স্টাফ রিপোর্টার
প্রফেসর ড.মুহান্মদ মাছুদকে আবারও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক কুয়েটসহ ৭ টি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের এ তথ্য জানান।
৫ আগস্টের পর অন্তর্র্বতীকালীন সরকার প্রথম দফায় ২০২৪ সালের ৬ আগস্ট তাকে ভিসি হিসেবে নিয়োগ প্রদান করেন। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপনের মাধ্যমে ভিসি প্রফেসর মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভিসি অধ্যাপক শরীফুল আলমকে অব্যাহতি প্রদান করা হয়।
কুয়েট ছাড়াও ঢাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আল ফোরকান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম।











































