Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

97

যশোরের পালবাড়ী থেকে মোটর সাইকেল চুরি

যশোর অফিস

শহরতলী পালবাড়ী বাঙ্গাল পাড়াস্থ জনৈক লিয়াকতের বাড়ির সামনে থেকে প্রকাশ্যে মোটর সাইকেল চুরির অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন যশোর শহরতলী আরবপুর দিঘীরপাড় এলাকার কাজী মহাসিনের ছেলে আল মামুন রেজা।

তিনি এজাহারে উল্লেখ করেছেন,গত ৮ ফেব্রুয়ারী বিকেলে সে তার পিতার নামে লাল কালো পালসার মোটর সাইকেল যার নং (যশোর ল-১১-৮৮৮৫) নিয়ে বন্ধুদের সাথে পারবাড়ী এলাকায় আসে। পালবাড়ী বাঙ্গাল পাড়াস্থ জনৈক লিয়াকত এর বাড়ির সামনে উক্ত পালসার মোটর সাইকেলসহ আরো দু’টি মোটর সাইকেল পাশাপাশি রেখে তালা মেরে রেল লাইন ধরে ঘুরতে যায়। বিকেল ৫ টা হতে সন্ধ্যা ৬ টার পর এসে দেখে ৩টি মোটর সাইকেলের মধ্যে পালসার মোটর সাইকেলটি নাই। সংঘবদ্ধ চোরেরা তালা ভেঙ্গে কৌশলে চুরি করে নিয়ে গেছে। বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে না পেয়ে কোতয়ালি মডেল থানায় ৮ ফেব্রুয়ারী রাতে অভিযোগ দায়ের করলে পুলিশ প্রাথমিকভাবে তদন্ত দিয়ে অভিযোগনাম সত্যতা পেয়ে চুরি হওয়ার ৩দিন পর মামলা হিসেবে নথিভূক্ত করে। মামলা রেকর্ড হওয়ার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার কিংবা চোরদের সনাক্ত করতে পারেনি।

যশোরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

যশোর অফিস

বুধবার সকালে যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্ট বাসস্ট্যান্ড পাবলিক টয়লেটের সামনে থেকে ১ কেজি গাঁজাসহ স্বাম ীস্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রাড়ীপাড়া গ্রামের বর্তমানে খুলনা সোনা ডাঙ্গা ট্রাক টার্মিনাল নব পল্লী সোনাডাঙ্গার আফতাব মোল্যার ছেলে আফজাল মোল্যা ও তার স্ত্রী মোছা মনোয়ারা । এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।

চাঁচড়া ফাঁড়ি পুলিশ বুধবার ১২ ফেব্রুয়ারী সকাল সোয়া ৮ টার পর গোপন সূত্রে খবর পান চাঁচড়া চেকপোষ্ট বাসস্ট্যান্ড পাবলিক টয়লেট এর সামনে একদল মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে সকাল সাড়ে ৮ টায় পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আফজাল মোল্যা ও তার স্ত্রী মনোয়ারা দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আফজাল মোল্যার কাছে থাকা একটি ব্যাগের মধ্যে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করে।

যশোরে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা

যশোর অফিস

সদর উপজেলার সাজিয়ালী পূর্ব পাড়াস্থ এলাকাল এক ব্যক্তিকে গতিরোধ পূর্বক একটি ঘরে আটক রেখে নগদ দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করতে গিয়ে একই পরিবারের তিনজনসহ চারজন জখম হয়েছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলা চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী পূর্ব পাড়ার  মৃত হারান গাজীর ছেলে লুৎফর,মোশারফ,মশিয়ার রহমান,লুকমান হোসেন গোজো,রওশন,মশিয়ার রহমানের ছেলে শামীম হোসেন,লুকমন হোসেন গোজোর ছেলে খোকন,লুৎফর হোসেনের ছেলে হোসেন,রওশনের ছেলে আকাশ,লুকমান হোসেন গোজোর ছেলে শাহিনসহ অজ্ঞাতনামা ৩/৪জন।

সদর উপজেলার সাজিয়ালী পূর্ব পাড়ার মৃত দিদার গাজীর ছেলে মিন্টু কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করে বলেন,আসামীদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৯ ফেব্রুয়ারী সকালে প্রতিবেশী মৃত ভাটাই বিশ^াসের ছেলে বাবলু  মিন্টুর বাড়িতে জমি বন্ধক নিতে নগদ ১লাখ ৭০ হাজার টাকা নিয়ে আসছিল। সকাল ৮ টায় লুৎফর রহমানের বাড়ির সামনে পৌছালে লুৎফরসহ উল্লেখিত আসামীরা বাবলু বিশ^াসকে গতিরোধ করে তাদের ঘরের মধ্যে অবৈধভাবে আটক করে রাখে। খবর পেয়ে মিন্টুসহ ছেলৈ ইয়াছিন,ছোটভাই ঝন্টু ও রিপন উদ্ধার করতে এলে উক্ত আসামীরা সকলকে মারপিট করে জখম করে। এ সময় বাবলু বিশ^াসের লুঙ্গির কোচরে  থাকা উক্ত টাকা ও  মোবাইল ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় মিন্টুসহ চারজনকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে বাবলু বিশ^াস ও ঝন্টুর অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানাগেছে

যশোর বোর্ডের তথ্য ও প্রযুক্তি পরীক্ষায় ৬শ’ ৫৯ জন অনুপস্থিত

যশোর অফিস

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার বুধবার ১২ ফেব্রুয়ারী কোড নং ১৫৪ তথ্য ও প্রযুক্তি পরীক্ষায় ১লাখ ৪৮ হাজার ৮ হাজার ১৯ শত পরীক্ষার্থীর মধ্যে ১লাখ ৪৮ হাজার ১শ’ ৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। তথ্য ও প্রযুক্তি পরীক্ষায় ৬শ’ ৫৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

নানা আয়োজনে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

যশোর অফিস

দৈনিক আমার সংবাদ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোর প্রেসকাবে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রতিনিধি এম এ রহমানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রেসকাব যশোরের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ফকির শওকত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, সিনিয়র সাংবাদিক বদরুজ্জামান টুনু, আমিনুর রহমান মামুন, প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, সময় টিভির প্রতিনিধি জুয়েল মৃধা,দৈনিক যশোরের সিনিয়র রিপোর্টার কমর আহম্মেদ, দৈনিক স্পন্দনেন সাব-এডিটর গোলাম মোস্তফা মুন্না, স্টাফ রিপোর্টার মুর্শিদুল আজিম হিরু, দৈনিক নয়াদিগন্তের শেখ জালাল উদ্দিন, সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের যশোর প্রতিনিধি কাজী রকিবুর ইসলাম, লায়লা পারভীন, বীরমুক্তিযোদ্ধা কেএম মোস্তফা কামাল, হাফেজ মুজিবর রহমানসহ দৈনিক আমার সংবাদের যশোরের বিভিন্ন উপজেলা প্রতিনিধিবৃন্দ।

যশোরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যু

যশোর অফিস

যশোরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধ  রহমত উল্লার (৭৫) মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। তিনি যশোর সদর উপজেলার বড় হৈবৎপুর গ্রামের মৃত. শেখ ওয়াহিদের ছেলে।

নিহতের স্বজন টোটন জানান, রহমত উল্লাহ স্ত্রীকে নিয়ে মঙ্গলবার দুপুরে থ্রি হুইলার যোগে যশোর শহরের খাজুরা বাসস্টান্ড থেকে চুড়ামনকাটিতে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুন খয়েরতলা এলাকার তেতুলতলা পৌছুলে থ্রিহুলারের চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিলবোর্ডে ধাক্কা খায়। এসময় রহমত ও তার স্ত্রী  আনোয়ারা বেগম গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। বুধবার সকালে হাসপাতালের ডাক্তার কল্লোল মল্লিত বৃদ্ধ রহমত উল্লাহকে মৃত্যু ঘোষণা করে লাশ মর্গে প্রেরণ করে।

যশোর কোতয়ালি থানার এসআই মাহাবুব আলম আহত রহমত উল্লার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

যশোরের দড়াটানা মাদরাসার

সমাবর্তন শুক্রবার শুরু

যশোর অফিস

যশোর শহরের আল জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা মাদরাসার ২৫ বছর পূর্তিতে সমাবর্তন অনুষ্ঠান ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শাইখুল আল্লামা শাহ আহমদ শফী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেফাকুল মাদানিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজী। বুধবার দুপুরে প্রেসকাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা মাদরাসার মুফতি মুজিবুর রহমান।

দুই দিন এ সমাবর্তনে ৬০০জনকে পাগড়ী প্রদান করা হবে। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারুল করিম যশোরী, মুফতি মুজিবুর রহমান, মাও. বেলায়েত হোসেন, মাও. নাসরুল্লাহ রুহুল আমিন শেখ, হামিদুল ইসলাম, শামসুর রহমান, নাজির উদ্দিন, মুফতি কামরুল আনোয়ার নাইম, মাও. মাজহারুল ইসলাম, মাও. নাজমুল হক প্রমুখ।

যশোর-৬ আসনে মনোনয়নপত্র নিলেন শাহীন চাকলাদার

যশোর অফিস

যশোর-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর হাসপাতালের চেয়ারম্যান শাহীন চাকলাদার।

বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

যশোর-৬ আসনের সংসদ সদস্য ইসমত আরা সাদেক মারা যাওয়ায় আসনটি শূন্য রয়েছে। এই আসনে উপনির্বাচনের তারিখ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

অর্গানিক বেতাগায় বোরো ধানের শুকনা বীজতলা অনেক জনপ্রিয়

পি কে অলোক.ফকিরহাট

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সারাদেশের সাড়া জাগানো অর্গানিক বেতাগায় কৃষকদের মাঝে বোরো ধানের শুকনা বীজতলা এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। প্রচান্ড ঠান্ডা আর শীতের হাত থেকে রাক্ষা পেতে চাষিরা এ বীজতলার প্রতি আগ্রহ বাড়িয়েছেন। উপজেলা কৃষি অফিস পরামর্শ ও প্রশিক্ষন সহ কৃষকদের নানা প্রকার সহযোগীতা করার কারনে এটি এখন খুবই জনপ্রিয়। জানা গেছে, নিরাপদ সবজি উৎপাদন নামে ক্ষ্যাত অর্গানিক বেতাগার চাষিরা প্রচান্ড ঠান্ডা আর শীতের হাত থেকে রাক্ষা পেতে বোরো ধানের শুকনা বীজতলা তৈরী করেন। এই বীজতলায় রোগ ও পোকা মাকড়ের আক্রমন তেমন হয়না। তাছাড়া প্রচান্ড জলাবদ্ধতার কারনে যে সব এলাকায় পানির কারনে কাদাময় বীজতলা তৈরী করা কষ্টকর সেই সমস্ত এলাকায় শুকনা বীজতলা তৈরী করা কৃষকদের জন্য খুবই লাভজনক। মোঃ ওহিদুল ইসলাম, মোঃ জাকির হোসেন, নিখিল কুমার দেবনাথ, রতন কুমার দাশ, অখিল চন্দ্র দাশ সহ বিভিন্ন চাষিরা জানান, এই বীজতলা তৈরী করতে হলে প্রথমে বীজতলার মাঠি ভাল করে চাষ করতে হবে। এর পর কয়েকবার মাটি কুপিয়ে তা ঝুরঝুরে করে নিয়ে ২/৩ হাত চওড়া বেড করে তার উপর অংকুরিত বোরো ধানের বীজ ছিটিয়ে বপন করতে হবে। এর পর তাতে পচা গোবর সার দিয়ে ধানের বীজ ঢেকে দিতে হবে। পরে স্বচ্ছ সাদা পলিথিন দিয়ে সেই বেড ঢেকে দিতে হবে। এভাবে কয়েকদিন রাখলে ৫/৬দিনের ভিতর ধানের চারা গজাবে। এর পর ২০/২৫দিন পর্যন্ত বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। তার পর পলিথিন তুলে ২/৩দিন পর চারা তুলে চাষযোগ্য জমিতে তা রোপন করতে হবে। কৃষকরা বলেন, কোয়াশার কারনে অনেক স্থানে চারা লাল হয়ে মারা যায়। কিন্তু এই পদ্ধতিতে চারা তৈরী করলে চারা লাল বা মারা যাওয়ার কোন সম্ভাবনা থাকে না। তাছাড়া শুকনা বীজতলায় পানি, সার, বিষ, দেওয়া কোন প্রয়োজন না হওয়ায় খরচ ও অনেক কম হয়। এব্যাপারে উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সাথে আলাপ করা হলে তাঁরা বলেন, প্রচান্ড শীতের হাত থেকে রক্ষা পেতে কৃষকদের উ™ু¢দ্ধ করণের মাধ্যমে শুকনা বীজতলা তৈরী করার জন্য আমরা কৃষকদের নানা প্রকার পরামর্শ ও প্রশিক্ষন প্রদান করে আসছি। যা কাজে লাগিয়ে স্থানীয় কৃষকরা আজ লাভবান হচ্ছে। এধারা অব্যাহত রাখলে জলাবদ্ধ স্থানে বা প্রচান্ড ঠান্ডায় স্থানীয় কৃষকদের বীজতলা তৈরী করতে কোন বেগ পেতে হবে না। 

পাইকগাছায় ইউপি সদস্যকে মারপিটের ঘটনায় আটক ১

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় লস্কর ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে লাঞ্চিত, মারপিট ও পরিষদের অফিস কক্ষ ভাংচুরের ঘটনায় ১০দিন পর মামলা। পুলিশ একজনকে আটক করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি লস্কর ইউনিয়ন পরিষদের ভিতরে আলমতলার লিটনের সাথে একই এলাকার বাবু সানার পুত্র রিপন সানা ও শরিফুল সানার পুত্র দিদারুল সানা সহ অজ্ঞাত ৪/৫জন ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। এ সময় ইউপি সদস্য হাসানুজ্জামান প্রতিবাদ করলে রিপন ও দিদার লাঠি পেটা করে আহত করে এবং ইউনিয়ন পরিষদের অফিস রুমে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় ইউপি সদস্য বাদী হয়ে থানায় ঘটনার দিন এজাহার দাখিল করলেও বুধবার মামলাটি রেকর্ড করে আসামী দিদারকে আটক করে থানাপুলিশ জেলহাজতে পাঠিয়েছে।

ডুমুরিয়ায় বনায়ন উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মশালা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় সামাজিক বনবিভাগের আয়োজনে পাঁচটি উপকূলীয় জেলায় বনায়ন শীর্ষক প্রকল্পের আওতায় সৃজিত বনায়নের উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহীদ যোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ।কর্মশালার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব দাশ।স্বাগত বক্তব্যদেন উপজেলা ফরেষ্টার ফুরকানুল আলম। প্রশিক্ষক ছিলেন খুলনা সহকারী বন সংরক্ষক এসএম সামসুদ্দোহা ও জেলা ভারপ্রাপ্ত বনকর্মকর্তা শহিদুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন বনায়ন থেকে ৯০ জন উপকারভোগী অংশ গ্রহন করেন।

ডুমুরিয়ায় ঘূর্ণিঝড়‘বুলবুলে’ ক্ষতিগ্রস্থ‘র মাঝে ঢেউটিন ও চেক বিতরন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ঘূর্ণিঝড়‘বুলবুলে’ ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রতিষ্ঠানে গৃহনির্মাণ ঢেউটিন ও চেক বিতরন করা হয়েছে।গতকাল বুধবার বিকেলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে উপজেলা চত্ত্বরে আয়োজিত বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ,ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা।বক্তব্যদেন উপ-সহকারী প্রকৌশলী রাসেল আহমেদ,জেলা পরিষদ সদস্য শোভারানী হালদার,ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,আ’লীগনেতা শাহনেওয়াজ হাসেন জোয়ার্দার,প্রভাষক গোবিন্দ ঘোষ,মাসুদুর রহমান,হাবিবুর রহমান হবি প্রমূখ।এসময় ক্ষতিগ্রস্থ ৪টি প্রতিষ্ঠান ও ২১টি পরিবারের মাঝে প্রত্যেককে ২বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরন করা হয়।

ডুমুরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে এক পরিবারে ৮ লক্ষ টাকার ক্ষতি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি পরিবারে বসতঘর,মটর সাইকেল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এতে ওই পরিবারে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগস্থ পরিবার সূত্রে জানা যায়,গুটুদিয়া গ্রামস্থ ফজলু সরদারের একটি আধাপাকা বসতঘরে তিন ছেলে শরীফ,অরিফ,বাবু সরদার ও মেয়ে সাথী বসবাস করে আসছে। ঘটনার রাতে হঠ্যাৎ আগুন লেগে ঘরটি দাউ দাউ করে জ্বলতে থাকে।এসময় ঘুমন্ত সাথী বেগম টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।ততক্ষনে ঘরটি পুড়ে ছাই। এছাড়া ঘরে থাকা একটি মটর সাইকেল,ফ্রিজ,টিভি,স্বর্ণালংকার,নগদ অর্থ ও আসবাবপত্র পুড়ে প্রায় ৮ টাকার ক্ষতি হয়।ঘটনা প্রসঙ্গে ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা যুগল বিশ্বাস জানান,খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট এ অগ্নিকান্ডের কারন বলে ধারনা করা হচ্ছে।  

বটিয়াঘাটায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ওমর ফারুক এর রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন জাতীয় পার্টির উপজেলা সভাপতি মোঃ মতোওয়ালী শেখ, সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার বিশ্বাস সহ জাতীয় পার্টি, যুবসংহতি ও জাতীয় ছাত্র সমাজ নেতৃবৃন্দের মধ্যে বিবৃতি দাতারা হলেন জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব মোদাচ্ছের হোসেন, বজলুর রহমান, অধ্যাপক অধির মন্ডল, মোস্তফা সরদার, রবীন্দ্রনাথ মন্ডল, মিজানুর রহমান এলাহী, সঞ্জয় গোলদার, মঞ্জুর হোসেন, অধ্যাপক জিএম ইলিয়াজ হোসেন, শাহিন মোল্লা, ডাঃ তহিদুল ইসলাম, ডাঃ শওকত হোসেন, শওকত তরফদার, অসীম মল্লিক শেফালী বিশ্বাস, আশরাফুল ইসলাম, শাওন হাওলাদার, মেহেদী হাসান, মিহির বিশ্বাস, সুজিত অধিকারী বিমান, প্রবীর কুমার শীল, আব্দুল ওহাব, জাবেরুল ইসলাম, সুজন, মিজানুর রহমান, মোজাফ্ফর হোসেন, সুনিতা মন্ডল, গাজী তরীকুল ইসলাম, সুরমা আক্তার দুলু, দেবেন মন্ডল, পল্লব মন্ডল, সুলতান আহম্মদ সোহাগ, বাবুল মোল্লা, শহীদ সানা, মিলন বালা, জব্বার গাইন, আবুল হাই, রণজিৎ বৈরাগী, জীবন বিশ্বাস, সন্দীপ রায়, প্রসেনজিৎ বৈরাগী অমিত মল্লিক , তুলসীদাস ঢালী, দিলীপ বিশ্বাস, সুব্রত মন্ডল, প্রসেনজিৎ রায়, শহরআলী সরদার, আছাফুর রহমান, সুলভ রায়, মুর্শিদা খানম, ডাঃ স্বপন রায়, ওলিউল্লাহ গাজী, আব্দুর রব চৌধুরি, বিশ্বজিৎ, শফিকুল ইসলাম, ফকরুল ইসলাম, হুমায়ুন শেখ, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী প্রমূখ।

কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব মন্ডলের মাতৃভাষা স্মৃতিপদক লাভ

পলাশ কর্মকার, কপিলমুনি ঃ

খুলনার কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল মাতৃভাষা স্মৃতি পদক ২০২০ লাভ করেছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে এ পদক দেওয়া হয়। ১০ ফ্রেবুয়ারী বিকেলে ঢাকার তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ’৭১ স্মৃতি সংসদ কর্তৃক এ পদক প্রদান করা হয়।

বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী এড. আব্দুল মান্নান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক দেন। এসময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক শামসুল হুদা, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ভাষা সৈনিক রেজাউল করিম প্রমূখ।

বাগেরহাট সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বিনামূল্যে সুবিধা বঞ্চিতদের চিকিৎসা প্রদান করেছে লায়ন্স কাব। বুধবার সকালে (১২ ফেব্রুয়ারী) বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন কার্য্যালয়ের সামনে এ সব রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। গ্রমেরহত দরিদ্র রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ, চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষাসহ সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান করে।

বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা থেকে আসা ৬ সদস্যের বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স কাব অব বাগেরহাট ইউনিক ডাউন ডিস্ট্রিক ৩১৫বি ৩,বাগেরহাটের প্রেসিডেন্ট সুমনা ইয়াসমিন জনা, সাধারন সম্পাদক একরামুল কবির, অধ্যাপক পারিজাত কুমার পাল, সরদার নাসির উদ্দিন, ডাঃ সংগ্রাম কান্তি কুন্ডু, কল্লোল সরকার, মিথুন চক্রবর্তী, সুবর্না মল্লিক, হেনা চৌধূরী, লূৎফুন নাহার লুৎফাসহ লায়ন্স ও লিও র বিভিন্ন সদস্য বৃন্দ।

প্রেসিডেন্ট সুমনা ইয়াসমিন জনা বলেন, সেবার ব্রত নিয়ে কাজ করছে আমাদের লায়ন্স কাবের সদস্যরা। গ্রামের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে আমাদের এ আয়োজন। বিনা মূল্যে চিকিৎসা সেবা পেয়ে গ্রাম থেকে আসা রোগীরা সন্তষ্টি প্রকাশ করেন এবং এ সেবা আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

দেবহাটা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা ও সাধারণ সভা

কে.এম রেজাউল করিম, দেবহাটা

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা ও  মাসিক সাধারন সভা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও সাধারন  সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান , সাধারন  সম্পাদক মনিরুজ্জামান মনি,উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন ,মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার রায়,দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, দেবহাটা প্রেসকাবের সভাপতি আব্দুর রব লিটু, বিজিবির দেবহাটা কোম্পানী কমান্ডার ফরিজুল ইসলাম,দেবহাটা থানার এসআই হানিফ হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম, দেবহাটা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ইমাম সমিতির সভাপতি হাফেজ  আব্দুস সাত্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বর্তমান সরকারের বাল্য বিবাহ প্রতিরোধ করে জিরো ট্লারেন্সে আনার ঘোষনাকে বাস্তবায়নের জন্য বাল্য বিবাহের কুফল নিয়ে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোাচনা হয়। বাল্য বিবাহের সাথে জড়িতদের কেবলমাত্র মুচলেকা নিয়ে মাফ না করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদারের বিষয়ে সিদ্ধান্ত হয়।

মণিরামপুরে মাচান থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে ভবন নির্মাণের উদ্দেশে তৈরি মাচান থেকে পড়ে আব্দুল বারিক (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আব্দুল বারিক মণিরামপুর পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বসু মোল্লা শ্রমিক আব্দুল বারিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আক্তার হোসেন ডা.শারমিন নাহারের উদ্ধৃতি দিয়ে বলেন, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার তাহেরপুরে একটি বিদ্যালয়ের ভবনে দোতলার কাজ করছিলেন আব্দুল বারিক। ওইসময় মাচান থেকে নিচে পড়ে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে মণিরামপুর হাসপাতালে আনেন। অবস্থা গুরুত্বর হওয়ায় ডা.শারমিন নাহার তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।

ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, আনন্দ অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা শিশু একাডেমির আয়োজনে ও জেলা উপনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা শিশু বিষয় কর্মকর্তা আয়ুব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাস, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক শেখ মোঃ সুরুজ্জামান। অনুষ্ঠানের আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ৮০জন শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঝিনাইদহে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির আওতায় ঝিনাইদহে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে ঝিনাইদহ জেলা আশা সংস্থা এ সম্মেলনের আয়োজন করে। দিনব্যাপী কর্মশালায় জেলার ৬টি উপজেলার শতাধিক শিক্ষা সেবিকা ও সুপার ভাইজার অংশ গ্রহণ করে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আশার ডিরেক্টর (প্রোগ্রাম) আবু হাসনাত চৌধুরি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার জয়েন্ট ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) শেখ ওবায়দুল্লাহ, আশার কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার উত্তর কুমার ভৌমিক, কেন্দ্রিয় সিনিয়র শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এনামুল হক।

বক্তারা কর্মশালায় অংশ গ্রহণকারী শিক্ষা সেবিকা ও সুপারভাইজারদের শিক্ষা খাতকে আরও একধাপ এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।

ঝিনাইদহে ১৩’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রনোদনা হিসাবে ঝিনাইদহে ১৩’শ কৃষকদের মাঝে বিনামুল্যে বিভিন্ন ধরনের সার এবং উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ সার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম প্রমুখ।

শেষে প্রনোদনা হিসাবে সদর উপজেলার ১ হাজার ৭০ জন কৃষককে মুগ বীজ ও রাসায়নিক সার এবং ২’শ ৫৫ জন কৃষককে মাঝে বিনামুল্যে তীল বীজ ও সার দেওয়া হয়।

বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের সাংবাদিক সংস্থার জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। সাংবাদিক সংস্থার সভাপতি এম হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসকাবের সাধারন সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা তালুকদার আব্দুল বাকী।

সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ- সভাপতি আমিরুল হক বাবু, সহ সাধারন সম্পাদক আল আমিন খান সুমন, অর্থ সম্পাদক মো আরিফ ঢালী, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, দপ্তর সম্পাদক আব্দুল্লা আল ইমরান, প্রচার সম্পাদক মামুন আহম্মেদ, নির্বাহী সদস্য সোরাব হোসেন রতন, মো. মনিরুল হক, রুহুল আমীন বাবু, মিজানুর রহমান মিঠু, সেকেন্দার আলী মোড়ল প্রমুখ।

৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক হাবিব নির্বাচিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা এবং সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের গোপন ভোটে আগামী ৩ বছরের জন্য নেতা নির্বাচিত হয়েছেন। ওয়ার্ডের সভাপতি পদে মোঃ ইউসুফ আলী খলিফা এবং মোঃ সুরুজ্জামান হানিফ ও সাধারণ সম্পাদক পদে মোড়ল হাবিবুর রহমান এবং মোঃ আল আমিন ফকির প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোঃ ইউসুফ আলী খলিফা ১৬৩ ভোট ও সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান ১৫৭ ভোট পেয়ে জয় লাভ করেন। মঙ্গলবার রাত পৌনে ১১টায়  খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। এ সময় মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর আওয়ামীলীগের শ্রম বিসয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দাকোপ উপজেলা আ‘লীগের সভাপতির মায়ের মৃত্যুতে শোক

দাকোপ (খুলনা) প্রতিনিধি

উপজেলা আ‘লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের মাতা মাজেদা খাতুন (৯৮) খুলনার শহীদ শেখ  আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৫টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী অইন্নাল্লিহী রাজেউন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও তার আতœার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা উপজেলা আ‘লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন জেলা আ‘লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, সংরক্ষিত ৩০ আসনের এমপি অ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার, জেলা আ‘লীগ সাধারণ সম্পাদক অ্যাডঃ সুজিত আধিকারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, আ‘লীগনেতা আব্দুল্লাহ ফকির, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, বিনয় কৃষ্ণ রায়, রনজিত কুমার মন্ডল, সরোজিত রায়, শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, মিহির মন্ডল, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, অ্যাডঃ রজত কান্তি শীল, কে এম কবীর হোসেন, আ‘লীগনেতা দীপংকর রায়, সমরেশ চন্দ্র ঘরামী, সত্যেন্দ্র নাথ রায়, শেখ শফিকুল ইসলাম আক্কেল, এবিএম রুহুল আমীন, অধ্যাপক দুলাল রায়, মানস মুকুল রায়, মহিত লাল মাঝি, দেবব্রত বিশ্বাস, সঞ্জিব রায়, সুভাষ চন্দ্র বিশ্বাস, গাজী রবিউল ইসলাম, শিকদার মনিরুল ইসলাম, রবার্ট জীবন্ত নাথ, শেখ রফিকুল ইসলাম, বিনয় কৃষ্ণ সরদার, কৃষকলীগের শেখ গোলাম হোসেন, কমলেশ গোলদার, কনিকা বৈরাগী, শ্রমিকলীগের গোবিন্দ বিশ্বাস, অমারেশ ঢালী, মোঃ শিপন ভূঁইয়া, সেচ্ছাসেবক লীগের জি.এম রেজা, যুবলীগনেতা রতন কুমার মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, আরাফাত আজাদ, ছাত্রলীগের শেখ আলামিন হোসেন, ফয়সাল শরীফ, আজগর হোসেন বাপ্পি, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের গাজী রবিউল ইসলাম, গৌতম সরকার কাকন, পৌর ছাত্রলীগের রাসেল কাজী, রাহুল রায় প্রমুখ।

অনুরুপ ভাবে সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ‘লীগের সাবেক সভাপতি ননী গোপাল মন্ডল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, অসিত বরণ সাহা, অ্যাডঃ জি.এম কামরুজ্জামান, শেখ যুবরাজ, জাতীয় পার্টির সভাপতি নারায়ন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্যাসহ আরো অনেকে।

উপজেলার কলেজ পর্যায়ে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীতে তালা মহিলা কলেজ চ্যাম্পিয়ান

ইলিয়াস হোসেন,তালা প্রতিনিধি

উপজেলার কলেজ পর্যায়ে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীতে তালা মহিলা ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ার হওয়ার গৌরব অর্জন করেছে। গত ১০ ফেব্রুয়ারী তালা শিল্পকলা একাডেমীতে ৩টি কলেজ জাতীয় সংগীত প্রতিযোগীতা অংশগ্রহন করে। তালা সরকারী কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ এবং তালা মহিলা কলেজ।

দলগত জাতীয় সংগীত উদ্বোধন করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। ভুমিজ ফাউন্ডেশনের পরিচালক ও প্রভাষক অচিন্ত শাহার উপস্থাপনায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজার প্রভাষ কুমার দাশ. অন্যান্য বিচারক হিসেবে দায়িত্বপালন করেন রির্সোস সেন্ট্রারের ইন্সট্রেক্টর বৈদ্যনাথ,সহকারী শিক্ষা অফিসার যতি শংকর, শিক্ষক আসাদুজ্জামান রিপন। প্রতিদলে ১০জন করে শিক্ষার্থী অংশগ্রহন করে। মহিলা কলেজের ছাত্রীদের মধ্যে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীতে অংশগ্রহন করেন কলেজের ছাত্রী বন্নি গুহ, সুপ্রিতা রায় প্রিতু,ফাতেহা নাশরুম,অতশি মজুমদার,সামিয়া ইয়াসমিন,সেতু ঘোষ, পরমা দত্ত, সোনালী সরদার,বৃষ্টি দেবনাথ এবং প্রত্যাশা সরকার কাজল।

তালায় দলীতের প্রকল্প অবহিত করন সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

তালায় মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী) শিল্পকলা একাডেমীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠির সাহায্যকল্পে দলীতের উদ্যেগে প্রকল্প অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের আয়ুরব্যাধী ও ল্যাবরেটরী ম্যানেজার প্রভাষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, দলীত এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলামের সঞ্চলনায় ,সানজিনু অনলুস এর অর্থায়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উপজেলার সাবেক ডিপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার,দলীত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন, প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার সনজয় কুমার, তালা সদর প্রেসকাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, রির্পোটাসকাবের সাধারন সম্পাদক বিএম জুলফিকার রায়হান, ফাইন্যান্স এবং এডমিন অফিসার কুঞ্চপদ দাশ, প্রগ্রাম অর্গাইনাইজার মোঃ ইকবাল হোসেন, শহীদ কামেল মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আদিত্ব কুমার, সহকারী শিক্ষক তাপস কুমার হালদার, ইউপি মেম্বরগনসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠির সাহায্যকল্পে এই প্রকল্প সাতক্ষীরা জেলার মোট ১২টি ইউনিয়নে এবং খুলনায় জেলার ১৪টি ইউনিয়নে দলীতের কার্যক্রম পরিচালনা করেন।

চিত্র নায়ক রুবেল এর সাথে সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন এর মত বিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি

বুধবার বিকালে সাতক্ষীরা শহরের অদূরে অবস্থিত ‘লেকভিউ’তে ইয়াং ড্রাগন মার্সাল আর্ট সেন্টার এর আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইয়াং ড্রাগন মার্সাল আর্ট সেন্টার এর প্রশিক্ষক আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন এর সভাপতি মতিয়ার রহমান (মধু), এবং প্রেসকাবের সদস্য ও সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান। প্রধান অতিথির বক্তব্যে মাসুম পারভেজ রুবেল বলেন, “শরীরকে সুস্থ ও ফিট রাখতে মার্শাল  আর্ট এর বিকল্প নেই। আত্মরক্ষার প্রধান কৌশল হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখতে পারে । তাই সকলের প্রতি তিনি বিশেষ অনুরোধ করেন যাতে সকলের ঘরে ঘরে অন্তত একজন করে মার্শাল আর্ট শিল্পী তৈরী হয়। এটি মাদক থেকে আপনার আমার সন্তানকে দূরে রাখে। তিনি সাংবাদিক ভাইদের কাছে বিশেষ অনুরোধ করে বলেন যে, আপনারা লেখনির মাধ্যমে মার্শাল আর্ট এর প্রয়োজনীয়তা তুলে ধরবেন যাতে করে সাধারন জনগন এটির প্রয়োজনীতা বুঝতে পারে।” আরোও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন এর সভাপতি মতিয়ার রহমান (মধু), প্রেসকাবের সদস্য ও সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান তাদের বক্তব্যে বলেন,  মাদককে রুখতে ও আত্মরক্ষার মাধ্যম হিসেবে যুব সমাজকে আপনারা মার্শাল আর্ট শিখতে উৎসাহিত করবেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন এর সহ-সাংগাঠনিক সম্পাদক মোঃ আবিদুল হক মুন্না, মানবাধিকার সম্পাদক খান নাজমুল হুসাইন, সমাজকল্যান সম্পাদক জি এম সোহরাব হোসেন, তথ্য সম্পাদক হাসান গফুর, কার্যকরী সদস্য এম এ নেওয়াজ,সাধারণ সদস্য মোঃ শহিদুল ইসলাম (শহিদ), মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।

টাইগার যুবাদের জয়ে নগর ছাত্রলীগের আনন্দ মিছিল

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ ক্রিকেটে বিশ^জয় করবে এই আশায় জাতি অনেক দিন বুকে লালন করেছে। ক্রিকেটে বাংলাদেশ একদিন বিশ^ জয় করবে এই স্বপ্ন এখন আর স্বপ্ন নয়। বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল অবশেষে এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে কোটি ক্রিকেট প্রেমীর চোখে এনেছে আনন্দ অশ্রু। গত ৯ ফেব্রুয়ারী সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ^কাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হাড়িয়ে বিশ^জয়ের স্বাধ নেয় টাইগার যুবারা। যুব টাইগারদের বিজয়ে সারাদেশের ন্যায় খুলনার ক্রিড়াপ্রেমীরাও আনোন্দিত। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকাল ১১ টায় আনন্দ মিছিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। আনন্দ মিছিল শেষে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, অনেক সংঘর্ষে ফসল আমাদের এই বিজয়। বিজয়ের এই ধারাকে অব্যহত রাখেতে আরো কঠোর পরিশ্রমী করতে হবে। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অসিত বরন বিশ^াস, শেখ মো. আবু হানিফ, যুবনেতা কাজী কামাল হোসেন, ছাত্রনেতা সোহেল বিশ^াস, আসাদুজ্জামান বাবু, এস এম সোহান হোসেন শাওন, জাহির আব্বাস, রহমত সরদার, আব্দুস সালাম, মেহেদী হাসান সুজন, দিদারুল আলম, লাবিব হাসান মিথুন, মাহামুদুল ইসলাম সুজন, শিকদার রাসেল, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, রেজওয়ান মোড়ল, মাহামুদুল ইসলাম রাজেশ, এম এ হোসেন সবুজ, জোয়েব সিদ্দিকী, এস এম রাজু হোসেন, আহনাফ অর্পন, মো. সাইফুল ইসলাম, সাইমুর নিয়াজ, মো. গালিব হোসেন, শাহ আরাফাত রাহিব, অভিজিৎ সরকার রাহুল, মহাদেব সাহা, সংকর কুন্ডু, প্রিতম সাহা, শফিকুল ইসলাম মুন্না, টিকলী শরীফ, শাওন শিকদার, হাসানুল সাকিব, পিয়াল রায়হান, রাজু প্রমুখ।

মহেশ্বরপাশায় জায়গা জমি সংক্রান্ত জেরে বৃদ্ধাকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার

নগরির দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশায় জায়গা জমি সংক্রান্ত জেরে বৃদ্ধাকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ এ ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন গুরুতর আহত জাকিয়ার স্বামী শাহাদৎ ফকির লিখিত অভিযোগে জানা যায় একই এলাকার নজরুল ফকির গং দের সাথে মনিরুল ফকির,শাহাদৎ ফকির গং দেও মহেশ্বরপাশা মৌজার এস এ ৭২৫ নং খতিয়ান দাগ নং ৬ দাগে ১.০৪ একর ভৃমি আর এস খতিয়ান নং ৫৩৯০, দাগ নং ৩২/ ২৭৮আর জমির পরিমান ০.০৯ একর পৈত্রিক সুত্রে ভোগ দখল কওে আসছিলো এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে মামলানং ৪৬/১২ তাং ০৫/০৮/১৪/ ইং আদালত উক্ত জমিতে স্থিতি অবস্থা জারি করে । কিন্তু গত ২১ জানুয়ারি উক্ত জমিতে যোগিপোল ইউনিয়ন পরিষদেও সদস্য আরিফ হোসেনের নেতৃত্বে সিমানা প্রাচির নির্মান কাজ শুরু করে । এ সময় মনিরূল ফকির গং বাধা দিতে গেলেতাকে বেদম মারপিঠ করে এ ব্যাপাওে মনিরুল ফকির গত ১০ ফেব্রুয়ারি বেলা ১২টায়  খুলনা প্রেসকাবে সাংবাদিক সম্মেলন করেন । এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ফকির ,ইউপি সদস্য আরিফ হোসেন , মোঃ আলম ও স¤্রাট গত ১০ ফেব্রুয়ার ী বিকাল ৩ টায় মনিরুল ফকিরের বসতবাড়িতে হামলা চালায় এ সময় তারা বাসার মহিলাদের সাথে খারপ ব্যাবহার করে , শাহাদাৎ ফকিরের স্ত্রী জাকিয়াকে বেদম মারপিট কওে পওে এলাকাবাসি গুরুতর আহত জাকিয়া কেউদ্ধার কওে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে ও কাউকে আটক করতে পারেনি ।

মোড়েলগঞ্জে ৭ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ গ্রেফতার ২

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে ৭ম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাত ৪টার দিকে পুটিখালী গ্রামের মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে স্বপন(২৮) ও মজিবর ফরাজীর ছেলে নয়ন ফরাজীকে(২০) তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুই যুবককে বুধবার কোর্টে সোপর্দ করা হয়েছে। এদিন ছাত্রীটিকেও ডাক্তারী পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

এ সম্পর্কে থানার ওসি ও এ মামলার তদন্তকারি কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, ছাত্রীটিকে রবিবার রাত ২ টার দিকে পরিকল্পিতভাবে ধরে নিয়ে স্বপন ও নয়ন গণধর্ষণ করে রাস্তার ওপর ফেলে রেখে যায়। এ ঘটনায় মেয়েটির পিতা থানায় মামলা দায়ের করেছেন।

এমইউজে খুলনার সাবেক সভাপতি শেখ বেলাল

উদ্দীনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি ও খুলনা প্রেসকাবের সহ-সভাপতি দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দীনের ১৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাগফিল অনুষ্ঠিত হয়েছে। এমইউজে খুলনার উদ্যোগে বুধবার জোহরবাদ নগরীর বড়মির্জাপুর রোডস্থ ইউসুফিয়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ আলী বিশ্বাস।

দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কালাম আজাদ ও খুলনা জেলা বিএনপির সভাপতি এডভোকেট এসএম শফিকুল আলম মনা। ধন্যবাদ জ্ঞাপন করেন এমইউজের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী। এছাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিউল ইসলাম টুটুল, সৈয়দ তারিকুল ইসলাম, খুলনা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক মুনির উদ্দিন আহমেদ, সহ-সম্পাদক আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, আবুল হাসান শেখ, মো. সাইফুল্লাহ বাবু, ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পু, মহানগরী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও এডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, উন্নয়ন কমিটির হাফিজ মাহমুদ স্বপন, কবি ও প্রাবন্ধিক নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, সরদার জাফর আলী, মো. আসাদুল্লাহ, খোদা বকস, মো. ইব্রাহিম হোসেন, মো. মেহেদী হাসান রম্মান, ইমরান হোসেন, আরমান খানসহ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত উপস্থিত ছিলেন।

খুলনায় মুজিববর্ষ একুশে বইমেলার ১২ তম দিন

খবর বিজ্ঞপ্তি

বুধবার মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ১২ তম দিন। জমে উঠেছে খুলনাবাসীর প্রাণের বইমেলা। মেলাপ্রাঙ্গণ মুখরিত হচ্ছে বইপ্রেমী ক্রেতা দর্শকদের পদচারণায়। প্রাত্যহিক আয়োজনে আজ বিকাল ৪.০০ টায় খুলনা জিলা স্কুলের ছাত্রদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিকাল ৫ টায় বইমেলার মঞ্চে খুসাস এর পরিবেশনায় আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আওয়ামী শিল্পী গোষ্ঠী, খুলনা ও রবীন্দ্র নজরুল সম্মিলন পরিষদ, দৌলতপুর, খুলনা এর  শিল্পীবৃন্দ। প্রচুর দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজী গোলাম সারোয়ার, সুমনা সিরাজ সুমী, নূরুন্নাহার হীরা ও কিশোর কুমার বাড়ৈ। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।

ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগরীর জরুরী সভা

খবর বিজ্ঞপ্তি

বুধবার দুপুর ২ ঘটিকায় ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগরীর যৌথ জরুরী সভা নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে নগর সভাপতি এইচ এম খালিদ সাইফুলাহ এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ইনামুল হাসান সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার জেলা মহানগরীর ব্যবস্থাপনায় কর্মী সম্মেলন ও ২১ এ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্বরণে প্রভাত ফেরীতে দলীয় কার্যালয়ে খতমে কুরআন ও মাগফিরাত কামনায় দুয়া ও সকাল ১০ ঘটিকায় বর্ণমালা র‌্যালী আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ নাজমুস সাকিব, সহ-সভাপতি মাহমুদুল হাসান, নগর সহ-সভাপতি আব্দুস সালাম জায়েফ, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ইব্রাহিম ইসলাম আবীর, ফরহাদ মোল্লা, মঈন উদ্দীন, আবু রায়হান, মাহদী হাসান মুন্না, আঃ আলীম, এম এম মাহদী হাসান, মুহাম্মাদ আমানুল্লাহ, নাইমুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ।

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মাহিয়া (০৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের সামনে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার বাগেরহাটগামী একটি ট্রাকের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়। মাহিয়া গোয়ালমাঠের জাকির হোসেনের মেয়ে।

জাকির হোসেন জানান, বরিশালের বাকেরগঞ্জের রঘুনাথপুর থেকে ফিরে বাস থেকে নেমে শিশু মাহিয়া মায়ের হাত ধরে গোয়ালমাঠের বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহিয়া মারা যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান বলেন, গোয়ামাঠ এলাকায় ট্রাকের ধাক্কায় মাহিয়া নামে এক শিশু নিহত হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

দখিনা পদক-২০১৯ পাচ্ছেন ১০ জন

খবর বিজ্ঞপ্তি

দখিনা’র পদক প্রদান মনোনয়ন বোর্ড-এর এক সভা বুধবার সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় রকি ডকইয়ার্ড, কাস্টম ঘাট, খুলনায় অনুষ্ঠিত হয়। দখিনা’র পদক মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও দখিনার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ওয়াহিদুরজ্জামান খান পল্টু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দখিনা’র সভাপতি এড. হেমন্ত সরকার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব গাজী অহিদুজ্জামান খোকন, প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল, আলহাজ্ব জাহিদ হাবিব, জি এম ইউনুস আলী, গাজী আখতার হোসেন, অর্থ সম্পাদক এ্যাড. প্রবীর কুমার বিশ্বাস, এস এম নাজমুল হক খোকন প্রমুখ। দখিনা জনপদের কৃতিসন্তানদের বিভিন্ন কর্মকা-ের উপর ভিত্তি করে ০৭টি ক্যাটাগরিতে ১০ জনকে দখিনা পদক-২০১৯ প্রদানের জন্য মনোনয়ন করা হয়। মনোনীতরা হলেনÑমহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় যৌথভাবে শহীদ এম এ গফুরÑএমএনএ (মরণোত্তর) ও মোঃ ইউনুস আলী ইনুÑসহকারী কমান্ডার, মুজিব বাহিনী, খুলনা জেলা; নারী জগরণে বিশেষ অবদান রাখায় বেগম মাজেদা আলীÑমহান ভাষা সৈনিক ও সহ-অধ্যক্ষ (অবঃ) সরকারি সুন্দরবন আদর্শ কলেজ; শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়; মানবকল্যাণে বিশেষ অবদান রাখায় যৌথভাবে শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি ও এস এম আকবর হোসেন, পরিচালক, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহণ মালিক গ্রুপ; প্রকৌশল পেশায় বিশেষ অবদান রাখায় প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) ও প্রধান বর্জ্য কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশন; মানবাধিকারে বিশেষ অবদান রাখায় আলহাজ্ব শেখ আব্দুল্লাহ, গভর্নর, সদর দপ্তর ও সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, খুলনা জেলা; চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় ডাঃ প্রভাত কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অবঃ), পাইকগাছা, খুলনা। আগামী ২২ ফেব্রুয়ারী ২০২০ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বসতবাড়ি সাগরদাড়িতে উক্ত পদক প্রদাননের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া উক্ত পদক প্রদান অনুষ্ঠানে যারা যেতে ইচ্ছুক তাদেরকে আগামী ১৫ ফেব্রুয়ারী ২০২০ তারিখের মধ্যে দখিনা’য় নাম নিবন্ধন করার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়।