Home আঞ্চলিক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন এমপি গ্লোরিয়া সরকার ঝর্ণা

ব্যতিক্রমী উদ্যোগ নিলেন এমপি গ্লোরিয়া সরকার ঝর্ণা

9

খবর বিজ্ঞপ্তি

খুলনার উপকূলীয় উপজেলা দাকোপের দু:স্থ্য, এতিম ও বিধবাদের স্বাবলম্বী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন খুলনা-বাগেরহাট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা। শনিবার (৭ নবেম্বর) দুপুরে খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নে নিজের বাড়িতে ২০০ শতাধিক দু:স্থ্য ও বিধবা নারীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সেলাই মেশিন, বনজ ও ফলজ বৃক্ষের চারা, ক্রীড়া সরঞ্জাম এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিষ্টান সম্প্রদায়ের মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি-রোজারিও। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ঢাকার বিশপ বিজয় এনডি ক্রুজ, রাজশাহীর বিশপ জেরভাস রোজারিও, ঢাকার সহকারী বিশপ শরৎ গোমেজ, খুলনার বিশপ জেমস রমেন বৈরাগী, ময়মনসিংহের বিশপ পাল পলেন কুবি, দিনাজপুরের বিশপ সেবাস্তিয়ান টুডু, বরিশালের বিশপ সুব্রত হালদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন, চালনা পৌর মেয়র সনৎ কুমার বিশ্বাস, দাকোপ থানার ওসি মোঃ সেকেন্দার আলী, প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল ইসলাম, উপজেলা পল্লীবিদ্যুৎ এর উপ-ব্যবস্থাপক মোঃ আলতাফ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান খান, মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম, লাউডোব ইউপি চেয়ারম্যান সরোজিৎ রায়, তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান রনজিত রায়, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায, খুলনা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার রায়, সহ-সভাপতি বিধান বিশ্বাস, বাজুয়া ডায়মন্ড কাবের সভাপতি জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ উপকরণ বিতরণ উপলক্ষে নারী উদ্যোক্তাদের অফিস ও সেলাই প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করা হয়। এছাড়া নার্সারি, ভার্মি কম্পোস্ট সার উৎপাদন সেন্টার, কৃষাণীদের মৎস্য চাষে সহায়তা কেন্দ্র, মাদ্রাসা, স্কুল ও এতিমখানার শিক্ষার্থীদের উৎপাদিত পণ্যের ২০টি প্রদর্শনী ষ্টল স্থাপন করা হয়।

সংসদ সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণা বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাঁর একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এই এলাকার কোন নারী যেন কর্মহীন না থাকে সে লক্ষ্যে নিজের তহবিল থেকে নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। ইতিমধ্যেই সহস্রাধিক অসহায় নারীদেরকে উদ্যোক্তা তৈরির প্রকল্প নিয়ে কাজ করছেন। এলাকার শতভাগ নারী স্বাবলম্বী না হওয়া পর্যন্ত এ প্রকল্পের কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।