স্টাফ রিপোর্টার।।
খুলনা জেলা স্কুলের ১৪ বছর বয়সী শিক্ষার্থী মো. নয়ন শেখ গত ২৬ অক্টোবর (২০২৫) থেকে নিখোঁজ রয়েছে। গত ১০ মাস ধরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) আবেদন করা হয়েছে।
জিডি আবেদন সূত্রে জানা গেছে, খুলনা সদর থানাধীন রূপসা স্ট্যান্ড রোড (ডাঃ আলতাফ হোসেন লেন) এলাকার বাসিন্দা মো. ইদ্রিস আলীর ছেলে মো. নয়ন শেখ গতবছর ২৬ অক্টোবর সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
নিখোঁজ নয়নের বিবরণ: বয়স: ১৪ বছর, শারীরিক গঠন: উচ্চতায় লম্বা, ফর্সা গায়ের রঙ ও মাঝারি স্বাস্থ্য। পোশাক: নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল খুলনা জেলা স্কুলের নির্দিষ্ট পোশাক (স্কুল ড্রেস) এবং সাথে ছিল স্কুলের ব্যাগ। কোনো হৃদয়ানুভব ব্যক্তি নিখোঁজ নয়ন শেখের সন্ধান পেয়ে থাকলে বা কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে নিকটস্থ পুলিশ স্টেশন অথবা তার বাবার মোবাইল নম্বরে (০১৯৩০-৬২০৬৮২) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আকুল অনুরোধ জানানো হয়েছে।










































