Home Lead খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

117

ফুলতলা প্রতিনিধি।।

খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাব্বির (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার দামোদর ৮-নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে। একই ঘটনায় অপর দুই কিশোর গুরুতর জখম হয়েছে। তারা হলেন- নীরব ও স্বাধীন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র জানান, ’হামলাকারী এবং যারা হতাহত হয়েছেন তারা একে অপরের বন্ধু। ৪-৫ দিন আগে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে আজ এ ঘটনাটি ঘটেছে। নিহত সাব্বিরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রয়েছে।’