Home আন্তর্জাতিক সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

0

আন্তর্জাতিক ডেস্ক।।

সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় একটি আবাসিক ভবন ও একটি গাড়িও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত ও ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়ার খবর পেয়ে উদ্ধার ও নিরাপত্তা দল ঘটনাস্থলে যায়।

সরকারি সংবাদ সংস্থা এসপিএর বরাতে ওই মুখপাত্র বলেন, এ ঘটনায় একজন আরব নাগরিক আহত হয়েছেন। পাশাপাশি একটি আবাসিক ভবন ও একটি গাড়ির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

গত এক সপ্তাহে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা বেড়েছে। এর মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ১৩ জন নিহত হন। ধারাবাহিক এসব হামলায় দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

……………………………………………………………………………………………………………

সূত্র: আল-জাজিরা