Home আঞ্চলিক খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ যাচাইয়ে ৩ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ যাচাইয়ে ৩ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

21


স্টাফ রিপোর্টার।।


খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) এগ্রিকালচারাল ইকোনমিকস অ্যান্ড এগ্রিবিজনেস স্টাডিজ অনুষদের সোসিওলজি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগে অদ্যাবধি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ কার্যক্রম যাচাই-বাছাইয়ের জন্য তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশক্রমে এবং ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়।


গত ০৪ অক্টোবর ২০২৬ তারিখে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।


গঠিত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুক, ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং সম্মানিত সিন্ডিকেট সদস্য, খুকৃবি, খুলনা। সদস্য: প্রফেসর এ কে এম আদহাম, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। সদস্য: প্রফেসর ড. মোছাম্মেল হক, ট্রেজারার (ভারপ্রাপ্ত), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।


এছাড়া রেজিস্টার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আঃ মতিন উক্ত কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। গঠিত এই কমিটি উক্ত বিভাগের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ও আনুষঙ্গিক কার্যক্রম যাচাই-বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।