Home আঞ্চলিক কেএমপির বিশেষ যৌথ অভিযান: দেশীয় অস্ত্র ও যানবাহনসহ গ্রেফতার ৬৩

কেএমপির বিশেষ যৌথ অভিযান: দেশীয় অস্ত্র ও যানবাহনসহ গ্রেফতার ৬৩

41


স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীতে অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। কেএমপির উত্তর ও দক্ষিণ বিভাগ কর্তৃক পরিচালিত এই চিরুনি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং বেশ কিছু যানবাহন জব্দ করা হয়।

কেএমপি সূত্রে জানা গেছে, গতকাল ৪ জুন ২০২৬ খ্রিঃ (বৃহস্পতিবার) দিনভর মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় এই বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধার ও জব্দকৃত মালামাল: অভিযানকালে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন স্পট থেকে অপরাধীদের ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম ও অবৈধ মালামাল উদ্ধার করতে সক্ষম হন। যার মধ্যে রয়েছে:

> বিভিন্ন প্রকার ক্ষতিকর দেশীয় অস্ত্র।

> সন্দেহভাজন ও কাগজপত্রহীন ১১টি মোটরসাইকেল।

>অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের সন্দেহে ১টি পিকআপ ভ্যান।

আইনি পদক্ষেপ ও অভিযান অব্যাহত: কেএমপি সদর দপ্তর থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ৬৩ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে মামলা ও অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। মহানগরীর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক, গ্যাং কালচার ও অস্ত্রধারীদের নির্মূল করতে এই ধরনের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।