Home আন্তর্জাতিক চীনে রাতে জ্বলে ওঠে জেব্রা ক্রসিং, নিরাপদ পারাপারে স্মার্ট প্রযুক্তি

চীনে রাতে জ্বলে ওঠে জেব্রা ক্রসিং, নিরাপদ পারাপারে স্মার্ট প্রযুক্তি

0

আন্তর্জাতিক ডেস্ক।।

চীনে পথচারীদের নিরাপত্তা বাড়াতে জেব্রা ক্রসিংয়ে ব্যবহার করা হচ্ছে এলইডি প্রযুক্তি। রাতে এই ক্রসিংয়ে আলো জ্বলে ওঠার পাশাপাশি দেখা যায় সময় গণনার সংখ্যা ও নিরাপত্তাসংক্রান্ত বার্তা।

ট্রাফিক সিগন্যালের সঙ্গে সমন্বয় করে বদলে যায় আলোর রং। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থায় অন্ধকারেও সড়ক পারাপারের স্থান সহজে শনাক্ত করতে পারেন চালক ও পথচারীরা। এতে পথচারীদের উপস্থিতি সম্পর্কে চালকদের সতর্ক করা এবং সড়ক পারাপারকে আরো নিরাপদ করাই মূল লক্ষ্য।

স্মার্ট এই জেব্রা ক্রসিংয়ে এলইডি বাতির মাধ্যমে পথচারীদের জন্য বিভিন্ন সংকেত ও সতর্কবার্তা দেখানো হয়। সময় গণনার সংখ্যার সাহায্যে সড়ক পারাপারের জন্য অবশিষ্ট সময় সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

বিশেষ করে রাতে ও কম দৃশ্যমানতার পরিস্থিতিতে এ প্রযুক্তি সড়কে পথচারীদের নিরাপত্তা বাড়াতে সহায়ক হতে পারে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নগরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।