ঢাকা অফিস।।
দেশের বাজারে সকালে কমানোর ঘোষণা দিয়ে বিকেলে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হয়েছে।
এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৬১ হাজার ৬০৫ টাকা।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা।
প্রসঙ্গত, আজ সকালে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।











































