Home আন্তর্জাতিক যুদ্ধের কারণে দিনে ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ কমেছে

যুদ্ধের কারণে দিনে ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ কমেছে

3

আন্তর্জাতিক ডেস্ক।।

মধ্যপ্রাচ্রে চলমান যুদ্ধের কারণে তেলের সরবরাহে যে বিঘ্ন ঘটেছে, এপ্রিল মাসে তা মার্চের তুলনায় দ্বিগুণ হতে পারে এবং এর প্রভাব শিগগিরই ইউরোপেও পড়বে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল এ তথ্য জানিয়েছেন।

নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান নিকোলাই ট্যাঙ্গেনের সঙ্গে এক পডকাস্টে তিনি বলেন, ’এখন পর্যন্ত যুদ্ধের কারণে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ কমে গেছে। পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান আরও বলেন, ‘বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জেট ফুয়েল ও ডিজেলের ঘাটতি।’

তিনি আরো বলেন, ‘আমরা ইতোমধ্যে এশিয়ায় এর প্রভাব দেখছি। তবে আমার ধারণা, এপ্রিল বা মে মাস নাগাদ এর প্রভাব ইউরোপেও পৌঁছাবে।’