হয়েছিলেন রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান। দৌলতদিয়া যৌনপল্লীর এক যৌনকর্মীর জানাজা-দাফন ও কুলখানি করে বিশ্ব মিডিয়ায় আলোচনায় আসেন তিনি। বড় বড় আন্তর্জাতিক মিডিয়া এ নিয়ে সংবাদ প্রকাশ করে। কারণ ওই যৌনপল্লীর যৌনকর্মীদের কখনও দাফন-কাফন করা হতো না। ওসির উদ্যোগে দেশে প্রথমবারের মতো ওই যৌনকর্মীর জানাজা ও কুলখানি করা হলো।

এবার নিজ কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙিয়ে আলোচনায় এসেছেন ওসি আশিকুর রহমান। সেখানে তিনি পুলিশকে স্যার না ডাকার অনুরোধ জানিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, মুজিববর্ষে পুলিশের স্লোগান, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার।’ আশিকুর রহমান যেন বিষয়টিকে বাস্তবে পরিণত করলেন। গোয়ালন্দঘাট থানার ফেসবুক আইডিতে নিজের অফিস কক্ষের দরজার সামনে টাঙানো একটি ব্যানারের ছবি পোস্ট করেন ওসি আশিকুর।

এতে লেখা রয়েছে, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এটি একজন গণকর্মচারীর অফিস। যেকোনো প্রয়োজনে এ অফিসে ঢুকতে অনুমতির প্রয়োজন নেই। সরাসরি রুমে ঢুকুন। ওসিকে স্যার বলার দরকার নেই।’ এ বিষয়ে ওসি আশিকুর রহমান বলেন, ‘আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমি তো বলব এটাই হওয়া উচিত। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। সুতরাং জনগণকে সেবা দেয়াই আমাদের কাজ। স্যার বলার প্রশ্নই আসে না।’

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী দেশের মালিক জনগণ। মালিক তার কর্মচারীকে স্যার বললে একটা শূন্যতা থেকে যায়। জনগণ যদি আমাকে মনের কথা বলতে না পারে সেক্ষেত্রে সেবা দেয়া খুব কষ্টকর। স্যার বললে দূরত্ব তৈরি হয়। আমি চাই জনতা বিপদে-আপদে পুলিশের কাছে ছুটে আসুক। এজন্য ওসিকে স্যার না বলার অনুরোধ আমার।

এদিকে আশিকুর রহমানের পোস্ট করা সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আজকের যুগে পুলিশের প্রতি মানুষের যে বিরূপ একটি মনোভাব রয়েছে, তা আশিকুর রহমানের মতো কর্মকর্তাদের জন্য অনেকটাই দূর হয়ে যাবে বলে মনে করেন সাধারণ মানুষ। এমন জনকল্যাণমূলক উদ্যোগ নেয়ার জন্য আশিকুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ছাত্র ফেডারেশনের আলোচনাসভা

খবর বিজ্ঞপ্তি

স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগরের উদ্যোগে সোমবার বিকেল ৫টায় নগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নগর সম্পাদক আল আমিন শেখ এবং সঞ্চালনা করেন অনিক ইসলাম। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের খুলনা জেলার আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑসাগর চ্যাটার্জী, অনিক মাহমুদ, শেখ মোঃ মেহেদী, আজহারুল ইসলাম, সৌরভ শিকদার, মাসুদ হোসেন, রাজ আহমেদ, নাজমুল হক রকি প্রমুখ। বক্তারা বলেন, ১৯৮৩ সালে মধ্য ফেব্রুয়ারীতে ছাত্ররা তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জ্বলে উঠেছিল। বর্তমান সময়ে বাংলাদেশ এক নৃশংস স্বৈরাচারী শাসনের কাল অতিক্রম করছে। ক্ষমতাসীন সরকার দেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে ভারত-চীন-রাশিয়া-আমেরিকাসহ আগ্রাসী রাষ্ট্রের দাসত্ব করছে। মানুষের বাক-স্বাধীনতা ও বিরোধী মতকে ফ্যাসিবাদী কায়দায় দমন করে চলেছে। সরকার খুন-ধর্ষণের বিচার করতে পারছে না। ক্ষমতাসীনরা লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করছে। সরকারের এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখনকার ছাত্র-তরুণদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আলোচনা শেষে আল আমিন শেখকে আহ্বায়ক ও অনিক ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট খুলনা মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বাগেরহাটে উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

খবর বিজ্ঞপ্তি

বাগেরহাটে ৫দিন ব্যাপী উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার গতকাল সোমবার ৪দিন অতিবাহিত হয়েছে। আজ মঙ্গলবার এর সমাপনী হবে। গত ১৪ ফেব্রুযারি শুক্রবার বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনাতনে মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্প এর অর্থায়নে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট কর্তৃক  ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাট জেলার  বিভিন্ন ব্লকের ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক রঘুনাথ কর। বিশেষ ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা দীপক কুমার রায়। সভাপতিত্ব করেন গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) এর প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ্বাস। প্রশিক্ষণ প্রদান করেন যশোর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জি,এম, মোস্তাফিজুর রহমান, গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) এর প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ্বাস,  মূল্যায়ন ও পরিবীক্ষণ কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ্বাস , কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আফরোজা নাজনীন এবং বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রতœা। আজ মঙ্গলবার এই প্রশিক্ষণ শেষ হবে।

শিবরাত্রি  উৎসব পালনে প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার শিবরাত্রি ব্রত ও পূজা উৎসব পালনের জন্য এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার সকালে বাজার কালীবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মন্দিরের সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী।

উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুন্ডু, প্রশান্ত ব্যানার্জী, সুব্রত হালদার তপা, তোতন হালদার, সুশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, অনিক ব্যানার্জী, স্বপন সরকার, সবুজ ভট্টচার্য ও গনেশ হাজরা। বক্তরা এই উৎসব পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অস্ত্র ও মাদকসহ পুলিশের খাঁচায় ফাঁড়া রুবেল

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে অস্ত্র ও ইয়াবাসহ রুবেল (৩৪) ওরফে ফাঁড়া রুবেলকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে মণিরামপুর পশু হাসপাতালের সামনে থেকে থানা পুলিশ তাকে আটক করে। রুবেল পৌর এলাকার কামালপুর গ্রামের মোশারেফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।

মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ভোরে থানার এস আই আব্দুর রহমান ফোর্স নিয়ে সাতনল বাজারে মোবাইল ডিউটিতে ছিলেন। এসময় তিনি গোপন সূত্রে জানতে পারেন ফাঁড়া রুবেল অস্ত্র ও মাদক নিয়ে পশু হাসপাতালের সামনে অবস্থান করছে। তখন তিনি অভিযান চালিয়ে রুবেলকে আটক করেন। আটক রুবেলের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ২০০পিচ ইয়াবা উদ্ধার হয়েছে। আটক রুবেলের বিরুদ্ধে থানায় পূর্বের একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনার বটিয়াঘাটা উপজেলাধীন ২,৬ ও ৭ নং ইউনিয়নের সম্মেলন খবর বিজ্ঞপ্তি

সোমবার দুপুর ২টায় উপজেলা অস্থায়ী কার্যালয়ে মুহা মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও নাইম সরদার এর সঞ্চালনায় ইশা ছাত্র আন্দোলন বটিয়াঘাটা উপজেলার তিন ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলার জোন জিম্মাদার মোঃ আব্দুল আলিম। এবং বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বটিয়াঘাটা উপজেলা সভাপতি মোঃ রওশন আলী (চেয়ারম্যান) এবং প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলন বটিয়াঘাটা উপজেলা সভাপতি এসএম আলিমুল ইসলাম এবং বিশেষ বক্তা ছিলেন উপজেলা শাখার ভারপ্রাপ্ত সহ-সভাপতি শেখ মোহাম্মদ আল মামুন।

প্রধান বক্তা তার বক্তব্যের শেষে উপজেলাধীন ৩ইউনিয়নের ২০১৯ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২০ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। কমিটি যথাক্রমে – ২নং ইউনিয়ন (বটিয়াঘাটা) সভাপতি মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল । ৬নং ইউনিয়ন (বালিয়াডাঙ্গা) সভাপতি মুহা নাইম সরদার, সহ-সভাপতি মোঃ মিফতাহুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাকিবুল ইসলাম। ৭নং ইউনিয়ন (আমিরপুর) সভাপতি মুহা মাজহারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আবু বকর শাকিল, সাধারণ সম্পাদক মোঃ তামিম বিন মেছবাহ।

মুজিববর্ষে খুলনা মহানগর যুব শ্রমিক লীগের বর্ধিত-সভা

খবর বিজ্ঞপ্তি

২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে সোমবার বাদ মাগরিব সংগঠনের কার্যালয়ে যুব শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখার উদ্যোগে বর্ধিত-সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহবায়ক কাজী রফিকুল বারী ও পরিচালনা করেন সদস্য সচিব মোঃ আজিম উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভায় বক্তব্য রাখেন খুলনা মহাগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক কিংকর সাহা, মোঃ নূর ইসলাম, প্রশান্ত কুমার ঘোষ, বিপ্লব কুমার দে, মোঃ আলামিন আকাশ, মোঃ সাত্তার শেখ, চুন্নু শিকদার, মিজানুর রহমান,  জাহিদুল ইসলাম রাজ, মোক্তার হোসেন, মোঃ রেজাউল করিম, ইউসুফ শেখ, কাজী শাহিনুল ইসলাম, মোঃ রাজিব, মোঃ জিহাদ, মোঃ আলী, তপু, সিয়াম, সুমন, আঃ রহিম, আলামিন, আসাদ, নাসিমুল কচি প্রমূখ নেতুবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় সকল কর্মসূচী এবং ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকাল ৭.০০ টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, প্রভাত ফেরী ও যুব শ্রমিক লীগের সকল ওয়ার্ড পর্যায়ের কার্যকরী কমিটির মিটিং করে সকল কর্মসূচী সফল করার আহ্বান জানান এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সকল কর্মসূচীতে অংশগ্রহন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক জাতীয় কমিটির সদস্য মরহুম মোঃ বেলায়েত হোসেন বাচ্চু এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

রূপসা মহাশ্মশানের চিতা সংলগ্ন স্থানে শৌচাগার অপসারণ ও খাস জমি বরাদ্দের দাবীতে পূজা পরিষদের স্মারকলিপি পেশ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে খুলনা মহানগর আওতাধীন রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির অভ্যন্তরে শবদাহ চিতা সংলগ্ন স্থানে পার্শ্ববর্তী জনৈক সুলতান কর্তৃক উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারি খাস জমিতে শৌচাগার নির্মাণ করে মৃতের সৎকার্যের পবিত্রতা নষ্ট করছে। চিতায় শবদাহ শেষে যখন জল দিয়ে চিতা ধৌত করা হয় তখন পার্শ্ববর্তী শৌচগারের মলমূত্র চিতার মধ্যে পরিলক্ষিত হয়। এ সময়ে উপস্থিত শবযাত্রীগণের ভিতর ক্ষোভের সৃষ্টি হয়। ইতোমধ্যে সংসদ সদস্য, খুলনা-২, সেখ সালাউদ্দিন জুয়েল এবং খুলনা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সরেজমিনে রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির পরিদর্শনে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এবং নেতৃবৃন্দের সামনে শৌচগারটি দ্রুত অপসারণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

পরবর্তীতে কোনো ব্যবস্থা না নেয়ায় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের সময় জেলা প্রশাসক মহোদয়কে অতিদ্রুততম সময়ে শৌচগারটি অপসারণ এবং শ্মশানের জায়গা অপ্রতুলতার কারণে পার্শ্ববর্তী সরকারের খাস জমি বরাদ্দের জন্য অনুরোধ জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার কোষাধ্যক্ষ ও রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের সাধারণ সম্পাদক রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খুলনা সদর থানা সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, পূজা পরিষদ, খুলনা মহানগর সম্পাদকম-লীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, অলোক দে, বাপ্পী সাহা প্রমুখ।

বাচ্চু মিয়ার স্মরণ সভায় বক্তরা

তিনি ছিলেন একজন নির্লোভ রাজনীতিক

খবর বিজ্ঞপ্তি

আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, বেলায়েত হোসেন বাচ্চু মিয়া একজন নির্লোভ রাজনীতিক ছিলেন। তিনি নি:স্বার্থ ভাবে রাজনীতি করেছেন। তিনি তেমন অর্থশালী ছিলেন না, আর কখনও অর্থের পেছনে ছুটেন নি। অনেকে মুজিব আদর্শ থেকে বিচ্যূত হয়েছেন কিন্তু বেলায়েত হোসেন বাচ্চু কখনও আদর্শচ্যূত হননি। নেতৃবৃন্দ আরো বলেন, খুলনায় আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে কয়েক জনের মধ্যে বেলায়েত হোসেন বাচ্চু’র অবদান অন্যতম। আমাদের তার মত ত্যাগী আদর্শবান কর্মী হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তরা এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান জামাল, এ্যাড. খন্দকার মজিবর রহমান। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম বন্দ, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, এ্যাড. নিমাই চন্দ্র রায়, এ্যাড. ফরিদ আহমেদ, শেখ ফজলুল হক, এ্যাড. অলোকা নন্দা দাস, অধ্যা. আলমগীর কবির, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যা. মিজানুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন খান, মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, শেখ শহিদুল ইসলাম, মোজাম্মেল হক হাওলাদার, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. আব্দুল লতিফ, জয়ন্তী রাণী সরকার, প্রফেসর ড. মাহবুব উল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, মো. মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. ইমরান হোসেন, কাজী কামাল হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, দেবদুলাল বাড়ৈই বাপ্পি, সরদার জাকির হোসেন, জামিল খান, এস এম ফরিদ রানা, মাহফুজুর রহমান সোহাগ, চ. ম. মুজিবর রহমান, সরদার আব্দুল হালিম, এ্যাড. শামীম মোশাররফ, মো. জাকির হোসেন, এমরানুল হক বাবু, মো. শিহাব উদ্দিন, নুরজাহান রুমি। এসময়ে বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার বড় মেয়ে নূরীনা রহমান বিউটি, জামাতা আনিসুর রহমান অনি, ছেলে রিয়াজত হোসেন জন। স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

খুবি ট্রেজারারের বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন

খবর বিজ্ঞপ্তি

খুলনার একুশে বই মেলায় আগেই পাঠককুলের দৃষ্টি কেড়েছে বঙ্গবন্ধু কর্ণার নামে খুলনা মহানগর যুবলীগের স্টলটি। বিভিন্ন স্কুল কলেজের কোমলমতি ছাত্র ছাত্রীদের বিভিন্ন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ইতিহাসের বিভিন্ন বই। যা হাতে পেয়ে অনেক উৎসাহী হচ্ছে শিশুরা। এজন্যই প্রতিদিন দলে দলে বিভিন্ন বয়সী বইপ্রেমীরা মেলায় “বঙ্গবন্ধু কর্ণার” পরিদর্শনে আসেন। গতকাল সোমবার বঙ্গবন্ধু কর্ণারে আসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। এসময় তিনি খুলনা মহানগর যুবলীগের ভিন্নধর্মী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, যুবলীগের এমন কাজ আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সহযোগীতা করবে।

এছাড়া বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শনে আসেন ফিনল্যান্ডের হেলিসিংক্স বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার প্লানিং বিষয়ের গবেষক ড. মুজিবুর রহমান, খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম, খুলনা ভ্যাট এক্সাইট ও কর কমিশনারের অতিরিক্ত কমিশনার মনজুর আলম, খুলনা বিভাগীয় আঞ্চলিক তথ্য অফিসার মো: জাভেদ ইকবাল, সরকারি বি এল কলেজের বাংলা বিভাগের মোটিভেশনাল স্পিকার মো: মামুন কাদের, সোনালী ব্যাংকের সহকারি ব্যবস্থাপনা পরিচালক সুজিত কুমার মন্ডল, সরকারি বি এল কলেজের দর্শন বিভাগের অধ্যাপক এস এ ইসমাইল হোসেন।

এসময় সকলকে বঙ্গবন্ধুর নিজের লেখা “আমার দেখা নয়াচীন” নামক বইটি উপহার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, বিশিষ্ট সাংবাদিক মো: সাহেব আলী, যুবনেতা কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, ইয়াসিন আরাফাত, ইলিয়াস হোসেন লাবু, মো: রফিকুল ইসলাম, বিপ্লব ধর তত্ত্বি, মাহামাদুর রহমান রাজেশ সহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।